05/10/2022
বর্তমানে অবসর কাটানোর অনেক জনপ্রিয় একটি মাধ্যম মোবাইল গেমিং। চলুন দেখে নেই কিভাবে আপনি আপনার গেমিং এক্সপেরিয়েন্স আরও উন্নত করতে পারেন –
১। ‘Do Not Disturb’ মোড ব্যবহার করুনঃ খেলার মাঝে কল এসে পুরো ম্যাচটাই নষ্ট করে দেয়ার ঘটনা কিন্তু প্রায় ই হয়। এজন্যই ফোনের ‘Do Not Disturb’ মোড চালু করে খেলতে পারেন। বর্তমানে অনেক ফোনে গেমিং এর জন্য আলাদা মোড ও থাকে, যা কল এবং নোটিফিকেশন অফ করে রাখে যতক্ষণ গেম চলে। আপনার ফোনে এরকম কিছু থাকলে Do Not Disturb এর বদলে সেটা ব্যবহার করুন।
২। ব্যাকগ্রাউন্ড এপ্লিকেশন অফ করুনঃ অনেক সময় আমরা ফোনে অনেক এপ ব্যবহার করে আর অফ করিনা, অন্য এপে চলে যাই। এসব এপ ব্যকগ্রাউন্ডে চলতে থাকে এবং ফোনের র্যাম ব্যবহার করতে থাকে। গেম স্মুথলি চলতে এটি বাধা দিতে পারে। তাই গেম খেলার আগে র্যাম স্পেস ফ্রি করুন সকল ব্যাকগ্রাউন্ড এপ অফ করে।
৩। ইয়ারফোন বা ইয়ারবাড ব্যবহার করুনঃ ফার্স্ট পারসন শুটার গেমের ক্ষেত্রে প্রতিপক্ষের শব্দ শুনা অনেক প্রয়োজন। ইয়ারফোন বা ইয়ারবাড ব্যবহার না করলে সাধারণত এসব শব্দ কানে কম আসে। এগুলো ব্যবহার করলে আপনি প্রতিপক্ষ কাছে আসার আগেই সতর্ক হতে পারবেন এবং বুঝতে পারবেন কোন দিক থেকে শব্দ আসছে, যা গেমপ্লে কে উন্নত করবে।
ইয়ারফোন থাকলে আপনি যেকোনো স্থানে স্বাচ্ছন্দ্যে গেম খেলতে পারবেন। আমাদের শপে কিছু গেমিং ইয়ারবাডস আছে, দেখে নিন https://gadgetzgo.ezassist.me/ তে।
৪। কন্ট্রোল কাস্টমাইজ করে নিনঃ সাধারণত আমরা গেম খেলার ক্ষেত্রে গেমে যেরকম কন্ট্রোল দেয়া থাকে ওইরকম ই ব্যবহার করি। কিন্তু সকলের গেমিং প্রেফারেন্স এক না, তাই কন্ট্রোল আপনার চাহিদা মতো কাস্টমাইজ করে নিন। এতে আপনার দক্ষতা বৃদ্ধি পাবে।
৫। কন্ট্রোলার ব্যবহার করুনঃ আপনি যদি গেমিং নিয়ে আসলেই আগ্রহী হোন, তাহলে একটি বাটন সহ কন্ট্রোলার ব্যবহার করে দেখতে পারেন। কন্ট্রোলার গেমিং এর অনেক কিছু সহজ করে দেয়, যেমন এমিং, গান বদলানো, ইত্যাদি।