26/10/2023
🍁🍁🍁সে আমারে ছেড়ে রয়...
যে কখনো আমার নয়।
তবুও কেনো তার জন্য-
বুকের নদী শুকিয়ে ক্ষয়?
শূন্য চরের হাহা'কারে...
পাঁজর ভাঙ্গার শব্দ হয়।
তবুও কেন একটা মানুষ-
বুকের কোনে ঝাপটে রয়?
জানল নাতো সে কখনো...
কেমন করে সব হারিয়ে-
এক'টা মানুষ সয়ে রয়...
তবু'ও কেনো তার জন্য-
আমার ভীষণ মায়া হয়।🍁🍁🍁🍁