26/01/2021
বর্তমানে সার্চ ইঞ্জিন নিয়ে যে একটা কথা বহুল আলোচিত হচ্ছে তা সম্পর্কে কিছু কথাঃ
আমরা তথ্যপ্রযুক্তির দিক থেকে কতটুকু পিছনে থাকলে এরকম কাজ সম্ভব ! বাইরের দেশের কাছে নিজেদেরকে লজ্জিত করা ছাড়া আর কিছু না এইটা! আর সংবাদ সম্পর্কে কোন ধরনের আইডিয়া না রেখে সংবাদ প্রকাশ করে কিভাবে!
মূল কথা বলা যাক-
এখানে যে সার্চ ইঞ্জিন নিয়ে আলোচনা করে হচ্ছে এইটা কোন সার্চ ইঞ্জিনই নাহ। এটা জাস্ট একটা Php Script যা অনলাইনে শত শত ফ্রি এবং পেইড এভিলেবল। স্ক্রিপ্ট এর মধ্যে Google API ব্যাবহার করে হয়েছে যার ফলে যা কিছুই সার্চ করা হবে সব গুগল থেকে Crawl হয়ে রেজাল্ট শো করবে।
কিছু রেনডম প্রশ্ন এবং তার উত্তর-
প্রশ্ন- এইরকম সার্চ ইঞ্জিন বানাতে কি কি লাগবে?
উত্তর-
এইরকম সার্চইঞ্জিন বানানোর জন্য ৩ টা জিনিষ লাগবে-
১. ডোমেইন
২. হোস্টিং
৩. Php স্ক্রিপ্ট
প্রশ্ন- এইরকম সার্চ ইঞ্জিন বানাতে কত সময় এর প্রয়োজন?
উত্তর-
সার্ভারে স্ক্রিপ্ট আপলোড করতে যত সময় লাগবে,ততটুকু। ইন্টারনেট কানেকশন দ্রুত থাকলে ৫-১০ মিনিট। আর কিছু কাস্টমাইজেশন করতে ৪-৫ মিনিট। যেমন নাম চেইঞ্জ করা, লোগো চেইঞ্জ করা ইত্যাদি।
লোগোটাও কপি করা,সে সার্চ ইঞ্জিন বানাই ফেলছে! কমনসেন্স এর ও তো একটা বিষয় আছে!😑
স্ক্রিপ্ট এর নিচেও লেখা ছিল যে এটা একটা Affiliate Search Engine অর্থাৎ এই রেজাল্ট গুলো অন্য সার্চ ইঞ্জিন এর,তার কোন রাইট নাই। (এটা লিখে রাখতে বাধ্য,নাহলে কপিরাইট আইনে ধরা খাবে)😑
তাকে ২ লাখ টাকার সম্মানি দেওয়া হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে! এইদিকে যারা আসল ক্রিয়েটিভ, তাদের প্ল্যান ড্রপ করতে হয় ফান্ডিং এর অভাবে।
এইগুলা দেখলে তো খুব খারাপ লাগে😪
যাহোক,,,, আপনারাও যারা সার্চ ইঞ্জিন বানাতে চান, নিয়া নেন স্ক্রিপ্ট - https://codecanyon.net/category/php-scripts?term=search%20engine&gclid=CjwKCAiAr6-ABhAfEiwADO4sfcMmx5Z0Xj_fMnc6_kYOl1tAzL8JbxVKEjglvVkHYwfTl9hvMdsoHhoCBVkQAvD_ব্বে
বানান সার্চ ইঞ্জিন আর তাক লাগিয়ে দিন বাংলাদেশ কে🙂
[মিডিয়া থেকে এ বিষয়ে কিছু ইনফরমেশন কালেকটেড]