18/11/2020
একটি সহজ ডায়েট
সকালে ঘুম থেকে উঠে
১ গ্লাস পানিতে ১ চামচ এপল সিডার ভিনেগার (Bragg এর মাদার এপলেরটা) সাথে লেবুর রস (অর্ধেক) + লবণ + হলুদের গুড়া।
ঘিয়ে ভাজা ১ টা ২ টা ডিম, কুসুম সহ। এক টুকরা হাতের তালুর সাইজের সামুদ্রিক মাছ বা দেশী মুরগীর মাংস (চামড়া সহ) বা গরু বা খাসির মাংস, বাদাম, পিনাট বাটার ১ চামচ, ১ মুঠ বাদাম।
২ কাপ পরিমাণ সবুজ শাক-সবজি। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে রান্না করা।
দুপুরে
এক টুকরো মাছ বা মাংশ, শসা, বাদাম ১ মুঠ, ২ কাপ পরিমাণ সবুজ শাক সবজি।
রাতে
খাওয়ার আগে ১ গ্লাস পানিতে ১ চামচ এপল সিডার ভিনেগার (Bragg এর মাদার এপলেরটা) সাথে লেবুর রস।
১ টা বা ২টা ডিম, কুসুম সহ, ঘিয়ে ভাজা। মাছ বা মাংশ এক টুকরা। গরু বা খাসি খেলে চার পাঁচ টুকরা, বাদাম ১ মুঠ, পিনাট বাটার অথবা এমনি বাটার ১ চামচ।
তরকারি রান্না হতে হবে নারকেল তেল বা খাঁটি সরিষার তেল দিয়ে। সয়াবিন বা রাইস ব্র্যান, সানফ্লাওয়ার এসব খাওয়া যাবে না।
এক্সারসাইজ হবে HIIT EXERCISE।
সকালে খালি পেটে করতে হবে। ভিনেগার খাওয়ার পর করতে পারবেন। ৫-১০ মিনিট করলেই যথেষ্ট।
ডাক্তার সাফায়েত হুসাইন লিমন স্যার