30/10/2026
ঘটনাটি ঘটে ২৯ অক্টোবর ২০২৬ তারিখে। বিভিন্ন Blockchain-এর মাধ্যমে Binance-এর Hot Wallet থেকে প্রায় ৬.৩৬ বিলিয়ন ডলারের Crypto চলে যায় হ্যাকারদের নিয়ন্ত্রণে থাকা Wallet-এ।
আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, এই বিপুল পরিমাণ অর্থ সরিয়ে নিতে তাদের সময় লেগেছে মাত্র ২০ মিনিটের মতো!
কিন্তু হ্যাকাররা কীভাবে এত বড় ঘটনা ঘটাল?
Binance-এর প্রাথমিক তদন্তে উঠে এসেছে, তাদের একজন DevOps Engineer-এর Laptop Compromise হয়ে থাকতে পারে। সেখান থেকেই একটি System-এ অননুমোদিত Access নিয়ে হ্যাকাররা Withdrawal Transaction সম্পন্ন করে।
তবে Binance জানিয়েছে, এখন পর্যন্ত Wallet-এর Private Key ফাঁস হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
আরও চমকপ্রদ বিষয় হলো, Blockchain Security নিয়ে কাজ করা TRM Labs ও Chainalysis এই হামলার পেছনে উত্তর কোরিয়ার Hacker Group 'TraderTraitor'-এর সংশ্লিষ্টতা থাকার বিষয়ে উচ্চ আস্থা প্রকাশ করেছে।
তবে এখানেই শেষ নয়!
ঘটনার পর Binance সাময়িকভাবে কয়েকটি Network-এ Deposit ও Withdrawal বন্ধ করে দেয়। একই সঙ্গে Tether, Circle-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তায় প্রায় ৩ বিলিয়ন ডলারের সম্পদ Freeze করা সম্ভব হয়েছে।
এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, Binance ব্যবহারকারীদের টাকা কি নিরাপদ?
এ বিষয়ে Binance স্পষ্টভাবে জানিয়েছে: User Funds Are Safe.
তাদের ঘোষণা অনুযায়ী, ব্যবহারকারীদের কোনো ক্ষতি হলে SAFU Fund এবং কোম্পানির নিজস্ব অর্থ থেকে সেই ক্ষতি পূরণ করা হবে।
এদিকে এই ঘটনার প্রভাব Crypto Market-এও পড়েছে। Bitcoin, Ethereum এবং BNB-এর দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে।
তবে একটা বিষয় মনে রাখা জরুরি, ৬.৩ বিলিয়ন ডলারের সম্পদ চুরি হওয়া আর Binance-এর সাধারণ ব্যবহারকারীদের ৬.৩ বিলিয়ন ডলার হারিয়ে যাওয়া এক বিষয় নয়। Binance বলছে, ব্যবহারকারীদের সম্পদ নিরাপদ এবং তারা সব ক্ষতি বহন করবে।
আপনার কী মনে হয়? এত বড় একটি Security Incident-এর পরও Binance-এর ওপর আগের মতো বিশ্বাস রাখা সম্ভব?