D.NET

D.NET Without any question our highest priority and concern is our Customer Support. We are always open 24×7 to give our client a supporting hand when in need.

Because we prefer quality before quantity. Thanks for reading this article..

23/06/2025

📢 "কিছু কথা না বললেই নয়!"

আপনার ইন্টারনেট কেন স্লো? দোষটা আসলে কার?

👇 নিচের বাস্তব উদাহরণটা মিলিয়ে দেখুন, আপনি কোথায় দাঁড়িয়ে!

---

🔹 আপনি একটি ২০ Mbps ইন্টারনেট সংযোগ নিয়েছেন।
কিন্তু সেটি একসাথে যদি ৭টি ডিভাইসে চলে, তাহলে?

👉 প্রতি ডিভাইসে পড়ে গড়ে মাত্র ~২.৮৬ Mbps!
আর এই ৭ ডিভাইসে নিচের কাজগুলো একসাথে চলছে:

১️⃣ ছোট ভাই অনলাইন গেম খেলছে
২️⃣ বড় ভাইয়ের কম্পিউটার দিয়ে ডাউনলোড
৩️⃣ ভাবি ইউটিউবে 1080p ভিডিও
4️⃣ ছোট বোন ফেসবুকে ভিডিও স্ক্রল
5️⃣ পাশের বাসার কেউ মুভি নামাচ্ছে
6️⃣ আম্মু 4K নাটক দেখছেন স্মার্ট টিভিতে
7️⃣ আপনি বলছেন, “নেট স্লো কেন?” 😅

---

🔹 “ট্র্যাফিক ফুল” মানে বুঝুন:

রাউটারে অনেক ডিভাইস কানেক্ট থাকলে, আপনি কিছু না চালালেও অন্যরা স্পিড খেয়ে নিচ্ছে।
তাই আপনি না চালিয়ে বসেও ইন্টারনেট স্লো পেতে পারেন!

---

🔹 রাউটারের দিকটা বুঝুন:

📌 সবাই চায় সস্তা রাউটার (৯৫০/১২০০ টাকার)।
কিন্তু সেই রাউটার ৩-৪টির বেশি ডিভাইস হ্যান্ডেল করতে পারে না।

💥 রাউটার গরম হয়ে যায়, হ্যাং করে, বারবার রিস্টার্ট নেয়।
আর তখন দোষ পড়ে আমাদের ঘাড়ে! 🤦

📱 আপনি যেমন দামী মোবাইল কেনেন ভালো পারফর্ম্যান্সের জন্য,
ঠিক তেমনিই দামী রাউটার মানে হলো শক্তিশালী নেটওয়ার্ক পারফর্ম্যান্স।

---

🔹 একটু হিসাব করে দেখুন:

✅ 1 Mbps = 128 KBps
✅ 20 Mbps = 2560 KBps
✅ ৭টি ডিভাইসে ভাগ করলে = প্রতি ডিভাইসে মাত্র ~365 KBps!

এই স্পিডে 4K ভিডিও, গেমিং, ডাউনলোড — সব কি একসাথে চলবে❓

---

🎯 উপসংহার:

✅ সংযোগ যত বেশি, তত বেশি ডিভাইস চালান
✅ ভালো রাউটার ব্যবহার করুন
✅ সবাইকে ব্যবহার নিয়ে সচেতন করুন
✅ অকারণে সাপ্লায়ারের ঘাড়ে দোষ চাপাবেন না

---

📌 চিন্তা করুন, বুঝুন, তারপর মন্তব্য করুন।
আমরা মানুষ, রোবট না। সবার দায় কাঁধে তোলা যায় না।
স্মার্ট ব্যবহারেই ইন্টারনেট হবে ঝামেলামুক্ত।

---




24/04/2025

ঝড় বৃষ্টির সময় রাউটার বন্ধ না করলে যে সমস্যা হতে পারেঃ-

ইলেকট্রনিক্স জিনিসের জন্য পানি এবং বজ্রপাত খুবই বিপদজনক। বজ্রপাতের কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয় রাউটার।

🔵 বজ্রপাতের আভাস পেলে শুধু রাউটারের লাইনই নয়; রাউটার থেকে ইন্টারনেট সংযোগের ল্যান ক্যাবলটিও খুলে রাখবেন। কারন অধিকাংশ এলাকায় দেখা যায় ইন্টারনেট সংযোগে বৈদ্যুতিক খুটিগুলোর মাধ্যমে ইন্টারনেটের তারগুলো টানা হয়। তবে যদি আপনার ইন্টারনেট সংযোগে অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহার করা হয় তাহলে বজ্রপাতের ক্ষতির আশংকা কম থাকে।
🔵 বজ্রপাতের সময় আপনার রাউটারের একমাত্র আসল ঝুঁকি হল কাছাকাছি বা সরাসরি বজ্রপাত। এমন অবস্থায় আপনার রাউটারের সাথে যদি পিসি বা ল্যাপটপ সরাসরি তারের মাধ্যমে সংযুক্ত থাকে তাহলে সেগুলোও ক্ষতিগ্রস্ত হবে।
🔵 যদি বজ্রপাত আপনার এলাকায় আঘাত হানে তবে আপনার রাউটারটি আনপ্লাগ করুন , নতুবা আপনি কম্পিউটারের সমস্ত তথ্য হারাতে পারেন। বজ্রপাতের ফলে পাওয়ার সার্জ ঘটতে পারে যা রাউটারকে পুরোপুরি অকেজো করে দিতে পারে।
🔵 বজ্রপাত পড়লে হাই ভোল্টেজ আর হাই ফ্রিকোয়েন্সির সৃষ্টি হয়ে, এর ফলে ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হয়ে যেতে পারে।
🔵 ঘরের আশেপাশে বাজ পড়লেও একটি তড়িতচৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এটি বাজের থেকে কম শক্তিশালী হলেও বাড়ির বিদ্যুতের চেয়ে বহুগুণ শক্তিশালী। তাই এর ফলেও বাড়িতে ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হয়ে যেতে পারে।

✨ বিস্তারিত জানতে / ইন্টারনেট সংযোগের জন্য কল করুনঃ
📞01898-300046

2025
27/01/2025

2025

Please contact for your new internet line...
26/01/2025

Please contact for your new internet line...

09/01/2025
Get your new internet line
06/10/2024

Get your new internet line

20/05/2024

Our Ftp Server

IF you NEED good internet Contact for new connection 01789090931
20/05/2024

IF you NEED good internet Contact for new connection 01789090931

Address

Dhaka
1236

Alerts

Be the first to know and let us send you an email when D.NET posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to D.NET:

Share