06/08/2024
২০১৭ এর অক্টোবর এ বাংলাদেশে সরকারের "পেপাল আসছে, পেপাল আসছে" বলে সরকারী মিথ্যা PR Campaign এর পরিপ্রেক্ষিতে আমার লেখা খোলা চিঠি...
প্রতিঃ Zunaid Ahmed Palak
তারিখঃ ২৬ অক্টোবর ২০১৭
স্থানঃ ঢাকা, বাংলাদেশ
পলক ভাই, Paypal বাংলাদেশে এসেছে Xoom এর মাধ্যমে। কিন্তু আসলেই তার এর বেনেফিট পাচ্ছে কিনা এটা ফলোআপ করেছেন কি? যে অপশনটা কে ফ্রীল্যান্সারদের জন্য উপকারি বলছেন, সেখানে স্পষ্ট করে বলা আছে, ব্যাবসায়িক কাজে জুম ব্যাবহার করা যাবে না। এখনও কেউ এটা ব্যবহার করেনি। তাহলে, প্রশ্ন আসে "জয়" ভাই কী উদ্বোধন করলেন?
আর অনুষ্ঠানে জুম থেকে কারো বক্তব্য রাখা উচিত ছিল। কিন্তু আমার জানা মতে কেউ ছিল না। অন্ততপক্ষে, জুলিয়ান কিং থাকলে হয়ত এই ধরনের ভুল হবার কথা না। আমরা যা পেলাম, তা কোন মতেই পেপাল বলে আর ফ্রীল্যান্সার দের কথা বলে চালানো ঠিক হয়নি।
এর আগে কিছু অভিজ্ঞ ফ্রীল্যান্সারদের সাথে কথা বলে, কিভাবে হলে তাদের জন্য উপকার হবে সেটা ঠিক করে নিলে হয়ত ভালো হত। আমি a2i - Aspire to Innovate এ কাজ করার সময়, ২ বার আপনাকে অনুষ্ঠানে জিজ্ঞেস করেছিলাম পেপাল কবে আসবে? প্রতিবারই বলছেন বিকল্প কিছু ব্যাবহার করতে।
কিন্তু এখন যা পেলাম আমরা, তাতে কিছুই করার উপায় নেই।..
আমি মনে করি নতুন প্রজন্মের ওরা অনেক বেশী কমিটেড আর সত্যবাদী আর কম দুর্নীতি পরায়ণ। যেটা আমি a2i - Aspire to Innovate তে কাজ করার সময় সরকারি করমকরতাদের বেলায় দেখেছি।
আশা করব আমাদের এই Stigma ভেঙ্গে দিতে আপনি অবদান রাখবেন।
ফ্রিল্যান্সিং-এ এখন শুধু বাংলা মিডিয়াম আর ইংলিশ মিডিয়ামের ছেলেপেলেরা আসছে। কিন্তু আরবি মিডিয়ামের ছেলেপেলেরা অনেক পিছিয়ে এই ব্যাপারে। কিন্তু অন্যদের থেকে তাদের ভালো দিক হল তাদের আরবি জ্ঞ্যান ভালো, যেটাকে মিডল ইস্টের জন্য তৈরি করা সম্ভব।
আমার একটা আইডিয়া আছে, একটা এতিম খানাকে ডোনেশান নির্ভরতা থেকে স্বনির্ভরতার দিকে নিয়ে আসা। সময় হলে এই ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাই। আর সময় না হলে আমি হয়ত কোন দিন এটা নিয়ে আর্টিকেল লিখবো।
এই অধম, বাংলাদেশের অনেক পুরানো ডিজিটাল মার্কেটার। ফ্রীল্যান্সার নয়, নিজেকে কন্সাল্ট্যান্ট বলতেই ভালো লাগে। বাংলাদেশে, ক্লিপিং পাথ ইন্ডাস্ট্রির যত কালচার চালু আছে, সব আমার হাত থেকেই শুরু।
ইতি,
আসিফ আনোয়ার।
আপডেটঃ নানা internal source থেকে যেটা জেনেছি, পেপাল যে যে শর্ত দিয়েছিল, সেটা implement করলে অনেক দুর্নীতিবাজদের ধরা সহজ হতো। এই কারনে কোন নেতার এই ব্যাপারে সমরথন ছিল না।