Infinity Online

Infinity Online Internet Service Provider

31/10/2025
OPPO Esports Club – PUBG Mobile Grand Finals 2025ইভেন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে!এই বিশাল আয়োজনের Official IT Support Par...
31/10/2025

OPPO Esports Club – PUBG Mobile Grand Finals 2025
ইভেন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে!

এই বিশাল আয়োজনের Official IT Support Partner হিসেবে অংশ নিতে পেরে Infinity Online পরিবার গর্বিত।

গর্বের সাথে জানানো যাচ্ছে যে,Infinity Online এই বছরের সবচেয়ে বড় গেমিং ইভেন্ট🎮 OPPO Esports Club – PUBG Mobile Grand Fina...
30/10/2025

গর্বের সাথে জানানো যাচ্ছে যে,
Infinity Online এই বছরের সবচেয়ে বড় গেমিং ইভেন্ট
🎮 OPPO Esports Club – PUBG Mobile Grand Finals 2025
-এ IT Support Partner হিসেবে যুক্ত রয়েছে!

📅 তারিখ: ৩১ অক্টোবর ২০২৫
🕚 সময়: সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা
📍 স্থান: যমুনা ফিউচার পার্ক (ইস্ট কোর্ট)

বাংলাদেশের শীর্ষ ১৬টি টিমকে রইলো অসংখ্য শুভকামনা!
আমরা গর্বিত এই আয়োজনের প্রযুক্তিগত সহায়তায় থাকতে পেরে। 💻⚡

আজকের দিনে ইন্টারনেট আর কেবল বিলাসিতা নয়— এটি হয়ে উঠেছে দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। অফিসের ভার্চুয়াল মিটিং, স্কুলের অ...
09/08/2025

আজকের দিনে ইন্টারনেট আর কেবল বিলাসিতা নয়— এটি হয়ে উঠেছে দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। অফিসের ভার্চুয়াল মিটিং, স্কুলের অনলাইন ক্লাস কিংবা ঘরে বসে বিনোদন উপভোগ— সব ক্ষেত্রেই প্রয়োজন দ্রুত ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ।

এ জন্য অনেকেই বাসায় ওয়াই-ফাই রাউটার স্থাপন করেন। তবে রাউটার থাকলেও কাঙ্ক্ষিত গতি না পাওয়া এক সাধারণ অভিযোগ।

বিশেষজ্ঞরা বলছেন, এর প্রধান একটি কারণ হলো রাউটারের ভুল অবস্থান।

রাউটার কোথায় রাখা একেবারেই উচিত নয়?

ঘরের কোণে বা বেসমেন্টে

রাউটারের সিগন্যাল চারদিকে সমানভাবে ছড়ালেও কোণায় বা বেসমেন্টে রাখলে তা দেয়ালে আটকে যায় কিংবা বাইরে চলে যায়। এতে ঘরের অন্য অংশে সংযোগ দুর্বল হয়ে পড়ে।

পুরু দেয়াল বা ধাতব জিনিসপত্রের পাশে

কংক্রিটের দেয়াল কিংবা ধাতব আসবাব ওয়াই-ফাই তরঙ্গ শোষণ করে। ফলে ইন্টারনেটের গতি কমে যায়।

ইলেকট্রনিক যন্ত্রপাতির পাশে

মাইক্রোওয়েভ, টিভি বা ব্লুটুথ ডিভাইস রাউটারের তরঙ্গের সঙ্গে সংঘর্ষ ঘটিয়ে সিগন্যাল দুর্বল করে দিতে পারে।

বন্ধ ক্যাবিনেট বা ড্রয়ারের ভিতরে

রাউটারকে দৃষ্টিসীমার বাইরে রাখতে গিয়ে অনেকে সেটি ক্যাবিনেট বা আলমারিতে রাখেন, যা সিগন্যাল ছড়াতে বাধা দেয়।

তাহলে রাউটার কোথায় রাখবেন?

বিশেষজ্ঞদের মতে, রাউটারের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান হলো—

বাড়ির কেন্দ্রীয় ও খোলা জায়গা

মাটির চেয়ে কিছুটা উঁচু স্থান

এমন জায়গা যেখানে কম বাধা রয়েছে

ঠিক জায়গায় রাউটার স্থাপন করলে শুধু ইন্টারনেট গতি বাড়ে না, বরং পুরো বাসায় সমানভাবে সংযোগ পাওয়া যায়। তাই রাউটারের অবস্থান নিয়ে সচেতন থাকাই হবে স্থিতিশীল ইন্টারনেট ব্যবহারের চাবিকাঠি।

বাসায় ওয়াই-ফাই স্লো? মাত্র ৫ মিনিটে গতি দ্বিগুণ করুন এই উপায়ে! আজকের ডিজিটাল যুগে ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত কল্পনা করাও ...
09/05/2025

বাসায় ওয়াই-ফাই স্লো? মাত্র ৫ মিনিটে গতি দ্বিগুণ করুন এই উপায়ে!

আজকের ডিজিটাল যুগে ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত কল্পনা করাও দুষ্কর। কিন্তু বাসায় বা অফিসে ওয়াই-ফাই সংযোগ থাকলেও ধীরগতির ইন্টারনেট আমাদের নিত্যদিনের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। ভিডিও কল হোক বা অনলাইন ক্লাস, স্ট্রিমিং হোক বা গেমিং—সবকিছুর জন্য দরকার দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট। আশার কথা হলো, কিছু সহজ কিন্তু কার্যকর কৌশল অবলম্বন করলেই আপনি আপনার ওয়াই-ফাইয়ের গতি দ্বিগুণ করতে পারেন—তাও বাড়তি খরচ ছাড়াই!

১. রাউটারের অবস্থান বদলান
অনেকেই রাউটারটি ঘরের এক কোণে বা দেয়ালের পাশে রেখে দেন। এতে সিগনালের একটি বড় অংশই বাধা পায় এবং দূরের রুমগুলোতে স্লো নেটওয়ার্ক দেখা দেয়। রাউটারটি ঘরের মাঝামাঝি বা খোলা জায়গায় রাখলে সিগনাল ছড়ায় সমানভাবে, ফলে গতি বাড়ে।

২. রাউটারের ফার্মওয়্যার আপডেট করুন
পুরনো ফার্মওয়্যার অনেক সময় রাউটারের পারফর্মেন্স কমিয়ে দেয়। ম্যানুফ্যাকচারারদের ওয়েবসাইট থেকে নিয়মিত আপডেট ডাউনলোড করে ইনস্টল করলে রাউটার আরও দক্ষভাবে কাজ করে, ফলে স্পিড বেড়ে যায়।

৩. ফ্রিকোয়েন্সি ব্যান্ড পরিবর্তন করুন
বর্তমান অনেক রাউটারেই ২.৪ GHz ও ৫ GHz—এই দুই ধরনের ব্যান্ড থাকে। ২.৪ GHz ব্যান্ড বেশি দূর যেতে পারে, কিন্তু গতি কম। অপরদিকে, ৫ GHz ব্যান্ডের গতি বেশি, তবে সীমিত পরিসরে কাজ করে। যদি আপনার ডিভাইস রাউটারের কাছে থাকে, তাহলে ৫ GHz বেছে নিন।
৪. ব্যবহার না হওয়া ডিভাইস সংযোগ বিচ্ছিন্ন করুন
অনেক সময় পুরনো বা অপ্রয়োজনীয় ডিভাইসগুলো রাউটারের সঙ্গে সংযুক্ত থাকে এবং ব্যাকগ্রাউন্ডে ডেটা ব্যবহার করে। ওয়াই-ফাই সেটিংসে গিয়ে সেগুলোর সংযোগ বিচ্ছিন্ন করলে গতি বাড়ে।

৫. চ্যানেল পরিবর্তন করুন
একই এলাকায় অনেক রাউটার একসাথে কাজ করলে একই চ্যানেলে সিগনাল ক্ল্যাশ হতে পারে। আপনি রাউটারের সেটিংসে গিয়ে চ্যানেল ম্যানুয়ালি পরিবর্তন করে কম ব্যস্ত চ্যানেল নির্বাচন করতে পারেন। এর ফলে ইন্টারফেয়ারেন্স কমে এবং স্পিড বেড়ে যায়।

৬. ওয়াই-ফাই এক্সটেন্ডার বা রিপিটার ব্যবহার করুন
যদি আপনার বাসা বা অফিস বড় হয়, তাহলে রাউটারের একক সিগনাল পুরো জায়গায় পৌঁছায় না। এক্সটেন্ডার ব্যবহার করলে দুর্বল জায়গাগুলোতেও শক্তিশালী সংযোগ পাওয়া সম্ভব হয়।

ইন্টারনেট সেবা প্রদানকারীর দোষ দেয়ার আগে যদি এই সাধারণ কৌশলগুলো আপনি অনুসরণ করেন, তাহলে আপনার ওয়াই-ফাইয়ের গতি চোখে পড়ার মতো বৃদ্ধি পাবে। প্রযুক্তির এই যুগে স্মার্ট ব্যবহারই পারে আমাদের ডিজিটাল জীবনকে সহজ ও দ্রুততর করে তুলতে।

Infinity Onlineপরিবারের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা
31/03/2025

Infinity Online
পরিবারের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

02/01/2025
Infinity Online Family || Cox’s Bazar Tour 2024
29/11/2024

Infinity Online Family || Cox’s Bazar Tour 2024

সম্মানিত গ্রাহক! দৃষ্টি আকর্ষণ!আপনারা সকলেই অবগত আছেন ২০ তারিখ হতে দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (সিমিউই-৫) সংযোগ সরবরাহ...
23/04/2024

সম্মানিত গ্রাহক! দৃষ্টি আকর্ষণ!
আপনারা সকলেই অবগত আছেন ২০ তারিখ হতে দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (সিমিউই-৫) সংযোগ সরবরাহ বন্ধ রয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টার পর সমস্যা শুরু হয়। এই সমস্যা মূলত হয় সাবমেরিন ক্যাবেল সিস্টেমের শ্রীলঙ্কার মাতা (Matara) থেকে সিঙ্গাপুরের টুয়াস (Tuas) পর্যন্ত S1A ক্যাবলে।

এখন পর্যন্ত আন অফিশিয়ালি যেসব আপডেট পেয়েছি সেগুলো হলোঃ
১ঃ ১৫০০ জিবিপিএস ব্যান্ডউইথ ঘাটতি রয়েছে পুরো দেশে। বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি আগামী বুধবার কিংবা বৃহস্পতিবারের মধ্যে এই ঘাটতি ব্যান্ডউইথ এর ৫০০-৬০০ জিবিপিএস পূরণ করতে পারার একটি সম্ভাবনা রয়েছে।
২ঃ S1A ক্যাবল ঠিক কবের মধ্যে করা সম্ভব এই নিয়ে এখন পর্যন্ত কোনো আপডেট জানানো হয়নি BSCCL থেকে।
৩ঃ SMW5 কর্তৃপক্ষ ইতিমধ্যে জাহাজ পাঠিয়েছে এই সমস্যা সমাধানে। কিন্তু কোনো আপডেট পাওয়া যায় নি।

তার মানে এখনও দেশে ব্যান্ডউইথ এর ঘাটতি রয়েছে যার কারনে আপনি স্লো স্পিড, প্যাকেট লস এই ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। কিন্তু আমরা এই বিষয় নিয়ে কাজ করে যাচ্ছি। আমাদের মাল্টিপল আপস্ট্রিম অলরেডি যাতে রাউটিং থেকে শুরু করে ব্যান্ডউইথ এর ঘাটতি যাতে দৈনিক ইন্টারনেট ব্যবহারে সবচেয়ে কম ইস্যু আসে সেদিক এ কাজ করে চলেছে।

আমরা প্রতিনিয়ত আমাদের আপস্ট্রিম এর সাথে যোগাযোগ এর মধ্যে আছি। তাই আপনি কোনো ধরনের সমস্যা পেয়ে থাকলে দয়া করে একটু সময় দিয়ে সহযোগীতা করুন।
ধন্যবাদ,
Infinity Online

Address

Kamarpara, Turag
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Infinity Online posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share