Info Scanner

Info Scanner Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Info Scanner, 69-71, New Elephant Road, Dhaka.

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে এক ইউপি সদস্যের বিরুদ্ধে নিজ পরিবারের পাঁচ সদস্যের নামে অনিয়ম করে সরকারি সাম...
11/08/2026

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে এক ইউপি সদস্যের বিরুদ্ধে নিজ পরিবারের পাঁচ সদস্যের নামে অনিয়ম করে সরকারি সামাজিক নিরাপত্তা ভাতা নেওয়ার অভিযোগ উঠেছে। তাদের মধ্যে বিবাহিত বোনের নামে বিধবা ভাতা এবং সুস্থ ছেলে ও ভাতিজার নামে প্রতিবন্ধী ভাতা নেওয়ার অভিযোগ রয়েছে।

অভিযুক্ত ইউপি সদস্যের নাম মো. মুনির উদ্দিন। তিনি রায়পুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার।

স্থানীয়দের অভিযোগ, প্রকৃত দরিদ্র ও অসচ্ছলদের বাদ দিয়ে ইউপি সদস্য নিজের পরিবারের সদস্যদের সরকারি ভাতার তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। এতে এলাকায় ক্ষোভ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি সদস্য মো. মুনির উদ্দিনের আপন বোন সাবরিনা আক্তার পিংকির নামে ব্যবস্থাপনা তথ্য ব্যবস্থা (এমআইএস) নম্বরে নিয়মিত বিধবা ভাতা তোলা হচ্ছে। অথচ স্থানীয়দের দাবি, তিনি মোটেও বিধবা নন। ২০২২ সালের ১৩ জানুয়ারি একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু লোকমানের সঙ্গে তার বিয়ে হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম সদর রেজিস্ট্রি অফিসে নকলনবিশ হিসেবে কর্মরত এবং তার স্বামী একটি ট্রান্সপোর্ট এজেন্সিতে চাকরি করছেন। বিবাহিত ও কর্মজীবী হওয়া সত্ত্বেও তিনি নিয়মিত সরকারি বিধবা ভাতা তুলছেন।

বোনকে বিধবা ভাতা দেওয়ার বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য মো. মুনির উদ্দিন দাবি করেন, ‘আমার বোনের আগে ডিভোর্স হয়েছিল। তৎকালীন এসিল্যান্ড ও রায়পুর ইউনিয়ন পরিষদের প্রশাসকের সঙ্গে পরিষদে আলোচনা করেই তাকে বিধবা ভাতার আওতায় আনা হয়।’ তবে ডিভোর্সের পর পুনরায় বিয়ে হলেও বিধবা ভাতা বহাল থাকে কি না, এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।

শুধু বোনই নন, ইউপি সদস্য নিজের ক্ষমতার অপব্যবহার করে নিজের ছেলে ও ভাতিজার নামেও গড়ে তুলেছেন ভাতার জাল। ইউপি সদস্যের ছেলে মোহাম্মদ আবরার বিন মুনিরের নামেও রয়েছে প্রতিবন্ধী ভাতার এমআইএস নম্বর। স্থানীয়দের দাবি, আবরার সুস্থ এবং ইউনিয়নের একটি হেফজখানায় পড়াশোনা করছেন।

একইভাবে ইউপি সদস্যের বড় ভাই মো. আলম উদ্দিনের ছেলে হাসান বিন আলম সাজিদের নামেও প্রতিবন্ধী ভাতা নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানান, সাজিদ রায়পুর এজাহারুল উলুম দাখিল মাদ্রাসার নিয়মিত শিক্ষার্থী এবং ২০২৭ সালে তার দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার কথা।

ছেলে ও ভাতিজার প্রতিবন্ধী ভাতা পাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে অভিযুক্ত ইউপি সদস্য দায়সারাভাবে বলেন, ‘তাদের প্রতিবন্ধী কার্ড আছে। সকল পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই করেই তাদের ভাতার আওতায় আনা হয়েছে। এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে সমাজসেবা অফিসে গিয়ে যোগাযোগ করেন।’

এ ছাড়া মুনির উদ্দিনের বাবা মো. শামসুল আলমের নামে প্রতিবন্ধী ভাতা এবং মা তাহেরা বেগমের নামে বয়স্ক ভাতার কার্ড রয়েছে। সব মিলিয়ে তার পরিবারের পাঁচ সদস্য সরকারি সামাজিক নিরাপত্তা সুবিধা পাচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অন্যদিকে প্রকৃত প্রতিবন্ধী হয়েও ভাতা পেতে হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সেলিম উদ্দিন। তার ১৯ বছর বয়সী বোন সেলিনা আক্তার জন্মগতভাবে বাক্‌প্রতিবন্ধী। প্রায় পাঁচ বছর আগে সমাজসেবা কার্যালয় থেকে সুবর্ণ কার্ড পেলেও ইউপি সদস্যের বাধায় তিনি ভাতা পাননি বলে অভিযোগ সেলিমের। পরে উপজেলা সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করে কাগজপত্র জমা দেওয়ার পর প্রায় এক বছর আগে তার নাম ভাতার তালিকায় ওঠে।

আনোয়ারা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রিজোয়ান উদ্দীন জানান, নিয়ম অনুযায়ী কোনো নারী পুনর্বিবাহের পর বিধবা ভাতা পাওয়ার কোনো সুযোগ নেই এবং ভাতা বাতিলের স্পষ্ট নিয়ম রয়েছে। ইউপি সদস্যের ছেলে ও ভাতিজার প্রতিবন্ধী ভাতার বিষয়টিও নিবিড়ভাবে তদন্ত করা হবে। এতে অসত্য তথ্য বা অনিয়ম প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ঋণের নামে ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ দেওয়া হয়েছে সাবেক রাষ্ট্রপ‌তি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে। বিগত ...
11/08/2026

ঋণের নামে ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ দেওয়া হয়েছে সাবেক রাষ্ট্রপ‌তি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে। বিগত দিনে তিনি ব্যাংকটিতে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে প্রভাব খাটিয়ে ওই পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। অভিযোগে ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এস আলম গ্রুপের কর্ণধার পলাতক মোহাম্মাদ সাইফুল আলম (মাসুদ) ওরফে এস আলমসহ ৩৮ জনের নাম রয়েছে। দুদক সূত্রে এই তথ্য জানা গেছে।

ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার ক্ষমতাপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসীন আলী গত ২৯ জুলাই ব্যাংকের পক্ষে অভিযোগটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলের পরিচালক/চেয়ারম্যান বরাবর জমা দিয়েছেন। ওই দিন অভিযোগটি প্রকাশ না পেলেও গতকাল সোমবার গণমাধ্যমে প্রচার হয়।

অভিযোগে বলা হয়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে ইসলামী ব্যাংকের বৈদেশিক বাণিজ্য করপোরেট শাখা থেকে দুর্বল কোম্পানি সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের নামে ও বেনামে ঋণের কথা বলে ওই পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন।

দুদকে দেওয়া অভিযোগে বলা হয়, সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড দুর্বল ভিত্তির কোম্পানি হওয়ায় এর ঋণসীমা ছিল ১০০ কোটি টাকা। জালিয়াতির মাধ্যমে ১০০ থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা ক‌রা হয়। সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন মোহাম্মাদ ইউনুস ওরফে মো. ইউনুস বাদল।

দুদক জানায়, বর্তমানে কমিশন না থাকায় আইন অনুযায়ী অভিযোগটি অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না। নতুন কমিশন যোগদানের পর অভিযোগটি কমিশনে পেশ করা হবে। তখন কমিশন সেটি খতিয়ে দেখে অনুসন্ধানের সিদ্ধান্ত নিতে পারে, আবার নাও নিতে পারে। মূলত কমিশন অভিযোগে উল্লেখ করা তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিয়ে থাকে।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা কখনও ব্যাংকের গ্রাহক সেজে, কখনও ব্যাংকের কর্মকর্তা সেজে, কখনও ব্যাংকের পরিচালক সেজে নানা রকম কলাকৌশল, ছলচাতুরী, কূটকৌশল ও প্রভাব খাটিয়ে ব্যাংকের অভ্যন্তরীণ ব্যবসায় হস্তক্ষেপ করেছেন। তারা বিভিন্ন সময়ে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে, নির্বাহী কমিটির সদস্য হিসেবে, ইনভেস্টমেন্ট কমিটির সদস্য হিসেবে, হেড অফিসের ব্যাংক কর্মকর্তা ও জোন/শাখার কর্মকর্তাসহ বিভিন্ন রূপ ধারণ করেছেন। তারা ঋণ/বিনিয়োগ লেনদেনে বিভিন্ন গ্রুপে বিভিন্ন সেক্টরে ঋণ প্রদানকারী, ঋণ গ্রহণকারী এবং ঋণ মঞ্জুরকারী হিসেবে ব্যাংকিং কার্যক্রমে অংশ নিয়েছেন। তারা পারস্পরিক যোগসাজশে ব্যাংকের ৫০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন এবং ওই অর্থ পাচার করেছেন।

অন্য অভিযুক্তরা হলেন এস আলমের ছেলে মো. আহসানুল আলম, সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের চেয়ারম্যান এ বি এম শামসুল হাসান, সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের পরিচালক সালেহা শাহিন, উম্মে সালমা শারমিন, গ্যালাক্সি সোয়েটার্স অ্যান্ড ইয়ার্ন ডায়িং লিমিটেডের পরিচালক জামিলা আক্তার সিমা, এলিট সকস লিমিটেডের এমডি মো. কবির হোসাইন, প্যারাডাইজ ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, এক্সেল ডায়িং অ্যান্ড প্রিন্টিং লিমিটেডের প্রতিনিধি প্রফেসর ডা. মো. সিরাজুল করিম, ইসলামী ব্যাংকের সাবেক এমডি মোহাম্মদ মনিরুল মওলা, ব্যাংকের নির্বাহী কমিটির সাবেক সদস্য প্রফেসর মো. নাজমুল হাসান প্রমুখ।

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর অসুস্থতার সুযোগ নিয়ে তার গ/লা/য় রা/মদা ধরে বসতবাড়িসহ সম...
11/08/2026

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর অসুস্থতার সুযোগ নিয়ে তার গ/লা/য় রা/মদা ধরে বসতবাড়িসহ সম্পত্তির দলিল রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এমপির স্ত্রী পারভিন আক্তার বাদি হয়ে তার তিন সৎ ভাইসহ আটজনের বিরু/দ্ধে দিরাই আদালতে একটি মামলা দায়ের করেছেন।

সোমবার (১০ আগস্ট) অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জসিমের আদালতে মামলাটি করা হয়। আদালত অভিযোগটি আমলে নিয়ে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন।

মামলার প্রধান আসামিরা হলেন—নাছির উদ্দিন চৌধুরীর সৎ ভাই মঈন উদ্দিন চৌধুরী মাসুক, মিজানুর রহমান চৌধুরী ও মোসলেহ উদ্দিন চৌধুরী। অন্য আসামিদের মধ্যে রয়েছেন দিরাই উপজেলার মাতারগাঁওয়ের আমিরুল ইসলাম, পুরাতন কর্ণগাঁওয়ের ছয়ফুল চৌধুরী, দলিল লেখক মুজিবুর রহমান, তাজুল ইসলাম এবং মোহরার মমতাজ বেগম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নাছির উদ্দিন চৌধুরী অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম থাকার সুযোগে তার দুই স্ত্রী ও সন্তানদের পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার পরিকল্পনা করেন আসামিরা। এরই অংশ হিসেবে ২০২২ সালের ২৫ জানুয়ারি দিরাই সাব-রেজিস্ট্রার অফিসের দুই কর্মচারীকে কর্মকর্তা সাজিয়ে নাছির উদ্দিন চৌধুরীর বাড়িতে নেওয়া হয়। সেখানে অসুস্থ নাছির উদ্দিন চৌধুরীকে দলিলে স্বাক্ষর করতে বলা হলে তিনি অসম্মতি জানান।

অভিযোগে আরও বলা হয়, অসম্মতি প্রকাশের একপর্যায়ে আসামিরা নাছির উদ্দিন চৌধুরীর গলায় রামদা ধরে প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক স্বাক্ষর আদায় করেন। ওই সময় তার অপর স্ত্রী শেলী চৌধুরী বাধা দিতে গেলে তাকেও হত্যার হুমকি দেওয়া হয়। এ সময় নাছির উদ্দিন চৌধুরীর এক সমর্থক ওয়াকিব হাসান সেখানে উপস্থিত হয়ে ঘটনাটি দেখে ফেললে তাকেও ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এছাড়া ২০২২ সালের জানুয়ারিতে এমপির বাড়িতে গেলে স্ত্রী পারভিন আক্তার মারধর ও শ্লীলতাহানির শিকার হন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

বাদী পারভিন আক্তার সংবাদমাধ্যমকে জানান, নাছির উদ্দিন চৌধুরী স্ট্রোক করার পর যখন চরম অসুস্থ ছিলেন, তখন তার গলায় দা ধরে বসতবাড়িটি লিখে নেওয়া হয়। সংসদ সদস্য হওয়ার অনেক আগেই তিনি বাড়িটি তৈরি করেছিলেন। দীর্ঘদিন ধরে এ নিয়ে তিনি দুশ্চিন্তায় রয়েছেন। পরে স্বামী তাকে আইনি পদক্ষেপ নেওয়ার ক্ষমতা (পাওয়ার অব অ্যাটর্নি) দিলে তিনি আদালতের শরণাপন্ন হন।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে নাছির উদ্দিন চৌধুরীর সৎ ভাই মঈন উদ্দিন চৌধুরী মাসুক বলেন, ‘গলায় দা ধরে সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ সত্য নয়। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। মামলার বিষয়টি বিস্তারিত জেনে আমরা আইনিভাবেই তার মোকাবিলা করব।’

দিরাই আদালতের পেশকার মুহিত লাল চন্দ মিঠু মামলার আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। সিআইডির তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আদালত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানা গেছে।

নাছির উদ্দিন চৌধুরী দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমানে সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য। দীর্ঘদিন ধরেই তার পরিবারের ভেতর সম্পত্তি নিয়ে সৎ ভাইদের সাথে বিরোধ চলে আসছিল। সংসদ সদস্যের অসুস্থতাকে পুঁজি করে এ ধরনের ঘটনার অভিযোগ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে জমা দিতে নেওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠে...
10/08/2026

রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে জমা দিতে নেওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। তিনটি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত টাকা বহনকারী গাড়ির পথরোধ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকা নিয়ে পালিয়ে যায়।

রোববার (৯ আগস্ট) সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উত্তরা র‍্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি টাকা বহনকারী গাড়িটির পিছু নেয়। একপর্যায়ে তারা গাড়িটির গতিরোধ করে। পরে মোটরসাইকেল দিয়ে গাড়িতে ধাক্কা দিয়ে সেটি থামানো হয়। এরপর ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে গাড়ি থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।

এ ঘটনায় ডিএল পেট্রোল পাম্পের ম্যানেজার করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। মামলার এজাহারে ছিনতাই হওয়া অর্থের পরিমাণ ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।

রোববারই কেন বেশি টাকা ছিল

পেট্রোল পাম্প-সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, ডিএল পেট্রোল পাম্পে প্রতিদিন প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা লেনদেন হয়। নিয়ম অনুযায়ী, প্রতিদিনের বিক্রির টাকা সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ব্যাংকে জমা দিতে নেওয়া হতো।

শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই দুই দিনের বিক্রির টাকা রোববার একসঙ্গে ব্যাংকে জমা দেওয়া হয়। ফলে রোববার অন্যান্য দিনের তুলনায় বেশি টাকা বহন করা হয়।

রোববারও নিয়ম অনুযায়ী পেট্রোল পাম্পের টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য নেওয়া হচ্ছিল। নির্ধারিত সময়ের মধ্যে উত্তরা র‍্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে পৌঁছানোর পরই দুর্বৃত্তরা গাড়িটির পথরোধ করে।

ভেতর থেকে তথ্য গেছে কি না, খতিয়ে দেখছে পুলিশ

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিন ধরে পেট্রোল পাম্প থেকে একই সময়ের মধ্যে ব্যাংকে টাকা জমা দিতে নেওয়া হতো। ফলে টাকা বহনের নির্দিষ্ট সময় সম্পর্কে ছিনতাইকারীরা আগে থেকেই জানত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ছাড়া রোববার শুক্র ও শনিবারের দুই দিনের টাকা একসঙ্গে ব্যাংকে নেওয়া হবে, এই তথ্য দুর্বৃত্তদের কাছে আগে থেকেই ছিল কি না, সেটিও তদন্তের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

টাকা বহনের নির্দিষ্ট সময়, ব্যবহৃত রুট এবং ব্যাংকে যাওয়ার পরিকল্পনা সম্পর্কে পেট্রোল পাম্পের ভেতর থেকে কেউ তথ্য সরবরাহ করেছিল কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।

এখনো শনাক্ত হয়নি দুর্বৃত্তরা

ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। দুর্বৃত্তদের ব্যবহৃত মোটরসাইকেলগুলোর নম্বরও শনাক্ত করা সম্ভব হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ বিভিন্ন দিক থেকে তদন্ত চলছে বলে জানা গেছে।

ছিনতাই হওয়া টাকা উদ্ধার এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট তদন্ত করছে।

এ বিষয়ে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তারেক আহমেদ বেগ বলেন, এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই। তবে আমাদের একাধিক ইউনিট কাজ করছে। আশা করি শিগগির আসামি গ্রেফতার ও রহস্য উন্মোচন হবে।

তাসীন আক্তার হক ডেলের মা প্রয়াত খুরশীদ জাহান হক বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৯১-১৯৯৬ মেয়াদে তিনি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। পরে ১৯৯৬-২০০১ এবং ২০০২-২০০৬ মেয়াদে দিনাজপুর সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

তৎকালীন বিএনপি সরকারের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রীর দায়িত্বও পালন করেন খুরশীদ জাহান হক। তিনি তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় বোন।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে নানা আলোচনা চলার মধ্যেই তার একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির সংবাদ...
09/08/2026

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে নানা আলোচনা চলার মধ্যেই তার একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম। আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সির প্রকাশিত ওই ভিডিওতে কয়েকজন ব্যক্তির সঙ্গে মোজতবা খামেনিকে কথা বলতে দেখা গেছে।

তবে ভিডিওটি ঠিক কখন এবং কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি মেহর। ভিডিওতে খামেনির সঙ্গে থাকা ব্যক্তিদের পরিচয়ও প্রকাশ করা হয়নি।

মেহর নিউজ জানায়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন মোজতবা খামেনি। বৈঠকে দেশের সাম্প্রতিক বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আলোচনায় সাধারণ মানুষের জীবনযাত্রার প্রয়োজনীয়তা, যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাত এবং বিদেশি অংশীদারদের সঙ্গে ইরানের অর্থনৈতিক সম্পর্কের বিষয়গুলো উঠে আসে।

মোজতবা খামেনি দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে প্রকাশ্যে খুব বেশি দেখা যায়নি। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মার্চের শুরুতে মোজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হয়।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সংঘাতের ঘটনাপ্রবাহও বৈঠকটির গুরুত্ব বাড়িয়েছে। এর আগে এপ্রিল মাসে দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি হয়েছিল। পরে জুনে সামরিক সংঘাতের অবসান এবং দীর্ঘমেয়াদি শান্তির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই হয়।

তবে ওই সমঝোতা গত মাসে ভেঙে যায়। এরপর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে প্রায় দুই সপ্তাহ পাল্টাপাল্টি হামলা চলে। পরে সম্ভাব্য আলোচনা ও সংঘাত কমানোর উদ্যোগের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে বোমাবর্ষণ বন্ধের নির্দেশ দেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধের জেরে দায়ের করা দ্রুত বিচার আইনের মামলায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও ...
09/08/2026

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধের জেরে দায়ের করা দ্রুত বিচার আইনের মামলায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সেক্রেটারিসহ তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার ময়মনসিংহ জেলা জজ আদালতে মামলার ধার্য তারিখে হাজির হয়ে আসামিরা জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে যাওয়া তিন আসামি হলেন—ফুলবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফজলুল হক শামীম, উপজেলা সেক্রেটারি ডা. মো. আব্দুর রাজ্জাক এবং উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, শিক্ষক ফেডারেশনের সভাপতি ও আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ।

আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দ্রুত বিচার আইনের মামলায় হাজিরা দিতে এলে আদালত তিন আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়ার কাহালগাঁও এলাকায় মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধের জেরে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ ওঠে। এ ঘটনায় আব্দুল কাইয়ুম তালুকদার বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা করেন। মামলায় স্থানীয় সংসদ সদস্য (ময়মনসিংহ-৬) কামরুল হাসান মিলনের ভাইসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলার ধার্য তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় সংসদ সদস্যের ভাইসহ কয়েকজন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

এদিকে মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধের মামলায় উপজেলা জামায়াতের শীর্ষ তিন নেতাকে কারাগারে পাঠানোর ঘটনায় ফুলবাড়িয়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার দাবি করেছেন।

ভাইরাল মিজান গ্রেফতার
09/08/2026

ভাইরাল মিজান গ্রেফতার

রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দলটির চেয়ারম্যান ও প্রধানম...
09/08/2026

রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (৯ আগস্ট) বিএনপির এক জ্যেষ্ঠ নেতা এ তথ্য জানিয়েছেন।

বিস্তারিত আসছে...

নিয়োগপত্র দেওয়ার দাবিতে সরকারের গড়িমসির প্রতিবাদে প্রতীকীভাবে ঘাস খেয়ে বিক্ষোভ করেছেন ভারতের কেরালার নিম্ন প্রাথমিক বিদ্...
08/08/2026

নিয়োগপত্র দেওয়ার দাবিতে সরকারের গড়িমসির প্রতিবাদে প্রতীকীভাবে ঘাস খেয়ে বিক্ষোভ করেছেন ভারতের কেরালার নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (এলপিএসটি) পদে র‍্যাংকধারী প্রার্থীরা।

শনিবার (৮ আগস্ট) কেরালা সচিবালয়ের বাইরে এ অভিনব প্রতিবাদ করেন তারা। ভারতের বার্তা সংস্থা এএনআই এ খবর জানিয়েছে।

সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনের ৩৪ দিন পার হওয়ার পর এই কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা। কেরালা পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) র‍্যাংক তালিকায় স্থান পাওয়ার পরও আনুষ্ঠানিক নিয়োগ না পেয়ে অনির্দিষ্টকালের অপেক্ষায় রয়েছেন বলে অভিযোগ তাদের।

এক বিক্ষোভকারী বলেন, সরকারের কাছ থেকে কোনও সাড়া না পেয়ে তারা গভীর হতাশায় রয়েছেন। বিভিন্ন ধরনের প্রতিবাদ কর্মসূচি পালন করেও কোনও ফল পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, আমরা এলপিএসটি র‍্যাংকধারী। ৩৪ দিন ধরে আন্দোলন করছি। সরকারের কাছ থেকে কোনও সুখবর নেই। তারা দুই মাস সময় চেয়েছে। কেন দুই মাস সময় প্রয়োজন, তা আমি জানি না। আমরা বিভিন্ন ধরনের প্রতিবাদ করছি, কিন্তু সরকারের কোনও সাড়া নেই। সরকার আমাদের বিষয়ে কোনও পদক্ষেপ নিচ্ছে না এবং আমাদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।

এই আন্দোলনের সঙ্গে কেরালা পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) স্টেট প্ল্যানিং বোর্ডের প্রধান পর্যায়ের পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত পরীক্ষার মূল্যায়নে কথিত অনিয়মের অভিযোগেরও সম্পর্ক রয়েছে।

এর আগে জুলাইয়ে কেরালা পুলিশ জানিয়েছিল, এ ঘটনায় একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করা হবে। পুলিশের ইন্সপেক্টর জেনারেল এস আজিথা বেগমের নেতৃত্বে ওই তদন্ত দল কাজ করবে। কেরালা স্বরাষ্ট্র দফতর এক আদেশে তদন্তের দায়িত্ব ক্রাইম ব্রাঞ্চকে দেয়।

কেরালা পুলিশের আদেশে বলা হয়, কেরালা পাবলিক সার্ভিস কমিশনের সাম্প্রতিক পরীক্ষাগুলোতে অনিয়মের অভিযোগ নিয়ে বিস্তৃত তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। অভিযোগের গুরুত্ব এবং দ্রুত তদন্ত নিশ্চিত করার প্রয়োজনীয়তা বিবেচনায় এস আজিথা বেগমের নেতৃত্বে অবিলম্বে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে।

গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে নানা অনিয়মের অভিযোগে সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সোমবার (...
03/08/2026

গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে নানা অনিয়মের অভিযোগে সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন।

সোমবার (৩ আগস্ট) সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে তাদের বরখাস্ত করেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সকালে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান জেলা প্রশাসক। এ সময় তিনি ভূমি কর্মকর্তা ও সেবা নিতে আসা লোকজনের সঙ্গে কথা বলেন। পরে নানা অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, সফিকুল ইসলাম খান, আব্দুল হালিমসহ চারজনকে বরখাস্ত করেন তিনি। পরে তিনি সফিপুরে একটি ভূমি অফিস পরিদর্শনে যান।

গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নূরুল করিম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

Address

69-71, New Elephant Road
Dhaka
1205

Telephone

+8801831840505

Website

Alerts

Be the first to know and let us send you an email when Info Scanner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Info Scanner:

Shortcuts

Share