Ask PC Experts

Ask PC Experts what's wrong with your computer or printer?

You cannot perform the correct diagnostics.Our experienced engineers will assure you of troubleshooting your computer and fixing it the right way.You can get the solution at the right price for our engineer.

29/03/2024
01/01/2023

বাসা কিংবা অফিসে বসে নিরাপদে ওয়ারেন্টি যুক্ত সার্ভিস পেতে এখনি যোগাযোগ করুন।

01/01/2023

অফিস কিংবা বাসার এযাবতকালের সেরা কম্পিউটার সার্ভিস পেতে যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের সার্ভিসকৃত পন্যের পাচ্ছেন ০৬ মাস ডোরস্টিপ ওয়্যারেন্টি।

প্রয়োজনে কল করুনঃ ০১৯৭৭৮৭১২৮৯

কম্পিউটারের সাধারণ ১০ সমস্যার সমাধান.কম্পিউটার বা ল্যাপটপে কাজ করতে গেলে মাঝেমধ্যে কিছু সমস্যার মুখোমুখি হতে হয়। প্রায়ই ...
22/11/2021

কম্পিউটারের সাধারণ ১০ সমস্যার সমাধান.
কম্পিউটার বা ল্যাপটপে কাজ করতে গেলে মাঝেমধ্যে কিছু সমস্যার মুখোমুখি হতে হয়। প্রায়ই হয় এমন সাধারণ সমস্যার সমাধান নিজে নিজেই করা যায়। এমন ১০টি সমস্যার সমাধান নিয়ে এ আয়োজন। আজ থাকছে তিনটি সমাধান। লিখেছেন মঈন চৌধুরী
শুরুতেই যা করণীয়
কোনো সমস্যা হলে অন্য কিছু করার আগে প্রথম কাজটিই হবে কম্পিউটার পুনরায় চালু বা রিস্টার্ট করা। এই কাজটি অনেক সমস্যার সমাধান করে দেয়। কম্পিউটারে সংযুক্ত কোনো যন্ত্রপাতি সমস্যা করলে সেটি বন্ধ করে আবার চালু করুন। তাতে কাজ না হলে যন্ত্রটি প্রথমে কম্পিউটার থেকে খুলে আবার লাগিয়ে নিন, তারপর সেটির সর্বশেষ সংস্করণের চালক সফটওয়্যার বা ড্রাইভার ইন্টারনেট থেকে নামিয়ে আবার ইনস্টল করুন।
১. ধীরগতির কম্পিউটার
কম্পিউটার খুব ধীরগতির হলে প্রথমে চিহ্নিত করতে হবে এটি আসলে কম্পিউটারের নিজের সমস্যা কি না। ওয়েবসাইট দেখতে সময় বেশি লাগা বা অনলাইনে ভিডিও দেখার সময় বাফারিং অবিরাম চলতে থাকাটা কম্পিউটারের সমস্যা না-ও হতে পারে। যদি মনে হয় কম্পিউটারেই সমস্যা, তাহলে দেখে নিন হার্ডডিস্কের যে ড্রাইভে অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে (সাধারণত C:), তাতে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে কি না। অপারেটিং সিস্টেম চলার সময় উইন্ডোজের ফাইল তৈরিতে খালি জায়গার প্রয়োজন হয়। অপর্যাপ্ত থাকলে ড্রাইভের কিছু জায়গা খালি করে ফেলুন। এ ক্ষেত্রে সবচেয়ে ভালো সমাধান হলো ডিস্কম্যাক্স নামের একটি প্রোগ্রাম। নামানোর ঠিকানা http://goo.gl/rgcY4Q। রিসাইকল বিন, ইনস্টলেশন রেমন্যান্ট, ইউজার হিস্ট্রি, টেম্পরারি ফাইল, কুকিজ, উইন্ডোজ ক্যাশ ইত্যাদি অপ্রয়োজনীয় সবকিছু মুছে সিস্টেম ড্রাইভসহ পুরো হার্ডডিস্ক পরিষ্কার করে ফেলবে।
ধীরগতির আরেকটি সমাধান হলো মাইক্রোসফট সিস্টেম কনফিগারেশন টুল। অনেক অ্যাপলিকেশন আছে যেগুলো কম্পিউটার চালু হওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে কম্পিউটার পুরোপুরি প্রস্তুত হতে বাড়তি সময় লাগায়। এ জন্য Windows Key + R কি চেপে তাতে msconfig লিখে এন্টার চাপুন। এখান থেকে যেসব স্টার্টআপ আইটেম অপ্রয়োজনীয় মনে হয়, সেগুলো থেকে টিক উঠিয়ে দিন। তবে ম্যানুফ্যাকচারার ট্যাবে মাইক্রোসফট করপোরেশন লেখা আইটেমগুলো থেকে টিক ওঠাবেন না। এবার ওকে চেপে কম্পিউটার রিস্টার্ট করুন।
ইন্টারনেট সংযোগ
২. ইন্টারনেট সংযোগে সমস্যা
ইন্টারনেট সংযোগের সমস্যা হলে ভালো সমাধান হলো www.speedtest.net ওয়েব ঠিকানা। এখানে স্পিড টেস্ট চালিয়ে দেখুন ইন্টারনেটের গতি কেমন। ইন্টারনেট সেবাদাতার দেওয়া সংযোগের গতির অন্তত অর্ধেক পাচ্ছেন কি না, পিং করলে ১০০ মিলিসেকেন্ডের কম থাকে কি না। আশানুরূপ না হলে পরীক্ষা করে দেখুন, কোনো কিছু ডাউনলোড বা আপলোড হচ্ছে কি না। অনেক টরেন্ট ডাউনলোডিং প্রোগ্রাম টাস্কবারের বদলে সিস্টেম ট্রেতে থেকে নেপথ্যে ডেটা ডাউনলোড বা আপলোড করতে থাকে। উইন্ডোজের অটোমেটিক আপডেট নির্বাচন করা থাকলেও ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড চলতে থাকে। এটি বন্ধ করতে চাইলে স্টার্ট বাটন চেপে সার্চ বক্সে লিখুন windows update এবং এন্টার চাপুন। ‘চেঞ্জ সেটিংস’ ক্লিক করে ‘নেভার চেক ফর আপডেটস’ অপশনটি নির্বাচন করে ওকে করুন। নেটওয়ার্কে ব্যবহূত হার্ডওয়্যারও পরীক্ষা করে দেখতে পারেন। রাউটার বা সুইচের রিসেট বাটন চেপে সংযোগ সমস্যার সমাধান পাওয়া যায়। অথবা দু-এক সেকেন্ডের জন্য পাওয়ার কেবল বিচ্ছিন্ন করেও এটা করা যায়।
৩. কম্পিউটার বারবার রিস্টার্ট
হার্ডওয়্যার সমস্যা করলে সেটা শনাক্ত করে সমাধান করা একটু কঠিনই। প্রথমে নিশ্চিত হতে হবে, উইন্ডোজ হালনাগাদ হচ্ছে কি না। এসব আপডেট ইনস্টল হওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার রিস্টার্ট হয়। অনেক সময় ভাইরাস বা অ্যাডওয়্যারের কারণে এমনটা হতে পারে। অ্যান্টিভাইরাস সফটওয়্যার অথবা বিনা মূল্যের মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়ালস সর্বশেষ হালনাগাদসহ ইন্টারনেট থেকে নামিয়ে ইনস্টল করে স্ক্যান করে নিতে পারেন। নামানোর ঠিকানা http://goo.gl/EW85AC আর এর সর্বশেষ ডেফিনিশন আপডেট ফাইল নামানোর ঠিকানা http://goo.gl/8TnmU5। কম্পিউটারের ধরন অনুযায়ী (৩২ বা ৬৪ বিট) ‘ম্যানুয়ালি ডাউনলোড দ্য লেটেস্ট আপডেটস’ সেকশন থেকে এই সফটওয়্যারটির হালনাগাদ ফাইল নামাতে হবে অথবা ইন্টারনেটে সরাসরি হালনাগা করে নিতে পারেন।
কম্পিউটারের কোনো যন্ত্রাংশ মাত্রাতিরিক্ত গরম হলেও কম্পিউটার বারবার রিস্টার্ট নিতে পারে। আধুনিক অনেক কম্পিউটারে সেফগার্ড থাকে, যা যন্ত্রপাতি গরম হলে নিজে নিজেই কম্পিউটার বন্ধ করে দেয়। সিপিইউ খোলার অভিজ্ঞতা থাকলে এবং তাতে কোনো ওয়ারেন্টি সিল না থাকলে সেটি খুলে অনেক দিনের জমা ধুলোবালি ব্রাশ দিয়ে সাবধানে পরিষ্কার করে নিতে পারেন। তারপর র‌্যাম খুলে পরিষ্কার করে আবার লাগিয়ে নিন এবং হার্ডডিস্ক, ডিভিডি-রম ড্রাইভে সংযুক্ত তারগুলো ভালোভাবে লাগিয়ে রিস্টার্ট হওয়ার সমস্যা থেকে রেহাই পেতে পারেন।
প্রয়োজনে কল করুন আপনার যেই কনো প্রযুক্তি পন্যের সমস্যার জন্যঃ ০১৮৪১১৩৪১০২

১৯৭১ সালে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় জন্মগ্রহণ করা ইলন মাস্ক এর পূর্ণ নাম 'ইলন রীভ মাস্ক'। মার্কিন এই উদ্যোক্তা ও ব্যবস...
25/04/2021

১৯৭১ সালে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় জন্মগ্রহণ করা ইলন মাস্ক এর পূর্ণ নাম 'ইলন রীভ মাস্ক'। মার্কিন এই উদ্যোক্তা ও ব্যবসায়ীকে চিনেন না, এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। বিশেষ করে যারা প্রযুক্তি ও ব্যবসা নিয়ে খবরাখবর রাখেন, তাদের আলোচনায় সবসময় ইলন মাস্ক থাকবেই। এমনকি অনেকেই তাকে আইডল হিসেবেও অনুসরণ করে থাকেন। তাকে অনুসরণ করেই উন্নতির পথে স্বপ্ন দেখছে লাখো তরুন।
১৯৯৯ সালে এক্স ডট কম নামক অনলাইন ভিত্তিক অর্থ লেনদেনের মাধ্যম হিসেবে গড়ে উঠা প্রতিষ্ঠানটিই আজকের সারাবিশ্বজুড়ে বহুল ব্যবহৃত 'Paypal'। তারই হাত ধরে ২০০২ সালে পৃথিবীর শ্রেষ্ঠ মহাকাশযান প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্পেসএক্স প্রতিষ্ঠিত হয়েছে। এরপর বিশ্ববিখ্যাত টেসলা মোটরসের কথা তো গাড়িপ্রেমীদের জানাই। যেটি ইলন মাস্ক প্রতিষ্ঠিত করেছিলেন ২০০৩ সালে।
২০১২ সালে প্রথমবারের মতো আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে অর্থের বিনিময়ে ভ্রমণে ইচ্ছুক যাত্রী প্রেরণ করে শিরোনামে উঠে আসেন ইলন মাস্ক ও তার প্রতিষ্ঠান স্পেসএক্স। এরপর ২০১৬ সালে SolarCity কিনে নেবার মাধ্যমে তার অর্জনের পাল্লা আরো ভারী হয়।
বর্তমানে বিশ্ব প্রযুক্তি ও বানিজ্যে ইলন মাস্ক নিজেকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছেন। শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামেন, বিশ্ব প্রযুক্তিকে আর কী কী উপহার দেন, সেটাই দেখার অপেক্ষায় বিশ্ববাসী। ❤️

আজ থেকে ধারাবাহিকভাবে কম্পিউটার এর বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করবো। Askpcexperts এর সাথে থাকুন...কম্পিউটারের হার্ডওয়্যার...
25/03/2021

আজ থেকে ধারাবাহিকভাবে কম্পিউটার এর বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করবো। Askpcexperts এর সাথে থাকুন...
কম্পিউটারের হার্ডওয়্যার সফটওয়্যার সম্পর্কিত বিভিন্ন সমস্যা কারণ ও তার সমাধান (ইজি ট্রাবলশুটিং)
১. ডিসপ্লে না আসা/পিসি চালু হচ্ছে না (ডেস্কটপ):
* সব ক্যাবল, ক্যাবলের ফিউজ ঠিক আছে কিনা চেক করুন।
* মনিটরের এর লেড লাইট জ্বলা নেভা করতে থাকলে বড় সমস্যা, যদি পিসির পাওয়ার বাটন চাপার পর লেড লাইট জ্বলানেভা থেমে জ্বলেই থাকে এবং মনিটরে কিছু না কিছু দেখা যায় তাহলে আশা আছে ।
* পাওয়ার সুইচেই সমস্যা থাকতে পারে অভিজ্ঞ কাজ জানা ব্যবহারকারীরা সম্ভব হলে মাদারবোর্ডের ম্যানুয়াল দেখে মাদারবোর্ডের পাওয়ার বাটন পিন দুইটি বের করে তা কোনোভাবে কন্টাক্ট করে দেখতে পারেন কাজ হয় কিনা। তবে অনভিজ্ঞরা এই কাজটি না করতে যাওয়াটাই ভালো।
* পাওয়ার বাটন চাপার পর যদি পিসিতে কোনো শব্দ না করে ফ্যান না ঘোরে কেসিং খুলে দেখুন হয়ত আপনার পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে গেছে।
* মাদারবোর্ডের পাওয়ার লেড জ্বলছে কিন্তু কেসিংয়ের পাওয়ার বাটন চাপলেও ফ্যানগুলো ঘুরছে না তাহলে পাওয়ার সাপ্লাইয়ে সমস্যা লো ভোল্টেজ, এক্ষেত্রে সম্ভব হলে অন্য পাওয়ার সাপ্লাই লাগিয়ে চেষ্টা করে দেখুন।
* মাদারবোর্ডে বায়োসে লাগানো ছোট্ট ব্যাটারিটি পুরোনো হলে পরিবর্তন করে দেখুন।
* মাদারবোর্ডে এলইডি জ্বলে, ফ্যান ঘোরে কিন্তু ডিসপ্লে আসছেনা তাহলে বুঝতে হবে র‌্যামের সমস্যা। র‌্যামের স্লট পরিবর্তন করে পারলে অন্য ভালো র‌্যাম লাগিয়ে দেখুন। র‌্যাম লাগানোর সময় খেয়াল রাখুন মাদারবোর্ড DDR2 নাকি DDR3 সেই হিসাবে র‌্যাম লাগান।
* ভালো র‌্যাম লাগিয়েও ডিসপ্লেতে কিছু না আসলে মাদারবোর্ড, ডিসপ্লে ইউনিটে সমস্যা।
বিপ চেক: এর জন্য আপনার পিসিতে ইন্টারনাল স্পীকার কিন্তু থাকতে হবে। অনেক মাদারবোর্ডে ইন্টারনাল স্পীকার বিল্ট-ইন থাকে।অন্যগুলাতে আলাদা লাগাতে হয়। পাওয়ার সুইচ অন করার পর সেই ছোট্ট স্পিকার কয়টা আওয়াজ করলো খেয়াল করুন-
* যদি বীপ সংখ্যা এক হয় তার মানে কম্পিউটার ডিসপ্লে আউটপুট পাচ্ছে না। অথবা কীবোর্ড মাদারবোর্ডের সাথে ঠিকমতো সংযুক্ত না হলেও এমনটা হতে পারে।
* যদি একটি বড় বীপের পর দুটি ছোটো বীপ হয় তারমানে র‌্যাম পাচ্ছে না আপনার মাদারবোর্ড। র‌্যাম পরিবর্তন না স্লট পরিবর্তন করে দেখুন।
* যদি একটি বড় বীপের পর তিনটি ছোট বীপ হয় তাহলে বুঝবেন নিশ্চিতভাবেই ডিসপ্লে বা গ্রাফিক্স আউটপুটের সমস্যা।
* আর যদি একটা বড় বীপ তারপর চারটা ছোট বীপ হয় তারমানে আপনার মাদারবোর্ড বা গুরুত্বপূর্ণ কোন হার্ডওয়ার নষ্ট হয়ে গিয়েছে বা ঠিকমতো কাজ করছে না।
ল্যাপটপের ক্ষেত্রে (চালু না হওয়া) :
* ল্যাপটপ কম্পিউটার যদি পাওয়ার না পায় তাহলে বুঝতে হবে সেটা এডাপ্টারের সমস্যা। আপনার কারেন্টের সকেট এবং এডাপ্টার ঠিক আছে কিনা পরীক্ষা করুন।
* ল্যাপটপ ব্যাটারি ডাউন হয়ে এমন সমস্যা হতে পারে ২-৩ ঘন্টা একটা চার্জে রেখে দিন এরপর অন করার চেষ্টা করুন।
* ব্যাটারি খুলে চার্জার লাগিয়ে অন করার চেষ্টা করুন।
* এরপরও না হলে ভালো টেকনিশিয়ানের শরণাপন্ন হন।

The RDNA 2 architecture marks an inflection point for AMD, and perhaps the RX 6800 XT is the best representation of that...
19/11/2020

The RDNA 2 architecture marks an inflection point for AMD, and perhaps the RX 6800 XT is the best representation of that shift. A high-end graphics card unlike really any we've seen from AMD in recent years, the RX 6800 XT is right on time, competitive, and without caveat when it comes to gaming performance in a wide range of modern games.
Source : https://www.pcgamer.com/amd-rx-6800-xt-review-benchmarks-performance/?fbclid=IwAR2tisArFRR2cn_1IRN1D22xV48yYv10NNv5qruwto103rBs204ylSbC2ZA

The most flexible SSD install Toshiba OCZ RD400If you're looking for several options, looks- and size-wise, then Toshiba...
19/11/2020

The most flexible SSD install Toshiba OCZ RD400
If you're looking for several options, looks- and size-wise, then Toshiba OCZ RD400 series of drives are some of the best SSDs to consider. They come in 4 sizes and three different form factors: M.2, M.2 2280, and add-in card (AIC). Not all sizes are in all form factors, so if you're looking for a fast 1TB drive, make sure you have room in your computer case

সকল প্রকার প্রিন্টার এর সমস্যায় গ্যরান্টি যুক্ত সার্ভিস পেতে যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা নির্ভর যোগ্য ভাবে আপনার পন্য...
19/11/2020

সকল প্রকার প্রিন্টার এর সমস্যায় গ্যরান্টি যুক্ত সার্ভিস পেতে যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা নির্ভর যোগ্য ভাবে আপনার পন্যের সঠিক সমস্যা চিহ্নিত করন এবং সমাধানে অঙ্গীকার জ্ঞাপন করছি।
প্রয়োজনে কল করুনঃ ০১৮৪১১৩৪১০২

অফিস নেটওয়্যারকিংঃ অফিস ছোট হোক কিংবা বড় হোক, যাই হোক না কেন নেটওয়ার্কিং প্রত্যেক কম্পিউটার ইন্টার কানেট থাকলে সুবিধা অ...
09/10/2020

অফিস নেটওয়্যারকিংঃ অফিস ছোট হোক কিংবা বড় হোক, যাই হোক না কেন নেটওয়ার্কিং প্রত্যেক কম্পিউটার ইন্টার কানেট থাকলে সুবিধা অনেক যেমনঃ সময় সাশ্রয়, অর্থ সাশ্রয় এবং নিরাপত্তা সুপরিকল্পিত ভাবে প্ররিচলনা করা যায়, যা বর্তমানে ব্যবসা বাণিজ্য গুরুত্বপূর্ন একটি অংশ, তাই আমাদের CISCO স্যটিফাইড ইঞ্জিনিয়ার আপনার অফিসের নেটওয়ার্কিং নির্ভরযোগ্য ভাবে সম্পদান করবে, আপনার অপিস নেটওয়ার্কিং যাতে সুষ্টভাবে প্ররিচালিত হয় তাই আমরা দিচ্ছি আপনাদেরকে Under Networking maintenance warranty 06 Month, এর মাধ্যমে আপনার অফিস এর নেটওয়ার্কিং এর সকল প্রকার সমস্যা চিহ্নিত করে লাইফ টাইম নেটওয়্যারকিং এর সুবিধা ভোগ করতে পারবনে কনো প্রকার IT ENGINEER ছাড়া! তাই অযথা অন্য কোথাও ঘুরা ঘুরি নাহ করে আমাদের সাথে যোগাযোগ করুন।।

08/10/2020

what's wrong with your computer, printer, or Network?
You cannot perform the correct diagnostics.Our experienced engineers will assure you of troubleshooting your computer and fixing it the right way.You can get the solution at the right price for our engineer.

Address

Dhaka
1222

Telephone

+8801977871289

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ask PC Experts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ask PC Experts:

Share