Graph Pixel

Graph Pixel

09/08/2020

আমাদের এই প্রজন্মের ছেলে-মেয়েগুলো বড্ড বেশি অসহায়!

এই প্রজন্মের ছেলে- মেয়েরা শুধু পড়ালেখাই না গান- খেলাধুলা- প্রোগ্রামিং-ছবি আঁকা- নাচ- কবিতা আবৃত্তি সব পারে! অসাধারণ ফটোগ্রাফি করে কিংবা অনায়াসে আকাশে ঘুড়ির বদলে ড্রোন বানিয়ে ওড়ায়। তবুও তথাকথিত 'ভালো চাওয়া' সম্প্রদায়ের কাছে তারা 'বিগ জিরো'! এই প্রজন্মের ছেলে-মেয়েগুলো অনেক কিছু করেও যেন কাউকে কিছুতেই ঠিক খুশি করে উঠতে পারে না!

মীনা কার্টুন কিংবা সিসিমপুর দেখে সহজ শৈশব কাটানো এই প্রজন্মের ছেলে-মেয়েগুলো হুট করে বড় হয়ে গিয়ে হঠাৎই বুঝতে পারে তাদের আশেপাশে মুখোশের ভীড়ে মুখ লুকানো বহু মানুষের ভীড়। বাস্তবজীবন কিংবা ভার্চুয়াল জগতের ফেইসবুক-টুইটার -ইন্সটাগ্রামের বদৌলতে বন্ধুদের কাছাকাছি থাকলেও এই প্রজন্মের ছেলে-মেয়েরা মারাত্মক বন্ধুহীনতায় ভোগে। দিনভর চ্যাটলিস্টে অসংখ্য সবুজ বাতি জ্বললেও এরা মন খারাপের বিকেলে মন খুলে কথা বলার মতো কাউকে খুঁজে পায় না কিংবা ক্লাসের বেঞ্চ-চেয়ারে, ক্যাম্পাসের মাঠে ঘুরে বেড়ানো অগণিত মুখের মধ্যে চাইলেই নির্দ্বিধায় জড়িয়ে ধরে কাঁদার কিংবা 'হাসিয়া খেলিয়া মরিতে চাওয়ার মতো তাদের কোথাও কেউ নেই। আর ধীরে ধীরে তাদের মনের অব্যক্ত কথাগুলো জমতে জমতে একসময় এক পৃথিবীর সমান হয়ে যায়; তৈরী হয় এক সমুদ্র অভিমান। একাকিত্বের ভারী বোঝা বুকে আগলে রেখে এই প্রজন্মের ছেলে-মেয়েরা শহরের বহুতল অট্টালিকার জানালায় উঁকি দেয়া সন্ধ্যাবেলার একটুকরো বিষণ্ণ আকাশের দিকে তাকিয়ে গোপনে দীর্ঘশ্বাস ফেলে কিংবা তীব্র মন খারাপের রাতে নীরবে-নিঃশব্দে কাঁদে তবু দিনশেষে তারা ভালো থাকার অভিনয় করে কারণ ভালোই থাকতে হয়!এই প্রজন্মের ছেলে-মেয়েদের যাপিত জীবনের ব্যক্তিগত দুঃখকথন কখনো কারো মন ছুঁয়ে যায়না। এদের মনের ঘনকালো মেঘ কারোর মনে বৃষ্টি ঝড়ায় না।এদের জন্য কারোর কখনো কিচ্ছু যায় আসে না; কারোর না! কিচ্ছু না!

এই প্রজন্মের স্কুল-কলেজের টপার ছেলে-মেয়েগুলোও দিনশেষে ভাগ্যের ফেরে পাবলিকে চান্স না পেলে এক লহমায় তাদের মেধাহীন-অযোগ্য-কলঙ্ক ইত্যাদি তকমা দিয়ে আস্তাকুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়া হয়! এই প্রজন্মের ছেলে- মেয়েগুলোর ইচ্ছা-অনিচ্ছার দাম কে দিয়েছে কবে? বরং বারবার তারা জোর করে 'ভালো' চেয়েছে এবং প্রতিনিয়ত ভালো চাচ্ছে ।

এই যে এই প্রজন্মের ছেলে-মেয়েরা তীব্র হতাশা, নিরাশা, ডিপ্রেশন, ইনসোমনিয়া, একাকিত্ব কিংবা মুড সুইংয়ে ভোগে তার দায় কি শুধুই তাদের নিজেদের? নাকি জটিল পৃথিবীর অসুস্থ প্রতিযোগিতা,' অধিক ভালো চাওয়া সম্প্রদায়' আর মুখোশপড়া মানুষদের? এইসব প্রশ্নের সদুত্তর কখনো মেলে না!

©shanin hoque
ছবি:ইরনা

Brand logo guidline
25/03/2020

Brand logo guidline

all credit my Nephew
25/03/2020

all credit my Nephew

Address

House 42, Road 02, Sector 09, Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Graph Pixel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Graph Pixel:

Share