Skill Ajeer

Skill Ajeer স্কীল আজীর পেইজে আপনারা পাবেন বিভিন্ন বিষয়ের উপর অনলাইনে ও সরাসরিভাবে তাত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষন।

”বিসমিল্লাহির রাহমানির রাহীম”

📍 স্কীল আজীর এর অফিসিয়াল ফেইসবুক পেইজে আপনাকে স্বাগতম। স্কীল আজীর মূলত: একটি ফেইসবুক পেইজ যেখানে ইনশা-আল্লাহ আপনারা পাবেন মানব জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ের উপরে অনলাইনে ও সরাসরিভাবে তাত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষন।

📍 স্কীল মানে হল দক্ষতা আর আজীর হচ্ছে আমাদের মহানবী হযরত মোহাম্মদ (স:) এর একটি গুণবাচক নাম যার মানে হলো যাকে পুরস্কৃত করা হয়, বলা বাহুল্য যে, দুনিয়ার জীবনে যে

কোন কাজে একমাত্র দক্ষতাকেই যাকে পুরস্কৃত করা হয়।

📍 শুরুতেই স্কীল আজীর থেকে আপনারা ৩টি কোর্স পাবেন। ইনশা-আল্লাহ পরবর্তীতে আরো জীবন ঘনিষ্ঠ ১৫০ টিরও কোর্স সিডিউল আপনাদের জন্য তৈরি হচ্ছে যা পর্যায় ক্রমে আসবে।

(১) আটিফিশিয়াল ইন্টেলিজেন্স (এ.আই) বা রোবোটিক্স এর মাধ্যমে ফোরেক্স ট্রেডিং প্রশিক্ষন
(২) ই-টেন্ডারিং বা ই-জিপি পদ্ধতি বা সরকারী ঠিকাদারী প্রশিক্ষন
(৩) আমদানী, রপ্তানি, শিপিং ও কাস্টমস ক্লিয়ারিং প্রশিক্ষন

বিস্তারিত জানতে ইনবক্স করুন আমাদের পেইজে অথবা সরাসরি যোগাযোগের জন্য চলে আসুন আমাদের ঠিকানায়

🏡 House # 01, 3rd Floor, Suite - 4/B, Block- H, Main Road, Rampura, Banasree, Dhaka-1219 অথবা যেকোন প্রয়োজনে কল করুন এই নাম্বারে

📞 01732988905, আর প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে আমাদের পেইজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকুন।

18/04/2024

আপনার বিপদ ঝামেলা মুসিবত যত বড়, তার অর্থ- আল্লাহর দয়ায় আপনি ওই পরিমাণ মুসিবত সামাল দেওয়ার মত যোগ্যতা শক্তি উপযুক্ততা অর্জন করে নিয়েছেন। সেই ক্ষমতা রব আপনার মাঝে দিয়েছেন। আর সেই মুসিবতের সফলতার দরজা খুলে, অন্তর থেকে ধৈর্য, সহ্য, স্থিরতা ও শুকরিয়া আদায়ের মধ্য দিয়ে।
আল্লাহ তায়ালা বলেন:---আল্লাহ তায়ালা কারো উপর এমন কোনো দায়িত্ব চাপিয়ে দেন না, যা তার সাধ্যের বাহিরে। - সূরা বাকারা ২৮৬
আর আমাদের জীবনের বেশীর ভাগ দুঃখ কষ্ট ঝামেলার জন্য মূলত আমরা নিজেরাই দায়ী। নিজেদের কর্ম দিয়ে নিজেরাই বিপদ ডেকে আনি।
আল্লাহ তায়ালা বলেন:-
নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি কোনো জুলুম করেন না, বরং মানুষই নিজেদের কর্ম দিয়ে নিজেরাই নিজেদের উপর জুলুম করে থাকে। (সুরা : ইউনুস, আয়াত : ৪৪)
বরং আল্লাহ তায়ালা, আমাদেরকে উল্টো দয়া করে,
দুঃখ বিপদ কষ্ট মুসিবতের সাথে মোকাবিলা করতে দিয়ে যেমন দুনিয়ায় ঠিকে থাকার জন্য আরো উপযুক্ত শক্তিশালী করে দিচ্ছেন, পক্ষান্তরে বিপদে কষ্টে রবের প্রতি সন্তুষ্টির সাথে ধৈর্য ধারণ করার বদৌলতে জাহান্নামের ভয়াবহ কঠিন শাস্তি থেকে বাচানোর ব্যবস্থা করে গুনাহ ক্ষমার ব্যবস্থা করে দিচ্ছেন।
আল্লাহর হাবীব নবী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:-
মুমিন বান্দা যে ধরনের কষ্ট মুসিবত বিপদেই আক্রান্ত হোক না কেন, এমনকি কাঁটা ফুটলেও এর বিনিময়ে আল্লাহ তায়ালা একটি নেকি দেন এবং একটি গোনাহ মাফ করে দেন। ( মুসনাদে আহমাদ)
আমরা যতই অস্থির হয়ে যায়, ততই ভেঙে পড়ি। নিরাশ হয় ভরসা হারিয়ে ফেলি, ভয় পেয়ে যাই, জীবন শেষ ভাবতে থাকি। ফলে জীবন অশান্তি হতে থাকে। আর এই অস্থিরতা নিরাশা আসে শয়তানের পক্ষ থেকেই। কারন সে চায় না কোন বান্দা ধৈর্যের পরীক্ষায় সফল হয়ে রবের প্রিয় হোক।
দুই জগতের আসল সফলতা সে সৌভাগ্যবানের জন্যই,
যার পক্ষে থাকবে রবের সন্তুষ্টি। আর রবের সন্তুষ্টি পাওয়ার অন্যতম এক মাধ্যম ধৈর্য। আর ধৈর্য ধারণকারীর সাফল্য সুনিশ্চিত।
আল্লাহ তাআলা বলেন:-
নিশ্চয়ই আল্লাহ তায়ালা ধৈর্যশীলদের সঙ্গে আছেন।
(বাকারা, আয়াত: ১৫৩)।
যে কোন পরিস্থিতিতে,
চুপ করে হাসি মুখে রবের পক্ষ থেকে সিদ্ধান্ত আসা পর্যন্ত অপেক্ষা করুন। আপনি পারবেন অবশ্যই পারবেন, কারণ আপনার সাথে আপনার রবের রহমত আছে।
জীবন যতদিন আছে, ভিন্ন-ভিন্ন সমস্যা থাকবেই।
কারণ এইটা দুনিয়া, জান্নাত নয়।

মহসীন ভাই এর ওয়াল থেকে-

ইনশা আল্লাহ্ ! ইসলাম ও মুসলিমিন এর সোনালী যুগ আবার আসবে।খিলাফত আবার আসবে !!
18/03/2024

ইনশা আল্লাহ্ ! ইসলাম ও মুসলিমিন এর সোনালী যুগ আবার আসবে।
খিলাফত আবার আসবে !!

17/03/2024

১৯২৪ সালে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়ে, ২০২৪ সালে খিলাফতবিহীন ইসলামের ১০০ বছর পূর্ন হয়েছে। ইনশা আল্লাহ আবার আসবে খিলাফত।

ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, এনজেল ইনভেস্টর, ব্যাংক কিংবা ভেঞ্চার ক্যাপিটাল, যেখান থেকেই আপনি বিনিয়োগ নেয়ার কথা ভাবেন না কেন,...
10/07/2023

ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, এনজেল ইনভেস্টর, ব্যাংক কিংবা ভেঞ্চার ক্যাপিটাল, যেখান থেকেই আপনি বিনিয়োগ নেয়ার কথা ভাবেন না কেন, বিনিয়োগ নেয়ার আগে অবশ্যই কিছু বিষয় সম্পর্কে আপনার সুস্পষ্ট ধারনা রাখতে হবে এবং সেই অনুযায়ী স্ট্র্যাটেজিক এ্যকশন প্ল্যান ডেভলপ করে রাখতে হবে। আসুন, সেই বিষয়গুলো সম্পর্কে জেনে নেইঃ
১) বিনিয়োগের টাকা দিয়ে আমি ঠিক কি কি কাজ করতে চাই?
২) এই কাজগুলো কত দিনের মধ্যে সম্পন্ন হবে / করতে চাই?
৩) কাজগুলো করতে আমার সর্বমোট কত টাকা লাগবে?
৪) এই কাজগুলো করলে আমার বিজনেসে কি কি ইমপ্যাক্ট ক্রিয়েট হবে?
৫) আমার রেভিনিউ বাড়বে কি পরিমানে?
৬) আমার ক্যাশ অপারেটিং সাইকেল কতদিনে হয়?
৭) আমার বিজনেসে পেমেন্ট রিকভারি ন্যাচার কেমন, সেটাকে কিভাবে আরো বেটার করা যায়।
৮) আমার বর্তমানে ওপেক্স কত? নতুন বিনিয়োগ নেয়ার পরে সেটা (আফটার ডেভলপমেন্ট) সেটা কত বাড়বে?
৯) আমার ব্রেক ইভেন্ট পয়েন্ট কি? সেটা কত দিনের মধ্যে এচীভ করতে চাই কিংবা ইত্যোমধ্যে ব্রেক ইভেন্ট এচীভ করে থাকলে আমার প্রোজেক্টের সেলস টার্গেট কি এবং সেটা কিভাবে এচীভ করবো?
১০) পে-ব্যাক পিরিয়ড কি হবে?
১১) বিনিয়োগকারীকে কি কি সিকিউরিটি ও কমফোর্ট মেইক শিউর করবো?
১২) ওর্স্ট কেইস সিনারিও কি হতে পারে? এবং সেটার ফেস করা এবং ম্যানেজ করার স্ট্র্যাটেজি কি হবে?
স্টার্টআপ, ই-কমার্স, বিজনেস, ইনভেস্টমেন্ট, ম্যানেজমেন্ট, মার্কেটিং, সেলস, স্ট্র্যাটেজি, ডিজিটাল মার্কেটিং, ফাইনান্স, ব্র্যান্ডিং, গ্রোথ হ্যাকিং, সেলফ হেল্প ইত্যাদি বিষয়ক কেইস স্ট্যাডি, প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সিয়াল আর্টিকেল, গাইডলাইন পেতে, পড়তে এবং ডিসকাস করতে জয়েন করতে পারেন https://www.facebook.com/skillajeer পেইজে এ।

মো: সাইম হাসান।
অন্ট্র্যাপ্রেনার, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট,
গ্রোথ হ্যাকার, বিজনেস কোচ এন্ড কনসালটেন্ট।

06/06/2023

وَالضُّحَى
উচ্চারণঃ ওয়াদদু হা-।
অর্থঃ শপথ পূর্বাহ্নের,
(2
وَاللَّيْلِ إِذَا سَجَى
উচ্চারণঃ ওয়াল্লাইলি ইযা-ছাজা-।
অর্থঃ শপথ রাত্রির যখন তা গভীর হয়,
(3
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى
উচ্চারণঃ মা-ওয়াদ্দা‘আকা রাব্বুকা ওয়ামা-কালা-।
অর্থঃ আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরূপও হননি।
(4
وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَى
উচ্চারণঃ ওয়ালাল আ-খিরাতুখাইরুল্লাকা মিনাল ঊলা-।
অর্থঃ আপনার জন্যে পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়
(5
وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى
উচ্চারণঃ ওয়া লাছাওফা ইউ‘তীকা রাব্বুকা ফাতারদা-।
অর্থঃ আপনার পালনকর্তা সত্বরই আপনাকে দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন।
(6
أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى
উচ্চারণঃ আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআ-ওয়া-।
অর্থঃ তিনি কি আপনাকে এতীমরূপে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন।
(7
وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى
উচ্চারণঃ ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা-।
অর্থঃ তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথপ্রদর্শন করেছেন।
(8
وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَى
উচ্চারণঃ ওয়া ওয়াজাদাকা ‘আইলান ফাআগনা-।
অর্থঃ তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর অভাবমুক্ত করেছেন।
(9
فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ
উচ্চারণঃ ফাআম্মাল ইয়াতীমা ফালা-তাকহার।
অর্থঃ সুতরাং আপনি এতীমের প্রতি কঠোর হবেন না।

(10
وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ
উচ্চারণঃ ওয়া আম্মাছ ছাইলা ফালা-তানহার।
অর্থঃ সওয়ালকারীকে ধমক দেবেন না।
(11
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
উচ্চারণঃ ওয়া আম্মা-বিনি‘মাতি রাব্বিকা ফাহাদ্দিছ।
অর্থঃ এবং আপনার পালনকর্তার নেয়ামতের কথা প্রকাশ করুন।

EID MUBARAK!!!
21/04/2023

EID MUBARAK!!!

Special Dua for Lailatul Qadar!!!
17/04/2023

Special Dua for Lailatul Qadar!!!

অশ্রুঝরা মোনাজাত বাংলা অনুবাদ সহ। আব্দুর রহমান আল ওসি। মোনাজাত। Abdur Rahman Al ossi. RK কোরআন অনুবাদ সাবস্ক্রাইব করুন: https://youtube.com/...

Happy Bangla New Year!!!
14/04/2023

Happy Bangla New Year!!!

আজ ১৭ রমজান। ইসলামের ইতিহাসে স্মরণীয় একটি দিন “ বদর দিবস “। ইসলাম ও মুসলমানদের প্রথম যুদ্ধ ঐতিহাসিক বদরের যুদ্ধ সংঘটিত হ...
09/04/2023

আজ ১৭ রমজান। ইসলামের ইতিহাসে স্মরণীয় একটি দিন “ বদর দিবস “। ইসলাম ও মুসলমানদের প্রথম যুদ্ধ ঐতিহাসিক বদরের যুদ্ধ সংঘটিত হয় এ দিনে।
সেটা ছিলো দ্বিতীয় হিজরির রমজান মাসের ১৭ তারিখ। বদরের মাঠে কাফেরবাহিনীর এক হাজার সশস্ত্র সৈন্যবাহিনীর মুখোমুখি মাত্র তিনশ তেরো জন মর্দে-মুমিনের ছোট্ট কাফেলা দণ্ডায়মান।
জাগতিক দৃষ্টিতে দেখলে যে কেউই যুদ্ধের আগে মুমিনবাহিনীর নিশ্চিত পরাজয়ের কথা বলে দিতে পারবে; কারণ তারা ছিলো সংখ্যায় কম এবং অস্ত্রশস্ত্রও ছিলো অনুন্নত। কিন্তু এ বাহিনী অর্জন করেছিল এমন এক শক্তি, যা কাফেরদের ছিলো না। তা হলো ঈমানি শক্তি। জাগতিক অস্ত্র ছাড়াও ঈমানি অস্ত্র তাদের কলবে সুদৃঢ় ছিল। তাইতো তারা আল্লাহর ওপর ভরসা করে, খেজুর গাছের শুকনো ঢাল হাতেই ঝাঁপিয়ে পড়ে চকচকে তরবারিধারীদের ওপর।
বুখারি শরিফের কিতাবুল মাগাজিতে এসেছে, যেসব সাহাবি শুকনো খেজুরের ঢাল নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, একসময় তারা দেখে খেজুরের ঢাল আর খেজুরের ঢাল নেই। চকচকে তরবারি হয়ে গেছে। সুবহানাল্লাহ!
এ যুদ্ধের আরেকটি ঘটনা, নবিজি (সা.) সৈন্যবাহিনীকে উদ্বুদ্ধ করার জন্য আবেগময়ী ভাষণ দিচ্ছেন। একপর্যায়ে বলছেন, ওই জান্নাতের দিকে ছুটে আসো, যা আসমান ও জমিনের চেয়েও বড়। ন্যায়েরপক্ষে লড়াই করে শহিদ হলে এমন দশটি পৃথিবীর সমান একটি জান্নাত তোমাকে দেওয়া হবে। পাশেই একজন সাহাবি খেজুর খাচ্ছিলেন। যখন জান্নাতের কথা শুনলেন, তখন বললেন, বাহ! কী চমৎকার জান্নাত বানিয়ে রেখেছেন আল্লাহতায়ালা। আমি যদি হাতে থাকা খেজুরগুলো খেতে থাকি, তাহলে তো জান্নাতে যেতে খুব দেরি হয়ে যাবে। এ বলে হাতের সব খেজুর ছুড়ে ফেলে সে চলে যান ময়দানে।
এ দিন রাসূল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম যুদ্ধ শুরুর আগ মুহূর্তে আকাশের দিকে দু’হাত বাড়িয়ে কান্নাজড়িত কণ্ঠে বারবার বলছিলেন, ‘হে আল্লাহ, এত বিশাল সেনাবাহিনীর মোকাবিলা করার শক্তি এ ছোট্ট মুমিন বাহিনীটির নেই। আজ যদি এ মুমিনবাহিনী হেরে যায়, তাহলে তোমাকে আল্লাহ বলে ডাকার আর কেউই থাকবে না।’ এভাবে দোয়া করে রাসূল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধের ময়দানে। আল্লাহর সাহায্য নাজিল হলো। বিশ্বাসীরা জয়ী হলো।
বাতিলের শক্তির বিরুদ্ধে ঈমানি শক্তির জয়লাভের এ এক প্রদীপ্ত দাস্তান।
গাযওয়ায়ে বদর বা বদরের যুদ্ধঃ
(আরবি: غزوة بدر‎‎) ২ হিজরির ১৭ রমজান (১৭ মার্চ ৬২৪ খ্রিষ্টাব্দ) মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে সংঘটিত হয়। ইসলামের ইতিহাসে এটি প্রথম প্রধান যুদ্ধ। এ যুদ্ধ জয়ের ফলে ইসলাম ও মুসলমানদের শক্তি বৃদ্ধি পায়। রাষ্ট্র হিসেবে মদিনার শক্তি, ভিত্তির স্বীকৃতি অর্জিত হয়। যদিও বদরের যুদ্ধের বছর অর্থাৎ ৬২৩ খ্রিস্টাব্দ থেকে ৬২৪ খ্রিস্টাব্দের মধ্যে মুসলিম ও কুরাইশ বাহিনীর মধ্যে বহু খণ্ড যুদ্ধ সংঘঠিত হয়; তথাপিও বদরের যুদ্ধ ইসলাম, মুসলমান এবং মদিনার নতুন রাষ্ট্রের ভিত্তিকে সুদৃঢ় করে।
প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের ২য় বছর অর্থাৎ ২য় হিজরি সালের ১৭ রমজান মদিনা থেকে ৭০ মাইল দক্ষিণে বদর নামক স্থানে অবিশ্বাসী কুরাইশ বাহিনীর সঙ্গে ইসলামের এ প্রথম যুদ্ধ সংগঠিত হয়। বদরের যুদ্ধের কিছু সংক্ষিপ্ত তথ্য তুলে ধরা হলো-
? মুসলিম বাহিনীঃ
≪≫ সৈন্য সংখ্যা : ৩১৩জন। মুহাজির ছিলেন ৮২ জন। আর সবাই আনসার। আওস গোত্রের ৬১ জন এবং খাজরাজ গোত্রের ১৭০ জন।
≪≫ মুসলিম সেনাপতি : প্রীয় নবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)।
≪≫ মুসলিমদের উট ও ঘোড়ার সংখ্যা ছিল যথাক্রমে : ৭০টি ও ২টি।
≪≫ মুসলিম বাহিনী শহীদ হয় : ১৪ জন সাহাবী। ♦বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের পরিচয় হলঃ
১. হযরত ওবায়দা ইবনে হারিছ (রা.) – মুহাজির।
২. হযরত ওমায়ের ইবনে আবু ওয়াক্কাস (রা.) – মুহাজির।
৩. হযরত যুশ-শিমালাইন ((রা.) – মুহাজির।
৪. হযরত আকিল ইবনে বুকাইল (রা.) – মুহাজির।
৫. হযরত মাহজা ইবনে সালেহ (রা.)- মুহাজির। তিনি ছিলেন হযরত ওমর (রাঃ) এর আযাদকৃত ক্রীতদাস।
৬. হযরত সাফওয়ান ইবনে বায়দা (রা.) -মুহাজির।
৭. হযরত সাদ ইবনে খায়সামা (রা.) – আনসার।
৮. হযরত মুবাশ্বর ইবনে আবদুল মুনযির (রা.) – আনসার।
৯. হযরত ওমায়ের ইবনে হুমাম (রা.) – আনসার।
১০. হযরত ইয়াযিদ ইবনে হারিছ (রা.) – আনসার।
১১. হযরত রাফি ইবনে মুয়াল্লাহ (রা.) – আনসার।
১২. হযরত হারিছা ইবনে সুরাকা (রা.) – আনসার।
১৩. হযরত আওফ ইবনে হারিছ (রা.) – আনসার।
১৪. হযরত মুআওবিয ইবনে হারিছ (রা.) – আনসার
≪≫ বদর যুদ্ধে কান্নাকাটি করে অংশগ্রহণের অনুমতি লাভকারী হলেন : হজরত ওমায়ের বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু।
≪≫ আবু জাহেলকে হত্যা করেন ২ ভাই : হজরত মুআজ ও মুআওয়েজ রাদিয়াল্লাহু আনহুমা।
? কুরাইশ বাহিনীঃ
≪≫ অমুসলিম সৈন্য সংখ্যা ১০০০জন।
≪≫ কুরাইশ বাহিনীর ছিল অসংখ্য উট। ১০০টি ঘোড়া এবং ৬০০ লৌহবর্ম। কুরাইশ বাহিনীর জন্য প্রতিদিন ৯-১০টি উট খাওয়ার জন্য জবাই করা হতো।
≪≫ অমুসলিম সেনাপতি : ওতবা বিন রবীআ।
≪≫ অমুসলিম নিহত ৭০ জন এবং বন্দিও হয় ৭০ জন।
≪≫ বদর যুদ্ধে কুরাইশদের প্রায় গোত্র অংশগ্রহণ করলেও বনু আদি গোত্রের কেউ এই যুদ্ধে অংশ নেয়নি।
? যুদ্ধের ফলাফলঃ
ইসলামের এ প্রথম সামরিক যুদ্ধে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নেতৃত্বে মুসলিম বাহিনী বিজয় লাভ করে।
? বদর যুদ্ধের প্রভাবঃ
≪≫ ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধ সুদূরপ্রসারী প্রভাব সৃষ্টি হয়। যুদ্ধ জয়ের ফলে বিশ্বনেতা হিসেবে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কর্তৃত্ব বহুলাংশে বৃদ্ধি পায়। ফলে মদিনার নতুন রাষ্ট্রকে অন্য আরব গোত্রগুলি মুসলিমদেরকে নতুন শক্তি হিসেবে দেখতে শুরু করে।
বদরের যুদ্ধের পর নতুন রাষ্ট্র মদিনার শক্তি বৃদ্ধির পাশাপাশি অনেকেই ইসলামের সুশীতল ছায়া তলে আশ্রয় গ্রহণ করে। মুসলিম উম্মাহর কাছে বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবাগণ অনেক সম্মান ও মর্যাদার অধিকারী।
≪≫ অন্যদিকে এ যুদ্ধে আবু জাহলসহ মক্কার অনেক প্রভাবশালী নেতৃবর্গ মৃত্যুবরণ করে। ফলে আবু সুফিয়ান কুরাইশদের নতুন নেতা হিসেবে আবির্ভূত হন। মক্কা বিজয়ের আগে বদর পরবর্তী যুদ্ধগুলোতে মুসলিম বাহিনীর বিরুদ্ধে কুরাইশদের নেতৃত্ব দেয় আবু সুফিয়ান।
১০ হিজরিতে মক্কা বিজয়ের সময় আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেন। মুসলিম হওয়ার পর আবু সুফিয়ান মুসলিম সাম্রাজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খোলাফায়ে রাশেদার ৩০ বছর রাজত্বের পর তার ছেলে আমীর মুয়াবিয়া উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা করেন।
?আধুনিক যুগে বদর যুদ্ধের প্রভাবঃ
≪≫ ১৯৭৩ সালে ইজরাইলের বিরুদ্ধে মিসরের আক্রমণের নাম ছিল ‘অপারেশন বদর’।
≪≫ ১৯৮০ এর দশকে ইরাকের বিরুদ্ধে ইরানের অপারেশনের নামও ‘অপারেশন বদর’ রাখা হয়।
≪≫ ১৯৭৬ সালে মুস্তফা আক্কাদ পরিচালিত ‘দ্য ম্যাসেজ’ চলচ্চিত্রে বদরের যুদ্ধ অবলম্বনে দৃশ্য ধারণ করা হয়।
≪≫ ‘মুহাম্মদ : দ্য লাস্ট প্রফেট এবং টিভি ধারাবাহিকেও বদর যুদ্ধ অবলম্বনে দৃশ্যায়ন করা হয়।

”বিসমিল্লাহির রাহমানির রাহীম”📍 স্কীল আজীর এর অফিসিয়াল ফেইসবুক পেইজে আপনাকে স্বাগতম। স্কীল আজীর মূলত: একটি ফেইসবুক পেইজ য...
07/04/2023

”বিসমিল্লাহির রাহমানির রাহীম”

📍 স্কীল আজীর এর অফিসিয়াল ফেইসবুক পেইজে আপনাকে স্বাগতম। স্কীল আজীর মূলত: একটি ফেইসবুক পেইজ যেখানে ইনশা-আল্লাহ আপনারা পাবেন মানব জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ের উপরে অনলাইনে ও সরাসরিভাবে তাত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষন।

📍 স্কীল মানে হল দক্ষতা আর আজীর হচ্ছে আমাদের মহানবী হযরত মোহাম্মদ (স:) এর একটি গুণবাচক নাম যার মানে হলো যাকে পুরস্কৃত করা হয়, বলা বাহুল্য যে, দুনিয়ার জীবনে যে কোন কাজে একমাত্র দক্ষতাকেই পুরস্কৃত করা হয়।

📍 শুরুতেই স্কীল আজীর থেকে আপনারা ৩টি কোর্স পাবেন। ইনশা-আল্লাহ পরবর্তীতে আরো জীবন ঘনিষ্ঠ ১৫০ টিরও কোর্স সিডিউল আপনাদের জন্য তৈরি হচ্ছে যা পর্যায় ক্রমে আসবে।

(১) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এ.আই) বা রোবোটিক্স এর মাধ্যমে ফোরেক্স ট্রেডিং প্রশিক্ষন
(২) ই-টেন্ডারিং বা ই-জিপি পদ্ধতি বা সরকারী ঠিকাদারী প্রশিক্ষন
(৩) আমদানী, রপ্তানি, শিপিং ও কাস্টমস ক্লিয়ারিং প্রশিক্ষন

বিস্তারিত জানতে ইনবক্স করুন আমাদের পেইজে অথবা সরাসরি যোগাযোগের জন্য চলে আসুন আমাদের ঠিকানায়

🏡 House # 01, 3rd Floor, Suite - 4/B, Block- H, Main Road, Rampura, Banasree, Dhaka-1219 অথবা যেকোন প্রয়োজনে কল করুন এই নাম্বারে

📞 01732988905, আর প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে আমাদের পেইজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকুন।

Address

House # 01, 3rd Floor, Suite/4/B, Block/H, Main Road, Rampura, Banasree, Dhaka-1219
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Skill Ajeer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Skill Ajeer:

Share