12/01/2022
আপনাদের অনেকের মধ্যেই এই প্রশ্ন থাকে যে ম্যালওয়্যার কি?
নিচে এর একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলামঃ
ম্যালিসিয়াস সফটওয়্যার(Malicious software) এর সংক্ষিপ্ত রূপ হল ম্যালওয়্যার। এটি এক ধরনের সফটওয়্যার প্রোগ্রাম যেটি সিস্টেমের স্বাভাবিক কাজকে ব্যহত করতে, গোপন তথ্য চুরি করতে, কোনো সংরক্ষিত কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থায় অবৈধ অনুপ্রবেশ করতে ব্যবহার করা হয়। বর্তমান সময়ের সবচাইতে বড় সমস্যা হল ম্যালওয়্যার। প্রতিদিন হাজারো সিস্টেম বিভিন্ন ধরনের ম্যালওয়্যার দ্বারা ইনফেক্ট হচ্ছে।
এখন প্রশ্ন হল আপনার কম্পিউটার বা সিস্টেমে ম্যালওয়্যার কি ভাবে আসতে পারে ? বর্তমান সময়ে আপনার কম্পিউটার ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হবার সবচাইতে কমন সোর্স হল ইন্টারনেট। ইন্টারনেটে আপনি যদি কোনো ম্যালিসিয়াস ওয়েবসাইট ভিজিট করে থাকেন, কোনো পাইরেটেড সফটওয়্যার, গেমস, মভি বা ম্যালিসিয়াস কনটেন্ট ডাউনলোড করে থাকেন, ওয়েবসাইটে থাকা এডে ক্লিক করেন এবং কোনো ম্যালিসিয়াস ইমেইল ওপেনের মাধ্যমে আপনার কম্পিউটারে ম্যালওয়্যার আসতে পারে। এছাড়াও অফলাইনের বিভিন্ন সোর্স থেকে ম্যালওয়্যার আসতে পারে, যেমন কোনো ম্যালিসিয়াস ইউএসবি, সিডি, ডিভিডি ইত্যাদির মাধ্যমে আপনার কম্পিউটারে ম্যালওয়্যার আসতে পারে।
ম্যালওয়্যার মূলত বিভিন্ন ধরনের হয়ে থাকে তাদের মর্ধ্যে কমন ম্যালওয়্যার হল ভাইরাস, ট্রোজান, র্যানসমওয়্যার, স্পাইওয়্যার, ওয়র্মস । বিভিন্ন ধরনের ম্যালওয়্যার বিভিন্ন ভাবে কম্পিউটারের ক্ষতি করে থাকে।