28/02/2021
সরকার প্রদত্ত ফ্রিল্যান্সার আই.ডি কার্ড কি নিবেন নাকি নিবেন না? নিলে কি সুবিধা আর না নিলে কি সমস্যা হবে?
#যারা ফ্রিল্যান্সিংকে জীবনের একমাত্র প্রফেশন হিসেবে নিয়েছেন কেবলমাত্র তাদের জন্য এই কার্ডটি প্রয়োজন।
#ব্যাংক একাউন্ট করতে ইনকাম সোর্স এর ডকুমেন্ট বা যে কোন প্রফেশনাল আই.ডি কার্ড সাবমিট করতে হয়। তাছাড়া অন্যান্য অনেক সরকারী সুবিধা পেতে বা সেবা নিতে একটি প্রফেশনাল আইডেন্টিটির প্রয়োজন হয়। যেমন বাচ্চাকে স্কুলে ভর্তি করাতে, জমি রেজিষ্ট্রি করাতে ইত্যাদি অনেক ক্ষেত্রেই ভেলিড পেশাগত পরিচয় দিতে হয়। সেই ক্ষেত্রে এই কার্ডটি প্রফেশনাল ফ্রিল্যািন্সারদের হেল্প করবে।
#এতদিন ফ্রিল্যান্সিংকে মানুষ পেশা মনে করত না। মনে করত জাষ্ট টুকটাক ইনকাম। কিন্তু এই কার্ড দেয়ার মাধ্যমে সরকার ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে আনুষ্ঠানিক ভাবে সম্মান দিল। মানুষ বুঝবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী যেমন পেশা তেমনি ফ্রিল্যান্সিংও একটি সিরিয়াস পেশা। সুতরাং এখন থেকে আপনি নিজেকে গর্ব করে নিজের পেশাগত পরিচয় দিতে পারবেন। ফ্রিল্যান্সার শুনলে মানুষ আকাশ থেকে পড়বে না।
#চৌধুরী সাহেবকে রাজী করানো। বিয়ের কাবিননামা তৈরী করতে এই কার্ড লাগবে না কিন্তু চৌধুরী সাহেবকে ম্যানেজ করতে এই সরকার প্রদত্ত আই.ডি কার্ড হেল্প করতে পারে। তবে এই লজিকটা খুব একটা কাজ দিবে বলে মনে হয় না। ( ফ্রিল্যান্সিং করে ভাল একটা অবস্থানে গেলে চৌধুরী সাহেবরা এমনিতেই লাইন ধরবে, হা হা হা)
#মার্কেটপ্লেস বা বিদেশী কোম্পানীতে সরাসরি কাজ করতে এই কার্ড দেখাতে হবে না। অর্থৎ ফ্রিল্যান্সিং করতে এই কার্ড এর কোন গুরুত্ব নেই।
#সবচাইতে কষ্ট লাগল এটা দেখে যে সরকার এই কার্ড নেয়ার জন্য ১৫০০ টাকা ফি নির্ধারণ করে দিয়েছে। এটা একদম অনুচিত হয়েছে। সরকার এটা ফ্রি দিয়ে বড় মনের পরিচয় দিতে পারত। এমনিতেই তো ফ্রিল্যান্সাররা প্রতি বছর হাজার হাজার কোটি টাকা রেমিটেন্স আনছে যেটা আমাদের ফরেন রিজার্ভ এবং অর্থনীতিকে সমৃদ্ধ করছে। ফ্রিল্যান্সাররা হল রেমিটেন্স যোদ্ধা।
#আশা করি সরকার এই ফি উনিয়ে নিয়ে মহত্বের পরিচয় দিবেন এবং এই সেক্টরকে ডেভেলপ করার জন্য পর্য়ান্ত প্রণোদনা, ভর্তুকি দিয়ে আমাদের পাশে থাকবেন।
#আই.ডি কার্ড এর চাইতেও আমাদের বেশী দরকার পেপ্যাল। দেশের সর্বোচ্ছ পর্য়ায়ের নীতি নির্ধারকগণ যদি আন্তরিকভাবে এটা ভাবেন তবে নিশ্চিত তারা পেপ্যালকে দেশে আনতে সক্ষম হবেন । যদিও পেপ্যাল ছাড়া আমাদের ফ্রিল্যান্সিং ইনকাম আনতে কোন প্রবলেম হচ্ছে না কিন্তু এটি থাকলে আমরা কম খরচে তাৎক্ষণিক টাকা আনাতে পারতাম।
ফ্রিল্যান্সার আই.ডি কার্ড এপ্লাই লিংক:
Get accredited by the government of Bangladesh of your Freelance Work and Online Earnings. This virtual card will identify you as a freelancer and verify your earnings and career reputation.