22/07/2026
📢 ফ্যামিলি কার্ড শুমারি–২০২৬ উপলক্ষে স্বেচ্ছাসেবী নিয়োগ বিজ্ঞপ্তি
দেশব্যাপী ফ্যামিলি কার্ড শুমারি–২০২৬ আগামী ১ আগস্ট ২০২৬ থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত পরিচালিত হবে। এ শুমারিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে ট্যাবের মাধ্যমে প্রতিটি পরিবারের তথ্য সংগ্রহ করা হবে।
ফ্যামিলি কার্ড শুমারি নির্দেশিকা–২০২৬ অনুযায়ী সারা দেশের ন্যায় চট্টগ্রাম জেলার সকল উপজেলায়, মীরসরাই উপজেলাসহ, শুমারি কার্যক্রম পরিচালনার লক্ষ্যে স্বেচ্ছাসেবী তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ করা হবে।
📅 গুরুত্বপূর্ণ সময়সূচি
🔹 ২৩ জুলাই ২০২৬, দুপুর ২:০০টা – আবেদনপত্র দাখিলের শেষ সময়।
🔹 ২৫ জুলাই ২০২৬ – তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার স্বেচ্ছাসেবী মনোনয়ন সম্পন্ন।
🔹 ৩১ জুলাই ২০২৬ – উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রদান ও ট্যাব বিতরণ।
🔹 ১ আগস্ট–১৪ সেপ্টেম্বর ২০২৬ (মোট ৪৫ দিন) – ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম পরিচালনা।
👥 স্বেচ্ছাসেবীর পদ
✅ তথ্য সংগ্রহকারী
✅ সুপারভাইজার
স্বেচ্ছাসেবীদের মনোনয়ন উপজেলা কমিটি কর্তৃক প্রদান করা হবে।
📝 আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদনপত্র পূরণ করে নিম্নোক্ত কাগজপত্র সংযুক্তপূর্বক উপজেলা সমাজসেবা কার্যালয়, মীরসরাই, চট্টগ্রাম-এ জমা দিতে হবে—
✔️ শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত অনুলিপি।
✔️ অভিজ্ঞতার সনদ (যদি থাকে)।
বিশেষ দ্রষ্টব্য
* নির্ধারিত সময়ের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
* প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবীদের ট্যাবের মাধ্যমে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের দায়িত্ব পালন করতে হবে।
* প্রয়োজনীয় যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি আবেদনপত্র/নির্দেশিকায় উল্লেখিত রয়েছে।
যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো যাচ্ছে।
উপজেলা প্রশাসন, মিরসরাই
উপজেলা সমাজসেবা কার্যালয়, মিরসরাই, চট্টগ্রাম
বিস্তারিত তথ্য জানতে ও আবেদন করতে চলে আসুন.....
ক্রিয়েটিভ কম্পিউটার,
পৌরসভা মার্কেট, মীরসরাই, চট্টগ্রাম।
মোবাইলঃ 01741-885515