HackElite

HackElite Hack Elite is a Educational and Cybersecurity based sollution Organization.

The thrill of competition is a core element of online gaming. However, some gamers seek an unfair advantage by using che...
19/04/2024

The thrill of competition is a core element of online gaming. However, some gamers seek an unfair advantage by using cheats. Cybercriminals exploit this desire with a cunning trick: fake cheat programs that steal your information.

visit to read: https://shrinkme.site/02BQjQh

Palo Alto Networks firewalls are widely used to protect networks from cyberattacks. However, a recently discovered criti...
18/04/2024

Palo Alto Networks firewalls are widely used to protect networks from cyberattacks. However, a recently discovered critical vulnerability (CVE-2024-3400) exposes these firewalls to a severe security risk. This article explores the vulnerability, its potential consequences, and the necessary steps to mitigate it.

read whole artical: https://hackelitepro.blogspot.com/2024/04/patch-now-critical-command-injection.html

রেকনিসেন্স নিয়ে যত টা সম্ভব ছোট করে ভিডিও তৈরি করেছি তাও ১৮ মিনিট 😑। বলতে গেলে কিছুই কভার হয় নি। তাছাড়া টেলিগ্রাম গ্রুপে...
20/08/2023

রেকনিসেন্স নিয়ে যত টা সম্ভব ছোট করে ভিডিও তৈরি করেছি তাও ১৮ মিনিট 😑। বলতে গেলে কিছুই কভার হয় নি। তাছাড়া টেলিগ্রাম গ্রুপে অলরেডি ১ ঘন্টা+ এর একটা ভিডিও দেয়া আছে আর নয়ত Youtube ই ভরসা।
Tutorial: https://t.me/J0inHackElite
Discuss: https://t.me/J0inHack
Youtube: https://youtu.be/_7TuRdJfIs4

An adversary performs reconnaissance to collect as much information about the target as possible to probe for weak points before actually attacking. This is ...

বাংলায় CodeRed এর গাইডলাইনে Ethical Hacking Essential কোর্স ফ্রীতে এর আগে হয়ত কোথাও নেই। ইংরেজি আটকে রাখতে পারবে না শিখব...
11/08/2023

বাংলায় CodeRed এর গাইডলাইনে Ethical Hacking Essential কোর্স ফ্রীতে এর আগে হয়ত কোথাও নেই। ইংরেজি আটকে রাখতে পারবে না শিখবার পথ, আবার ইংরেজি ছাড়া হবেও না তাই একটু ট্রিকস করে চলতে হবে। বাংলায় প্রতিটা ট্রামস বুঝে উদাহরন সহ বুঝে নিবেন এখান থেকে সাথে দেয় থাকবে অফিসিয়াল বই ও বাংলায় বুঝানোর সময়ে ব্যবহার করা স্টাডি মেটারিয়েল। এরপর লাগবো আপনার ইচ্ছা। আপনার খাতা কলম নিয়ে বসে ভিডিও টা দেখার ইচ্ছা।
আলাপ আলোচনা বা কোথায় আটকাচ্ছেন আপনি শেয়ার করতে এবং সলিউশন নিতে যুক্ত হতে পারেন টেলিগ্রামে: https://t.me/+YVI9azSHtAkxNjZl

Video: https://youtu.be/cK0oRl7SVUw

🧑🏻‍💻Unlock the World of Ethical Hacking: Your Essential Guide to Cybersecurity Exploration! 🌐🔒 Join us as we delve into the exciting realm of ethical ha...

10/08/2023

Why you must need an Anti-virus?
Live attack defend

SSL/TLS - পর্ব ২Let's learn the Method of hacking SSL/TLS traffic. No matter of Encryption. ----------------------------...
30/07/2023

SSL/TLS - পর্ব ২
Let's learn the Method of hacking SSL/TLS traffic. No matter of Encryption.
---------------------------------------------------------------------------------------------------------------------------
SSL/TLS ১ম সংযুক্ত হয় OSI Layer এর Application Layer এ এর পর চলার পথে সঙ্গী হয় আবার Transport layer এ। OSI সম্পর্কে জানার কথা কারন এই গ্রুপের কোন একজন মডারেটর পোস্ট করেছিলেন। ধরে নিচ্ছি আপনি জানেন যদি না জানেন আগে জেনে নিবেন।
SSL/TLS হলো একটা ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকল যা ব্যবহার হয় ক্লায়েন্ট সার্ভারের কমিউনিকেশন এর সময়। দেখেন আপনি যে ফেসবুকে ডুকলেন হতে পারে এপ বা ওয়েব ভার্সন আপনার হাতের কাছে থাকা ডিভাইস টা হলো ক্লায়েন্ট, তো এই ডিভাইস থেকে আপনার যাএা ফেসবুকের সার্ভারের উদ্দেশ্যে যেখানে আপনার একটা আইডি আছে। তো আপনার এই যাএা পথে কেউ যেন আপনার থেকে কোন ডাটা চুরি বা ছিনতাই করতে না পারে সে জনই SSL/TLS আসছে। তো এই ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকল আপনার আর ফেসবুক সার্ভারের ডাটা কমিউনিকেশন টা কে এনক্রিপ্ট করে দিবে যেন কেউ বাম হাত না ঢুকাতে পারে৷
এবার কথা হলে ব্যাস এনক্রিপ্ট করে দিলেই কি সুরক্ষিত? অবশ্যই না। তাহলে ঘটনা টা ঘটে কেমনে?
সেটাই আলোচনা করবো। তবে কিভাবে বেচে থাকা যায় এটার থেকে সেটা নিয়ে হয়ত এই পোস্টে আলোচনা করা যাবে না কারন রচনা হয় যাবে তখন এটা।

হ্যাকিং মেথড:
১. Man-in-the-Middle attack: খুব ই সুপরিচিত শব্দ এটা অনেকের কাছেই। দেখা যাক SSL/TLS এনক্রিপ্টেড ট্রাফিক Man-in-the-Middle attack এর মাধ্যমে কিভাবে হ্যাক হয়।
হ্যাকারের মেশিন এখানে থাকে ক্লায়েন্ট এবং সার্ভারের মাঝখানে, মূলত বোকা বানানো হয় ক্লায়েন্ট সিস্টেম কে এবং এমন ভাবে দেখায় যে ক্লায়েন্ট ডারেক্ট সার্ভারের সাথে কথা বলছে, বাস্তবে আসলে তা হয় না হ্যাকারের মেশিন এখানে মিডেল ম্যান হিসাবে কাজ করে ক্লেয়েন্ট থেকে ডাটা ১ম আসে হ্যাকারের কাছে এরপর হ্যাকারের মেশিন থেকে তা সার্ভারে যায়, তেমনি ভাবে সার্ভার থেকে যদি কোন ডাটা আসে ঠিক এভাবেই পাস হয়।
💻----------------------👨🏿‍💻-----------------🌐
এখন হ্যাকার এই মাঝখানে ঢুকতে পারে অনেক ভাবেই। যেমন ধরেন,
*আপনার বাসার wifi হ্যাক করে,
* ARP Spoofing করে
* DNS Hijacking করে
ব্লা ব্লা.................
হ্যাকার তার অবস্থান নেয়ার পর যখন ক্লায়েন্ট ডিভাইস মনে করে হ্যকারের মেশিন টাই আসলে তার ডেস্টিনেশন সার্ভার এবং ট্রাফিক গুলো হ্যাকারের মেশিনে লেন্ড হয় সেখানে ডিক্রিপ্ট হয়। তখন যা দেখার বা মোডিফাই কারা দরক্র হ্যাকার করে ফেলে এর পর হ্যকারের মেশিন থেকে সেটা চলে যায় অরিজিনাল সার্ভারে। সহজ করে বল্লে এভাবে হয়। মেথড টা জেনে গোছেন এবার নিজ নিজ হোমওয়ার্ক হলো প্রতিটা এট্যাকের নাম অথবা অপরিচিত শব্দ ধরে সার্চ করে পড়েন, এর পর প্রেকটিস করেন।
২. SSL Striping: আগে একটু সহজ করে বুঝি SSL/TLS কিভাবে কাজ করে। SSL/TLS ২ ভাবে নেয়া যায় 1) Self Signed certificate (একটু ও সিকিউর নাহ) 2) From Certificate Authority(CA)। ধরলাম CA অথোরেটির কাছ থেকে নিয়েছেন SSL/TLS Certificate। ক্লায়েন্ট যখন সার্ভারের সাথে সিকিউর কানেকশন তৈরি করতে চায় HTTPS এর মাধ্যমে তখন সার্ভার তার ডিজিটাল সার্টিফিকেট নিয়ে রেসপন্স করে যার মধ্যে এনক্রিপশনের পাবলিক চাবি খানি থাকে। (পাবলিক কি ক্রীপ্টো সিস্টেম নিয়ে ও গ্রপে পোস্ট করা আছে তাই ধরে নিচ্ছি আপনি এটার সম্পর্কে মিনিমাম হলেও ধারনা রাখছেন।) এ সিকিউর কানেকশন তৈরি করতে ১ম এ হয় SSL/TLS Handshake এর পর হয় চাবি পরিবর্তন এবং সেশান জেনারেট হওয়া (Key Exchange), তারপর সার্ভার সেই চাবি দিয়ে একক্রিপশান কে ডিক্রিপশান করে, এরপর সিকিউর কানেকশন তৈরি হয়। ব্যাস খতম কানেকশন তৈরি।
এই হ্যাকিং মেথডে হ্যাকার ক্লায়েন্ট কে সিকিউর কানেকশন তৈরি করতে দেয় তখনি মাঝখানে ডুকে না। ক্লায়েন্টের সিকিউর কানেকশনের রিকোয়েস্টের পর সার্ভার থেকে যখন রেসপন্স আসে তখন সেটা কে হ্যাকার ক্যাপচার করে এবং সেই রেসপন্স টা কে এভাবে মোডিফই করে যে, অরিজিনাল ডিজিটাল সার্টিফিকেটের বদলে সেখানে হ্যাকারের তৈরি করা নিজস্ব বা Self Signed সার্টিফিকেট টি পাঠায় ক্লায়েন্ট কে যেন সে HTTPS এর বদলে HTTP কানেকশন ব্যবহার করে সার্ভারের সাথে কানেক্ট হওয়ার জন্য, আর সেই সময় ক্লায়েন্টর সিস্টেম ওয়ারনিং মেসেজ দেয় যে, This Connection is not secure এবং অপশান দেয় যে Go Back অথবা Proceed Any way. তখন যারা Proceed Any way সিলেক্ট করবে তাদের কানেকশান টা ডাউগ্রেড হয়ে গেল এবং ব্যবহার করতে শুরু করলো HTTP কানেকশন যার ফলে হ্যাকার সব ট্রাফিক এবং তাদের ডাটা দেখতে পাবে।
অবশ্যই এটা সলভ করার ও পদ্ধতি আছে।
৩. আরো মেথড আছে তবে এটাই শেষ। মনে রাখুন, এই পোস্ট শেয়ার করা সবকিছু শিখার উদ্দেশ্যে করা কেউ এই ঙ্গান কে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করলে আমি দায়ী থাকবো না 😊
একদম হেন্ডস অন প্রেকটিস করতে হলে যা করতে হলে যা যা করতে হবে সেসব আলোচনা করবো।
১. আপনার টার্গেটের বাসার আশপাশে ঘুর-ঘুর করতে হবে যেভাবে ঘুরঘুর করেন গফের বাসার আশপাশে। পকেট হ্যাকিং ডিভাইস ব্যবহারের পরামর্শ থাকলে চালিয় দিন WiFi হ্যাকিং এট্যাক।
২. টার্গেটের নেটওয়র্কে ডুকে যাওয়ার পর একটা চা হাতে নিয়ে Nmap কে কাজে লাগিয়ে দেন শুরু করেন হোস্ট ডিসকভারি। আপনার টার্গেট এর আইপি পেয়ে গেলে এবার শুরু করে SSL/TLS এর এট্যাক। ১ ও ২ এর মেথডে তো শর্ট করে ব্রীফ করলাম কিভাবে করা লাগবে।

22/07/2023

nmap complete tuorial সিরিজের ২য় ভিডিও চলে আসছে,
এখানে দেখানো হয়েছে লিনাক্স এবং উইন্ডোজে NMAP আর টার্মিনাল এবং গ্রাফিকেল ভার্সন কিভাবে ইন্সটল করতে হয়।

For Batter View: https://youtu.be/LZWnHt1QaXg

12/07/2023

Nmap নিয়ে একটা কম্পলিট টিউটোরিয়াল প্লেলিস্ট তৈরি করার ইচ্ছা অনেক দিন ধরেই ছিল, তাই সব আড়মোড়া ভেঙ্গে উঠে পড়ে লাগলাম বানিয়ে ফেল্লাম ১ম পরিচিতি ভিডিও। ইনশাআল্লাহ নিয়মিত এই প্লেলিস্টে ভিডও আসতে থাকবে।

For better view : https://youtu.be/6lduUf4TBaI

এন্ড্রোয়েড ফোনে কালি লিনাক্স ইনস্টল করা নিয়ে অনেক রিসোসর্স Google, Youtube এ পেয়ে যাবেন তবে বিপওি ঘটে ইন্স্টলের পর কালির...
12/07/2023

এন্ড্রোয়েড ফোনে কালি লিনাক্স ইনস্টল করা নিয়ে অনেক রিসোসর্স Google, Youtube এ পেয়ে যাবেন তবে বিপওি ঘটে ইন্স্টলের পর কালির রুট পারমিশান ব্যবহারের সময় কারন সেসম সিস্টেম কালি কে জানিয়ে দেয় যে আপনার ফোন রুট করা নেই এখন ফোন রুট করাও কম ভেজালের কাজ না আবার ফোন নষ্ট হওয়ার ও আছে ভয়।
চলুন ভয় কে করি জয়।
লিংক: https://youtu.be/-4_SwRlkyg4
এখানে স্টেপ বাই স্টেপ বলে দেয়া আছে কিভাবে আপনার ফোনে কালি লিনাক্স ইনস্টল এবং আলাদা করে ফোন রুট না করেই কিভাবে কালি কে রুট হিসাবে ব্যবহার করবেন।

বাই দা ওয়ে চ্যানেল টা আমার ই সাবস্ক্রাইব মাস্ট ☺️

Use Linux in your phone. RequireApk : userland & termuxSubscribe and Ring the Bell 😘😘

He's a Hero for Poor people ▶️🥴
11/07/2023

He's a Hero for Poor people ▶️🥴

Title : All About SSL/TLS (Secure Sockets Layer/ Transport layer Security) - Part 1 এটি একটি ক্রিপ্টোগ্রাফিক প্রটোকল★(ক্...
05/07/2023

Title : All About SSL/TLS (Secure Sockets Layer/ Transport layer Security) - Part 1

এটি একটি ক্রিপ্টোগ্রাফিক প্রটোকল
★(ক্রিপ্টোগ্রাফী হলো একটা প্রসেস যার মাধ্যমে ডাটা কে সিকিউর রাখা হয় যাতে আনঅথোরাইজড ভাবে কেউ ডাটা টি দেখতে, পরিবর্তন করতে বা সরাতে না পারে সে জন্য। এখন এই ডাটা কে সিকিউর করার জন্য যত কিছু করা হয় সব কিছুই মোটা দাগে বলা যায় ক্রিপ্টোগ্রাফীক প্রসেস)
যা ডাটা কমিউনিকেশন এর জন্য ব্যবহার হয়।
একটা প্রশ্ন তো আসতেই পারে এই SSL/TLS আসে কই থেকে কে দেয়। ২ ভাবে হয়। একটি ইন্টারন্যাশনাল অথরেটি আছে যাদের বলা হয় CA (Certificate Authority) তারা সার্টিফিকেট দেয় তবে টাকা দিয়ে কিনতে হয় এটা তাদের সার্টিফিকেট গুলো অথোরাইজড হওয়ার কারনে সব ওয়েব সাইট এবং সিস্টেমে নিশ্চিন্তে ব্যবহার করা যায়, এবং ২য় হলো সেল্ফ জেনারেটেড সার্টিফিকেট তবে এটা সব সাইট গ্রহন করে না।বার বার ওয়ার্নিং মেসেজ আসতে থাকে।

ডাটা সব সময় ফ্লো হতে থাকে কখনে ক্লায়েন্ট থেকে সার্ভারের উদ্দেশ্যে বা কখনো সার্ভার থেকে ক্লায়েন্টের দিকে।(ডাটা স্টোর এর কথা আলাদা)
ডাটা আদান-প্রদান এর এই সময় তেই SSL/TLS এর দরকার পড়ে ডাটা কে সঠিক ভাবে গন্তব্যে পৌছে দেয়ার জন্য। যদি বাস্তব জীবনের উদাহরন নেই তবে, আমরা বিভিন্ন সময় অনলাইন থেকে কেনাকাটা করি আমাদের পন্য আমাদের ঘরের দরজা পর্যন্ত চলে আসে বা ডেলিভারি পয়েন্ট থেকে সংগ্রহ করি। আমার পন্য টা দেশের যেকোন একটা লোকেশন থেকে ডেলিভারি কোম্পানি নিয়ে এসেছে, তারা নিয়ে আসার জন্য যে গাড়ি বা ট্রাক ব্যবহার করছে সেটা কে ধরতে পারি SSL/TLS সেই গাড়ির বাহিরে মোটা স্টিলের দেয়াল থাকে পিছনে ভাড়ী দরজা থাকে এবং সেখানে তালা ঝুলে যাতে কোন পন্য চুরি বা পড়ে না যায়, এগুলো হলো ভিতরে পন্য কে সিকিউর রাখার একটা ব্যবস্থা। এই ব্যবস্থা টা কে ক্রিপ্টোগ্রাফীক প্রসেস ও বলতে পারি। এই উদাহরন টা দিয়ে ই চেষ্টা করবো বাকি জিনিস গুলো ব্যাখা করতে। তো তাহলে ঘটনা টাকে সাইবার সিকিউরিটি ইলিমেন্ট গুলোর সাথে মিলিয়ে দেখি (ইলমেন্ট ওব সাইবার সিকিউরিটি নিয়ে পোস্ট করা আছে না জানলে পড়ে নিন। লিংক: https://m.facebook.com/story.php?story_fbid=224240243837603&id=100087548853583&mibextid=ZbWKwL ) এই সব ব্যবস্থা নেয়ার ফলে কি কি হয়েছে
১. আমার পন্যের কনফিডেনশিয়ালিটি ঠিক আছে, আমি ছাড়া কেউ পন্য খুলো দেখে নি।
২. আমার পন্যের ইন্ট্রিটিগ্রিটি ঠিক আছে, স্টিলের মোটা দেয়াল এবং দরজার কারনে কেউ আমার পন্য টি বদলে বা নষ্ট করে দিতে পারে নি।
৩. আমি আমার পন্য টি পেয়েছি কারন পন্যের বক্সের গায়ে আমার নাম ঠিকানা আছে
৪. পন্য সংগ্রহের সময় ডেলিভারি কোম্পানির ডকুমেন্টে সিগনেচার করে নিশ্চিত করতে পাড়ছে যে, এই পন্যটি তার মালিক নিয়ে যাচ্ছে এবং কোন পক্ষই এটা অস্বীকার করতে পারবে না সে পন্য দেয় নি বা নেয় নি।
৫. পন্য সঠিক সময়ে পেয়ে যাওয়া।

SSL/TLS ছাড়াও আরো অনেক অনেক ফেক্টর সংযুক্ত আছে উপরের ৫ টি ইলিমেন্ট কে সেটিসফাইড করা জন্য তবে SSL/TLS মুখ্য ভুমিকা পালন করে ডাটা/পন্য যখন পরিবহন হচ্ছে এক লোকেশান থেকে অন্য লোকেশানের উদ্দেশ্যে তখন।

আচ্ছা একটু জানার চেষ্টা করি SSL/TLS কিভাবে কাজ করে?
★ Handshake
★ Key Exchange and Encryption
★ Secure Data Transfer

♦Handshake: এটা খুবই মজার এবং গুরুত্বপূর্ন বিষয়। হেন্ডশেক টা দিয়ে ই কানেকশানের শুরু। আমার অভিঙ্গতা থেকে দেখেছি WiFi হ্যাকিং নিয়ে জনগনের ইন্টারেস্ট সবসময় তুঙ্গে থাকে এটা চিরসবুজ। WiFi হ্যাকিং এর একটা মেথড আছে ডি-অথ ব্যবহার করে "হেন্ডশেক" ক্যাপচার করা তারপর হ্যান্ডশেক কে ডিক্রিপ্ট করে পাসওয়ার্ড বের করা, ওকে এবার আত্নার অন্তস্থঃতল হতে উওর দিবেন তখন কি জানতেন,
🤔 এই হেন্ডশেকের নাম কি?
🤔হেন্ডশেক কিভাবে কাজ করে?
🤔কেন হেন্ডশেক থেকে ই পাসওয়ার্ড বের করবো?
Note: উওর না দিলে বাসায় RaB 😎 পাঠিয়ে দিবো।

দেখি এবার হেন্ডশেক কিভাবে কাজ করে।এখানে একটা লক্ষ্যনিয় বিষয় হলো হেন্ডশেক কয়েক রকমের আছে তবে TCP/IP এবং SSL/TLS এর হেন্ডশেক কাছাকাছি হওয়ায় ২ টো কেই শেয়ার করবো যত টুকু সহজে করা সম্ভব হয় আর কি। এটার জন্য আগে একটা জিনিস বুঝি, আমি বা আপনি এই যে মোবাইল/ল্যাপটপ/পিসির সামনে বসে যে পোস্ট টা পড়ছি আমরা হলাম ক্লায়েন্ট এবং এই পোস্টা টা যেখানে থেকে পড়ছে মানে ফোসবুক এপ বা ওয়েব সেটা হলো সার্ভার। এই পোস্ট টা পড়ার জন্য ও কিন্তু আপনাকে হেন্ডশেক করে আসা লাগছে।
ওকে, হেন্ডশেকে হয় কি।

স্টেপ ১: => ক্লায়েন্ট থেকে সার্ভারে একটা গুতো মারা হয় মেসেজের মাধ্যমে, এমন যে "আরে মিয়া কি খবর?" এটা কে Syn (Synchronize) প্যাকেট বলা হয়। সব হেন্ডশেকের শুরু এটা দিয়ে ই হয়।

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️
[২য় স্টেপে TCP/IP কানেকশনের হেন্ডশেকে যা ঘটে বলছি]👉 তখন সার্ভার এই মেসেজে গুতো উপভোগ করে ক্লায়েন্ট কে উল্টা জিঙ্গাস করে "কি খবর ভাইজান চালাবেন"[এটা শুধু মাএ রুপক অর্থে ব্যবহার করা বাক্য টির জায়গায় আসলে সার্ভার (Syn-Ack) প্যাকেট পাঠায়।

তবে এই প্যাকেট ও আবার ভিন্ন হয় বিভিন্ন হেন্ডশেকের জন্য । TCP/IP কানেকশান এর সময় সার্ভার তার জবাবে Syn-ACK (Acknowledged) প্যাকেট পাঠায় ক্লায়েন্ট এর উদ্দেশ্যে।
এই (Synchronize-Acknowledged) প্যাকেটের ভিতরে থাকে
১. সিকোয়েন্স নাম্বার
২. একনলেজ্ড নাম্বার
৩. উইনডো সাইজ
৪. TCP কন্ট্রোল ফ্লাগ
এই সব গুলো জিনিস wireshark এর মাধ্যমে সুন্দর করে গুছিয়ে দেখা যায়।
✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️

স্টেপ ২: => কিন্তু SSL/TLS এর ক্ষেএে এই স্টেপ টি ভিন্ন হয়। এই স্টেপে সার্ভারে যে ক্লায়েন্টের মেসেজের রিপ্লাই দেয় সেটা কে ৩ টা ভাগে ভাগ করে উওর টা দিতে হবে।

১. সার্ভার তার রিটার্ন জবাবে ক্লায়েন্ট কে জিঙ্গাস করে "আপনার SSL/TLS এর ভার্শন কত?"। সার্ভার এবং ক্লায়েন্ট ২ জনে একই প্রোটোকল এবং সেই সময়ের সর্বোচ্চ ভার্শন বা যদি বলি লেটেস্ট ভার্শন ব্যবহার করছে কিনা সেটাই যাচাই করে সার্ভার এবং এরপর.......

২. এবার সার্ভার, ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যকার কানেকশন সিকিউর করার কাজ শুরু করবে। যারা জানেন তো জানেন যে ক্রীপ্টোগ্রাফী দরকার পড়ে এই এনক্রিপশান করার জন্য। এনক্রীপশান জিনিস টা সহজ করে বলি => একটা বিশেষ প্রক্রিয়ায় ডাটা কে লক করা, উদাহরনস্বরুপ: ধরেন আপনি আপনার ডিভাইস থেকে কোথাও লগইনের জন্য করার জন্য ইমেইল আর পাসওয়ার্ড দিচ্ছেন এখানে যদি এনক্রিপশান বসাই তাহলে আপনার ইমেইল এবং পাসওয়ার্ড যেটাকে এককথায় বলা যায় লগইন ক্রীডেনশিয়াল, এটা কে একটা বাক্সে ভড়ে তালা মেরে তারপর পাঠানো এবার কেউ চুরি করলে তালা মারা বক্স টা পাবে এই তালা কেমনি কি ভাঙ্গবে কত টা ডিপেন্ডেবল এটা পোস্ট মূলত এটা নিয়ে ই (ক্রীপ্টোগ্রাফী সম্পর্কে আলাদা করে লিখবো এখন সহজে বুঝি) ক্রীপ্টোগ্রাফীক একটা এলগোরিদম ব্যবহার করে এই কানেশান এবং কানেকশানে আদান-প্রদান হওয়া ডাটা গুলোর ইন্ট্রিগ্রিটি(ইন্টিগ্রিটি নিয়ে পোস্ট করা আছে এই শব্দটা না জানলে বা বুঝলে এই পুরো পোস্ট টাই মাটি, লিংক:https://m.facebook.com/story.php?story_fbid=224240243837603&id=100087548853583&mibextid=ZbWKwL ) নিশ্চিত করার এই প্রক্রিয়া কে বলা হয় সাইফার সুইট (Cipher Suit)। ক্রীপ্টোগ্রাফীতে টেক্সট ২ রকমের (১) প্লেন টেক্সট (২) সাইফার টেক্সট। প্লেন টা তো বুঝেন ই, আর সাইফার টা হলো, প্লোন টেক্সট টা কে ক্রীপ্টোগ্রাফীর একটা এ্যালগরিদম দ্বারা এনক্রিপট করা হয়েছে যাতে এই ডাটা টা কোন ভাবে লিক হয়ে গেলে বা বেড়িয়ে গেলেও ভিতরে প্লেন টেক্সটের ডাটা যেন বেড়িয়ে না যায়। কথার কথা ধরেন এই SSL/TLS এর এনক্রিপশান নাই, আপনি একটা সাইটে বা এপে লগইন করবেন পাসওয়ার্ড আপনার মেশিন থেকে এন্টার করবেন ওদেকি এটা যে রাস্তা দিয়ে যাবে সেখানে একজন বসে আছে সে সেটা দেখে ফল্লো বা পরিবর্তন করে দিল তখন ব্যাপার টা ভালো হবে? মোটেও ভালো হবে না তখন ডাটার ইন্ট্রীগিটি নষ্ট হবে। এটা শুধু কথা নয় যে সব সাইটে SSL/TLS নাই মানে http প্রোটোকলের সাইট বা এপ সেগুলো তে কিন্তু ডাটা এমন প্লেন ভাবে পাস হয় তখন যে কেউ চাইলেই সেই ডাটা দেখতে বা পরিবর্তন করতে পারে। তো সাইফার সুইট এর মধ্যে শুধু যে এনক্রীপশান হয় এমন না ক্রীপ্টোগ্রাফীর হার্ট 'চাবি (Key)'। এবার যে শব্দ টা বলবো এটার আলাদাই একটা দুনিয়া আছে "পাব্লিক কি ক্রিপ্টো সিস্টেম" (Public Key crypto system) এই যে 'চাবির' কথা বল্লাম এটা পাব্লিক কি ক্রিপ্টোসিস্টেমে চলে। এখানে ২ টো চাবি থাকে সেগুলো কোথায় কিভাবে থাকবে এবং মেসেজ অথরনটিকেশান কোড সেসব ও এই সাইফার সুইট মেন্টেইন করে থাকে (Symmetric/Asymmetric এবং Public Key crypto system নিয়ে আলাদা করে পোস্ট করবো ইনশাআল্লাহ)

৩. সার্ভারের এই রিটার্ন মেসেজে আরো কিছু প্যারামিটার থাকে যেমন: সেশান আইডি,কমপ্রেশন মেথড, কি কি এক্সটেশন সাপোর্ট করবে সেগুলো, সার্ভার সার্টিফিকেটের ইনফো থাকে।

স্টেপ ৩: => আগেই বলেছি এটা পাবলিক কি ক্রিপ্টো সিস্টেমে চলে এবং এখানে ২ টো চাবি থাকে একটা পাবলিক চাব (Public Key) আরেক টা প্রাইভেট চাবি(Privet Key)। এখানে সিস্টেম টা হলো ডাটা কে যদি পাবলিক চাবি টা দ্বারা লক করে পাঠানো হয় তবে ওই নির্দিষ্ট প্রাইভেট চাবি টা ছাড়া খুলা যাবে না। যেহেতু আলাদা চাবি দিয়ে লক এবং আলাদা চাবি দিয়ে আনলক তাই এই লকিং সিস্টেম মানে এনক্রীপশান সিস্টেম খুবই ভরসার এবং কার্যকর। কিন্তু চবি যদি সঠিক ভাবে ক্লায়েন্টের কাছে পৌছানো না যায় তাহলে সমস্যক হয়ে যাবে। এখানে এটা বিষয় ক্লায়েন্ট কে দেয়া হয় পাবলিক চাবি আর প্রাইভেট চাবি জমা থাকে পরের প্রসেস এর জন্য। এই স্টেপে পাবলিক চাবি টা সার্টিফিট এর সাথে ক্লায়েন্টের মেশিনে পাঠানো হয় সেখানে ২ টি কাজ হয় ১ম সার্টিফিকেট টি ভেরিফাই করা হয় এটি CA অথোরেটির কাছ থেকে নেয়া কিনা এবং ২য় সার্টিফিকেট টা সেট আপ হয় পাবলিক চাবি সহ এবং এর পর তৈরি হবে সিকিউর সেশান কি(চাবি) এটাও পাব্লিক কি(চাবি) ক্রিপ্টো সিস্টেমে চলে, এই পর্যায়ে আবারো ২ টা চাবি জেনারেট হবে এবং সেশানের এই কি গুলো দিয়ে ই যে কোন ডাটা কে এনক্রিপ্ট করে পাঠানো হয়। Pre-Master Secret এর মাধ্যমে কি ভাবে কিভাবে ক্লায়েন্ট এবং সার্ভার সেশান কি(চাবি) জেনারেট করে তা পড়ের স্টেপে আছে।

কিন্তু কথা হলে প্রাইভেট চাবি জমা কই থাকে?উপরে বলেছিলাম ২ ভাবে সার্টিফেকট নেয়া যায় যদি CA এর কাছ থেকে নেয়া হয় তবে তারা প্রাইভেট চাবি সার্ভার বা তার মালিক কে দিবে না। আর যদি স্লেফ সাইনড সার্টিফিট হয় তবে ২ টো চাবি ই সার্ভারের মালিকের কাছে থাকবে তখন ক্লাইন্ট থেকে সার্ভারে ডিরেক্ট কানেকশন হবে সেখানে অনলক হবে ডাটা যদি না সার্ভারের মালিকের আলাদা চাবির সার্ভার থাকে।

স্টেপ ৪: =>
এখানে ক্লায়েন্ট সিস্টেম থেকে রেন্ডমলি কিছু ডাটা জেনারেট হয় সেটা কে বলা হয় Pre-Master Secret এবার ওই ডাটা টা কে পাবলিক চাবি দিয়ে লক করে সার্ভারে পঠিয়ে দেখে প্রাইভেট চাবি দিয়ে আনলক/ডিক্রিপ্ট করেতে পারছে কি না। এর মাধ্যমে ক্লায়েন্ট সার্ভার কে একটা নিশ্চয়তা দেয় যে চাবি সঠিক ভাবে আসছে এবং ডাটা ও সঠিক ভাবে এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট হচ্ছে।

স্টেপ 5: => এই স্টেপে সেশান জেনারেট হয় তবে এটা জেনারেট হতে নির্ভর করে আগের স্টেপের Pre-master Secret ডাটা টা যেটা রেন্ডম ভ্যালু দিয়ে তৈরি হয়। এই ডাটা টা কে সেশান জেনারেটের বেইস বা ফাউন্ডেশন ধরা হয়।

ব্যাস এর পর চাবি গুলো কে ব্যবহার করে ডাটা এনক্রিপট/লক এবং আনলক/ডিক্রিপ্ট হয়, যার মাধ্যমে ডাটার কনফিডেন্সিয়ালিটি এবং ইন্ট্রিগিটি নিশ্চিত হয়। এই সিস্টোমের মাধ্যমে ক্লায়েন্ট এবং সার্ভারে ডাটা সিকিউর ভাবে আদান-প্রদান হয়।

ধন্যবাদ ❤️
⛔⛔⛔⛔⛔⛔⛔⛔⛔⛔⛔⛔⛔⛔⛔
Tag:

26/06/2023

Special things Coming Soon
Stay Tuned ❤️⚠️

Tag 🤮
⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️

Address

Dhaka
1209

Website

Alerts

Be the first to know and let us send you an email when HackElite posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share