13/05/2023
এই গরমে সুস্থ থাকার ৬টি টনিক-
১) বেলা ১১টা থেকে ৪টা পর্যন্ত সরাসরি রোদের সংস্পর্শে না এসে ছাতা ব্যবহার করন। এতে ভিটামিন-ডি তৈরির জন্য প্রয়োজনীয় ১৮ শতাংশ রোদ আপনি পেয়ে যাবেন।
২) কিছুক্ষণ পর পর পানি পান করুন। এছাড়া, লেবুর শরবত, ডাবের পানি,দই,লাচ্ছি ও বাড়িতে তৈরি ফলের রস খেতে পারেন। এতে, প্রচুর ঘাম হলেও শরীরের পানির পরিমাণ পর্যাপ্ত থাকবে ও হিটস্ট্রোকের ঝুঁকি থেকে নিরাপদ থাকা যাবে।
* শরীরের ওজনকে ৩০ দিয়ে ভাগ করলে, যে ফলাফল আসবে, তা আপনার পুরো দিনের প্রয়োজনীয় পানির পরিমাণ। যেমনঃ আপনার ওজন ৮০ কেজি হলে, ৮০ কে ৩০ দিয়ে ভাগ করলে হয়- ২.৭। অর্থাৎ, আপনাকে প্রতিদিন ২.৭ লিটার পানি পান করতে হবে। *
৩) খাদ্য তালিকার ক্ষেত্রে-
* কাঁচা পেঁপে, লাউ, চিচিঙ্গা, পটল, ধুন্দল, শসা, ,গাজর,পালংশাক, টমেটো, শসায় পানির পরিমাণ বেশি থাকে।এই খাবারগুলো অবশ্যই খাবার তালিকায় রাখার চেষ্টা করুন।
* পানিশূন্যতা দূর করতে, ভিটামিন সি, পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের পরিমাণ ঠিক রাখতে কাঁচা আম খুবই ভালো।
* তরমুজ শরীর ঠান্ডা করতে সাহায্য করে। এতে আছে ভিটামিন ও খনিজ লবণ।
* পাকস্থলী ঠান্ডা রাখতে বেলের শরবত খুব কার্যকর।
* পুষ্টিকর,সহজলভ্য, তুলনামূলক সস্তা এবং শরীর ঠান্ডা রাখতে বাঙ্গির তুলনা নেই।
* সতেজ অনুভূতির জন্য পুদিনার শরবত অতুলনীয়।
* উচ্চ প্রোটিনযুক্ত খাবারের পরিবর্তে অল্প অল্প খান।
* ডাইরিয়া ও জন্ডিস থেকে বাঁচতে, রাস্তার খোলা ও অস্বাস্থ্যকর খবার থেকে বিরত থাকুন।
*ঘামাচি থেকে বাঁচতে ভিটামিন ‘সি’ সমৃদ্ধ খাবার খেতে হবে প্রচুর পরিমাণে।
৪) হালকা, ঢিলেঢালা ও হালকা রঙের সুতি কাপড় পরবেন।
৫) সুযোগ থাকলে একাধিকবার গোসল করতে পারেন। বিশেষ করে, ঘুমানোর আগে গোসল করতে পারলে, পুরো দিনে শরীরের তাপমাত্রা কম থাকবে।
৬) ডাইরিয়া, জন্ডিস, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, দুর্বলতা ও মাথা ঝিমঝিম করা ইত্যাদি লক্ষণ দেখা দিলে দ্রুত বি. এম. ডি. সি. কর্তৃক নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।
💐🥳 এস পি টেক ওয়াল্ড 💐🥳