ORFE Smart Gadget

ORFE Smart Gadget ORFE Smart Gadget is a trusted Site, Where you can buy all types of smart collections of gadgets.

We provide you with world-class smart electronic Gadgets with the best value for money, Which will make your home and office, smart home and smart office.

একটি ছোট্ট শব্দ ‘মা’ 🥰এর মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সব মায়া, মমতা, অকৃত্রিম স্নেহ, আদর ও নিঃস্বার্থ ভালোবাসা।
08/05/2022

একটি ছোট্ট শব্দ ‘মা’ 🥰
এর মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সব মায়া, মমতা, অকৃত্রিম স্নেহ, আদর ও নিঃস্বার্থ ভালোবাসা।


খোশ আমদেদ মাহে রমজান।রমজান মাস ইবাদতের বসন্তকাল। এ মাসে প্রতিটি নেক আমলের ফজিলত ৭০ গুণ বৃদ্ধি করা হয়। একেকটি নফল ইবাদতে...
03/04/2022

খোশ আমদেদ মাহে রমজান।
রমজান মাস ইবাদতের বসন্তকাল। এ মাসে প্রতিটি নেক আমলের ফজিলত ৭০ গুণ বৃদ্ধি করা হয়। একেকটি নফল ইবাদতের সওয়াব ফরজ ইবাদতের সমান দান করা হয়।
সেহরি ও ইফতারের সময়সূচি।
পবিত্র মাহে রমজান ১৪৪৩ হিজরি, ১৪২৮/১৪২৯ বঙ্গাব্দ, ২০২২ খ্রিস্টাব্দ।

আহলান সাহলান খোশ আমদেদ মাহে রমজান।🌙🌙
02/04/2022

আহলান সাহলান খোশ আমদেদ মাহে রমজান।🌙🌙

গুগল সম্পর্কে ২১টি অজানা মজার তথ্যহয়তো আপনার অজানা।গুগল কি: বর্তমান এই প্রযুক্তির যুগে গুগল এর নাম শুনেনি এমন লোক খুজে ...
27/03/2022

গুগল সম্পর্কে ২১টি অজানা মজার তথ্য
হয়তো আপনার অজানা।
গুগল কি: বর্তমান এই প্রযুক্তির যুগে গুগল এর নাম শুনেনি এমন লোক খুজে পাওয়া বড়ই ভার। কোন কিছু জানার প্রয়োজন হলেই চলে যাই গুগোল এ। গুগোল খুব সুন্দর মতো আমার সামনে তথ্য নিয়ে আসে। সবই বুঝলাম। কিন্তু গুগল সম্পর্কে আপনি কতটুকু জানেন? যদি আমরা না জানি, তাহলে চলুন গুগল সম্পর্কে কিছু জানা যাক। কি কি জানবো আজ? গুগল কি, গুগল ইমেজ সার্চ, গুগল অর্থ, গুগলের জনক, গুগল সার্ভার গুগলের প্রতিষ্ঠাকাল, গুগল ডুডল, গুগল একাউন্ট, গুগলের জন্মদিন কবে ইত্যাদি।
পৃথিবীর কোটি কোটি মানুষ গুগল ব্যবহার করে। তাই গুগল পূর্বে সার্চ ইঞ্জিন থাকলেও, এখন শুধু সার্চ ইঞ্জিন নয়। এখন গুগল বড় একটি কোম্পানিতে পরিণত হয়েছে।
১. গুগল অর্থ কি?
আমরা সবাই গুগল ব্যবহার করি কিন্তু গুগল এর অর্থ অনেকেই জানিনা। গাণিতিক Googol থেকে গুগল শব্দটি নেওয়া হয়েছে, যার অর্থ ১ এর পরে ১০০ টি শূণ্য দিলে যা হয়। মূলত গুগল কর্তৃপক্ষ ইন্টারনেটের বিশাল তথ্য ভান্ডার এর বিশালতাকে আমাদেরকে বোঝানোর জন্য গুগল নামটি ব্যবহার করে। তাহলে গুগল নাম থেকেই আমরা গুগলের বিশালতাকে বুঝতে পারি। এখানে রয়েছে আমাদের জন্য তথ্যভান্ডার। আশা করব আপনারা গুগল অর্থ কি বা গুগল সার্চ ইঞ্জিন কি, এর মানে খুঁজে পেয়েছেন।
২. গুগল কে আবিষ্কার করেন বা এর জনক কে?
গুগলের জনক বা আবিষ্কার হল Larry Page এবং Sergey Brin. যখন তারা Stanford University তে পিএইচডি করেছিলেন, তখন তারা রিসার্চ প্রজেক্ট হাতে নিয়েছিল। সেই রিসার্চ প্রজেক্ট এর অন্তর্ভুক্ত হিসেবে তারা গুগল এর উপর কাজ শুরু করে। তাদের এই রিসার্চ প্রজেক্ট এর ফলস্বরূপ আমরা গুগল পেয়েছি।
৩. গুগল এর প্রতিষ্ঠা কবে হয়?
১৯৬৬ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দু’জন পিএইচডি কোর্সের ছাত্র ল্যারি পেজ এবং সার্গেই ব্রিন গুগলের কাজ শুরু করেন। ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর দুই বন্ধু একটি প্রাইভেট কোম্পানি হিসেবে গুগলের যাত্রা শুরু করেন। সুতরাং ১৯৯৮ সালের ৪ ই সেপ্টেম্বর গুগোল প্রতিষ্ঠা লাভ করে।
ডোমেইন নাম নিবন্ধিন করা হয় ১৫ই সেপ্টেম্বর, ১৯৯৭ সালে। তারা তাদের প্রতিষ্ঠান এর নাম দিয়েছিল ব্যাকরাব। অর্থাৎ যে পদ্ধতিতে একটি ওয়েবসাইট অন্য একটি ওয়েবসাইটকে খুঁজে বের করে তার নাম হচ্ছে ব্যাকরাব। তাদের উদ্দেশ্য ছিল এমন একটি ওয়েবসাইট তৈরি করা, যার মাধ্যমে অন্যান্য ওয়েব পেজ গুলোর তালিকা তৈরি করা যায়। বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে সংযোগ স্থাপন করা হয়েছিল তাদের উদ্দেশ্য।
৪. গুগলের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত?
গুগলের হেডকোয়ার্টার কে গুগলপ্লেক্স বলা হয় এবং এটি ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে অবস্থিত।
৫. গুগল এর মূলমন্ত্র বা আদর্শ কি?
google এর মূলমন্ত্র বা আদর্শ হচ্ছে ”Don’t be evil” বা “কখনো দুষ্টুতে পরিণত হয়ো না”।
৬. পৃথিবীর সবচেয়ে বেশি ভিজিটেড ওয়েবসাইট হচ্ছে গুগল। ইন্টারনেট ব্যবহার করে অথচ google-এ সার্চ করে নি, এমন লোক হয়তো খুঁজে পাওয়া যাবে না।
৭. গুগলে প্রতি সেকেন্ডে প্রায় সাড়ে 3 বিলিয়ন অনুসন্ধান চালানো হয় এবং প্রতি সেকেন্ডে গুগল প্রায় গড়ে 40 হাজার তথ্য বের করে।
৮. ১৯৯৯ সালে Larry Page এবং Sergey Brin গুগলকে ১ মিলিয়ন ডলারে বিক্রি করার চেষ্টা করেছিল। কিন্তু গুগলকে কিনবে এমন কোনো গ্রাহক ছিল না। এমনকি তারা দাম কমিয়ে দিয়েছিল। তারপরে কেউ google কিনতে চায় নি। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এখন গুগলের মোট সম্পদের পরিমাণ প্রায় 300 বিলিয়ন ডলার। পূর্বে যারা google কিনতে চেয়েছিল না, হয়তো এখন তারা আফসোস করতেই পারে।
৯. গুগল ডুডল কি?
কোনো স্মরণীয় স্মৃতি বা স্মারক এর পরিপ্রেক্ষিতে গুগলের হোমপেজে যে ইমেজ বা ছবি প্রদর্শন করা হয়ে থাকে, তাকে গুগল ডুডল বলে। ১৯৯৮ সালে গুগল প্রথম গুগল ডুডল ব্যবহার করে। বার্নিং ম্যান নামের একটি উৎসব উদযাপনের জন্য প্রথম গুগল ডুডল ব্যবহার করা হয়। তবে মজার বিষয় হচ্ছে, গুগলের কর্মচারীরা সেদিন অফিসে অনুপস্থিত ছিল। আর অনুপস্থিতি এর কারণ ছিল সেই দিবস । তারা সেই দিবস উদযাপনের জন্য অফিসে অনুপস্থিত ছিল এটি বোঝাতে গুগল ডুডল ব্যবহার করেছিল।
বাংলাদেশের বিভিন্ন দিবসে গুগল ডুডল বিভিন্ন ছবি প্রদর্শন করে থাকে। সুতরাং গুগল ডুডল এ বাংলাদেশ।
১০. গুগলের সবচেয়ে স্মরণীয় ডুডল হচ্ছে চাঁদে পানি আবিষ্কার এবং জন লেনিনের জন্মদিন উদযাপন। জন লেনিনের ৭০ তম জন্মদিন পালিত হয়েছিল। আর সেই ডুডলটি ছিল প্রথম গুগল ভিডিও ডুডল। সেই ধারাবাহিকতায় এখনও google গুরুত্বপূর্ণ দিবস বা ব্যক্তি স্মরণে গুগল ডুডল ব্যবহার করে থাকে।
১১. গুগল সার্ভার কি?
গুগলে রয়েছে তথ্য এর সমাহার৷ তাই এর সার্ভার অবশ্যই খুব শক্তিশালী। কিন্তু গুগলের প্রথম সার্ভার রাখা হয়েছিল লেগো দিয়ে তৈরি একটি কাস্টম কেসে।
১২. জেনে আশ্চর্য হবেন যে, গুগল হেডকোয়ার্টার এর সামনে ডাইনোসর এর এক বিশাল মূর্তি আছে। যার উপর অসংখ্য প্লাস্টিকের তৈরি গোলাপি ফ্লেমিংগো দেখা যায়। ধারণা করা হয় যে,এর কারণ হচ্ছে, এটি google এর কর্মচারীদের জন্য সতর্কবার্তা। যেন তারা গুগলকে বিলুপ্ত হয়ে যেতে না দেন।
১৩. গুগল ই একমাত্র প্রতিষ্ঠান যারা তাদের কর্মচারীদের বিনামূল্যে খাদ্য পরিবেশন করে। এছাড়া কর্মচারীরা তাদের পোষা কুকুর অফিসে নিয়ে আসার অনুমতি পায়।
১৪. গুগলের হেডকোয়ার্টার একটু বেশি ই সবুজ। মানে হচ্ছে সবুজের সমারোহে ঘেরা। কিন্তু google ঘাস কাটার জন্য কোনো লন-মোয়ার মেশিন ব্যবহার করে না। তারা ছাগল ভেড়া ব্যবহার করে। তাও আবার সেগুলো কিনে নিয়ে আসে।
১৫. গুগল ইমেজ সার্চ:
গুগলের জনপ্রিয় একটি ফিচার হচ্ছে ইমেজ সার্চ। আমরা ইমেজ সার্চ করেও আমাদের তথ্য পেতে পারি। এই ফিচার প্রথম ব্যবহৃত হয়েছিল ২০০০ সালে। যার অনুপ্রেরণা ছিলো জেনিফার লোফেজ। একটি গ্রামি পুরষ্কার অনুষ্ঠানে জেনিফার লোফেজ সবুজ পোষাক পড়েছিল। সেই ছবিটি গুগলে জনপ্রিয় সার্চে পরিণত হয়েছিল।
সুতরাং ইমেজ, সার্চ ইঞ্জিন হিসেবেও কাজ করে থাকে। তাহলে আমরা বুঝলাম ইমেজ সার্চ কি।
১৬. গুগল একাউন্ট কি:
গুগলের আরেকটি জনপ্রিয় ফিচার হচ্ছে জিমেইল সেবা যা ২০০৪ সালের ১লা এপ্রিল চালু হয়। গুগলের সেবাগুলো ব্যবহার করতে হলে একটি গুগল একাউন্ট থাকতে হয়।
১৭. আমরা জানি, যা দ্বারা কাজ করা বুঝায়,তা ক্রিয়াপদ। গুগলকে ক্রিয়াপদ হিসেবে প্রথম অভিধানে যুক্ত করা হয় ২০০৬ সালে। Google এর ক্রিয়াপদ হচ্ছে ‘গুগল করা‘। মিরিয়াম ওয়েবস্টার অভিধানে লিখেছিল, গুগোল করা অর্থ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে তথ্য খুঁজে বের করা সুতরাং google করা এটি একটি ক্রিয়াপদ।
১৮. ইউটিউব:
জনপ্রিয় ভিডিও ওয়েবসাইট ইউটিউব গুগলের অন্তর্ভুক্ত হয় 2006 সালে। প্রায় দেড়শ কোটি ডলারে google ইউটিউব কে কিনে নেয়। বর্তমানে ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা প্রায় 200 কোটি এবং প্রতি মিনিটে ইউটিউবে ভিডিও আপলোড হয় প্রায় 400 ঘন্টার।
বর্তমানে ইউটিউব থেকে আয় করা যায়। গুগল এডসেন্সের মাধ্যমে google অর্থ প্রদান করে থাকে। ইউটিউব থেকে কিভাবে আয় করা যায়, সে সম্পর্কে পরবর্তীতে আলোচনা করব।
১৯. একজন google ইঞ্জিনিয়ার একবার ইন্টারনেট অবস্থার ১২ টা বাজিয়ে দিয়েছিল। ঘটনাটি 2009 সালের। তিনি গুগলের ওয়েবসাইটের রেজিস্ট্রিতে ফরোয়ার্ড স্লাশ(/) যোগ করেছিলেন। যেহেতু প্রায় প্রতিটি ওয়েবসাইটে ফরোয়ার্ড স্লাশ(/) চিহ্নটি থাকে, তাই তখন কোনো ওয়েবসাইটে ঢুকা যাচ্ছিল না।
২০. Google এ যত সার্চ হয় তার 15 পার্সেন্ট হচ্ছে নতুন সার্চ। অর্থাৎ এই টপিক এ এর আগে কখনো সার্চ হয়নি।
২১. গুগলের জন্মদিন কবে?
অনেকেই প্রশ্ন করেন গুগল কবে জন্মদিন পালন করে বা গুগলের জন্মদিন কবে?
গুগলের আসলে 6 টি জন্মদিন রয়েছে। কিন্তু Google কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে শুধুমাত্র 27 সেপ্টেম্বর তারা জন্মদিন হিসেবে পালন করবে।

🇧🇩🇧🇩২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস।🇧🇩🇧🇩১৯৭১ সালে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।
26/03/2022

🇧🇩🇧🇩২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস।🇧🇩🇧🇩
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী
সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

Bring   W12 smartwatch to make your everyday life easier and smarter..Model: W12- Smart WatchSpecification: • Display: 1...
23/03/2022

Bring W12 smartwatch to make your everyday life easier and smarter..

Model: W12- Smart Watch
Specification:
• Display: 1.32” 3D Screen
• Standby: 30 Days Battery Life
• Waterproof: IP68
• Resolution: 360*360pixels
• Battery: 340mAh
Warranty: 6 Month

প্রতি ৬০ সেকেন্ডে যা হচ্ছে ইন্টারনেটে!ইন্টারনেট আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কোটি কোটি ব্যবহারকারী সংযুক্ত রয়...
21/03/2022

প্রতি ৬০ সেকেন্ডে যা হচ্ছে ইন্টারনেটে!

ইন্টারনেট আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কোটি কোটি ব্যবহারকারী সংযুক্ত রয়েছে এই নেটওয়ার্কের সাথে। কিন্তু আপনি জানেন কি–প্রতি ১ মিনিট বা ৬০ সেকেন্ডে ইন্টারনেটে কি কি ঘটে চলেছে? আজকে আমরা সেই বিষয়ে কথা বলবো । চলুন জেনে নিই, ইন্টারনেটে প্রতি ১মিনিটে কি কি হয়।

‌★প্রতি ৬০ সেকেন্ডে গুগলে ৪.১ মিলিয়ন সার্চ করা হয়।
‌★প্রতি ৬০ সেকেন্ডে ফেসবুকে ১.৩ মিলিয়ন ব্যবহারকারী লগ ইন করছেন।
‌★প্রতি ৬০ সেকেন্ডে ১৯ মিলিয়ন এসএমএস পাঠানো হয়। তবে এর মধ্যে অধিকাংশ মেসেজই কম্পিউটার জেনারেটেড।
‌★প্রতি ৬০ সেকেন্ডে ইউটিউবে ৪.৭ মিলিয়ন ভিডিও দেখা হচ্ছে।
‌★প্রতি ৬০ সেকেন্ডে ৪০০,০০০ মোবাইল এপস ইন্সটল করা হয়।
‌★প্রতি ৬০ সেকেন্ডে ইন্সটাগ্রামে প্রায় ৬৯৪,৪৪৪ বার স্ক্রল করা হয়।
‌★প্রতি ৬০ সেকেন্ডে টুইটারে ১৯৪,৪৪৪ বার টুইট করা হয়।
‌★প্রতি ৬০ সেকেন্ডে টিন্ডারে ১৯০ মিলিয়ন ইমেইল সেন্ট করা হয়।
‌★প্রতি ৬০ সেকেন্ডে ৫৯ মিলিয়ন মেসেজ সেন্ট করা হয়।
‌★প্রতি ৬০ সেকেন্ডে অনলাইন শপগুলোতে প্রায় ১.১ মিলিয়ন ডলার খরচ করা হয়।
‌★প্রতি ৬০ সেকেন্ডে নেটফ্লিক্স ৭৬৪,০০০ ঘন্টা ওয়াচ।

Let's fall in love with   and feel the music in your heart. Get Lenovo Livepods LP1s at the best deal.   Model: LP1S-TWS...
20/03/2022

Let's fall in love with and feel the music in your heart. Get Lenovo Livepods LP1s at the best deal.

Model: LP1S-TWS (Think
plus version)
Specification:
• Think plus
• BT Version: 5.0 NEW Update
Bluetooth
• Waterproof: IPX4
• Battery: 250mAh
• Play time: about 12 hours
Warranty: 3 Month

আজ পবিত্র শবে বরাত, ইসলামে শাবান মাসের চৌদ্দ তারিখ দিবাগত রাতে পবিত্র শবে বরাত। হজরত আলী (রা.) হতে বর্ণিত রাসূলুল্লাহ (স...
18/03/2022

আজ পবিত্র শবে বরাত, ইসলামে শাবান মাসের চৌদ্দ তারিখ দিবাগত রাতে পবিত্র শবে বরাত।

হজরত আলী (রা.) হতে বর্ণিত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যখন অর্ধশাবানের রাত আসে তখন তোমরা রাত জেগে ইবাদত কর এবং পরের দিনটিতে রোজা রাখ। কেননা এ রাতে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পৃথিবীর আকাশে অবতরণ করেন এবং বলতে থাকেন, কোনো ক্ষমা প্রার্থী আছে কি? আমি তাকে ক্ষমা করব। কোনো রিজিক প্রার্থী আছে কি? আমি তাকে রিজিক দান করব। কোনো বিপদগ্রস্থ আছে কি? আমি তাকে বিপদমুক্ত করব। আর সুবহে সাদেক পর্যন্ত এ ডাক অব্যাহত থাকে । (ইবনে মাজাহ)।
শবে বরাতের ফজিলত বিষয়ে এ হাদিসটি সবচেয়ে প্রসিদ্ধ ও গ্রহণীয়। এ রাতের সব ফজিলত এ একটি হাদিসের মাধ্যমেই বুঝে আসে। এ রাতের প্রার্থনার মাধ্যমে আল্লাহ তাওবাকারীকে ক্ষমা করে দেবেন, অভাবীকে রিজিক দেবেন, বিপদগ্রস্থকে বিপদ মুক্ত করবেন।

হজরত আয়েশা (রা.) এর ভাষায় কোনো এক শাবান মাসের অর্ধ রাতে নবী করীম (সা.)- কে বিছানায় পাওয়া যাচ্ছিল না। খুঁজে দেখা গেল তিনি মদিনার বাকীউল গারকাদ বা জান্নাতুল বাকীতে কবর জিয়ারত করছেন। (মুসলিম)।

প্রকৃতপক্ষে রমযান মাসের প্রস্তুতি গ্রহণের মাস হিসাবে শাবান মাস একটি গুরুত্বপূর্ণ মাস। নবী করীম স. শাবান মাসে এ দোআটি বেশি বেশি করতেন, ‘আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা, ওয়া বাল্লিগনা রামাজান।’ অর্থ : ‘হে আল্লাহ রজব ও শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করুন এবং রমযান পর্যন্ত আমাদেরকে পৌঁছার তওফীক দিন’। রমজানের প্রস্তুতি হিসাবে নবী করীম এ মাসে বেশি বেশি করে নিজেও রোজা রাখতেন এবং সাহাবীদেরকেও রোজা পালন করতে বলতেন।

হজরত আয়েশা (রা.) হতে বর্ণিত নবী করিম (সা.) শাবান মাসের চেয়ে বেশি আর কোনো মাসে নফল রোজা রাখতেন না। বলতে গেলে প্রায় পুরো শাবান মাসই রোজা রাখতেন। অন্য রাওয়ায়াতে বলা হয়েছে তিনি শাবান মাসে স্বল্পসংখ্যক রোজা রাখতেন। (বুখারী ও মুসলিম)।

রমজান মাসের প্রস্তুতি হিসেবে শাবান মাসের অন্যতম নফল ইবাদত রোজা পালন হিসাবে নিসফে শাবান তথা বরাতের আগে পরে মিলিয়ে কমপক্ষে দুটো রোজা পালন করা উচিৎ। তাছাড়া প্রতিচন্দ্র মাসের তের, চৌদ্দ ও পনের তারিখে ‘আইয়াম বীযের’ তিনটি নফল রোজা পালন করার ওপর নবী করিম (সা.) অত্যধিক গুরুত্ব আরোপ করেছেন।

হজরত আবু যর (রা.) হতে বর্ণিত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যখন তুমি মাসে তিনটি রোজা রাখতে চাও, তখন তের, চৌদ্দ ও পনের তারিখে রোজা রাখ। (তিরমিযি)। হজরত কাতাদাহ থেকে বর্ণিত নবী করিম (সা.) আমাদেরকে আইয়ামে বীযের রোজা রাখার হুকুম দিতেন আর আইয়ামে বীযের দিনগুলো হচ্ছে মাসের তের, চৌদ্দ ও পনের তারিখ। (আবু দাউদ)। কেউ যদি নিসফে শাবান বা বরাতের রাত পালন উপলক্ষে শাবান মাসের তের, চৌদ্দ ও পনের তারিখের তিনটি নফল রোজা রাখে তবে সে এই সুবাদে আইয়ামে বীযের নফল রোজার সওয়াবও পেয়ে যায়।
এ রাতের করণীয় :
১। ইসলামে নফল ইবাদত ঘরে আদায় করা উত্তম বলে উল্লেখ করা হয়েছে। শবে-বরাতে নফল ইবাদতগুলো অতি উত্তম, তবে এবার যেহেতু পরিস্থিতি অন্যরকম এবং প্রায় সর্বত্র মসজিদসমূহে রাষ্ট্রীয় বা সরকারি কড়াকড়ি আরোপিত হয়েছে, সেহেতু শবে-বরাতের যাবতীয় ইবাদত ঘরেই সমাধা করা উচিত।
২। শবে-বরাতের নফল নামাজ আদায়ের জন্য রাকাতের সীমা ও সূরা নির্ধারিত নয়, তাই যার যার খুশিমত এবং সাধ্যানুযায়ী পাঠ করবেন।
৩। এ রাতে নফল ইবাদত হিসেবে নামাজ এবং পবিত্র কোরআন তেলাওয়াত করা অতি উত্তম। কোরআন তেলাওয়াতে সক্ষম ব্যক্তি ঘরে বসেই যত বেশি সম্ভব তেলাওয়াত করবেন। যারা কোরআনের বিভিন্ন সূরা সমন্বিত দোয়া-দরুদ ও অজিফা পাঠে অভ্যস্ত, তারা এ রাতে এগুলো পাঠ করতে পারেন।
৪। বহু প্রকারের তাসবীহ, তাহলীল, দোয়া, ইস্তেগফার, দরুদ শরিফ এবং মোনাজাত রয়েছে, যার পক্ষে যা সুবিধাজনক ও সহজ হয় তিনি তা পাঠ করবেন ।
৫। আজকাল বাংলা ভাষায় দোয়া-দরুদ সংক্রান্ত ভালো ভালো বই-পুস্তক পাওয়া যায়। মূল আরবি এবং বাংলা উচ্চারণ ও অনুবাদসহ প্রকাশিত এসব বই-পুস্তক হতে শবে-বরাতে পাঠ করা যেতে পারে।
৬। বিভিন্ন প্রচার মাধ্যমে সময় অধিক ব্যয় না করে এ পবিত্র রজনীতে আল্লাহর এবাদত বন্দিগীতে আত্মনিয়োগ করাই শ্রেয়।
৭। এ পবিত্র ও সৌভাগ্যময় রজনী প্রত্যেক মোমেন মুসলমানের স্বীয় গোনাহ মাফ করানোর এবং ভাগ্যোন্নয়নের জন্য মহান আল্লাহর দরবারে চাওয়া-পাওয়ার উপযুক্ত সময় বলে বিভিন্ন হাদিস হতে জানা যায়। সুতরাং অবহেলায় এ সময় আল্লাহর অসীম বরকত ও রহমত হতে বিরত থাকা উচিত নয়। এরূপ সৌভাগ্যময় রাত জীবনে আর নাও আসতে পারে।
৮। সর্ব প্রকারের রোগ-বালাই, বিপদাপদ, অভাব-অনটন ইত্যাদি হতে সুরক্ষার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করার জন্য উপযুক্ত সময় এ রাত।
৯। সর্ব প্রকারের পাপাচার হতে রক্ষা এবং সমগ্র মানবের কল্যাণ, শান্তি ও নিরাপত্তার জন্য দোয়ার মাধ্যমে এ রাত অতিবাহিত করা এবং পরবর্তী সময়েও তা অব্যাহত রাখা উচিত।
এ রাতের আরেকটি আমল আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীর কবর জিয়ারত। দুর্বল হাদিস দ্বারা এটি প্রমাণিত হলেও ইসলামী শরীয়ত যেহেতু ‘কবর জিয়ারত দ্বারা জিয়ারতকারীর উপকার হয়। কবর দেখে সে আখেরাতমুখী হওয়ার সুযোগ পায় এ কারণে কবর জিয়ারত বৈধ করেছে সুতরাং শরীয়তের বিধান পালন করে, এরাতেও আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর কবর জিয়ারত করা যেতে পারে।
হাদিস শরিফে বলা হয়েছে, ‘হজরত বুরাইদা (রা.) হতে বর্ণিত, নবী করিম (সা.) বলেছেন, ‘আমি ইতোপূর্বে তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। এখন তোমরা কবর জিয়ারত কর। অন্য রিওয়ায়াতে আছে, এটা পরকালকে স্মরণ করিয়ে দেয়। (মুসলিম)। শবেবরাত পালনে আরেকটি প্রথা প্রচলিত আছে, তা হচ্ছে- এ রাতে আতশবাজী ও হালুয়া রুটি বিতরণ। ইসলামি শরীয়ত আতশবাজীর বৈধতা দেয় না। আর হালুয়া রুটি বিতরণের মাধ্যমে মেহমানদারী বা অন্নহীনদের অন্নদান হলেও বিশেষ করে এই রাতে হালুয়া রুটির ছড়াছড়ি করার অনুমতি দেয় না।

শুভ জন্মদিন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
17/03/2022

শুভ জন্মদিন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

Enjoy balanced sound for bass, mids, and highs on     3.5mm Earphone. Can be used with any 3.5mm audio port. Model: Sams...
12/03/2022

Enjoy balanced sound for bass, mids, and highs on 3.5mm Earphone. Can be used with any 3.5mm audio port.

Model: Samsung AKG 3.5mm Ear phone.
Specification: Output Current (Max, Normal Charge)3A.

সুতরাং, শান্তির জন্য তাঁর কাছেই ফিরে আসতে হবে।
11/03/2022

সুতরাং, শান্তির জন্য তাঁর কাছেই ফিরে আসতে হবে।


Address

13/B, 3rd Floor, BTI Premier Plaza, North Badda, Gulshan
Dhaka
1212

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Friday 10:00 - 21:00
Saturday 10:00 - 21:00
Sunday 10:00 - 21:00

Alerts

Be the first to know and let us send you an email when ORFE Smart Gadget posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category