Faiza Verities

Faiza Verities আসসালামু আলাইকুম এখানে পাইকারি ও খুচরা বাবল পলি ও বিভিন্ন ধরনের গামটেপ পাওয়া যায়
যোগাযোগ 01784781866
(6)

01/09/2026

‼️অবসর সময়কে এইভাবে কাজে লাগাই‼️

আমারা ভাড়া বাসায় ছিলাম..এক রুমে একটা টেবিল লাগিয়ে ফোম আর বাবল পলি রাখতাম আরেক রুমে আমার আম্মা আর আমার বোন থাকতো...তখন অন...
01/09/2026

আমারা ভাড়া বাসায় ছিলাম..এক রুমে একটা টেবিল লাগিয়ে ফোম আর বাবল পলি রাখতাম আরেক রুমে আমার আম্মা আর আমার বোন থাকতো...

তখন অনেকেই আমাদের এই বাসায় এসে সরাসরি পন্য কিনে নিয়ে গেছে.. আমার দোকান নেওয়ার মত অর্থ ছিলো নাহ তাই বাসায় থেকে কাজ করতে হয়েছিলো...

এই বাসায় একটা ঘটনা আমার অনেক মনে পড়ে....সেই ঘটনা হলো আমার এক ক্রেতা কল করে আমাকে কল দিয়ে বলে ভাই আমি সরাসরি আপনাদের অফিসে এসে প্রোডাক্ট পারচেজ করতে চাই...

আমরা বললাম ঠিক আছে ভাই সমস্যা নেই আমাদের অফিসে এসে নিতে পারবেন...
তো যখন লোকটা আসলো সাথে আবার আরেকজনকে নিয়ে আসলো..লোকটাকে দেখতে পুরাই জেন্টলম্যান মনে হল...

উনার একটা কনভেনশন হল হবে বগুড়াতে.. সেখানে আমাদের কিছু ফোম দিতে হবে..তো এক পর্যায়ে.. মূল যে কাস্টমারটা ছিল তার সাথে থাকা লোক টা আমাকে বলছে..

ভাই উনি কিন্তু করোতোয়া কুরিয়ার কোম্পানির মেইন ডিরেক্টর, মানে চেয়ারম্যান.. আমার মনে আছে উনার নাম হচ্ছে মোজাম্মেল হক

তখন আমি তার কুরিয়ার কোম্পানির নাম শুনে খুব অবাক হয়ে গেলাম.. তাকে সম্মান দিয়ে বললাম আপনি একজন কোম্পানির প্রতিষ্ঠানের মালিক হয়েও সরাসরি আমার বাসায় চলে এসেছেন প্রোডাক্ট কিনতে..

এ বিষয়টা আমার কাছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগার মত একটা বিষয়..মানে ঐদিন আমার কাছে এতটা ভালো লাগলো যে আমি বাসায় বসে বিজনেস করছি মানুষ এখানে এসো ও আমাকে বিশ্বাস করছে আমার থেকে পন্য কিনতে চাচ্ছে অনেক..

এরপরে আর কি??
কথাবার্তা বলে চলে গেল, আর আলহামদুলিল্লাহ এরপরে কিছু অর্ডার করলো..এই ধরনের আরো অনেকগুলো ঘটনাই মনে আছে..

তবে এই পোস্ট করার উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে..
ইচ্ছা আর চেষ্টা থাকলে আপনিও ঘর থেকেও শুরু করতে পারবেন.. লজ্জা পাবেন না..ধৈর্য ধরবেন সাহস করবেন লেগে থাকবেন...

সফলতা আল্লাহই আপনাকে দিবে ইনশাআল্লাহ..

রাত বাজে ২ টা হুট করে, আমার আহালিয়া আমাকে বলতাসে, আমার না অনেক খিদা লাগসে..আমি ঘরে সবকিছু চেক করে দেখলাম তার খাওয়ার মত ক...
31/08/2026

রাত বাজে ২ টা হুট করে, আমার আহালিয়া আমাকে বলতাসে, আমার না অনেক খিদা লাগসে..আমি ঘরে সবকিছু চেক করে দেখলাম তার খাওয়ার মত কিছুই নাই..

কি করা যায়? আবার একা রেখে রাতে বের হইলে সে আবার চিন্তা করে অনেক,তখন আবার মনে পড়ল যে হানিফ ভাই তো রাস্তায় থাকতে পারে এই সময় তাহলে হানিফ ভাইকে একটা কল করে দেখি তো..

হানিফ ভাই কিন্তু আমার কাজের সহযোগী, মানে আমাদের পার্সেল ডেলিভারি করে প্যাকেজিং করে, মানে সে চাকরি হিসেবে করে না, সে আমার কাজে হেল্প করার হিসেবে করে, সেজন্যই তো কখনো কোন কাজ বললে কখনোই না বলে না

আমি রাত দুইটা বাজে হানিফ ভাইকে কল করলাম হানিফ ভাই আসসালামু আলাইকুম, হানিফ ভাই বললো ওপর পাশ থেকে ওয়ালাইকুম আসসালাম শাকিল ভাই,

আমি বললাম হানিফ ভাই আমার একটু নাস্তা লাগতো, আমাকে একটু এনে দেওয়া যাবে ভাই?? হানিফ ভাই কোন প্রশ্ন করে নাই যে ভাই কেন কি জন্য বা কেন এত রাতে যাবো??

বা কখন এটাও বলে নাই যে আমার তো ভাই এত রাতে ডিউটি নাই তাও কেন যাব? ভাই একটু বিরক্ত হয়নি?

শুধু বলেছে ভাই কি কি লাগবে আমাকে বলেন আমি এখনই এনে দিচ্ছি

আমি আবার হানিফ ভাইকে বললাম ভাই বেশি কিছু লাগবে না আপনি মাত্র চারটা রুটি নিয়ে আসেন..

বিশ্বাস করবেন কিনা জানিনা যে রুটিটা বলেছি সেটা সিদ্ধ রুটি.. এছাড়া এই সিদ্ধ রুটি আনার জন্য নাজিরা বাজার চলে গেছে..

এরপর কিছুক্ষণ পর দরজা নক করে, কোন কথা না বলেই বলে এর সাথে ভাই রুটি নিয়ে আসছি, দিয়েই চলে যায়...

এখন আপনারাই বলেন..যে মানুষগুলো আমাকে ভালোবাসে..যে মানুষগুলো চায় আমি উপরে উঠি.. যে মানুষ গুলা চায় আমার কোন ক্ষতি না হোক..

সে মানুষের ভালোবাসবো না কাদের ভালোবাসবো?? সেই মানুষ যে সুযোগ দিব না তো কাদের সুযোগ দিব??

আমি সব সময় চেষ্টা করি হানিফ ভাই যেনো আমার মাধ্যমে উপকৃত হয়..
তার জন্য তেমন কিছু করতে পারিনি তবে ইনশাল্লাহ একদিন তার এই মন-মানসিকতার জন্য আল্লাহ তাকে অনেক বড় করবে.. পুরস্কৃত করবে ইনশাল্লাহ

কন্টেন হবে টাকার মেশিন এই বইটা কেনার পরে আমাকে একজন জিজ্ঞেস করতেছে শাকিল ভাই আপনি নিজেই তো কন্টেন্ট বানান তাইলে আবার কেন...
31/08/2026

কন্টেন হবে টাকার মেশিন এই বইটা কেনার পরে আমাকে একজন জিজ্ঞেস করতেছে শাকিল ভাই আপনি নিজেই তো কন্টেন্ট বানান তাইলে আবার কেন আরেকজনের বই কিনতে গেলেন?

আমি তখন তাকে বললাম ভাই? আমি জানি, কনটেন্ট করতে পারি.. কিন্তু তবুও কেন জানি মনে হল এই কন্টেন্ট গুলোর ভিতরে হতেও পারে আমার অনেক গ্যাপ আছে...

তো লোকটা আমাকে জিজ্ঞেস করলো ভাই কন্টেন্ট আবার গ্যাপ থাকে কিভাবে??

আমি বললাম দেখেন ভাই আমি কিন্তু কনটেন্ট বানাতে পারি.. কিন্তু আসলে আমরা কিন্তু অনেক সময় কন্টেন্ট বানাতে গিয়ে জানিনা যে কোন ধরনের কনটেন্ট আমার কাস্টমারকে রিচ করতে পারে?

আবার আসলে অনেক সময় জানি না যে আসলে কোন ধরনের হুকটা আমার ব্যবহার করা দরকার.. যেন মানুষের মনোযোগ ধরে রাখতে পারি..

হয়তো আমি জানিনা কিভাবে মানুষের লিড ধরে রাখতে হবে? হয়তো আমি এটাও জানি না কিভাবে আমার ফলোয়ারদেরকে কাস্টমারে কনভার্ট করতে হবে... মাধ্যমে আমাকে আরও বেশি কন্টেন্ট বানাতে হবে

তাই আমার চিন্তা ভাবনা ছিল এই বইটা কেনার আগে..
হয়তো আমার চিন্তাধারা প্লাস লেখকের চিন্তাধারা ২ জনের জ্ঞানের সমন্বয়, আমার কনটেন্ট এর মান আরো ভালো করা যেতে পারে..

মানে আমি শুধু চেয়েছি আরেকজনের জ্ঞানটাকে নিজের মধ্যে সংগ্রহ বা আহরণ করতে.. তাই আমার মনে হয়েছে কনটেন্ট হবে টাকার মেশিনে বইটা আমি কিনি...

তো আলহামদুলিল্লাহ বইটা, ইতিমধ্যে কেনা হয়েছে.. এখন শুধু পালা মন দিয়ে একটু একটু করে পড়ে নিজেকে আর একটু বেশি প্রস্তুতি রাখা..

যেন সবসময় সেরা কন্টেনটা আমার দ্বারাই তৈরি হয়..

দুয়া করবেন যেনো আল্লাহ আমার এই ইচ্ছা গুলা পূরন করেন আমিন..

একভাই কল দিয়ে বলতেসে..ভাই আমি কি আপনার কোন ক্ষতি করলাম?? যদি ক্ষতি করে থাকি সেটা বলেন?? আমি আসলে শব্দ শুনে কিছু বুঝতে পা...
31/08/2026

একভাই কল দিয়ে বলতেসে..ভাই আমি কি আপনার কোন ক্ষতি করলাম?? যদি ক্ষতি করে থাকি সেটা বলেন??

আমি আসলে শব্দ শুনে কিছু বুঝতে পারতেছিলাম না.. কিন্তু শব্দ শুনে অবাক হয়েছিলাম যে ভাই কি বলতেছে??

আমি বললাম ভাই একটু শান্ত হন ঘটনা বলেন কি হয়েছে??
উনি আমারে রাগের গলায় বলতেছে .. আপনি আমারে ফেসবুক থেকে ব্লক করছেন কেন??

যখন বাইরে বললাম ভাই একটা কথা বলি??আপনার কেন মনে হল আমি আপনাকে ব্লক মেরেছি?আমি কি আপনার সাথে কোন লেনদেন করেছি যে আপনি আমার কাছ থেকে টাকা পান?? বা এমন কিছু আপনি করেছেন যা আমার কাছে খারাপ লেগেছে??

তখন উনি বলল ভাই কিছুদিন আগে আমি আপনাকে বারবার বাবল পলি আর আর স্কসটেপের দাম জিজ্ঞেস করেছিলাম..কিন্তু হাতে টাকা ছিল না তাই কিনতে পারছিলাম না..

এজন্য আমি ভাবছি যে বারবার দাম জিজ্ঞেস করার হয়তো আপনি রাগ করে আমাকে ব্লক করে দিয়েছেন..
যখন আমার হাতে টাকা আসছে আমি আপনাকে মেসেজ দিতে যাব তখন দেখি আপনার প্রোফাইলের ছবি দেওয়া নাই.. মেসেজ সেন্ড হচ্ছে না
তখন বুঝলাম আপনি আমার উপর রাগ করে আমাকে ব্লক করে দিয়েছেন..

এজন্য আমি আপনার নাম্বারে কল দিসি..কেন ব্লক করেছেন জানতে?

তখন আমি বললাম ভাই প্রায় ১৫ থেকে ২০ দিনের কাছাকাছি হয়ে গেছে আমার ফেসবুক একাউন্টটা ডিজেবল হয়ে গেছে..কি কারনে হয়েছে আমি বুঝতে পারিনি

এ বলছিলাম ভাইয়ের রাগটা একটু কমেছে.. এর পরে ভাইকে সাথে সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট করে

আমার নতুন ফেসবুক একাউন্ট টা দিয়ে দিলাম..বললাম ভাই নিজে যুক্ত হয়ে যান পরিচিত সবাইকে বলে দেন যুক্ত হয়ে যেতে..

আচ্ছা আপনারা অনেকে মনে হয় ভুলে গেছেন? আমার কিন্তু আগের পুরাতন ফেসবুক অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে...

যারাই এই ভাইয়ের মত মনে করছেন আমি ব্লক করে দিয়েছি.. তাদেরকে বলতে চাই আপনারা আমার এই নতুন একাউন্টে যুক্ত হয়ে যান

Shakil Ahammed

আমার বিজনেসটা আলহামদুলিল্লাহ আমার তুলনায় অনেক বড়... মানে যে ছেলে রাস্তায় বসে এক সময় টেবিল লাগিয়ে দোকান করতো সে যে ব...
31/08/2026

আমার বিজনেসটা আলহামদুলিল্লাহ আমার তুলনায় অনেক বড়... মানে যে ছেলে রাস্তায় বসে এক সময় টেবিল লাগিয়ে দোকান করতো সে যে বর্তমানে একটা দোকানে বসতে পারে সেটাই তো তার জন্য শুকরিয়া করা দরকার তাই না??

মানে আমি আমার কথা বলতেছি আগের চাইতে এখন তো একটু হলে ও ভালো আছি তো তাই না আলহামদুলিল্লাহ...

এখন হয়তো আমার অনেক বেশি টাকা হয় নাই, কিন্তু আলহামদুলিল্লাহ যখন আমার অনেক টাকা হবে.. হয়তো আরো কিছু গোডাউন থাকবে আমার.. অনেক বড় একটা দোকান থাকবে ইনশাআল্লাহ..

বসার জন্য আলাদা একটা অফিস থাকবে.. প্রোডাক্ট প্যাকেজিং এর জন্য একটা আলাদা সেক্টর থাকবে...

আমি বিশ্বাস করি আল্লাহ তায়ালা যেহেতু আমাকে রাস্তা থেকে একটা দোকান পর্যন্ত বসতে দয়া করেছে ইনশাল্লাহ একদিন এই দোকান থেকে একটা বড় কোম্পানি পর্যন্ত নিয়ে যাবে আশা করি...

আল্লাহর কাছে আশা রাখতে তো কোন সমস্যা নাই তাই না..

আমি আমার এক কাছের প্রিয় বন্ধুকে ফেসবুক থেকে ব্লক করে দিয়েছি...ব্লক করে দেওয়ার কারণ আছে...আমার প্রিয় বন্ধু, কিন্তু যখ...
31/08/2026

আমি আমার এক কাছের প্রিয় বন্ধুকে ফেসবুক থেকে ব্লক করে দিয়েছি...
ব্লক করে দেওয়ার কারণ আছে...আমার প্রিয় বন্ধু, কিন্তু যখন সে আমার উন্নতি দেখতো মাঝেমধ্যে এসে এগুলো বলত..

বাপরে এত সেল? বাপরে ভালোই তো লাভ.. এই ধরনের আর ও কত কি?দিনশেষে সে আমার মতই বিজনেস দেওয়া শুরু করলো..

এইগুলা নিয়ে আমার বিন্দুমাত্র কোন আপত্তি নেই, কিন্তু ব্লক মারার উদ্দেশ্য কি জানেন?? তার চোখের জন্য যেন আমি কোন ধরনের বদ নজরে না পড়ে যাই...

আমি যে তাকে ব্লক মেরে রেখেছি.. তবুও সে কোন না কোন মাধ্যমে..আমার ফেসবুক প্রোফাইল খুজে বের করে...আমি কিভাবে কাজ করছি সেগুলো দেখে.. এমনকি অন্যদের সাথে শেয়ার করে যে..

কিরে শাকিল এর ফেসবুক অ্যাকাউন্ট না ডিজেবল হয়ে গেছে তাহলে ওর সেল হয় কিভাবে?? আর আমি এটাও জানি এখন যে পোস্ট করতেছি সে এটা কোন না কোন মাধ্যমে পড়বে বা জানবে..

আমি শুধু এইটুক কথা চিন্তা করি সে যে আমাকে নিয়ে এত গবেষণা এত চিন্তা করে..আসলে আমি তাকে নিয়ে গবেষণা করা অথবা তাকে নিয়ে চিন্তা করারও সুযোগটা বা সময়টাই পাই না...

তবে আজকে মনে হলো একটা পোস্ট লিখি যে পোস্টের মাধ্যমে তাকে আমি জানাতে পারি...
যে বন্ধু তুমি যদি কারো উপকার করতে পারো করো.. কিন্তু এমন কোনভাবে মানুষকে বদ নজর দিও না প্লাস..কে কি করল সেটা নিয়ে পড়ে থেকো না...

আমি মন থেকে চাই আল্লাহ কে সাক্ষ্য রেখে বলি...তুমি আমার চাইতে অনেক বেশি উন্নতি লাভ কর...তুমি অনেক বেশি ইনকাম করো..তুমি অনেক বড় হও...

পোস্ট দেখে রাগ কইরো না বা মাইন্ড কইরো না...অনেক কথা সরাসরি বলা হয় না তো... তাই পোষ্টের মাধ্যমে তোমাকে জানিয়ে দিলাম..

বাংলাদেশের টপ ওয়ান এর বিজনেসম্যান হও তুমি দোয়া রইল

31/08/2026

‼️এই কথাটা কিন্তু আপনারা অনেকেই জানেনই নাহ‼️

30/08/2026
30/08/2026

‼️হালাল রিজিকের জন্য হানিফ ভাই এর এই পরিশ্রম দেখে ভালো লাগো‼️

Address

Bangshal Road Beside Hotel Al Razzak Restaurant
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Faiza Verities posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Faiza Verities:

Shortcuts

Share