CTG Affiliate Marketers BD

CTG Affiliate Marketers BD This is a educational sector and here you know about Affiliate Marketing. This is for only and only CTG Person's

Chittagong IT Point (Official)
21/01/2018

Chittagong IT Point (Official)

20/01/2018

ফ্রিল্যান্সিং এ কত টাকা!?

অনেকেউ প্রশ্ন করে, ভাই মাসে ইনকাম কত?
মাসে কেমন আসে এখন?
কত টাকা আয় হয়?

মজার ব্যাপার হচ্ছে কেও জিজ্ঞেস করে না, দিনে কত ঘণ্টা কাজ করি,, কখন ঘুমায়, মাসে কয়দিন কাজ এর বাইরে থাকি ...........

এবার উত্তর এ আসি :)
ফ্রিল্যান্সারদের এ মাসিক আয় হিসেব করার মত যন্ত্র এখন ও বের হয়নি।কারন, আমরা সাধারন ব্যাক্তির ধারনার বাইরে আয় করতে পারি। যেমন,সেদিন একজন বলছিল যে অনলাইন যদি এতই টাকা আসত তাহলে দুনিয়ার সব মানুষ এইখানেই কাজ করত।
আমার অবুঝ মন প্রশ্ন করে উঠল,পাইলট এর বেতনতো অনেক বেশি তাহলে সবাই বিমান চালায় না কেন??

আবার কখন ও সাধারন ব্যাক্তির ধারনা আপনার আয় এর চাইতে অনেক গুন বেশী। যেমন, সেদিন এক ফিজিওলজি দেখালাম। থেরাপি এর খরচ জিজ্ঞেস করায় আমি বললাম কিছু কম করা যায় কিনা।ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করলেন আমি কি করি।আমি নিজেকে একজন ফ্রিল্যান্সার বলায় তিনি বললেন, "আপনাদেরতো কোটি টাকা আয়।আমার এক বন্ধ ফ্রিল্যান্সার, সে আমেরিকা যাচ্ছে। "

যাইহক,নিজের আয় যতটুকু ই হক না কেন একটু গোপন থাকা ই ভাল।।।

তবে, যদি ভাল কাজ করেন মুল্যায়ন অবশ্যই হবেন।
কখনো টাকার পিছনে ছুটবেন

না।

না। না। না।
ভাল কাজের পিছে ছুটেন।
টাকা এমনি ই পকেটস্থ হবে।
ভাল কাজ র সততা আর বাকি টা আল্লাহ এর হাতে।

কাজে লেগে পরুন,,,
ডলার ছাপা শুরু হয়ে গেছে।

হ্যাপি ফ্রিল্যান্সিং :)

20/05/2017
26/02/2017
*** কম্পিউটারের সাধারণ কিছু কাজ ***কম্পিউটারের সাধারণ কিছু বিষয় অনেক সময় বেশ কাজে দেয়। এমন কিছু সাধারণ কৌশল দেওয়া হলো, য...
29/08/2016

*** কম্পিউটারের সাধারণ কিছু কাজ ***

কম্পিউটারের সাধারণ কিছু বিষয় অনেক সময় বেশ কাজে দেয়। এমন কিছু সাধারণ কৌশল দেওয়া হলো, যা প্রয়োগ করলে কম্পিউটারের খুঁটিনাটি সমস্যা দূর হবে।

*** কম্পিউটার চালু না হলে ***

কখনো কম্পিউটার চালু না হলে সেফ মুড থেকে বুট করা যায়। এ জন্য কম্পিউটার চালু করার বোতাম চেপে কি-বোর্ড থেকে F8 চাপুন। তালিকা থেকে Last Known Good Configuration নির্বাচন করে আগে ভালো থাকা উইন্ডোজকে ফিরিয়ে আনা যাবে। কম্পিউটার চালু হতে সমস্যা হলে Windows Startup Repair চেপে তা ঠিক করা যায়। এটি স্টার্টআপ (চালু হওয়া) সমস্যা দূর করে কম্পিউটারকে আবার চালু (বুট) করে।

*** সিস্টেম রিস্টোর পয়েন্ট ***

কম্পিউটার চালাতে গিয়ে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে, ভালো থাকা অবস্থায় সিস্টেম রিস্টোর পয়েন্ট তৈরি করে রাখলে প্রয়োজনে তা কাজে লাগানো যাবে। এ জন্য Start Menu থেকে Accessories-এ যান। System Tools থেকে System Restore-এ ক্লিক করে খুলুন। অথবা উইন্ডোজ সাত বা আটের স্টার্ট মেনুতে rstrui. exe লিখে এন্টার চাপুন। সিস্টেম রিস্টোর খুলে গেলে Next চেপে কিছুক্ষণ অপেক্ষা করুন। পরের ধাপে Finish চাপলে নতুন সিস্টেম পয়েন্ট তৈরি হবে। ভবিষ্যতে উইন্ডোজের যেকোনো সমস্যায় তৈরি থাকা সিস্টেম রিস্টোর পয়েন্ট থেকে উইন্ডোজকে ফিরিয়ে আনা যাবে।

*** সিস্টেম ফাইল চেকার ***

কম্পিউটারের সিস্টেমগত কোনো সমস্যা তৈরি হলে সিস্টেম ফাইল চেকার ব্যবহার করে সমস্যার সমাধান করা যায়। সাধারণত কম্পিউটারের কোনো ফাইল প্রতিস্থাপিত (রিপ্লেস) হলে বা ক্ষতিগ্রস্ত কিংবা নষ্ট হলে ভালো ফাইল দিয়ে সিস্টেম ফাইল চেকার সেটি দূর করে। এ জন্য স্টার্ট মেনুতে গিয়ে cmd লিখুন। Command Prompt এলে তাতে মাউসের রাইট ক্লিক করে Run as administrator চেপে খুলুন। এবার কমান্ড প্রম্পটে sfc/scannow লিখে এন্টার চাপুন। কিছুক্ষণ সময় নিয়ে রিপোর্টের মাধ্যমে কম্পিউটারে কোনো সমস্যা বা ক্ষতিগ্রস্ত কিংবা নষ্ট ফাইল থাকলে ঠিক করে তা জানিয়ে দেবে।

*** অনাকাঙ্ক্ষিত সফটওয়্যার মুছুন ***

কম্পিউটারের কন্ট্রোল প্যানেল চালু করে ইনস্টল থাকা প্রোগ্রামগুলো চেক করে নিন। যদি অনাকাঙ্ক্ষিত বা অব্যবহৃত সফটওয়্যার থাকে তাহলে সেটি মুছে ফেলাই উত্তম।

23/08/2016

চলুন জেনে নেই কিছু ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট শেখার ওয়েবসাইটের লিংকঃ
1. https://codex.wordpress.org/
2. http://wpbeginner.com/
3. http://wpsitecare.com/
4. https://learn.wordpress.com/
5. http://premium.wpmudev.org/blog/learn-wordpress-in-a-week/
6. https://siteground.com/
7. https://layerthemes.com/
8. https://wp101.com/
9. http://elegantthemes.com/
10. http://css-tricks.com/
11. http://stylizedweb.com/
12. http://www.smashingmagazine.com/
13. http://www.noupe.com/
14. http://vandelaydesign.com/blog/
15. http://www.wakeuplater.com/
16. http://devsnippets.com/
17. http://sixrevisions.com/
18. http://www.fullfrontalfreelance.com/
19. http://www.sitepoint.com/blogs/
20. http://www.idesignstudios.com/blog/
21. http://bokardo.com/
22. http://www.indywebshop.com/bestpractices/
23. http://regulargeek.com/
24. http://woork.blogspot.com/
তবে ইন্টারনেট রিসোর্স হতে শেখার ক্ষেত্রে নতুনরা তেমন কোনো দিক নির্দেশনা না পাওয়ায় অনেকে হাল ছেড়ে দেন। তাই ওয়ার্ডপ্রেস এবং ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য প্রফেশনালদের দিক-নির্দেশনাও প্রয়োজন।
#.প্রফেশনাল ওয়ার্ডপ্রেস এবং ওয়েব ডেভেলপারদের কাছ থেকে সরাসরি শেখা (� #�Chittagong IT Point�)
ওয়েব ডেভেলপমেন্ট শেখার এটিই সবচেয়ে সহজ পদ্ধতি, কাজও শেখা যায় দ্রুত। এক্ষেত্রে অনেক বাস্তব অভিজ্ঞতা লাভ করা যায়। আপনি ইচ্ছা করলে ভালো কোনো ওয়ার্ডপ্রেস এবং ওয়েব ডেভেলপার এর কাছ থেকে কাজ শিখতে পারেন অথবা ভালো কোনো ট্রেনিং সেন্টার হতে ট্রেনিং নিতে পারেন।
বিস্তারিতঃ হ্যালো- 01837131056
আমাদের অফিসের ঠিকানা:
চিটাগাং আইটি পয়েন্ট
সেকান্দার সেন্টার, ৬ষ্ঠ তলা, অক্সিজেন মোড়, চট্টগ্রাম,
হ্যালোঃ ০৪৪৩৯০০৪০১০
পেইজঃ https://web.facebook.com/ctgitpoint , ফেসবুক গ্রুপঃ https://www.facebook.com/groups/ctgitpoint/
ভাল লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-
� #�Chittaogng IT Point�

*** বাতিল হচ্ছে টাচস্ত্রিন , চোখের ইশারায় চলবে ফোন ***বাতিল হতে চলেছে টাচস্ত্রিন। অদূর ভবিষ্যতে তেমন কিছুই হতে চলেছে। কা...
21/07/2016

*** বাতিল হচ্ছে টাচস্ত্রিন , চোখের ইশারায় চলবে ফোন ***

বাতিল হতে চলেছে টাচস্ত্রিন। অদূর ভবিষ্যতে তেমন কিছুই হতে চলেছে। কারণ চোখের ইশারায় চলে এমন ফোন বানিয়ে ফেলেছেন মার্কিন গবেষকরা। বিশ্ববিখ্যাত প্রযুক্তি শিক্ষাকেন্দ্র ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি ও জার্মানির ম্যাক্স প্লাঙ্ক ইন্সটিটিউট অফ ইনফরমেটিক্সের যৌথ গবেষণায় এমন প্রযুক্তি তৈরি করা গিয়েছে যাতে স্ক্রিনের উপর দৃষ্টি মেপে ফেলতে পারে ফোনে থাকা সফটওয়্যার। এক্ষেত্রে ত্রুটির মাত্রা কমাতে কমাতে ১ সেন্টিমিটারে নামাতে পেরেছে তারা।

ব্যবহারযোগ্য প্রযুক্তি হিসাবে যা অনেক বেশি হলেও অদূর ভবিষ্যতে আরও উন্নতি হবে বলে জানিয়েছেন প্রোজেক্টের অন্যতম গবেষক আদিত্য খোসলা। মানুষের দৃষ্টির দিক নিরুপনের জন্য গেজক্যাপচার নামে একটি সফটওয়্যার বানিয়েছেন তাঁরা। এই অ্যাপ থেকেই সংগ্রহ করা হচ্ছে ডেটা। গবেষণা সফল হলে চোখের ইশারাতেই ফোন চলবে বলে দাবি তাঁদের।

PC: facebook.com/ctgitpoint

*** অনলাইনে কাজ শেখা লার্ণারকে আমরা কয়েকভাগে ভাগ করতে পারি **** কিছু মানুষ আছে সারা জীবন ধরে শুধু টিউটোরিয়াল সংগ্রহ করে...
21/07/2016

*** অনলাইনে কাজ শেখা লার্ণারকে আমরা কয়েকভাগে ভাগ করতে পারি ***

* কিছু মানুষ আছে সারা জীবন ধরে শুধু টিউটোরিয়াল সংগ্রহ করে। গিগার পর গিগা, পিডিএফ, এমনকি প্রিন্ট করে রাখে। পুরো হার্ডডিস্কের 90% থাকে টিউটোরিয়াল। কিন্তু এইসব টিউটোরিয়ালের 95% ই থাকে অব‍্যবহৃত।

* কেউ কেউ কোন এক জিনিস শিখতে শুরু করে। আস্তে আস্তে যখন তার গভীরে যায় তখন কঠিন দেখে আরেকটা জিনিস শিখতে শুরু করে। তারপর আরেকটা জিনিসের ক্ষেত্রেও একই অবস্থা হয়। একসময় সে কিছুই শিখতে পারে না।

* জ্ঞান অর্জনের জন‍্য চীন দেশেও যাওয়া যায় - এই বাণীকে অমৃত ভেবে কিছু কিছু মানুষ শেখার জন‍্য হুজুগে বহু দুরে দুরে যায় শেখার উদ্দেশ‍্যে, অথচ তার কম্পিউটারের ব্রাউজারের অ‍্যাড্রেসবারে google.com টাইপ করে সে কোন কিছু শেখার চেষ্টা করেনি।

* কিছু কিছু মানুষ থাকে টাকার নেশায়। কোন জিনিস শিখলে বেশী টাকা সেটা অ‍্যানালাইসিস করতেই তাদের দুই বছর লাগে। কে কোন জিনিস শিখে কত ইনকাম করলো সেটা দেখার জন‍্য তারা খুব উদগ্রীব থাকে। একটা জিনিস শেখা শুরু করলেও কেউ যদি আবার বলে ওইটা শিখে বেশী ইনকাম তারা এইটা বাদ দিয়ে তার ওইটা শেখা শুরু করে।

* কিছু কিছু মানুষের আবার সময় অত‍্যন্ত কম থাকে। তারা সবসময় চেষ্টা করে কোনটা সবচাইতে কম সময়ে শেখা যায়। এদের মধ‍্যকার 90% মানুষ ভাবে 3 মাসের কোর্স করেই ইনকাম শুরু করে দেওয়া যায়।

* কিছু কিছু মানুষ কোন সমস‍্যা গ্রুপে পোস্ট দিতে লজ্জা পায়, এতে তাদের নাকি মান-সম্মান নষ্ট হয়। পাছে কেউ দেখে ফেলে যে সে এটা পারে না। তারা শিখবে না তারপরও কোন পাবলিক ফোরামে বা গ্রুপে পোস্ট দিয়ে জানাবে না।

* কিছু কিছু মানুষ মনে করে গুরু বা পীর ধরলেই বুঝি কাজ শেখা হয়ে যাবে। প্রথমে তারা খোজ করে কারা কারা অন‍্যকে হেল্প করে বা কাজ জেনে ভালো ইনকাম করে। তারপর প্রথমে তারা তাদের পোস্টে লাইক দেয়, তারপর তারা রস মিশিয়ে কমেন্ট করে। তারপর তারা আস্তে আস্তে পীর বা গুরু হিসেবে মেনে নেয়। পরবর্তীতে ওই গুরু বা পীর কোন ভুল করলেই তাকে সঠিক বলে দাবী করে যাতে গুরুর নজরে আসতে পারে।

* কিছু কিছু মানুষ সবজান্তা হতে চায়, তারা যেন জগতের সবকিছু শিখে ফেলবে এমন ভাব। এমন কোন বিষয় নেই যে তারা শিখতে চেষ্টা করেনি। তাদের ফলাফল হয় 0

PC: facebook.com/ctgitpoint

*** ইউটিউব মার্কেটিং ভিডিও আপলোড করা কিছু টিপস ***Youtube মার্কেটিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ন যেই বিষয়টি সেটি হচ্ছে চ্...
18/07/2016

*** ইউটিউব মার্কেটিং ভিডিও আপলোড করা কিছু টিপস ***

Youtube মার্কেটিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ন যেই বিষয়টি সেটি হচ্ছে চ্যনেলের ভিডিও গুলো। ইউনিক ভিডিও ছাড়া মার্কেটিং ত দূরের কথা এর ধারে কাছেও যাওয়া সম্ভব নয়। তাই Youtube এ ভিডিও আপলোড করার জন্য অবশ্যই ইউনিক এবং ভাল মানের ভিডিও আপলোড করতে হবে।
আগেই বলেছিলাম Youtube থেকে আয় করতে হলে ধারাবাহিক ভাবে ভিডিও আপলোড করতে হয়।ধারাবাহিক ভাবে ভিডিও আপলোড করলে চ্যনেলে ভাল Viewer এবং সাবস্ক্রাইবার পাওয়া যায়। আর চ্যনেলের প্রতি ইউজারদের একরকম ভক্তি চলে আসে।
ভিডিও আপলোড করার ক্ষেত্রে যেই সকল বিষয়ে নজর রাখবেনঃ
নিজের ক্যামেরা বা ফোন থেকে করা ভিডিও।
সম্পূর্ন ইউনিক এমন ভিডিও যেটি কেউ সত্ত্বাধিকারী বা দাবীদার নয়।
সব বয়সী লোকের কাছে গ্রহণযোগ্য।
সঠিক অডিও স্ট্রিম।
সঠিক ভিডিও বিট-রেট, ফ্রেম রেট, রেজুলেশন, অডিও বিট-রেট।
কমিডি টাইপের কিছু হলে বেশ ভাল এবং তা চ্যনেলের জন্য খুবই কার্যকর।
৪-৬ মিনিট লেংথ এর ভিডিও। লেংথ বেশী হলে ইউজারের বিরক্তি চলে আসে।
ভিডিওতে আপনার চ্যনেলের লগো ব্যবহার করেন। এতে চ্যনেলের প্রতি ইউজারের বিশ্বাস দৃঢ় হবে।
ভিডিও এর শেষের দিকে এমন কিছু ফান বা আকর্ষনীয় টাইপের কথা বা লিখা দিয়ে আপনার চ্যনেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করুন।
যে সকল ভিডিও আপলোড না করাই ভালঃ
অন্য কোন চ্যনেল/কোম্পানির ভিডিও যেমনঃ মিউজিক ভিডিও, টিউটরিয়াল, মজার ভিডিও সহ অন্যান্য ভিডিও সমূহ। এতে Youtube এর কাছে চ্যনেলের রেপুটেশন কমে যায়।
আগেই থেকেই কপিরাইট করা কোন ভিডিও অবশ্য এমন ভিডিও পাবলিশ করার সুযোগ Youtube দেয় না।
কোন চ্যনেল/কোম্পানির লোগো লাগানো এমন ভিডিও যেটি দ্বারা সেই কোম্পানির নিজস্ব সত্ব প্রকাশ পায়।
কাউকে হয়রানি বা হেয় প্রতিপন্ন করা এমন ভিডিও।
এমন ভিডিও যার ব্যাকগ্রাউন্ডে অন্য কোন কোম্পানির মিউজিক রয়েছে।
Youtube এ নেই কিন্তু ইন্টারনেটে আগেই আপলোড হয়েছে এমন ভিডিও ভুলেও আপলোড করবেন না।
মোটামোটি উপরেউল্লেখিত বিষয় গুলো মাথায় রেখে ভিডিও আপলোড করলে Youtube মার্কেটিং এ সফলতার মুখ দেখবেন ।
Youtube মার্কেটিং তাদের দ্বারাই সম্ভব যারা ধৈর্য্য এবং নিষ্ঠার সাথে কাজ করতে পারবেন।

Collected From: facebook.com/ctgitpoint

*** ইন্টারনেটে অর্থ উপার্জনের সেরা ৫টি পদ্ধতি ***ইন্টারনেটে অর্থ উপার্জনের অনেক পদ্ধতি রয়েছে। অনেকেই দ্বিধায় পড়েন, কোনটি...
18/07/2016

*** ইন্টারনেটে অর্থ উপার্জনের সেরা ৫টি পদ্ধতি ***
ইন্টারনেটে অর্থ উপার্জনের অনেক পদ্ধতি রয়েছে। অনেকেই দ্বিধায় পড়েন, কোনটি করবেন এবং কোনটি করবেন না এই নিয়ে। ইন্টারনেট ব্যবহার করে অর্থ উপার্জনের সুবিধা-অসুবিধা অনুযায়ী ৫টি পদ্ধতি নিয়ে নিচে আলোচনা করছি।
১. গুগল এডসেন্স(www.google.com/adsense)
গুগল এডসেন্স ইন্টারনেটে অর্থ উপার্জনের সবচেয়ে সেরা উপায় । মাসে কয়েক হাজার ডলার আয় করা যায় প্রোগ্রামিং বা এইধরনের কোন ক্ষেত্রে বিশেষ দক্ষতা না থেকেও। এমনকি গুগলের ব্লগার ব্যবহার করে কোনরকম খরচ ছাড়াই।আপনার প্রয়োজন শুধু সময় ব্যয় করা এবং চারিদিকে দৃষ্টি রেখে নিজের ওয়েবসাইটে ভিজিটর আনার ব্যবস্থা করা। সবচেয়ে ভাল ফল পাওয়ার জন্য আপনার প্রয়োজন এমন একটি ওয়েবসাইট যেখানে প্রচুর ভিজিটর ভিজিট করবেন। এধরনের ওয়েবসাইট তৈরী এবং ভিজিটর পেতে কয়েক মাস এমনকি কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে। প্রতিদিন কমপক্ষে ১ হাজার ভিজিটর না পেলে খুব বেশি আয়ের সম্ভাবনা কম। গুগল এডসেন্স এর মত চিতিকা (www.chitika.com) নামে আরেকটি ব্যবস্থা রয়েছে । ব্যবহারের পদ্ধতি এডসেন্স এর মতই।
২. এফিলিয়েটেড মার্কেটিং
এফিলিটেড মার্কেটিং এর ক্ষেত্রে সীমা হচ্ছে আকাশ। আপনি যত চেষ্টা করবেন তত বেশি আয় করবেন। আপনার কাজ হচ্ছে ইন্টারনেটে যারা কিছু বিক্রি করে (পন্য বা সেবা) তাদের হয়ে প্রচার করা।এ কাজের জন্য নিজের ওয়েবসাইট থাকলে সুবিধে বেশি, না থাকলেও সমস্যা নেই অন্যভাবে করা যায়। কোন কোন কোম্পানী টাকা দেয় তাদের সাইটে ভিজিটর পাঠালেই আবার কোন কোন কোম্পানী দেয় কোন
ভিজিটর কিছু কিনলে। ৭৫% পর্যন্ত কমিশন দেয়ার মত কোম্পানীও রয়েছে। আমাজন, ই-বে এফিলিয়েটেড মার্কেটিং কাজের জন্য অন্যতম। আমি আগেই বলেছি এফিলিয়েটেড মার্কেটিং এর জন্য নিজস্ব ওয়েবসাইট থাকলে বেশি সুবিধে পাবেন। শুধুমাত্র এই কাজের জন্যই বিনামুল্যে ওয়েবসাইট তৈরী ও সেখানে বিভিন্ন পন্য যোগ করার ব্যবস্থা রয়েছে। যদিও এই ব্যবস্থায় আয় বেশি তারপরও এডসেন্সর এর পর ২য় অবস্থানে থাকার কারন হল একাজে বুদ্ধিমত্তা, মার্কেটিং এর দক্ষতা এবং পরিশ্রম অনেক বেশি।
৩. ফ্রিল্যান্সিং
আপনি ওয়েবসাইট তৈরী কিংবা মার্কেটিং এর ঝামেলায় যদি যেতে না চান, অথচ কম্পিউটারের কোন কাজে দক্ষ। সেটা ফটোশপ ব্যবহার করে হোক অথবা গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, প্রোগ্রামিং থেকে ডাটা এন্ট্রি, ভিডিও এডিটিং কিংবা এনিমেশন যে কোন কিছুই হতে পারে। তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং উপযুক্ত। কাজ দেয়ার ক্ষেত্রে অনেকগুলি প্রতিস্ঠান রয়েছে মধ্যস্থতা করার জন্য । সেখানে নিজের নাম তালিকাভুক্ত করবেন (কোন খরচ নেই), তাদের কাজের তালিকা দেখে এপ্লাই করবেন, কাজ পাওয়ার পর কাজ করে জমা দিবেন। আপনার একাউন্টে সেই কাজের পারিশ্রমিক জমা হবে। ঘন্টাপ্রতি নির্দিষ্ট কাজ অনুযায়ী অথবা এককালীন চুক্তি অনুযায়ী ফ্রিলান্সিং কাজে পেমেন্ট দেয়া হয়। কাজের জটিলতা অনুযায়ী আয় কয়েক ডলার থেকে কয়েক হাজার ডলার পর্যন্তও হতে পারে এই চুক্তি। মধ্যস্থতাকারী থাকে বলে টাকা হাতছাড়া হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
www.freelancer.com , www.upwork.com ইত্যাদি এধরনের কাজে অন্যতম প্রতিস্ঠান।
৪. নিজে বিক্রি করা
লাভ বেশি থাকার পরও একে ৪ নম্বরে রাখতে হচ্ছে কারন নিজে বিক্রি করলে লাভ বেশি, সেইসাথে পরিশ্রমও বেশি। আপনি কিছু পন্য ঠিক করবেন এরপর ওয়েবসাইটে রেখে দেবেন। যিনি কিনতে চান তিনি সেখানে ক্লিক করে কিনবেন এবং আপনি সেটা তারকাছে পাঠিয়ে দেবেন। ফটোগ্রাফ, ই-বুক, সফটঅয়্যার এর মত পন্য সরাসরি ইমেইল করে পাঠাতে পারেন কিংবা ডাউনলোডের ব্যবস্থা রাখতে পারেন। ছাপা বই বা বহনযোগ্য অন্য পন্য হলে পার্সেল করে পাঠাতে হবে। বিশ্বের অনেক দেশের মানুষই কেনাকাটা করে অনলাইনে। কাজেই এই মুহুর্তে বাংলাদেশের মত দেশে বিষয়টি চালু না থাকলেও একসময় হবে ।
৫. অনলাইন বিজ্ঞাপন
জনপ্রিয় ওয়েবসাইটে এডসেন্স এর মত বিজ্ঞাপন রাখতে হবে এমন কোন কথা নেই, ছাপানো পত্রিকায় যেমন বিজ্ঞাপন দেয়া হয় সেভাবে আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রচার করে অর্থ উপার্জন করা সম্ভব। আমেরিকায় ছাপানো বিজ্ঞাপনের আয়কে ছাড়িয়ে গেছে অনলাইন বিজ্ঞাপন। পত্রিকার মত সাইটের জন্য এই ব্যবস্থা সুবিধেজনক। একাজে সমস্যা হচ্ছে ব্যক্তিগতভাবে করা যায় না, প্রতিস্ঠান
হিসেবে কাজ করতে হয়। তবে সেটা সংবাদপত্র হতে হবে এমন কথা নেই। মানুষের আগ্রহ রয়েছে এমন বিষয় নিয়ে ওয়েবসাইট হতে পারে। যেমন বিভিন্ন পণ্যের পরিচিতি এবং দাম নিয়ে যেমন মানুষের আগ্রহ সেই বিষয় নিয়েই অনেকগুলি বিশ্বখ্যাত ওয়েবসাইট রয়েছে। চাকরী বা অন্য তথ্য নিয়ে সাইটও লক্ষ লক্ষ
ভিজিটর পেতে পারে।আপনারা এই সাইটের উপরে দেওয়া ওয়েব এড্রেসগুলিতে ঢুকে ধারনা পেতে পারেন

Colltected From: fb.com/ctgitpoint

SEO(Search Engine Optimaization) প্রশিক্ষণ শেষেই কাজের সুযোগ।SEO(Search Engine Optimaization) প্রশিক্ষণ শেষেই কাজের সুযো...
17/07/2016

SEO(Search Engine Optimaization) প্রশিক্ষণ শেষেই কাজের সুযোগ।

SEO(Search Engine Optimaization) প্রশিক্ষণ শেষেই কাজের সুযোগ দিচ্ছে Chittagong IT Point । এই প্রশিক্ষণটির মাধ্যমে আপনি জানতে পারবেন একটি ওয়েব সাইটকে কি করে Google বা অন্যান্য Search Engine-এর Result এর প্রথম শীর্ষ ১০ টি ওয়েব সাইটের মধ্যে আনা যায়, কিভাবে কোন ওয়েব সাইটে প্রচুর পরিমাণে Visitor আনা যায় এছাড়াও থাকছে কিভাবে Article লিখে অনলাইন থেকে ইনকাম করা যায় তার পরিপূরণ গাইড লাইন ইত্যাদি। চট্টগ্রামে আমরা সর্ববৃহৎ ফ্রীল্যান্সারস কমিউনিটি তৈরী করতে যাচ্ছি এবং প্রত্যেকটা স্টূডেন্টকে সফল ফ্রীল্যান্সার হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান উদ্দেশ্য। নতুন ব্যাচ শুরু হচ্ছে ০১লা আগষ্ট ২০১৬ তে। ২৫শে জুলাই পর্যন্ত ভর্তিতে থাকছে বিশেষ ছাড় এছাড়া প্রথম ৫ জন আগ্রহীদের জন্য থাকছে ৩০% ছাড়।

যোগাযোগঃ

Chittagong IT Point
৬ষ্ঠ তলা, সেকান্দার সেন্টার
ব্যাংক এশিয়ার বিপরীতে, অক্সিজেন মোড়
মোবাইলঃ 04439004010
Facebook: www.facebook.com/ctgitpoint
www.ctgitpoint.com

প্রশিক্ষণ শেষেই কাজChittagong IT Point প্রশিক্ষণ শেষেই কাজের সুযোগ দিচ্ছে। Chittagong IT Point-এ ১০ দিনের প্রশিক্ষণ কার্...
16/07/2016

প্রশিক্ষণ শেষেই কাজ

Chittagong IT Point প্রশিক্ষণ শেষেই কাজের সুযোগ দিচ্ছে। Chittagong IT Point-এ ১০ দিনের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হচ্ছে। এই প্রশিক্ষণটি মূল্যত যারা বিভিন্ন ধরনের কোর্স যেমন SEO, Web Design, Graphic Design ইত্যাদি করেছেন কিন্তু কোন প্রকার কাজ করতে পারছেন না এবং যারা অনলাইন-এ কাজ করার জন্ন্য গাইড লাইন পাচ্ছেন না তাদের জন্ন্য ১০০% কার্যকরী। চট্টগ্রামে আমরা সর্ববৃহত ফ্রীল্যান্সারস কমিউনিটি তৈরী করতে যাচ্ছি এবং প্রত্যেকটা স্টুডেন্টকে সফল ফ্রীল্যান্সার হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান উদ্দেশ্য। কারন স্কিল ডেভেলপ না করে ফ্রিল্যান্সিং করার চেষ্টা করলেই তো হবেনা। আগে স্কিল ডেভেলপ করতে হবে, তারপর প্রফেশনাল কাজ করে অভিজ্ঞতা অর্জন করতে হবে। অভিজ্ঞ হয়ে ওঠার পরই কাজে নামা উচিত । বিভিন্ন ধরনের কাজের উপর স্বল্প খরচে প্রশিক্ষণ নিয়ে কাজের সুযোগ পাচ্ছেন।

যোগাযোগঃ

Chittagong IT Point
৬ষ্ঠ তলা, সেকান্দার সেন্টার
ব্যাংক এশিয়ার বিপরীতে, অক্সিজেন মোড়
মোবাইলঃ 04439004010
www.ctgitpoint.com

Address

Chittagong
4000

Telephone

04439004010

Website

Alerts

Be the first to know and let us send you an email when CTG Affiliate Marketers BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share