26/01/2020
কম্পিউটারের যত্ন-আত্তি।
সিপিইউয়ের যত্নঃ
☑সাধারণত সিপিইউয়ের সঙ্গে বাকি সব যন্ত্রাংশ যেমন: মাউস, কি-বোর্ড, মনিটর ইত্যাদি যুক্ত থাকে।
☑সিপিইউ থেকে সব তার খুলে সেটির ঢাকনা খুলতে হবে। পাতলা সুতির কাপড় তরল পরিষ্কারকে ভিজিয়ে তা দিয়ে মুছতে হবে। তার আগে পেইন্ট ব্রাশ বা ব্লোয়ার দিয়ে ঝুল ও ধুলাবালু ঝেড়ে নিতে হবে।
☑সিপিইউ অব্যশই খোলামেলা, ধুলাবালুমুক্ত এবং যথাসম্ভব ঠান্ডা স্থানে রাখতে হবে।
☑এ সময়ে কম্পিউটারের র্যা ম, ডিভিডি ড্রাইভ, হার্ডডিস্ক, পাওয়ার সাপ্লাই ও প্রসেসরের সঙ্গে লাগানো ফ্যানটা ভালোভাবে পরিষ্কার করতে হবে। এসব কাজ অত্যন্ত সতর্কতার সঙ্গে দক্ষ হাতে করতে হবে।
☑কোনো অবস্থাতেই সিপিইউয়ের বাতাস চলাচলব্যবস্থা (ভেন্টিলেশন) বাধাগ্রস্ত করা যাবে না। নিয়মিত সিপিইউয়ের ভেতরে ও বাইরে পরিষ্কার করতে হবে। কারণ ধুলাবালু জমে গিয়ে সিপিইউয়ের কুলিং সিস্টেম বাধাগ্রস্ত হতে পারে।
☑বিদ্যুৎ সরবরাহে যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে সিপিইউয়ের যাবতীয় কাজ বাধাগ্রস্ত হবে এবং এর বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হবে। তাই সিপিইউতে সরাসরি বৈদ্যুতিক সংযোগ না দেওয়াই ভালো। প্রয়োজনে ইউপিএস ব্যবহার করতে হবে।
☑নিয়ম মেনে কম্পিউটার চালু ও বন্ধ করতে হবে। প্রয়োজন ছাড়া বারবার রিস্টার্ট করা যাবে না।
☑লক্ষ রাখতে হবে যেন সব যন্ত্রাংশ যথাযথভাবে সিপিইউয়ের মধ্যে লাগানো থাকে এবং তাদের ড্রাইভার বা চালক সফটওয়্যারগুলো যেন হালনাগাদ থাকে।
☑কম্পিউটারে অপ্রয়োজনীয় ফাইল এবং অ্যাপলিকেশন না রাখাই ভালো।