GETCO Telecommunications Limited

GETCO Telecommunications Limited GETCO Telecommunications Ltd. The licence is valid for period of 15 years with provision of extension by another 10 years.

(GETCOTEL) obtained an Inter Connection Exchange (ICX) operators licence from Bangladesh Telecommunications Regulatory Commission (BTRC) in February 2008. Currently, GETCOTEL has four (4) exchanges in operations. We have two (2) exchanges in Dhaka, while other two (2) are located at Bogra (Northwest of Bangladesh) and Sylhet (Northeast of Bangladesh). The GETCO ICX will route incoming and outgoing

international calls through International Gate Ways (IGWs). Inter Operator Traffic will be routed through GETCO ICX.

বাংলাদেশে মোবাইল টাওয়ারের রেডিয়েশনের মাত্রা তুলনামূলক কম: বিটিআরসিঅনেক দেশের চেয়ে বাংলাদেশে মোবাইল টাওয়ারের রেডিয়েশনের ম...
21/05/2023

বাংলাদেশে মোবাইল টাওয়ারের রেডিয়েশনের মাত্রা তুলনামূলক কম: বিটিআরসি

অনেক দেশের চেয়ে বাংলাদেশে মোবাইল টাওয়ারের রেডিয়েশনের মাত্রা তুলনামূলক কম বলে দাবি বিটিআরসির। সংস্থাটি বলছে, এই মাত্রা জীবজন্তু বা গাছপালার ক্ষতি করে না। শনিবার সকালে রাজধানীতে এক আলোচনা সভায় এসব তথ্য তুলে ধরা হয়। তারপরও বছরে ১০০টি টাওয়ার অপসারণের অনুরোধ আসে, যা ব্যবসার ক্ষতি বলে দাবি অপারেটরদের।

বর্তমানে মোবাইল টাওয়ার রয়েছে ৪২ হাজারের বেশি। তবু উন্নত সেবা দিতে পারছে না মোবাইল অপারেটররা। তার ওপর অভিযোগ রয়েছে, জনবহুল জায়গায় টাওয়ার বসিয়ে ক্ষতি করা হচ্ছে পরিবেশের। অনেক সময় টাওয়ার অপসারণে বাধ্যও করা হচ্ছে।

রবির চিফ করপোরেট এবং রেগুলটরি অ্যাফেয়ার অফিসার সাহেদ আলম বলেন, রেডিয়েশর ভীতির কারণে পর্যাপ্ত টাওয়ার বসানো যাচ্ছে না। এছাড়া অবৈধ রিপিটার বা জ্যামার ব্যবহারের কারণেও নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিটিআরসি উপপরিচালক সামসুজ্জোহা বলেন, দেশের মোবাইল টাওয়ারের রেডিয়েশনের মাত্রা আন্তর্জাতিক মানের চেয়েও কম রয়েছে। যা উদ্ভিদ ও জীবের জন্য ক্ষতিকর নয়।

বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, রেডিয়েশনের মাত্রা নিয়মিত পরীক্ষা করা হচ্ছে এবং যাচাই-বাছাই করে যন্ত্রপাতি আমদানির অনুমোদন দেওয়া হচ্ছে। মোবাইল নেটওয়ার্ক উন্নত করতে টাওয়ার বাড়ানো জরুরি।

অনেক দেশের চেয়ে বাংলাদেশে মোবাইল টাওয়ারের রেডিয়েশনের মাত্রা তুলনামূলক কম বলে দাবি বিটিআরসির। সংস্থাটি বলছে, এই ....

08/11/2022
BTRC to disable multiple SIMs under one NID by November 30The telecom regulator has identified a total of such 3.13 mill...
18/09/2022

BTRC to disable multiple SIMs under one NID by November 30

The telecom regulator has identified a total of such 3.13 million SIM cards under 7.24 million NIDs

The Bangladesh Telecommunication Regulatory Commission (BTRC) will deactivate more than 15 SIMs registered under one national identity (NID.)

The telecom regulator has identified a total of such 3.13 million SIM cards under 7.24 million NIDs, which will be deactivated by November 30.

As per the BTRC decision, a subscriber is allowed to register a maximum 15 SIMs against his/her NID card.

The decision has been taken in a recent commission meeting.

To deactivate more than 3 million SIMs, the BTRC will take a number of steps.

The BTRC's central biometrics verification monitoring platform (CBVMP) will first list the SIMs, and the list will be sent to the operators concerned.

The telecom regulator has identified a total of such 3.13 million SIM cards under 7.24 million NIDs

আগামী তিন মাসে সাড়ে ৫শ' মোবাইল টাওয়ার না বানালে বড় জরিমানার হুমকি দিয়েছে বিটিআরসি। মোবাইল সংযোগ বাড়লেও টাওয়ার তৈরিতে তাল...
01/12/2020

আগামী তিন মাসে সাড়ে ৫শ' মোবাইল টাওয়ার না বানালে বড় জরিমানার হুমকি দিয়েছে বিটিআরসি। মোবাইল সংযোগ বাড়লেও টাওয়ার তৈরিতে তালবাহানায় এমন হুমকি দিল বিটিআরসি।

জানা গেছে, গত দুই বছরে এক কোটির বেশি মোবাইল সংযোগ দেয়া হলেও নতুন টাওয়ার হয়েছে হাতে গোনা। চুক্তির শর্ত জটিলতায় টাওয়ার নির্মাতা কোম্পানিগুলোর ওপর দায় চাপিয়ে টেলিকম অপারেটরা বলছে, পর্যাপ্ত টাওয়ার না হওয়ায় গ্রাহক সেবার মান কমছে।

আগামী তিন মাসে সাড়ে ৫শ মোবাইল টাওয়ার না বানালে বড় জরিমানার হুমকি দিয়েছে বিটিআরসি। মোবাইল সংযোগ বাড়লেও টাওয়ার তৈর...

বৈধ মুঠোফোন বন্ধ হবে এপ্রিলের মধ্যেদেশের অবৈধ মুঠোফোন বন্ধের প্রযুক্তিগত সমাধানের কাজ পেল সিনেসিস আইটি লিমিটেড। গত ফেব্র...
09/11/2020

বৈধ মুঠোফোন বন্ধ হবে এপ্রিলের মধ্যে

দেশের অবৈধ মুঠোফোন বন্ধের প্রযুক্তিগত সমাধানের কাজ পেল সিনেসিস আইটি লিমিটেড। গত ফেব্রুয়ারিতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) নামের এই ব্যবস্থা চালু ও পরিচালনার জন্য দরপত্র আহ্বান করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গত বৃহস্পতিবার সিনেসিস আইটির দরপত্র জেতার নির্দেশনা (নোটিফিকেশন অ্যাওয়ার্ড) জারি করা হয়।

রিভ সিস্টেম, ডেটাএজ, ডিজিকন টেকনোলজিস ও সিনেসিস আইটি—এ চার প্রতিষ্ঠানের মধ্যে সিনেসিস আইটি কাজটি পায়।

বিটিআরসি ২০১২ সালে প্রথম অবৈধ মুঠোফোন বন্ধের উদ্যোগ নেয়। তবে নানা কারণে তা এতদিন বাস্তবায়ন সম্ভব হয়নি। এ বছর দরপত্র আহ্বান ও একটি কোম্পানিকে নির্বাচিত করার মাধ্যমে পরিকল্পনাটি বাস্তব রূপ পাচ্ছে। বিটিআরসির নির্দেশনায় বলা হয়েছে, সিনেসিস আইটিকে জামানত জমা দিয়ে চুক্তি করতে হবে ২ ডিসেম্বরের মধ্যে।

সূত্র জানিয়েছে, চুক্তি করার ১২০ কার্যদিবসের মধ্যে সিনেসিস আইটিকে পুরো ব্যবস্থাটি চালু করতে হবে। এতে সর্বশেষ সময় দাঁড়ায় আগামী এপ্রিল মাস। তবে বিটিআরসি প্রক্রিয়াগত কাজ শেষ করে যত দ্রুত সম্ভব কার্যক্রম চালু করতে চায়। এ ক্ষেত্রে প্রস্তুতি আছে সিনেসিস আইটিরও।

নকল মুঠোফোন, অবৈধ আমদানি, চুরি ও রাজস্ব ক্ষতি রোধে এনইআইআর ব্যবস্থা চালু করছে বিটিআরসি। এর মাধ্যমে দেশে বৈধভাবে আমদানি ও উৎপাদিত মুঠোফোনের তথ্যভাণ্ডারের সঙ্গে মোবাইল নেটওয়ার্কে চালু হওয়া ফোনের আইএমইআই (মুঠোফোন শনাক্তকরণ নম্বর) মিলিয়ে দেখা হবে। অবৈধ, চুরি যাওয়া ও নকল মুঠোফোন চালু করা যাবে না।

বিটিআরসি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, মোবাইল অপারেটরগুলোর কাছে ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (ইআইআর) ব্যবস্থা থাকবে। এর ফলে নতুন কোনো মুঠোফোন নেটওয়ার্কে যুক্ত হলে তা তাৎক্ষণিকভাবে জানবে এনইআইআর পরিচালনাকারী। তখন মুঠোফোনটি বৈধ না অবৈধ, তা যাচাই করা হবে। তবে এখন অপারেটরদের সবার কাছে ইআইআর নেই। বিশেষ ব্যবস্থায় তথ্যগুলো তথ্যভাণ্ডারে নেওয়া হবে।

আপনার ফোনটি কী বন্ধ হবে

বিটিআরসি ও মোবাইল অপারেটর সূত্র জানিয়েছে, দেশের নেটওয়ার্কে এখন প্রচুর মুঠোফোন রয়েছে, যেগুলো নকল। আবার অবৈধভাবে দেশে আনা ফোনও রয়েছে। আপনি যে ফোনটি ব্যবহার করেন, সেটি হতে পারে বিদেশ থেকে আত্মীয়ের মাধ্যমে আনা।

বিটিআরসির কর্মকর্তারা বলছেন, ২০১৯ সালের আগস্টের আগে কেনা নেটওয়ার্কে সচল থাকা মুঠোফোন বন্ধ করা হবে না। আগস্টের পরে কেনা অবৈধ ফোনের বিষয়টি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। এ ক্ষেত্রে নিবন্ধনের একটা সুযোগ দেওয়া হতে পারে।

এনইআইআর চালু নিয়ে গত ৯ জুলাই বিটিআরসির এক বৈঠকের কার্যবিবরণীতে দেখা যায়, অপারেটরেরা সচল থাকা অবৈধ মুঠোফোনগুলো চালু রাখার বিষয়টি তুলেছিল। পরে বৈঠকে সিদ্ধান্ত হয় যে, এনইআইআর চালু পর এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে এবং নির্দেশনা জারি করা হবে।

অবশ্য ২০১৯ সালের জানুয়ারিতে মুঠোফোন বৈধভাবে আমদানি করা বা দেশে উৎপাদিত কি না, তা যাচাইয়ে তথ্যভান্ডার চালু করা হয়েছিল। খুদে বার্তা পাঠিয়ে গ্রাহকদের বৈধ বা অবৈধ মুঠোফোন চিহ্নিত করার সুযোগ দেওয়া হয়েছিল। বাংলাদেশ মোবাইল আমদানিকারক সমিতির (বিএমপিআইএ) সহায়তায় বিটিআরসি এই তথ্যভান্ডার তৈরি করে। এরপর বিটিআরসি বিভিন্ন সময় বিজ্ঞপ্তি জারি করে বলেছে, মোবাইল ফোন কেনার সময় তা বৈধভাবে আমদানি করা কিনা তা যাচাই করতে হবে।

মোবাইল ফোনের বৈধতা যাচাইয়ের পদ্ধতি হল মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD স্পেস ১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখে 16002 নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজ বা খুদে বার্তায় বৈধ না অবৈধ, তা জানা যাবে। মোবাইল ফোনের মোড়কে স্টিকারে আইএমইআই নম্বরটি থাকে। এর বাইরে * #06 # ডায়াল করে আইএমইআই নম্বর জানা যায়।

প্রশ্ন হলো, আগস্টের পরে অবৈধভাবে আমদানি করা ফোন বিটিআরসি বন্ধ করতে পারবে কিনা। কারণ এ সময়ে বিদেশ থেকে হাতে করে নিয়ে আসা ও স্বজনদের জন্য প্রবাসীদের পাঠানো ফোন নিবন্ধনের কোনো ব্যবস্থা ছিল না।

বিদেশ থেকে আনা ফোনের কী হবে

বিটিআরসি সূত্র জানিয়েছে, এনইআরআই চালু হলেও মানুষ বিদেশ থেকে আসার সময় মুঠোফোন নিয়ে আসতে পারবেন। তবে সেটার নিবন্ধন নিতে হবে। নিবন্ধনের জন্য ব্যবস্থা রাখবে বিটিআরসি। পাশাপাশি কয়টি মুঠোফোন আনা যাবে, বছরের কয় বার আনা যাবে, এসব ক্ষেত্রে সীমা নির্ধারিত থাকবে।

বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টার্স এসোসিয়েশনের (বিএমপিআইএ) মতে, দেশের মুঠোফোনের প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ অবৈধ পথে আমদানী হয়। যার আনুমানিক বাজার মূল্য হতে পারে প্রায় ৪ হাজার কোটি টাকা। ২০১৯-২০ অর্থবছরে স্মার্টফোন আমদানির উপর সরকার মোট করভার ৩২ শতাংশ থেকে বাড়িয়ে ৫৭ শতাংশ নির্ধারণ করে। এতে বৈধ আমদানিতে খরচ আরও বেড়েছে। অবশ্য দেশে পাঁচ থেকে ছয়টি প্রতিষ্ঠান মুঠোফোন সংযোজন ও উৎপাদন করছে।

দেশে যেসব ব্রান্ড মুঠোফোনের কারখানা করেছে, তাদের সঙ্গে প্রতিযোগী ব্র্যান্ডগুলো পেরে উঠছে না। দেশজুড়ে বহু দোকানে নির্ধারিত পরিবেশকের বাইরে তুলনামূলক কম দামে স্মার্টফোন বিক্রি হয়। বিভিন্ন সময় এসব ফোন বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।

https://www.prothomalo.com/business/%E0%A6%85%E0%A6%AC%E0%A7%88%E0%A6%A7-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A0%E0%A7%8B%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7-%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%86%E0%A6%97%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80-%E0%A6%8F%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87

মোবাইল টাওয়ার হবে ওয়াইফাই টাওয়ার !
17/08/2020

মোবাইল টাওয়ার হবে ওয়াইফাই টাওয়ার !

➜ WE strive to be the top TV Channel in the country and as our policy promises, we ensure that our viewers are enjoying the best quality when it comes to New...

‘সত্যিই’ বন্ধ হবে অবৈধ মুঠোফোন, দরপত্র আহ্বানঅবৈধ মুঠোফোন বন্ধ করতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ...
19/02/2020

‘সত্যিই’ বন্ধ হবে অবৈধ মুঠোফোন, দরপত্র আহ্বান

অবৈধ মুঠোফোন বন্ধ করতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থার প্রযুক্তি সরবরাহ ও পরিচালনার জন্য দরপত্র আহ্বান করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আজ মঙ্গলবার এ দরপত্র আহ্বান করা হয়।

এটি কার্যকরভাবে চালু হলে অবৈধভাবে দেশে আনা মুঠোফোন মোবাইল অপারেটরদের নেটওয়ার্কে চালু করা যাবে না। বিটিআরসি সূত্র জানিয়েছে, এ বছরের তৃতীয় প্রান্তিক, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এনইআইআর চালুর লক্ষ্য নিয়ে এগোচ্ছে সংস্থাটি।

এর আগে গত বছরের জানুয়ারিতে মুঠোফোন বৈধভাবে আমদানি করা বা দেশে উৎপাদিত কি না, তা যাচাইয়ে তথ্যভান্ডার চালু করা হয়েছিল। খুদে বার্তা পাঠিয়ে গ্রাহকদের বৈধ বা অবৈধ মোবাইল চিহ্নিত করার সুযোগ দেওয়া হয়েছিল। বাংলাদেশ মোবাইল আমদানিকারক সমিতির (বিএমপিআইএ) সহায়তায় বিটিআরসি এই তথ্যভান্ডার তৈরি করে। তবে তা খুব একটা কাজে আসেনি।

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, দেশে ২৫ থেকে ৩০ শতাংশ স্মার্টফোন অবৈধভাবে আমদানি করা হয়। যার কারণে ১ হাজার থেকে ১ হাজার ২০০ কোটি টাকার রাজস্ব হারায় সরকার।

বিটিআরসির কর্মকর্তারা গত বছরের জানুয়ারিতে এক অনুষ্ঠানে জানিয়েছিলেন, এনইআইআর ব্যবস্থা চালু হলে নেটওয়ার্কে সচল থাকা মোবাইল স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে। পাশাপাশি বৈধ মোবাইল নিবন্ধন করা যাবে। অবৈধ মোবাইলগুলো দেশের নেটওয়ার্কে চালানো যাবে না।

অবৈধ মুঠোফোন বন্ধ করতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থার প্রযুক্তি সরবরাহ ও পরিচাল...

চুরি যাওয়া মোবাইলের অভিযোগ নেবে অপারেটররা: বিটিআরসির খসড়া নির্দেশনামোবাইল, হ্যান্ডসেট চুরি, অবৈধ আমদানি ও নকল হ্যান্ডসে...
04/07/2019

চুরি যাওয়া মোবাইলের অভিযোগ নেবে অপারেটররা: বিটিআরসির খসড়া নির্দেশনা

মোবাইল, হ্যান্ডসেট চুরি, অবৈধ আমদানি ও নকল হ্যান্ডসেট বিক্রি বন্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

এরই পদক্ষেপ হিসেবে ৭ জুলাই ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (ইআইআর) বিষয়ক খসড়া নির্দেশনা প্রকাশ করেছে নিয়ন্ত্রক এই সংস্থাটি।

খসড়া নির্দেশনায় চুরি যাওয়া মোবাইলের বিষয়ে মোবাইল নেটওয়ার্ক অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে অভিযোগ জানানোর ব্যবস্থার কথা বলা হয়েছে।

খসড়ায় বলা হয়েছে, হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইলের বিষয়ে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডাইরি করার পর চুরি বা হারানোর বিষয়টি মোবাইল অপারেটরদের কাস্টমার কেয়ার সেন্টারে জানানো যাবে। এসময় ভুক্তভূগীকে জিডির কাগজ এবং জাতীয় পরিচয়পত্র বহন করতে হবে তাকে। অভিযোগ পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেবে বিটিআরসি।

এ ছাড়া মোবাইল ফোন কেন্দ্রিক অপরাধ কমাতে মোবাইলের সিম কার্ডের মতো হ্যান্ডসেট নিবন্ধন এবং তা অনিবন্ধন করার কথাও বলা হয়েছে বিটিআরসির খসড়া নির্দেশনায়।



Address

Dhaka
1212

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Alerts

Be the first to know and let us send you an email when GETCO Telecommunications Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GETCO Telecommunications Limited:

Share