14/08/2025
এই জীবনে পাওয়া শত উপহারের মাঝে তুমি ছিলে আমার কাছে সবচেয়ে দামী উপহার…💔
কিন্তু জানি না, হঠাৎ করে কী হলো—সবকিছু যেন এলোমেলো হয়ে গেলো।
তোমাকে অনলাইনে দেখেও কথা না বলতে পারার যন্ত্রণা, কথা বলার ইচ্ছা থাকা সত্ত্বেও নীরব হয়ে থাকার কষ্ট—তোমাকে বোঝাবো কী করে?
তোমার হঠাৎ পরিবর্তন আমাকে পুরোপুরি অবাক করে দিয়েছে।
আমি তো তোমার এমন রূপ কখনো কল্পনাও করিনি।
আমার সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করেছি—তোমার প্রতিটি কাজে, প্রতিটি বিপদে, প্রতিটি মুহূর্তে পাশে থাকতে।
তবুও হয়তো আমি কখনো তোমার “প্রিয় মানুষ” হতে পারিনি…
হয়তো সবসময় কেবল “প্রয়োজন” হয়ে ছিলাম তোমার কাছে।
আমি তোমাকে যত মায়া করে চেয়েছি—সেটা ছিল ঠিক সেইভাবে, যেমন একজন ভিক্ষুক পেটের ক্ষুধা মেটাতে হাত পাতে।
তুমি ছিলে আমার অনেক শখের খুঁজে পাওয়া নীল প্রজাপতি।
আমার চাওয়ার মাঝে কোনো স্বার্থ ছিল না—শুধু নিঃস্বার্থভাবে তোমার পাশে থাকতে চেয়েছি।
কিন্তু দিনের পর দিন তোমার অবহেলা আমাকে এক অসহ্য, অমানবিক কষ্টের মধ্যে ঠেলে দিয়েছে।
তোমার ইচ্ছা হলে তুমি আমার সাথে কথা বলতে—আর আমি সেই ইচ্ছার জন্য অপেক্ষা করতাম।
কিন্তু তুমি অন্য কারো কাছে কথা বলার জন্য ব্যাকুল হয়ে যেতে…
তার বাজে দেহলোভী কথাও তুমি হাসিমুখে সহ্য করতে—আর আমায় অবহেলা করতে!
আহা, মহারাণী… এতটা নিকৃষ্ট হতে পারলে তুমি?
যাই হোক, আমি কখনো তোমার পথে বাধা হবো না।
তোমার মন যা চায়, তাই করো।
ভালোবাসা মানেই তাকে কাছে পাওয়া নয়—ভালোবাসা মানে প্রিয় মানুষটাকে ভালো রাখা।
তুমি যেখানেই থাকো—ভালো থেকো… দোয়া রইলো তোমার জন্য। 🤍 Blue Butterfly 🦋