Speed Touch Network

Speed Touch Network The mission of STN&T provide customers with a complete solution to all their current & future clients

আজ পবিত্র শবে বরাত—ক্ষমা ও রহমতের রাত।এই বরকতময় রাতে আল্লাহ তায়ালা আমাদের সকল গুনাহ মাফ করুন, দোয়া কবুল করুন।এ মহিমান্বি...
03/02/2026

আজ পবিত্র শবে বরাত—ক্ষমা ও রহমতের রাত।
এই বরকতময় রাতে আল্লাহ তায়ালা আমাদের সকল গুনাহ মাফ করুন, দোয়া কবুল করুন।

এ মহিমান্বিত রাতে আল্লাহ তাআলা তাঁর অসীম রহমতে বান্দাদের প্রতি দৃষ্টি দেন, গোনাহ মাফ করেন এবং রিজিক ও তাকদিরের ফয়সালা করেন।

আসুন, তওবা-ইস্তিগফার ও ইবাদতের মাধ্যমে
মহান রবের নৈকট্য লাভ করি।
🤲 আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন—আমিন।

🤲✨
#শবে_বরাত #ক্ষমার_রাত #বরকতের_রাত

নতুন বছর মানে নতুন লক্ষ্য, নতুন দায়িত্ব আর নতুন সম্ভাবনা।বিদায়ী বছরের অভিজ্ঞতা সঙ্গে নিয়েনতুন বছরে আমরা এগিয়ে যেতে চ...
31/12/2025

নতুন বছর মানে নতুন লক্ষ্য, নতুন দায়িত্ব আর নতুন সম্ভাবনা।

বিদায়ী বছরের অভিজ্ঞতা সঙ্গে নিয়ে
নতুন বছরে আমরা এগিয়ে যেতে চাই আরও সততা, নিষ্ঠা ও সেবার মান উন্নত করার অঙ্গীকার নিয়ে।

Speed Touch পরিবার বিশ্বাস করে—
পরিশ্রম, বিশ্বাস আর পারস্পরিক সহযোগিতাই সফলতার মূল চাবিকাঠি।

নতুন বছরে সবার জীবনে আসুক সুস্থতা, শান্তি ও অগ্রগতি।
সবার জন্য রইল আমাদের আন্তরিক শুভেচ্ছা।

Happy New Year ✨🌿
— Speed Touch Family

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে Speed Touch পরিবার স্মরণ করছে বেগম খালেদা জিয়াকে—যিনি...
30/12/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে Speed Touch পরিবার স্মরণ করছে বেগম খালেদা জিয়াকে—
যিনি শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, বরং বাংলাদেশের গণতন্ত্রের এক দৃঢ় প্রতীক।

কারাবরণ, অসুস্থতা ও নির্যাতনের কঠিন বাস্তবতার মাঝেও তিনি কখনো আপস করেননি।
ব্যক্তিত্বে ছিলেন দৃঢ়, নেতৃত্বে ছিলেন সাহসী, আর আদর্শে ছিলেন গণতন্ত্রের প্রতি অবিচল।

তাঁর প্রস্থান দেশের রাজনৈতিক অঙ্গনে এক গভীর শূন্যতা সৃষ্টি করেছে—
যা সহজে পূরণ হওয়ার নয়।

Speed Touch পরিবার আল্লাহ তায়ালার কাছে দোয়া করছে—
তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

গণতন্ত্রপ্রেমী মানুষের হৃদয়ে তিনি চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। 🥲🌾🇧🇩

16/12/2025

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।
🇧🇩❤️

আল্লাহ সকল শহীদের জান্নাত দান করুক , যারা আমাদের দেশকে হানাদার বাহিনী থেকে মুক্ত করেছেন।

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী, পাইলট এবং সংশ্লিষ্টদের মর্মান্তিক মৃত্যুতে স্পীড টাচ পরিবার গভীরভ...
21/07/2025

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী, পাইলট এবং সংশ্লিষ্টদের মর্মান্তিক মৃত্যুতে স্পীড টাচ পরিবার গভীরভাবে শোকাহত ।

06/07/2025

ইন্টারনেট স্লো হলে কয়েকটি কাজ করলে সমস্যার সমাধান হতে পারে।

✅ ১. রাউটারটি রিস্টার্ট করুন
মাঝে মাঝে রাউটার রিস্টার্ট করলে কানেকশন রিফ্রেশ হয় এবং গতি বেড়ে যায়।

✅ ২. রাউটারের অবস্থান ঠিক করুন
রাউটারটি ঘরের মাঝখানে, ওপেন জায়গায় রাখুন। দেয়াল বা লোহার জিনিসের পাশে থাকলে সিগনাল দুর্বল হয়।

✅ ৩. ডিভাইস সংখ্যা কমান
একসাথে অনেকগুলো ডিভাইস কানেক্ট থাকলে ইন্টারনেট স্লো হয়ে যায়। অপ্রয়োজনীয় ডিভাইস disconnect করুন।

✅ ৪. ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করুন
ফোন বা কম্পিউটারে কিছু অ্যাপ ইন্টারনেট ব্যবহার করে চলে। সেগুলো বন্ধ করলে গতি বাড়ে।

✅ ৫. রাউটার আপডেট দিন
পুরাতন ফার্মওয়্যার থাকলে রাউটার স্লো হয়ে যেতে পারে। সেটিংসে গিয়ে আপডেট করে নিতে পারেন।

✅ ৬. ISP-র সাথে যোগাযোগ করুন
সবকিছু ঠিক থাকলেও সমস্যা হলে আপনার ইন্টারনেট কোম্পানির হেল্পলাইনে ফোন দিন।

ত্যাগের এই আনন্দে খুশি ছড়াক সবার প্রানে।ত্যাগের উৎসব হোক আল্লাহর সন্তুষ্টির জন্য। স্পীড টাচ পরিবারের পক্ষ থেকে সবাইকে জা...
06/06/2025

ত্যাগের এই আনন্দে খুশি ছড়াক সবার প্রানে।ত্যাগের উৎসব হোক আল্লাহর সন্তুষ্টির জন্য।

স্পীড টাচ পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই
ঈদ মোবারক ❤️❤️


বাংলা নববর্ষের আনন্দ উল্লাসে মেতে উঠুক বাংলার জনপদ। স্পীড টাচ নেটওয়ার্কের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ-...
13/04/2025

বাংলা নববর্ষের আনন্দ উল্লাসে মেতে উঠুক বাংলার জনপদ। স্পীড টাচ নেটওয়ার্কের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।

শুভ নববর্ষ-১৪৩২

Speed Touch এর পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক।
30/03/2025

Speed Touch এর পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক।

18/03/2025

যারা বাসাবাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করেন,সবার কাছে অনুরোধ কিছুদিন পর কিন্তু ঈদ পাঞ্জাবি,শাড়ি,শার্ট,প্যান্ট এর সাথে একটা করে ভালো রাউটার ও প্রতিবছর বাজেট এ রাইখেন।কাপড় পুরাতন হলে নতুন কেনা হয় প্রতি বছর বছর,পুরাতন না হলে ও কেনা হয় প্রতি বছর বছর.

কিন্তু এই বেচারা রাউটার টা কেনা হয় নাহ বছরের পর বছর,তার কি দোষ?কেন এতো বৈষম্য, যার উপর দিয়ে প্রতিসেকেন্ড,প্রতিমিনিট,প্রতিঘন্টা সবাই মিলে কি অমানবিক অত্যাচার টাই না করা হয়।ওর নিজের ও তো একটা এন্ড অফ লাইফ আছে।ওই বোবা রাউটার টি চিৎকার করে,কান্না করে বলতে পারে নাহ, ও আমার ভাই/বোন এবার ছেড়ে মাফ করে দেন কেন্দে বাঁচি,না হয় বস্তুবাধিকার মামলা করবো।দুই-তিন হাজার টাকা দিয়ে কিনে আর কত অত্যাচার চালাবেন আমার উপর।

মনে রাখবেন দামি জামা দেখতে সুন্দর,পড়তে আরাম,টিকে বেশি,মনে শান্তি । ঠিক তেমনি দামি রাউটার....টিকে বেশি,কোয়ালিটি সার্ভিস..🙂🙂

Post credit : Arif Abrar

Address

Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Speed Touch Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Speed Touch Network:

Share