Wikidia IT

Wikidia IT Wikidia IT- Freelancing Service, Job, course and blog Wikidia IT- To Open The Secret
------------
We are in Digital century. Time of Technology.

For That purpose Wikidia lauchned their mission. To be your technology partner. It is a IT related Social Media Platform. All types of Update IT solution will be posted here. If you are a IT lover, then you can like it for any IT update or you can comments on any post of this platform about your problems. My team will care it seriuosly. WikiDia is not only a platform, it is the best one company of

your daily life.


✌ To be connected with us :
✫ Website : www.wikidiait.com
✫ Facebook : https://www.facebook.com/wikidiait
✫ Twitter : https://twitter.com/wikidiait
✫ Tumblr : https://wikidiait.tumblr.com/
✫ Quora : https://bn.quora.com/profile/Wikidia-IT-1
✫ Pinterest : https://www.pinterest.com/wikidiait/_saved/
✫ Instagram : https://www.instagram.com/wikidia.it/

প্লিজ সবাই জয়েন করেন।
27/11/2023

প্লিজ সবাই জয়েন করেন।

Messi's Miami target treble
23/08/2023

Messi's Miami target treble

"Very happy to get the first title in this club's history. Everyone's hard work and commitment made it possible. Hopefully this is just the beginning," Messi posted on Instagram

‘চুমু-কাণ্ডে’ রুবিয়ালেসের ওপর খেপেছেন স্পেনের প্রধানমন্ত্রীও
23/08/2023

‘চুমু-কাণ্ডে’ রুবিয়ালেসের ওপর খেপেছেন স্পেনের প্রধানমন্ত্রীও

সিডনিতে পরশু নারী বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন। ম্যাচ শেষে বিজয় মঞ্চে হেরমো....

Netflix has become an absolute powerhouse in the streaming industry and with such a huge library of content, it can be d...
28/04/2023

Netflix has become an absolute powerhouse in the streaming industry and with such a huge library of content, it can be difficult to decide what to watch. Fortunately, there are some must-see movies that have either recently joined the Netflix lineup or been around for some time that should make every viewers' list. Here is a selection of best movies on Netflix:

Best Movies on NETFLIX 2023 | best movies on netflix right now | Top movies on netflix

আপনিও যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান, তাহলে এই পোস্টটি আপনার জন্য। বর্তমান সময়ে ইউটিউব ভিডিও অত্যন্ত জনপ্রিয়। এখানে বিনো...
28/04/2023

আপনিও যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান, তাহলে এই পোস্টটি আপনার জন্য।
বর্তমান সময়ে ইউটিউব ভিডিও অত্যন্ত জনপ্রিয়। এখানে বিনোদন, লেখাপড়া, খেলাধুলা সব কিছুর ভিডিও পাওয়া যায়। এই ইউটিউবে ভিডিও কন্টেন্ট আপলোড করে টাকা ইনকাম করা যায়। অনেকে এখন নানা ধরনের ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে আয় করছেন। আপনি কেনো পারবেন না!!! বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন:

কপি পেস্ট করে ইউটিউব থেকে আয় করার সহজ উপায়।। ইউটিউব থেকে আয়

https://youtu.be/9ULWO1u7Z5E
22/07/2022

https://youtu.be/9ULWO1u7Z5E

Trusted Online Income App in BD 2022|| ঘরে বসে ইনকাম করার সেরা অ্যাপস ২০২২ || Eagle Buy Money App , -----------------------Trust...

02/07/2022

যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্যে তিনিই যথেষ্ট। আমরা অনেক সময় বিষয়গুলো ভুলে যাই। নিজের উপর অত্যাচার করে থাকি। আমরা ভুলে যাই,আমাদের রবকে,তিনি কিন্তু ভুলেন না আমাদেরকে। আমাদের উচিত সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করা। তাওয়াক্কালতো আলাল্লাহ ।

ফ্রিল্যান্সিং -এ ক্যারিয়ার গড়তে চান? এই গাইডলাইনগুলো জেনে নিন!আচ্ছা, ফ্রিল্যান্সিং করে কি আসলেই মাসে লক্ষ লক্ষ টাকা আয় ক...
11/06/2022

ফ্রিল্যান্সিং -এ ক্যারিয়ার গড়তে চান? এই গাইডলাইনগুলো জেনে নিন!

আচ্ছা, ফ্রিল্যান্সিং করে কি আসলেই মাসে লক্ষ লক্ষ টাকা আয় করা যায়? ফেসবুকে নিউজফিড স্ক্রল করতে যেয়ে আমরা প্রায়ই এমন সব বিজ্ঞাপন দেখে থাকি- “দশ দিনে ফ্রিল্যান্সিং শিখে হয়ে যান লাখপতি!” এসব বিজ্ঞাপন দেখে মনে প্রশ্ন আসতেই পারে, এগুলো কি আদৌ সম্ভব?
উত্তর হলো, হ্যাঁ এবং না। আপনি যদি একজন সফল ফ্রিল্যান্সার হতে চান, তাহলে আপনাকে অবশ্যই ফ্রিল্যান্সিং এর নাড়ি-নক্ষত্র জানতে হবে। আর সেসব নিয়েই আজকের এই ব্লগ!
আর আপনারা যারা ঘরে বসেই ধাপে ধাপে ফ্রিল্যান্সিং করা শিখতে চান, তাদের জন্য টেন মিনিট স্কুল নিয়ে এসেছে ”ঘরে বসে ফ্রিল্যান্সিং” কোর্স। এই কোর্সটির মাধ্যমে আপনি প্রাথমিক ফ্রিল্যান্সিং থেকে শুরু করে এডভান্স ফ্রিল্যান্সিং দক্ষতা এবং শেষ পর্যন্ত একজন শীর্ষ ফ্রিল্যান্সার হয়ে ওঠার ধাপগুলোর সম্পূর্ণ নির্দেশিকা পাবেন।

এই ফ্রিল্যান্সিং কোর্সটি আপনাকে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে, ফ্রিল্যান্সিং দক্ষতা বিকাশ করতে এবং ক্লায়েন্ট বা ফ্রিল্যান্স চাকরি পেতে টিপস ও কৌশল শিখতে সহায়তা করবে। কোনোরকম অভিজ্ঞতা ছাড়াই শুরু করার জন্য নিজেকে চ্যালেঞ্জ করতে এখনই কোর্সটি এনরোল করুন!

☑️ফ্রিল্যান্সিং কী?
ফ্রিল্যান্সিং শব্দের অর্থই হচ্ছে মুক্ত পেশা। অর্থাৎ কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির আদেশ অনুযায়ী কারো কাজ না করাকেই ফ্রিল্যান্সিং বলে। মূলত যারা এ ধরনের কাজ করে থাকে তাদেরকে ফ্রিল্যান্সার বলা হয়।
মনে করুন আপনি একজন সিনেম্যাটোগ্রাফার। এখন একটা ভিডিও এডিট করার জন্য আপনার একজন ভিডিও এডিটর প্রয়োজন। তখনই আপনি একটা বিজ্ঞাপনে দেখলেন একজন এডিটর কাজ খুঁজছেন। ব্যস, আপনি তাকে নির্দিষ্ট অর্থের বিনিময়ে কাজটা করতে বললেন। এখানে ভিডিও এডিটর হলেন ফ্রিল্যান্সার, আপনি বায়ার বা ক্লায়েন্ট এবং বিজ্ঞাপনটি হলো মার্কেটপ্লেস।

☑️মার্কেটপ্লেস কী?
মার্কেটপ্লেস বা ফ্রিল্যান্সিং সাইটগুলো মূলত বায়ার এবং ফ্রিল্যান্সারদের মধ্যে সংযোগস্থাপনকারী একটি মাধ্যম হিসেবে কাজ করে। এসব ফ্রিল্যান্সিং সাইটগুলোতে বিশ্বের নানান প্রান্তের বায়াররা তাদের প্রয়োজনীয় কাজটি করানোর জন্য ঐ কাজটিতে অভিজ্ঞ ও দক্ষ ফ্রিল্যান্সার খুঁজে থাকেন। মার্কেটপ্লেসে পুরো ব্যাপারটা ঘটে সুসংগঠিত একটা প্রক্রিয়ার মাধ্যমে।
প্রথমে ক্লায়েন্টরা মার্কেটপ্লেসে এসে সেখানে তারা ফ্রিল্যান্সারদের করা বিভিন্ন বিড পর্যালোচনা করে দেখেন। একজন ফ্রিল্যান্সার তার করা বিডে বলে দেন যে তিনি কাজটি কত সময়ের মধ্যে করে দিতে পারবেন আর কতো পারিশ্রমিক নিবেন। ক্লায়েন্ট এরপর সব বিড থেকে যেটিকে সবচেয়ে ভালো মনে করবেন, সেটিই গ্রহণ করবেন। তারপর ফ্রিল্যান্সারদের কাজ শেষ হয়ে গেলে বিভিন্ন উপায়ে অর্থ পরিশোধ করে দেওয়া হয়। তবে আপনার আয় করা অর্থ থেকে মার্কেটপ্লেস কিছু অর্থ কেটে রেখে বাকিটা আপনার একাউন্টে জমা করে দিবে।
কয়েকটি জনপ্রিয় মার্কেটপ্লেস হলো:
Fiverr
Upwork
Freelancer
Peopleperhour
Guru
Toptal
99designs
Behance
Belancer

☑️মার্কেটপ্লেসে কীভাবে কাজ পাবেন?
কোথাও চাকরির আবেদন করতে হলে যেমন প্রতিষ্ঠানের নিকট আপনার বায়োডাটা জমা দিতে হয় ঠিক তেমনি ফ্রিল্যান্সিং করতে হলেও আপনার একটি বায়োডাটা বা প্রোফাইল প্রয়োজন।
আপনার প্রোফাইলটিকে এমনভাবে সাজাতে হবে যাতে আপনি যখন বিড করবেন, তখন ক্লায়েন্ট আপনার প্রোফাইল দেখেই আকৃষ্ট হয়। একটা প্রোফাইল বানাতে হলে কিছু বিষয় মাথায় রাখতে হবে:

🔴আপনার ফ্রিল্যান্সার প্রোফাইলে ঢুকেই সর্বপ্রথম যা চোখে পরে তা হচ্ছে আপনার ছবি। প্রোফাইল পিকচার হিসেবে ফরমাল ছবি ব্যবহার করবেন।

🔴 আপনার স্কিল অনুযায়ী টাইটেল-ট্যাগ-ডেসক্রিপশন লিখবেন। আপনি যে বিষয়ে এক্সপার্ট, সে বিষয়টি নিয়ে দুই-একটা কাজ সেখানে রাখতে হবে। যেমন, আপনি যদি গ্রাফিক ডিজাইনে ভালো হন, তাহলে আপনার আঁকা কোনো ছবি প্রোফাইলে যোগ করে দিতে পারেন। আপনি এই পর্যন্ত যত ফ্রিল্যান্স কাজ করেছেন তার স্ক্রিনশট নিয়ে উক্ত কাজের বিবরণ এবং লিংক আপনার প্রোফাইলে যোগ করতে পারেন।

🔴 Upwork, Freelancer.com
এর মতো জনপ্রিয় মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং স্কিল মেজারমেন্ট নামে একটা পরীক্ষা দেয়া যায়। এগুলোতে অংশগ্রহণ করলে সেটি প্রোফাইলের জন্যে মন্দ হবে না কিন্ত!

🔴 আপনি কী রকম ঘন্টা প্রতি রেটে কাজ করতে আগ্রহী তার একটি সাধারণ ধারণা ক্লায়েন্ট আপনার প্রোফাইলে দেয়া ঘন্টাপ্রতি রেট থেকে পায়। এটা ভেবেচিন্তে লিখবেন।

🔴 একাউন্ট খোলার সময় কোন ফেক তথ্য দিবেন না। আপনার একাউন্টের নাম, এনআইডি এবং ব্যাংক একাউন্ট: সব জায়গায় নাম, জন্ম তারিখ ইত্যাদি একই হতে হবে।
কীভাবে ফ্রিল্যান্সিং শুরু করা যায়:

আপনি যেই কাজে দক্ষ শুধু সে কাজগুলোই ফ্রিল্যান্স হিসেবে করবেন। কাজের জন্য নিয়মিত বিড করবেন। আপনি যা জানেন তা দিয়েই কাজ শুরু করতে পারবেন:
ডাটা এন্ট্রি, আর্টিকেল লেখা, গ্রাফিক্স ডিজাইন, কপি রাইটিং, মার্কেটিং, টাইপিং, প্রেজেন্টেশন তৈরি, ভার্চুলাল এসিস্ট্যান্ট এর মতো কাজগুলোর জন্যে প্রচুর বিড আসে৷ তাই এমন কাজ পেতে হলে একজন ফ্রিল্যান্সারকে বেশ বড় রকমের একটা প্রতিযোগিতায় পড়তে হয়
তুলনামূলক কঠিন কাজগুলোর মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং- এমন সব কাজ। এমন কাজে বেশি পারিশ্রমিক পাওয়া যায়, প্রতিযোগিতাও কিছুটা কম। কিন্তু এসব কাজ নিখুঁতভাবে করতে হবে।
কাজের অভিজ্ঞতার উপর অনেক কিছু নির্ভর করে। কাজের অভিজ্ঞতা বেশি হলে আয়ও বেশি হয়। কোনো কাজ না জানলে শিখে নিন। আজ না হোক, কাল বা এক মাস পর অথবা এক বছর পর একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন।
ফ্রিল্যান্সার হতে যেসব দক্ষতা প্রয়োজন:
ফ্রিল্যান্সার হতে গেলে কোন কোন দক্ষতা কাজে লাগবে, সেই দক্ষতা সম্পর্কে জানা এবং দক্ষতাগুলো অর্জন করা বেশ গুরুত্বপূর্ণ! কারণ, আপনি যদি ফ্রিল্যান্সিং শুরু করতে চান আর যদি না জানেন যে ফ্রিল্যান্সার হতে গেলে কোন দক্ষতা কাজে লাগবে, তাহলে আপনার কাজ শুরু করাটা বেশ কঠিন হবে। আর আপনার দক্ষতার উপর ভিত্তি করেই আপনাকে কাজ দেওয়া হয়।

🔴 কম্পিউটার চালানোর বেসিক স্কিল:
কম্পিউটার অন অফ করতে পারা
যেকোনো সফটওয়্যার ইনস্টল এবং আনইনস্টল করতে পারা।
কম্পিউটারে লেখালেখির কাজ করতে পারা
MS Word, MS Excel, MS PowerPoint ইত্যাদি নিত্য প্রয়োজনীয় টুলসগুলোর ব্যবহার করতে পারা।
ফাইল ট্রান্সফার করতে পারা।
কম্পিউটারের বেসিক ট্রাবলশুটিং সম্পর্কে জানা, ইত্যাদি।

🔴 ইন্টারনেট: ইন্টারনেট কানেকশনের সাথে পরিচিত থাকা এবং ইন্টারনেট ব্রাউজিং পারা।

🔴 ইংরেজি ভাষা দক্ষতা: ফ্রিল্যান্সিং করতে গিয়ে আপনাকে বাইরের দেশের ক্লায়েন্টদের সঙ্গে কথা বলা এবং কাজ বুঝিয়ে দেওয়া লাগবে, অনেক বাহিরের ব্লগ পড়তে হবে, অনেক মার্কেটপ্লেসে জয়েন থাকতে হবে। তাই আপনাকে অবশ্যই ইংরেজিতে দক্ষ হতে হবে।

🔴 দক্ষতা অর্জন: ফ্রিল্যান্সিং করার আগে আপনি কোন বিষয়ে (গ্রাফিক ডিজাইন, মার্কেটিং, ওয়েব ডিজাইন ইত্যাদি) দক্ষ, তা ভালোভাবে জানতে হবে। কারণ, নির্দিষ্ট বিষয়ে দক্ষতা না থাকলে ফ্রিল্যান্স কাজ করা বেশ কঠিন।

🔴 আত্মবিশ্বাস: আপনাকে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে। কোনো কাজ নেওয়ার সময় অবশ্যই ভেবে দেখতে হবে আপনি কাজটি নির্দিষ্ট সময়ে ভালোভাবে শেষ করতে পারবেন কি না। এ জন্য অনলাইন মার্কেটপ্লেসে নিজের দক্ষতা ভালোভাবে উপস্থাপন করতে হবে। ক্লায়েন্টকে জানাতে হবে যে আপনি তার কাজের জন্য উপযুক্ত

🔴 প্রবলেম সলভিং স্কিল: কাজ করার সময় বিভিন্ন সমস্যা সমাধানের কৌশল জানতে অনলাইনে দ্রুত এবং সঠিকভাবে তথ্য খোঁজার কৌশল জানতে হবে। কারণ, ফ্রিল্যান্স কাজ করতে গেলে মাঝেমধ্যেই বেশকিছু সমস্যার মুখোমুখি হতে হয়, যা ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে সমাধান করা সম্ভব।

🔴 ফ্লেক্সিবিলিটি: ক্লায়েন্টের সমস্যা সমাধানের মনমানসিকতা থাকতে হবে। কোনোভাবে জোড়াতালি দিয়ে কাজ জমা দেওয়া যাবে না। শুধু তাই নয়, ক্লায়েন্টের চাহিদামতো একাধিকবার জমা দেওয়া কাজে পরিবর্তন আনার মানসিকতাও থাকতে হবে। বিরক্তবোধ করা যাবে না, এতে বাজে রেটিং পেতে পারেন।

ফ্রিল্যান্সিং করে কত টাকা উপার্জন করা যায়:
এই পেশাতে উপার্জনের কোন লিমিট নেই এবং মাসিক উপার্জন সম্পূর্ণ নির্ভর করে আপনার উপর। আপনি যদি ভালোভাবে কাজ করলে মাসিক ১০,০০০ ডলারেরও বেশি উপার্জন করতে পারবেন।
অনেকেই মনে করেন, দুই থেকে চার মাস ফ্রিল্যান্সিং করলেই অনেক টাকা আয় করা যায়। এ ধারণা একদম ভুল। ভালোভাবে যেকোনো কাজ শিখে ফ্রিল্যান্সিং করার সময় প্রথমে আয়ের পরিমাণ খুব কম থাকে। ক্লায়েন্টদের কাছ থেকে কাজ পেতেও অনেক বেশি সময় প্রয়োজন হয়। আর তাই হাতে যথেষ্ট সময় এবং ধৈর্য থাকলেই কেবল ফ্রিল্যান্সার হিসেবে কাজের চিন্তা করতে হবে।
টাকার চিন্তা করার আগে আপনাকে দেখতে হবে আপনি কি কাজ পারেন কিংবা আপনি কাজ করতে আগ্রহী না কি। যদি পারেন তবে কেমন পারেন এবং আপনি কতো সময় দিতে পারবেন।
বর্তমানে সবথেকে বেশি আয় হয় ওয়েব ডেভলপমেন্ট, অ্যাপ ডেভলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ভিএফএক্স এইসব থেকে।
এছাড়াও ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে প্রযুক্তিনির্ভর কাজের সংখ্যা বেশি থাকায় নিজেকে প্রযুক্তিতে সবসময় হালনাগাদ রাখতে হবে। পাশাপাশি দ্রুত আয়ের মানসিকতা বাদ দিয়ে সময় নিয়ে ভালোভাবে কাজ শেষ করতে হবে।
কীভাবে পারিশ্রমিক পাবেন?
অনলাইনে কাজ করে অর্থ উপার্জন করার পর সঠিক জ্ঞান না থাকলে নানা কারণে প্রতারিত হয়ে অর্থ হারিয়ে ফেলার সম্ভাবনা আছে। ইন্টারনেট কিন্তু খুব নিরাপদ কোন জায়গা নয়। তাই সঠিক পদ্ধতি না জানলে খুব সহজেই আপনি বোকা বনে যেতে পারেন। মার্কেটপ্লেসগুলোর পেমেন্ট অপশনে গেলে জানা যায়, সেই সাইটগুলো কোন কোন মাধ্যমে পেমেন্ট করে থাকে।
পেপ্যাল বিশ্বের সব থেকে জনপ্রিয় এবং অনলাইনে লেনদেনের ক্ষেত্রে বিশ্বস্ত একটি মাধ্যম। তবে বাংলাদেশে পেপাল এর সার্ভিস না থাকার কারণে এ দেশের ফ্রিল্যান্সারদের অনলাইন থেকে আয়ের অর্থ উত্তোলন করা অনেক বেশি কষ্টকর ছিল।
পেওনিয়ার অনেকটাই সে সমস্যা দূর করে দিয়েছে । বর্তমানে প্রায় সব মার্কেটপ্লেসেই পেপালের বিকল্প হিসেবে পেওনিয়ার ব্যবহার করা হচ্ছে। এটি বিশ্বব্যাপী ফ্রি মাস্টারকার্ড প্রদানকারী প্রতিষ্ঠান। পেওনিয়ারের প্রিপেইড, ডেবিট, মাস্টার কার্ডের মাধ্যমে আপনি বিভিন্ন কোম্পানি থেকে পেমেন্ট গ্রহণ করতে পারবেন কিংবা পেমেন্ট করতেও পারবেন।
ফ্রিল্যান্সিং -এর সুবিধা-অসুবিধা:
ফ্রিল্যান্সিং যেমন প্রচুর সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, তেমনি অনলাইন ফ্রিল্যান্সিং করতে হলে বেশ কিছু বাধার সম্মুখীন হতে হয়।
ফ্রিল্যান্সিং -এর সুবিধা:

🔴 কাজের ক্ষেত্রে স্বাধীনতা:
এখানে কাজের ক্ষেত্রে স্বাধীনতা মানে, আপনি চাইলে অর্ডার নিতেও পারেন, আর আপনার যদি সমস্যা থাকে তাহলে অর্ডার নাও নিতে পারেন! কোন বাধ্যবাধকতা ছাড়াই আপনি কাজ থেকে ছুটি নিতে পারেন। তবে, আপনি যদি কোন কাজ নিয়ে থাকেন, তাহলে নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে সেই কাজ জমা দেওয়া আপনার জন্য আবশ্যক!

🔴 সময়ের স্বাধীনতা:
এর কোনো বাধাধরা সময় নেই, যেকোন সময় কাজ আসতে পারেন, আবার নাও আসতে পারেন। ফিল্যান্সিং সেক্টরে আপনি একটি অর্ডার নিলে সেই অর্ডারের একটি নির্দিষ্ট ডেডলাইন থাকে। আপনাকে এই সময়ের মধ্যে বায়ারের কাজ শেষ করতে হবে। কিন্তু, আপনি কাজটি সকালে করবেন না বিকালে, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার!

🔴 ঘরে বসে কাজ করার সুবিধা:
আপনি যেখানেই থাকুন না কেন, কাজ ঠিক মতো করে জমা দিতে পারলেই বায়ার খুশি!

🔴 নিজের পছন্দের কাজ করার স্বাধীনতা:
ফ্রিল্যান্সিং এ আপনি চাইলে কাজ নিবেন, আর না চাইলে কাজ নিবেন না, সেটা সম্পুর্ণ আপনার ব্যাপার! কেউ আপনাকে সেই জন্য কিচ্ছু বলবে না, বা তাদের সেই অধিকার নেই!

Find & hire top freelancers, web developers & designers inexpensively. World's largest marketplace of 50m. Receive quotes in seconds. Post your job online now.

Address

Dhaka
1632

Alerts

Be the first to know and let us send you an email when Wikidia IT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Wikidia IT:

Share