T for Tufayel

T for Tufayel The Skill hunter

21/01/2025

আমাদের চিরচেনা বন্ধুদের নতুন পোশাকে দেখে আমার একটা গল্প মনে পড়লো।
অনেক দিন আগের কথা, শক্তিশালী এক রাজা ছিল। রাজা একটি কাক পোষতো। ভীষণ প্রিয় কাক- তার সাথেই থাকতো। এমনকী যুদ্ধে গেলেও কাক’কে সঙ্গে নিয়ে যেতো। কোনও এক শীতের আমন্ত্রণে প্রতিবেশী রাজা এলো তার দরবারে। রাজার সাথে নিয়ে এলো তার পোষা ময়ূর। প্রাকৃতিকভাবেই ময়ূরের সৌন্দর্যের জুড়ি নাই, তা যদি হয় রাজার ময়ূর। তখন একটু ভিন্ন মাত্রা অবশ্যই থাকবে।
ময়ূর দেখে এই রাজ্যের রাজার খুবই ভালো লাগলো, আহ! আমার যদি একটা ময়ূর থাকতো। রাজভোজ শেষ, গভীর রাত। রাজার খাস প্রহরীকে রাজার কামড়ায় ডেকে পাঠানো হলো। আমারও ময়ূর চাই, বলে উঠলো রাজা। জ্বি আজ্ঞা হুজুর, আপনি নিশ্চিন্তে ঘুমান। ঘুমাচ্ছি তবে মনে রেখো, কাক কিন্তু আমার ভীষণ প্রিয়।
তার পরদিনের কথা, রাজ পন্ডিত, সেনাপতি আর রাজসদস্য সবাই ছোটে চললো ময়ূরের খোঁজে। চমৎকার পেখমওয়ালা একটি ময়ূর তারা বাছাই করলো। মাঝপথে রাজ প্রহরী ঘোড়া থামিয়ে বলে উঠলো, রাজা মশাই কিন্তু কাকও পছন্দ করেন। একথা শোনে নতুন সিদ্ধান্ত জানালো রাজ পন্ডিত। রাজপ্রাসাদে ফিরে সবাই ব্যস্ত হলো ময়ূরের পেখম খোলতে। চুপিসারে কাকের গায়ে লাগানো হলো ময়ূরের পেখম। রাজার পছন্দ তাই বাধ্য হয়েই কাক সহ্য করলো সবকিছু। নতুন নামও দেয়া হলো ‘ময়ূকাক”।
মহানানন্দে চলতে থাকলো রাজা আর ময়ূকাকের সঙ্গ। রাজ সদস্যরাও মহাখুশি। রাজ পন্ডিতকে দিলেন বাহবা, উপহার হিসেবে দিলেন শ’খানেক মোহর। তোমার জন্য ময়ূর এবং কাক দুটোই আমি পেলাম, বলে উঠলো রাজা; সেই সাথে আনন্দের হাসি হা হা হা।
প্রতি রাতেই ময়ূর আর ময়ূকাকের মাঝে ঝগড়া হয়। ময়ূর বলে উঠে রাজামশাই আমাকে পছন্দ করে, তুই কেন ময়ূরে সেজেছিস? এর জবাবে কাক হেসে উত্তর দেয়- ‘কা কা কা’ ময়ূর হওয়ার আমার কোনও ইচ্ছে নাই, রাজা মশাইয়ের পছন্দ বিধায় সহ্য করছি। রাজা তো আর কয়েকদিন বাঁচবে, পেখম খোলে রাখলে নতুন রাজা আমাকে অপছন্দ করবে? আত্মবিশ্বাস আর তাচ্ছিল্যের হাসি কাকের গলায় হি হি হি
দুঃখ নিয়ে ময়ূর চলে যায় আর মানুষের প্রতি ক্ষোভে ফেটে পরে ভিরভির বলে, "খোলস নয়- নিজেকে বদলাও, পৃথিবী বদলে যাবে"। আর পছন্দ!! যদি আমি ময়ূর’ই তোমার জন্য থাকি, তবে কেন কাক ব্যাটাকে ময়ূর সাজাতে হবে।

07/01/2025

গৌতম বুদ্ধ একবার তার শিষ্যদের নিয়ে বনের মধ্যে ভ্রমনে যাচ্ছিলেন। পথিমধ্যে একজন তবস্বী সম্পর্কে জানতে পারেন, যিনি সুদীর্ঘ বছর ধরে একটি কুড়েঘরে তপস্যা করে আসছেন।
গৌতম বুদ্ধ তাঁর শিষ্যদের নিয়ে এই বৃদ্ধ তপস্বীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করলে কথা বলতে তারা কুড়ে ঘরে প্রবেশ করেন। তপস্বী নিজের দীর্ঘ সাধনার কথা গর্বের সঙ্গে বুদ্ধের নিকট তুলে ধরলেন। বৃদ্ধকে জিজ্ঞাসা তারা করলেন, তিনি কতদিন ধরে তপস্যা করছেন। বৃদ্ধা স্বগৌরবে উত্তর দিলো ’পঁচিশ বছর’।
‘এত দীর্ঘ পরিশ্রম করে কী শক্তি অর্জন করেছেন?’ এটা গৌতম বুদ্ধ জানতে চাইলে বৃদ্ধা উত্তর দিলো: "আমি বহু বছর ধরে কঠোর তপস্যা করছি। আমি প্রার্থনা করছি যেন একদিন জলের উপর দিয়ে হেঁটে নদী পার হতে পারি।"
তপস্বীর কথায় বুদ্ধ মৃদু হাসলেন এবং বললেন,
"তোমার সাধনা প্রশংসনীয়। তবে তুমি কি জানো, একজন সাধারণ নৌকার মাঝি অল্প কিছু পয়সা দিলেই তোমাকে এই নদী পার করে দিতে পারে। তোমার এত বছরের তপস্যার ফল যদি শুধু এটাই হয়, তবে তা কি সত্যিই যথার্থ?" তপস্বী নিজের সম্পর্কে বুঝতে পারলেন কিঞ্চিত লজ্জিত হলেন।
শিক্ষা: অতিপ্রাকৃত ক্ষমতা বা আধ্যাত্মিক দক্ষতা অর্জনের চেয়ে আত্মজ্ঞান অতি গুরুত্বপূর্ণ আর যা সহজে পাওয়া যায় বা আমাদের নিকটেই বিদ্যমান আছে, তা অর্জনের জন্য প্রচেষ্টা করা সময় ও শক্তির অপচয় ছাড়া কিছুই নয়।
-With Mystics and Magicians in Tibet by Alexandra David-Neel

শিক্ষক আবশ্যকআগ্রহী চাকুরী প্রত্যাশীগণ আবেদন করতে পারেন।
03/01/2025

শিক্ষক আবশ্যক
আগ্রহী চাকুরী প্রত্যাশীগণ আবেদন করতে পারেন।

01/01/2025

নতুন বছরের উন্মাদনা জোড়,কিংবা বিজোড় সংখ্যা নিয়ে একটি বছরের শুরু হলেও, আমি প্রতিটা দিনেই নতুনত্ব খোঁজে পায়।
প্রতিটি ফজর আর উদীয়মান সোনালী সূর্য নতুন দিনের বার্তায় দেয়। সেই সংগে রাসূল স: এর বাণী আমাকে ধ্বংস থেকে বাচতে তাড়না দেয় ‘ধ্বংস তার জন্য, যার আজকের দিনটি গতকালের চেয়ে উত্তম হলো না।’
দিনের শেষে হিসাব কষে যখন দেখি অর্জন শূন্য, তখন সুরা আয যুমার একটি আয়াতেই স্বান্তনা আর নতুন উদ্যমে দিন শুরু করার অনুপ্রেরণা খুঁজে পাই, ‘(হে নবী,) বলে দাও হে আমার বান্দারা! যারা নিজের আত্মার ওপর জুলুম করেছো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চিতভাবেই আল্লাহ সমস্ত গোনাহ মাফ করে দেন। তিনি ক্ষমাশীল ও দয়ালু।’ সুরা আয যুমার।

হতাশ হলে আমি বরাবরই এরকম একটি স্বান্তনা খোঁজার চেষ্টা করি, যা স্বয়ং আল্লাহ তায়ালা এবং হযরত মোহাম্মদ সঃ দিয়েছেন।বরারবরের ...
30/12/2024

হতাশ হলে আমি বরাবরই এরকম একটি স্বান্তনা খোঁজার চেষ্টা করি, যা স্বয়ং আল্লাহ তায়ালা এবং হযরত মোহাম্মদ সঃ দিয়েছেন।
বরারবরের ন্যায় গতকাল তেমনই কিছু আয়াত এবং হাদিস অনুসান্ধানের চেষ্টা করলাম।
হাদিস (১): আবূ যার (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: কুরআনের এমন একটি আয়াত আমি জানি, যদি লোকেরা তার প্রতি আমল করত, তবে তাই তাদের জন্য যথেষ্ট হত। তা হলো, সূরাহ্ আত্ব ত্বলাক ২-৩ নং আয়াত, অর্থাৎ ”যে আল্লাহকে ভয় করে চলবে তিনি তাকে সকল প্রকার বিপদাপদ থেকে উদ্ধার করবেন এবং এমন জায়গা থেকে রিযক প্রদান করবেন যা সে কল্পনাও করতে পারবে না।”। (ইবনু মাজাহ)
.
হাদিস (২): ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যদি তোমরা আল্লাহর ওপর যথাযথ ভরসা করতে, তবে আল্লাহ্‌ তোমাদেরকে পাখির ন্যায় রিযিক দান করতেন। পাখি সকাল বেলায় ক্ষুধার্ত অবস্থায় বাসা থেকে বের হয়ে যায় এবং সন্ধ্যায় উদরপূর্তি করে ফিরে আসে।” তিরমিযী: ২৩৪৪]
হাদিস (৩): একদিন হযরত ইবনু আব্বাস (রাঃ) রাসূলুল্লাহ (সা.) -এর সওয়ারীর পিছনে বসে যাচ্ছিলেন। তখন রাসুল সঃ তাকে উদ্দেশ্য করে বললেন, হে ছেলে (ইবনু আব্বাস)! আল্লাহর বিধানসমূহ যথাযথভাবে মেনে চল; আল্লাহ তোমাকে হিফাযতে রাখবেন। আল্লাহর অধিকার আদায় কর, তবে তুমি আল্লাহকে তোমার সম্মুখে পাবে। আর যখন তুমি কারো কাছে কিছু চাওয়ার ইচ্ছা করবে তখন আল্লাহর কাছেই চাইবে এবং যখন কারো সাহায্য চাইতে হয় তখন আল্লাহর কাছেই সাহায্য চাইবে। জেনে রাখ, যদি সমস্ত সৃষ্টিজীব একত্র হয়ে তোমার কোন কল্যাণ করতে চায় তবে তারা আল্লাহর নির্ধারিত পরিমাণ ব্যতীত তোমার কোন কল্যাণ করতে পারবে না। পক্ষান্তরে যদি সমস্ত সৃষ্টিজীব সমবেতভাবে তোমার কোন ক্ষতি করতে চায় তবে তারা আল্লাহর নির্ধারিত পরিমাণ ব্যতীত তোমার কোন ক্ষতি করতে পারবে না। তাক্বদীরের ফায়সালা, “আল্লাহর ইলম অনুযায়ী নির্ধারণ হয়ে গেছে তা আর পরিবর্তন পরিবর্ধন হবে না। (আহমাদ ও তিরমিযী)
আল্লাহ তায়ালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।
আমিন

25/12/2024

সন্তানের প্রতি মায়ের আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত রয়েছে মাকড়সা’র জীবন বৈচিত্রে।
স্টেগোডিফাস প্রজাতির মাকড়সা সন্তান জন্ম দেওয়ার পরে বা ডিম ফোটার পরপর নিজের শরীরকে সন্তানদের খাদ্য হিসেবে উৎসর্গ করে। যেন তারা জন্মানোর পর ক্ষুধার জন্য মারা না যায়। মাকরসার এই কর্মকান্ডকে বলে ’ম্যাটারনাল স্যাক্রিফাইস’। এ ক্ষেত্রে মা মাকড়সা ধীরে ধীরে মারা যায়।
এত আত্মত্যাগের পরেও, প্রতিটি সন্তান অনেকটা ধারালো চাকুর মত। তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয়। আর মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সাথে লেগে থাকে।

তাবলীগ দ্বারা আর যাই হোক। খাওয়া দাওয়া, ভ্রমণ করা। দ্বীনের দাওয়াত এদের দিয়ে সম্ভব না।
18/12/2024

তাবলীগ দ্বারা আর যাই হোক। খাওয়া দাওয়া, ভ্রমণ করা। দ্বীনের দাওয়াত এদের দিয়ে সম্ভব না।

16/12/2024

আমাদের জীবনের পরিস্থিতি মূলত আমাদের নিজেদের চিন্তার প্রতিফলন। মানুষ নিজের মন হতে যা চিন্তা করে, ঠিক তেমনটাই ঘটে।
আপনার চিন্তাগুলো নির্ধারণ করে আপনার ভবিষ্যৎ। দুঃখ, আনন্দ, উন্নতি-অবনতি, ভালোবাসা, হতাশা সবই আমাদের নিজেদের চিন্তা-ভাবনার ফলাফল।
লক্ষ্যহীন চিন্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করে আপনার ভবিষ্যত অগ্রসরে।
জেমস অ্যালেন এর লেখা As a Man Thinketh এর বাংলা অনুবাদ পড়লাম। উনি বারবার এটাই বুঝাচ্ছেন "আপনার চিন্তা পরিবর্তন করুন, চিন্তার লক্ষ্য নির্ধারণ করুন, পূর্ণতা আর আত্মবিশ্বাসে আপনার জীবন বদলে যাবে"।

16/12/2024

জীবন হলো নিজের পথ খোঁজতে থাকা এক অবিরাম যাত্রা। যাত্রাপথে এলোপাতাড়ি ছোটা খুব বেশী দোষের না। যদি সে এলোপাতাড়ি পথের মাঝে লেগে থাকা পাথরটি আপনাকে নিজের পথে ফিরে আসার নতুন শুরু এনে না দেয়, যে পাথরে হোচঁট খেয়ে হুঁশ ফিরেছে আপনার; তবে সে পথ দোষের আর হারিয়ে যাবেন।

নিজেকে হারিয়ে ফেললে, পৃথিবীর সমস্ত জয়ই অকেজো। জালাল উদ্দিন রুমির একটা পংক্তি মনে পরছে, "নিজের গভীরে ডুব দাও, সত্যিকারের শক্তি আর সম্ভাবনা সেখানেই লুকিয়ে আছে"

14/12/2024

হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি
নয়তো গিয়েছি হেরে
থাকেনা ধ্রুপদী অস্পষ্টতা
কে কাকে গেলাম ছেড়ে!

হেলাল হাফিজ

অভিনন্দন বাংলাদেশ ১৯-দল। আমরা গর্বিতটানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ চ্যাম্পিয়ন 🏆
08/12/2024

অভিনন্দন বাংলাদেশ ১৯-দল। আমরা গর্বিত

টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ চ্যাম্পিয়ন 🏆

Address

Dhaka

Telephone

+8801595336865

Website

Alerts

Be the first to know and let us send you an email when T for Tufayel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to T for Tufayel:

Share