02/09/2020
গ্রাহকদের অনেক কম্পেলেইন থাকে বিশেষ করে রাতে Speed স্লো পাচ্ছি কিন্তু কেন?
১: রাউটার থেকে মাল্টিপল ডিভাইস কানেক্টেড ৫/৬ জন। রাতে অনেকেই VPN কানেক্টে করে থাকেন VPN কানেক্টে করলে Speed হাল্ফ হয়ে যাবে। এছাড়া গ্রাহক Bluetooth ও wifi একসাথে on রাখে যেহেতু Wireless ও Bluetooth সিমিলার তাই একসাথে অন থাকলে mobile interference হয়ে থাকে।
২: রাউটার মিডিল রুম থেকে লো সিগনালে বেডরুমে সিগনাল ট্রান্সমিশন করছে যেমন রাউটারের ওয়াল ব্রেক করে ফুল সিগনাল পাঠাতে পারেনা বেডরুমের দরজা বন্ধ থাকায়।
৩: বাসার কেউ ডাউনলোড করছে, কেউ ভিডিও কলিং করছে,কেউ ফেসবুক টিকটক, ইউটিউবে ভিডিও ষ্ট্রিমিং করছে।
৪: গ্রাহকদের ল্যাপটপ বা ফোনে হিডেন Windows/Apps আপডেট হচ্ছে গ্রাহক যেটা জানেন না।
৫: ২.৪ Ghz রাউটার গুলোতে শুধু মাত্র ১১-১৩ চ্যানেল থাকে যেহেতু এখন সবত্র ২.৪Ghz রাউটার সবচেয়ে বেশি ইউজ হচ্ছে দাম কম হওয়ায়, এতে wireless সিগনাল interference বেড়ে যাচ্ছে ও রাউটার থেকে গ্রাহক লোকালি packet loss পাচ্ছে ও নেটওয়ার্ক স্লো পেয়ে থাকেন।
৬: অনেক সময় গ্রাহক প্রতিদিন রাউটার Reboot করতে চান না যেটা খুবই অনুচিত এবং এটা নিয়ে এক প্রকার ISP কে ট্রল করে থাকেন, Reboot কেন করতে হয় প্রথমত সব আইএসপির পপ মাল্টিপল Core Router (redundency)তে কানেক্টেড ধরুন একটা যে কোন সময় ফাইবার কাটা পরতে পারে এতে করে একটা লিংক down হলে অন্য লিংক Auto আপ হয়ে যাচ্ছে এবং রাউটিং পাথ চেঞ্জড হয়ে যাচ্ছে ৩০সেকেন্ড সময়ে কিছু কিছু রাউটার রাউটিং কে আপ করতে পারে না রিবুট না করা অব্দি, টিপিলিংক,টেন্ডা, রাউটার গুলোতে এই প্রব্লেম আছে। এছাড়া একটা রাউটার ২৪ ঘন্টা আপ থাকলে রাউটারের wireless চিপ অনেক হিট হতে থাকে এবং পাগলামি করে Ram ও CPU ইউজেস বেড়ে যাওয়ার কারনে।
৭: রাউটারের wan পোর্ট শুধু মাত্র ১০০Mbps supported যেহেতু BDIX,Youtube,FTP অনেক বেশি স্পিড থাকে কেউ ডাউনলোড করলে রাউটার ওভারলোড হয়ে যাওয়ার কারনে স্লো করবে, এছাড়া আপনাদের মোবাইল wireless ওনলি ৬২/৬৫ Mbps Support করে। এই সময় গুলোতে Speed Test করলে speed 4/5 Mbps ও হাই পিং দেখাবে।
৮: অনেক গ্রাহক ভুল করে দেশের বাহিরে থেকে Uk/USA রাউটার কিনে নিয়ে আসেন যেটা আমাদের দেশের wireless technology র সাথে মিলে না এবং অনেক প্রব্লেম ফেস করে থাকেন, সুতরাং দেশ থেকেই ভাল মানের রাউটার কেনা উচিত।
৯: পিক Hour গুলোতে ISP র Bandwidth ফুল ইউজ হয়ে থাকে এই সময়ে Speed কমে যেতে পারে যেহেতু গ্রাহক ১০০০ টাকায় 20/25 Mbps কিনছেন এগুলো সব shared Speed.. হয়তো Marketing পলিসির কারনে অনেক ISP এই স্পিড কে Dedicated বলে থাকেন যেটা সত্য নয়।
আরো অনেক কারন আছে।
ধন্যবাদ
© ClickBD Online