RMITech

RMITech A galaxy of optimist with committed vision put their thinking-caps on to enter into the mystery as t

31/12/2022
18/08/2022

নষ্ট ঘড়িও দিনে দুইবার সঠিক সময় দেয়।

যেভাবে ফিরে পাবেন হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট:বর্তমানে ফেসবুক হ্যাক হওয়ার প্রবণতা অনেকটাই বেড়ে গেছে। বিশেষ করে সামাজিক ...
19/05/2022

যেভাবে ফিরে পাবেন হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট:

বর্তমানে ফেসবুক হ্যাক হওয়ার প্রবণতা অনেকটাই বেড়ে গেছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা বেশি অ্যাকটিভ, তাদের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনাও বেশি। হঠাৎ এমন বিড়ম্বনায় পড়লে কী করবেন, চলুন জেনে নেওয়া যাক-

ফেসবুক অ্যাকাউন্ট-এর পাসওয়ার্ড বুঝতে পারলেই তা হ্যাক করা খুব সহজ । আর ফেসবুক অ্যাকাউন্ট-এর পাসওয়ার্ড অনুমান এবং অন্যান্য উচ্চ পর্যায়ের প্রযুক্তির সাহায্যে বুঝে নেওয়ার ব্যাপারে হ্যাকাররা একদম সিদ্ধহস্ত। টেরও পাবেন না, অথচ আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে। অনেকসময় বন্ধুবান্ধবদের থেকে হয়তো আপনি খোঁজ পান যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আজব, অদ্ভুত বা অপ্রীতিকর কিছু দেখা যাচ্ছে। এমন ঠাণ্ডা মাথায় কয়েকটি পদ্ধতি অনুসরণ করলে আপনি অ্যাকাউন্ট ফিরে পেতে পারেন।

এদিকে অ্যাকাউন্ট হ্যাক হলে ফেসবুক আপনাকে জানিয়ে দেবে। আপনার ইমেইল, পাসওয়ার্ড এসব পরিবর্তন হলে কিংবা নাম, জন্মদিন এসব তথ্যের হেরফের হলে নোটিফিকেশন আসবে।

যা করতে হবে

১। প্রথমেই Facebook Account-এর Settings and Privacy-তে যান।

২। এবার সিলেক্ট করুন Password and Security।

৩। এরপর Change Password অপশনে সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে আপনার পুরনো Password মনে থাকা প্রয়োজন।

৪। Password and Security অপশনে আপনি এটাও দেখতে পাবেন, কোন কোন ডিভাইস থেকে আপনার Facebook Account লগ-ইন রয়েছে। এখানে যদি এমন কোনো ডিভাইস আপনার নজরে আসে যা আপনার নয় তবে আপনার Facebook Account সেখান থেকে লগ-ইন রয়েছে, দ্রুত সেটা ডিলিট করে দিন।

৫। এরপর Suspicious log in- এ ক্লিক করে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত করার চেষ্টা করবেন। সেখানে Facebook-এর দেখানো পথ অনুসরণ করলেই সফল হবেন আপনি।

৬। Facebook-এর কিছু সাপোর্ট পেজের মাধ্যমেও সমস্যার সমাধান সম্ভব। আপনি সবসময় Facebook-এর সঙ্গে সংযুক্ত থাকতে পারবেন। এক্ষেত্রে Password and Security পেজে গিয়েছে Get Help অপশনে ক্লিক করে জানান যে আপনার Facebook Account Hack হয়েছে।

৭। Facebook.com/ hacked লিঙ্কে ক্লিক করলেও ফিরে পাবেন নিজের Facebook Account। এখানে ক্লিক করলে আপনাকে ফোন নম্বর (যেটা ফেসবুক অ্যাকাউন্টের যঙ্গে যুক্ত) দিতে বলা হবে। আপনার দেওয়া নম্বর ওই ফোন নম্বরের সঙ্গে মিলে গেলে Facebook কর্তৃপক্ষ আপনাকে Hack হয়ে যাওয়া Account ফিরে পেতে সাহায্য করবে।

স্মার্টফোনের তথ্য ও ছবি প্রিন্ট করার পদ্ধতি:বেশির ভাগ প্রিন্টারেই ব্লুটুথ বা ওয়াইফাই সুবিধা থাকায় চাইলেই স্মার্টফোনের বি...
06/05/2022

স্মার্টফোনের তথ্য ও ছবি প্রিন্ট করার পদ্ধতি:

বেশির ভাগ প্রিন্টারেই ব্লুটুথ বা ওয়াইফাই সুবিধা থাকায় চাইলেই স্মার্টফোনের বিভিন্ন তথ্য ও ছবি প্রিন্ট করা যায়। ব্লুটুথের সাহায্যে প্রিন্ট করতে হলে প্রথমেই স্মার্টফোন ও প্রিন্টারের ব্লুটুথ অপশন চালু করতে হবে। এবার প্রিন্টারের ব্লুটুথ সেটিংস চালু থাকা অবস্থায় স্মার্টফোনের Settings অপশন চালু করতে হবে। এরপর Connected devices অপশনে প্রবেশ করে Pair new device নির্বাচন করলেই দুটি ডিভাইস যুক্ত হয়ে যাবে।

স্মার্টফোন থেকে প্রিন্ট করার জন্য অনলাইনে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি অ্যাপ পাওয়া যায়। ব্যবহার পদ্ধতিতে ভিন্নতা থাকলেও অ্যাপগুলো ডাউনলোড করে স্মার্টফোনের যে তথ্য বা ছবি প্রিন্ট করতে চান তা নির্বাচন করে প্রিন্ট অপশনে ক্লিক করলেই প্রিন্ট হয়ে যাবে। এ জন্য আপনি যে প্রতিষ্ঠানের প্রিন্টার ব্যবহার করছেন সে প্রতিষ্ঠানের তৈরি অ্যাপ ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়।

গুগল ডকস অ্যাপের সাহায্যে ব্লুটুথ বা ওয়্যারলেস প্রযুক্তির প্রিন্টারে সহজেই প্রিন্ট করা যায়। ব্লুটুথ প্রযুক্তির সাহায্যে প্রিন্ট করার আগে স্মার্টফোন ও প্রিন্টারের ব্লুটুথ চালু করতে হবে। অপর দিকে ওয়্যারলেস প্রযুক্তির সাহায্যে প্রিন্ট করার জন্য স্মার্টফোন ও প্রিন্টার একই ওয়াইফাই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত আছে কি না, তা পরীক্ষা করতে হবে। এবার প্রিন্টার নির্বাচনের পর গুগল ডকস অ্যাপ চালু করে ওপরের ডান পাশে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে Share & export থেকে Print অপশন নির্বাচন করতে হবে। এবার orientation থেকে নির্দিষ্ট ফাইল বা ছবি নির্বাচন করে প্রিন্টার আইকনে ক্লিক করতে হবে।

২৬/০৩/২০২২, তারিখ থেকে চালুকৃত বাংলাদেশ রেলওয়ের ই-টিকেটিং সিস্টেমে টিকেট ক্রয়ের নিয়মাবলী/পদ্ধতিঃRegistration প্রক্রিয...
28/03/2022

২৬/০৩/২০২২, তারিখ থেকে চালুকৃত বাংলাদেশ রেলওয়ের ই-টিকেটিং সিস্টেমে টিকেট ক্রয়ের নিয়মাবলী/পদ্ধতিঃ
Registration প্রক্রিয়াঃ (শুধুমাত্র একবার করতে হবে)।

প্রথমে www.eticket.railway.gov.bd ওয়েব সাইটে প্রবেশ করতে হবে।
ওয়েব সাইটটির নীচের দিকে “Registration” বাটনে ক্লিক করতে হবে।
Create an Account” নামের নতুন একটি Page আসবে। এখানে “Personal Information” এর সংশ্লিষ্ট ঘরগুলো প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে পূরণ করতঃ Security code ঘরের পাশে প্রদর্শিত “Security Code” দিয়ে পূরণ করে Register বাটনে ক্লিক করতে হবে।

সকল তথ্যাদি সঠিক থাকলে “Registration Successful” নামে নতুন একটি Page আসবে।

ই-টিকেটিং সিস্টেম থেকে তাৎক্ষনিকভাবে আপনার প্রদত্ত ই-মেইল ঠিকানা Bangladesh Railway এর থেকে একটি ই-মেইল পাঠানো হবে।
আপনার ই-মেইল এর মেসেজ বক্সে Bangladesh Railway প্রদত্ত ই-মেইলটি খুলতে হবে। মেসেজের ভিতর রক্ষিত “Click” লিংকটিতে ক্লিক করতে হবে। এ প্রক্রিয়ার পর যাত্রীর Registration প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।

ক্রয় প্রক্রিয়াঃ
প্https://lnkd.in/g8_5QSg8 ওয়েব সাইটে প্রবেশ করতে হবে।ে।
“Log in” এর প্যানেল ই-মেইল ঠিকানা, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড পূরণ করতঃ “Log in” বাটনে ক্লিক করতে হবে।

এরপর যে Pageটি আসবে তাতে “Purchase ticket” বাটনে ক্লিক করতে হবে।
এখানে যে Pageটি আসবে সে Page এ আপনার চাহিত ভ্রমণ তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন, ট্রেনের নাম, শ্রেনী, টিকেট সংখ্যা যেভাবে রয়েছে তা পূরণ করতে হবে। এর পরের পেইজে “Registration Seat Available” দ্বারা চাহিত টিকেট এবং এর মূল্যমান জানিয়ে দেয়া হবে। টিকেট থাকলে “Purchase ticket” বাটন ক্লিক করতে হবে।

ক্রেডিট কার্ড, ক্যাশ কার্ড কিংবা ব্রাক ব্যাংকের একাউন্ট মারফত যাত্রির জমাকৃত টাকা থেকে টিকেট মূল্য কেটে নেয়া হবে এবং যাত্রীর ই-মেইলে ই-টিকেটটি পাঠিয়ে টিকেট নিশ্চিত করা হয়ে থাকে।

ই-মেইল মেসেজ বক্স থেকে প্রেরিত টিকেটটির প্রিন্ট নিয়ে ফটো আইডিসহ ই-টিকেট প্রদত্ত “Ticket Print Information” প্রদান করে সংশ্লিষ্ট সোর্স ষ্টেশন থেকে যাত্রার পূর্বে ছাপানো টিকেট সংগ্রহ করতে হবে।

বাবা সব সময় পিছিয়ে থাকে ❤️১। মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জা...
20/02/2022

বাবা সব সময় পিছিয়ে থাকে ❤️

১। মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানি না।

২। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানি না।

৩। মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানি না কেন বাবা পিছিয়ে।

৪। ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে প্রজন্মের জন্য বাবা কেন পিছিয়ে আছে জানি না।

৫। আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানি না কেন বাবা পিছিয়ে আছেন।

৬। মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।

৭। বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।

৮। মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।

৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো। জানি না কেনো বাবা পিছিয়ে।

বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন তাই নয় কি?

✅ আপনি Java'র নির্দিষ্ট গাইডলাইন অনুসারে একজন সফল ‍Java Software Programmer হতে চান, তবে জয়েন করুন আমাদের সেমিনারে। BDHi...
31/01/2022

✅ আপনি Java'র নির্দিষ্ট গাইডলাইন অনুসারে একজন সফল ‍Java Software Programmer হতে চান, তবে জয়েন করুন আমাদের সেমিনারে। BDHitech এ শুরু হতে যাচ্ছে “Java Master” কোর্সের সেমিনার। সেমিনারটি পরিচালিত হবে অনলাইনে, তাই বিস্তারিত জানতে যোগাযোগ করুন +88-01537540722
🕐 সেমিনারের তারিখঃ ১৫ই ফেব্রুয়ারী, ২০২২ (মঙ্গলবার)
🕐 সময়ঃ সন্ধ্যা ৮ টা
🕐 প্রতি সপ্তাহে: ২/৩টা
🕐 ক্লাস সংখ্যা : ৩০টি
✅ বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নাম্বারেঃ +88 01537540722
✅ প্রয়োজনে আপনার নাম ও মোবাইল নাম্বারটি মেসেজ করতে পারেন। আমরা আপনার সাথে যোগাযোগ করব
✅ আমাদের সঙ্গে থাকুনঃ
Like Our Page: https://www.facebook.com/BDHitech-111434134773165
Website: https://bdhitech.com

আজ RMITTech Team ২০০ হোষ্ট সহ নেটওয়ার্ক, রেক ও সার্ভার সেটাপের কাজ সফলতার সহিত সম্পন্ন করলো।
17/09/2021

আজ RMITTech Team ২০০ হোষ্ট সহ নেটওয়ার্ক, রেক ও সার্ভার সেটাপের কাজ সফলতার সহিত সম্পন্ন করলো।

13/08/2021

আপনার প্রয়োজন অনুসারে সফটয়্যার ও ওয়েবসাইট তৈরী এবং সার্ভার ও নেটওয়ার্ক সেটআট করা হয়।

Address

House # 15, Road # Kabiraj Lane, Dhaka Sadhar, Katwali
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when RMITech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share