Eskaton.Net

Eskaton.Net Eskaton.Net is internet service provider providing high-speed and reliable internet connectivity

ইস্কাটন ডট নেট এর পক্ষ থেকে দেশবাসীকে জানাই পবিত্র ঈদ-উল ফিতর এর শুভেচ্ছা। ঈদ মোবারক
19/03/2026

ইস্কাটন ডট নেট এর পক্ষ থেকে দেশবাসীকে জানাই পবিত্র ঈদ-উল ফিতর এর শুভেচ্ছা।
ঈদ মোবারক

ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক সকলের জীবন।ইস্কাটন ডট নেটের সকল গ্রাহক ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদ-উল-আযহা এর শুভেচ্...
06/06/2025

ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক সকলের জীবন।


ইস্কাটন ডট নেটের সকল গ্রাহক ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদ-উল-আযহা এর শুভেচ্ছা।


ঈদ মুবারক।

বাসায় ওয়াই-ফাই স্লো? মাত্র ৫ মিনিটে গতি দ্বিগুণ করুন এই উপায়ে.আজকের ডিজিটাল যুগে ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত কল্পনা করাও দ...
07/05/2025

বাসায় ওয়াই-ফাই স্লো? মাত্র ৫ মিনিটে গতি দ্বিগুণ করুন এই উপায়ে.

আজকের ডিজিটাল যুগে ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত কল্পনা করাও দুষ্কর। কিন্তু বাসায় বা অফিসে ওয়াই-ফাই সংযোগ থাকলেও ধীরগতির ইন্টারনেট আমাদের নিত্যদিনের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। ভিডিও কল হোক বা অনলাইন ক্লাস, স্ট্রিমিং হোক বা গেমিং—সবকিছুর জন্য দরকার দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট। আশার কথা হলো, কিছু সহজ কিন্তু কার্যকর কৌশল অবলম্বন করলেই আপনি আপনার ওয়াই-ফাইয়ের গতি দ্বিগুণ করতে পারেন—তাও বাড়তি খরচ ছাড়াই!

১. রাউটারের অবস্থান বদলানঅনেকেই রাউটারটি ঘরের এক কোণে বা দেয়ালের পাশে রেখে দেন। এতে সিগনালের একটি বড় অংশই বাধা পায় এবং দূরের রুমগুলোতে স্লো নেটওয়ার্ক দেখা দেয়। রাউটারটি ঘরের মাঝামাঝি বা খোলা জায়গায় রাখলে সিগনাল ছড়ায় সমানভাবে, ফলে গতি বাড়ে।

২. রাউটারের ফার্মওয়্যার আপডেট করুনপুরনো ফার্মওয়্যার অনেক সময় রাউটারের পারফর্মেন্স কমিয়ে দেয়। ম্যানুফ্যাকচারারদের ওয়েবসাইট থেকে নিয়মিত আপডেট ডাউনলোড করে ইনস্টল করলে রাউটার আরও দক্ষভাবে কাজ করে, ফলে স্পিড বেড়ে যায়।

৩. ফ্রিকোয়েন্সি ব্যান্ড পরিবর্তন করুনবর্তমান অনেক রাউটারেই ২.৪ GHz ও ৫ GHz—এই দুই ধরনের ব্যান্ড থাকে। ২.৪ GHz ব্যান্ড বেশি দূর যেতে পারে, কিন্তু গতি কম। অপরদিকে, ৫ GHz ব্যান্ডের গতি বেশি, তবে সীমিত পরিসরে কাজ করে। যদি আপনার ডিভাইস রাউটারের কাছে থাকে, তাহলে ৫ GHz বেছে নিন।

৪. ব্যবহার না হওয়া ডিভাইস সংযোগ বিচ্ছিন্ন করুনঅনেক সময় পুরনো বা অপ্রয়োজনীয় ডিভাইসগুলো রাউটারের সঙ্গে সংযুক্ত থাকে এবং ব্যাকগ্রাউন্ডে ডেটা ব্যবহার করে। ওয়াই-ফাই সেটিংসে গিয়ে সেগুলোর সংযোগ বিচ্ছিন্ন করলে গতি বাড়ে।

৫. চ্যানেল পরিবর্তন করুনএকই এলাকায় অনেক রাউটার একসাথে কাজ করলে একই চ্যানেলে সিগনাল ক্ল্যাশ হতে পারে। আপনি রাউটারের সেটিংসে গিয়ে চ্যানেল ম্যানুয়ালি পরিবর্তন করে কম ব্যস্ত চ্যানেল নির্বাচন করতে পারেন। এর ফলে ইন্টারফেয়ারেন্স কমে এবং স্পিড বেড়ে যায়।
৬. ওয়াই-ফাই এক্সটেন্ডার বা রিপিটার ব্যবহার করুনযদি আপনার বাসা বা অফিস বড় হয়, তাহলে রাউটারের একক সিগনাল পুরো জায়গায় পৌঁছায় না। এক্সটেন্ডার ব্যবহার করলে দুর্বল জায়গাগুলোতেও শক্তিশালী সংযোগ পাওয়া সম্ভব হয়।

ইন্টারনেট সেবা প্রদানকারীর দোষ দেয়ার আগে যদি এই সাধারণ কৌশলগুলো আপনি অনুসরণ করেন, তাহলে আপনার ওয়াই-ফাইয়ের গতি চোখে পড়ার মতো বৃদ্ধি পাবে। প্রযুক্তির এই যুগে স্মার্ট ব্যবহারই পারে আমাদের ডিজিটাল জীবনকে সহজ ও দ্রুততর করে তুলতে।

নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা পেতে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন
[email protected]
Eskaton.Net
+88 01886-444314

সম্মানিত গ্রাহক,আমরা বিগত দুই-তিন দিন যাবত আমাদের আপস্ট্রিমগুলো থেকে ইন্টারনেট ট্রাফিকে কিছুটা সমস্যা পাচ্ছি যার মধ্যে হ...
21/02/2025

সম্মানিত গ্রাহক,
আমরা বিগত দুই-তিন দিন যাবত আমাদের আপস্ট্রিমগুলো থেকে ইন্টারনেট ট্রাফিকে কিছুটা সমস্যা পাচ্ছি যার মধ্যে হটাৎ করে পিং স্পাইক, মাঝে মধ্যে কিছু সময়ের জন্য প্যাকেট লস, ব্যান্ডউইডথ পুল খালি থাকা স্বত্বেও সম্পূর্ণ ব্যান্ডউইডথ না পাওয়া সংক্রান্ত সমস্যা রয়েছে।
গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পাওয়া মাত্রই আমাদের টিম সমস্যা সমাধানে কাজ শুরু করে। কিন্তু কিছু সময় এমন হয় যে, সবগুলো আপস্ট্রিমেই একই ধরণের সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে সমস্যা সমাধানে আমাদের আপস্ট্রিমের উপর নির্ভর করতে হয় এবং আমরা তাদের সাথে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব সমস্যা সমাধান করতে সচেষ্ট থাকি।
আমরা আমাদের সকল সম্মানিত গ্রাহকদের জানাতে চাই যে, আমরা গ্রাহকদের ইন্টারনেট কানেকশনের সমস্যা সমাধানে সর্বদা সচেষ্ট আছি এবং কোন সমস্যা হলে সঠিক তথ্য এবং আপডেট গ্রাহকদের কাছে দ্রুততার সাথে জানিয়ে দিয়ে থাকি।
আমাদের টেকনিক্যাল টিম থেকে ক্রমাগত রাউট অপটিমাইজেশন করার কারনে আমাদের সেবাতে গ্রাহকগণ কানেকশনের সমস্যা খুব একটা অনুভব করছেন না। তারপরেও যারা অনলাইন গেমিং সহ লাইভ সেশনে কাজ করেন, তারা হয়তো সামান্য সময়ের জন্য কিছুটা সমস্যা পেতে পারেন।
আপস্ট্রিমগুলোর সাথে আমাদের সাপোর্ট ও নেটওয়ার্ক অপারেশন টিমের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। আমাদের আপস্ট্রিম সমূহ আমাদেরকে জানিয়েছে যে, খুব দ্রুত পরিস্থিতির উন্নতি হবে।
ইস্কাটম ডট নেটের সাথে থাকার জন্য ধন্যবাদ।

ইস্কাটন ডট নেটের পক্ষ থেকে আপনাদের সবাইকে পবিত্র শবেবরাত এর শুভেচ্ছা। নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা পেতে আজই আমাদের সঙ্গে ...
14/02/2025

ইস্কাটন ডট নেটের পক্ষ থেকে আপনাদের সবাইকে
পবিত্র শবেবরাত এর শুভেচ্ছা।
নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা পেতে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন
[email protected]
Eskaton.Net
+88 01886-444314

নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা পেতে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুনeskatonnet@gmail.comEskaton.Net +88 01886-444314
11/01/2025

নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা পেতে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন
[email protected]
Eskaton.Net
+88 01886-444314

সাইবার প্রতারণা থেকে নিরাপদ থাকবেন যেভাবেসম্প্রতি ডিজিটাল মাধ্যমে প্রতারণার ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অনলাইনে কেনাকাটা থ...
25/12/2024

সাইবার প্রতারণা থেকে নিরাপদ থাকবেন যেভাবে

সম্প্রতি ডিজিটাল মাধ্যমে প্রতারণার ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অনলাইনে কেনাকাটা থেকে শুরু করে টিকিট বুকিং, ই-ব্যাংকিং সব জায়গায় ফাঁদ পেতে বসে আছে সাইবার অপরাধীরা। শুধু টাকা-পয়সা নয়, মোবাইল হ্যাক করে যাবতীয় ব্যক্তিগত তথ্য অপরাধীর জিম্মায় চলে যেতে পারে।
ফোন চার্জ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই চার্জ শেষ হয়ে যাচ্ছে।
শুধু ফোন খারাপ হলেই যে এমন হবে তা কিন্তু নয়, ফোন হ্যাক করলেও এই সমস্যা দেখা দিতে পারে। ফোন হ্যাক হয়েছে কিনা তা বোঝার জন্য কিছু সতর্কতা অবলম্বন করা যেতে পারে। চলুন জেনে নেওয়া যাক সেসব বিষয়-
অস্বাভাবিক ডাটা ব্যবহারের পরিমাণ : যদি আপনি ফোনের ডাটা ব্যবহারের পরিমাণে অস্বাভাবিক বৃদ্ধি দেখেন, তাহলে এটি একটি সংকেত হতে পারে যে ফোনে কোনও ম্যালওয়্যার বা হ্যাকিং সফটওয়্যার চলমান রয়েছে, যা আপনার ডাটা ব্যবহার করছে।
অজানা অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ইনস্টল হওয়া : ফোনে অজানা অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ইনস্টল হলে, এটি একটি স্পষ্ট লক্ষণ হতে পারে যে ফোনটি হ্যাক করা হয়েছে।
এসব অ্যাপ্লিকেশন সাধারণত ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এবং আপনার তথ্য চুরি করতে পারে।
ফোন স্লো হয়ে যাওয়া : ফোন হ্যাক হওয়ার পরে সেটি সাধারণত স্লো হয়ে যায়, কারণ হ্যাকাররা ফোনে ম্যালওয়্যার ইনস্টল করে এবং এটি ফোনের পারফরম্যান্স কমিয়ে দেয়। ফোনের সাধারণ কার্যকারিতায় বিঘ্ন ঘটতে পারে।
ফোনে অজানা কল ও মেসেজ : ফোন হ্যাক হলে অজানা কল বা মেসেজ পাওয়া যেতে পারে, বা আপনি দেখতে পাবেন যে, আপনার ফোন থেকে অজানা নম্বরে কল বা মেসেজ পাঠানো হয়েছে, যা আপনি নিজেরাই পাঠাননি।
যেভাবে সাইবার প্রতারণা থেকে নিরাপদ থাকবেন : টু ফ্যাক্টর অথেনটিকেশন : আপনার গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে (ব্যাংক, সামাজিক মাধ্যম, ই-মেইল) 2FA (Two-Factor Authentication) সক্রিয় করুন। এটি একটি অতিরিক্ত সুরক্ষা স্তর, যেখানে আপনি পাসওয়ার্ড ছাড়াও একটি কোড বা OTP ব্যবহার করে লগইন করবেন।
ফোনের সফটওয়্যার আপডেট করুন : ফোনের সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম নিয়মিত আপডেট করুন, কারণ আপডেটের মধ্যে সাধারণত নিরাপত্তা সম্পর্কিত বাগ ফিক্স থাকে যা সাইবার আক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে।
ফিশিং স্ক্যাম থেকে সাবধান : ফিশিং স্ক্যাম হলো এমন এক ধরনের প্রতারণা যেখানে সাইবার অপরাধীরা আপনাকে বিশ্বাসযোগ্য মনে হওয়া একটি ই-মেইল বা মেসেজ পাঠিয়ে আপনার গোপন তথ্য চুরি করে নেয়। কখনোই কোনো সন্দেহজনক মেসেজ বা ই-মেইলে ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।

অনলাইনে যা দেখি সব সত্যি না-ও হতে পারে। তাই শেয়ার করার আগে একটু ভাবুন এবং তথ্যের সত্যতা যাচাই করুন। ইন্টারনেটের দুনিয়ায...
14/09/2024

অনলাইনে যা দেখি সব সত্যি না-ও হতে পারে।

তাই শেয়ার করার আগে একটু ভাবুন এবং তথ্যের সত্যতা যাচাই করুন। ইন্টারনেটের দুনিয়ায় জানতে হবে কোথায় থামতে হবে।

ইস্কাটন ডট নেটের পক্ষ থেকে আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা পেতে আজই আমাদের সঙ্গে ...
16/06/2024

ইস্কাটন ডট নেটের পক্ষ থেকে আপনাদের সবাইকে
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।
নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা পেতে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন
[email protected]
Eskaton.Net
+88 01886-444314

কুয়াকাটাস্থ SEA-ME-WE-5 দ্বিতীয় সাবমেরিন কেবল পুনঃ সংযোগ প্রসঙ্গে।
31/05/2024

কুয়াকাটাস্থ SEA-ME-WE-5 দ্বিতীয় সাবমেরিন কেবল পুনঃ সংযোগ প্রসঙ্গে।

Address

43/A New Eskaton Road
Dhaka
1217

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eskaton.Net posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share