MainlyCoding.com

MainlyCoding.com Mainly Coding (মেইনলি কোডিং) is a Personalized Online Learning Platform dedicated to learning and teaching Programming practically in Bangla.

2022 will be a very big year for Mainly Coding and for all of you. Thank you so much for staying with us.  Stay tuned. ✌...
31/12/2021

2022 will be a very big year for Mainly Coding and for all of you. Thank you so much for staying with us. Stay tuned. ✌🏻

And wish all of you a very HAPPY NEW YEAR.

একটি সত্যি কথা কি জানেন? গুগোল, ফেসবুক যারা বানিয়েছে, তারাও কিন্তু একটা সময় আপনার মতোই একজন জিরো লেভেলের প্রোগ্রামার ছ...
22/12/2021

একটি সত্যি কথা কি জানেন? গুগোল, ফেসবুক যারা বানিয়েছে, তারাও কিন্তু একটা সময় আপনার মতোই একজন জিরো লেভেলের প্রোগ্রামার ছিল। প্রোগ্রামিং জানার জন্য কম্পিউটারের নাড়িভুঁড়ি খুব ভালো না জানা থাকলেও চলবে। শুনে অবাক হবার কিছু নেই। ব্যাপারটা একদমই সত্যি। বইটি শেষ করে না হয় নিজেই মিলিয়ে নিন আমার কথার সাথে! হয়তো কিছুক্ষণ পর আপনি নিজেকেই নিজে বলবেন- “একটু সময় দিলেই আমি পারবো!”

সম্পূর্ণ বইটি পড়তে ভিজিট করুন-
https://mainly.link/PFBFB

🔥 ৫০% স্কলারশিপে মাত্র ৭৫ টাকায়। (সীমিত সময়ের জন্য)🔥 স্কলারশিপ কোড: BIJOY50👉 রিয়েল টাইম কেস স্টাডি, বিজনেস আন্ডারস্ট্যান...
19/12/2021

🔥 ৫০% স্কলারশিপে মাত্র ৭৫ টাকায়। (সীমিত সময়ের জন্য)
🔥 স্কলারশিপ কোড: BIJOY50

👉 রিয়েল টাইম কেস স্টাডি, বিজনেস আন্ডারস্ট্যান্ডিং, পরিসংখ্যান।
👉 বিগ ডেটা, ডেটা মডেলিং, এনালাইসিস এবং এনালিটিক্স।
👉 এআই, মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং।

ইবুকটি নিয়ে বিস্তারিত-
https://mainly.link/ds-ebook

স্মার্ট ইবুকটি নিয়ে যেকোনো প্রশ্ন করতে আমাদের ইনবক্স করুন।

🔥 ৫০% স্কলারশিপে মাত্র ৭৫ টাকায়। (সীমিত সময়ের জন্য)🔥 স্কলারশিপ কোড: BIJOY50👉 অ্যালগরিদম, কমপ্লেক্সিটি, রিকার্সন, Big-O N...
18/12/2021

🔥 ৫০% স্কলারশিপে মাত্র ৭৫ টাকায়। (সীমিত সময়ের জন্য)
🔥 স্কলারশিপ কোড: BIJOY50

👉 অ্যালগরিদম, কমপ্লেক্সিটি, রিকার্সন, Big-O Notation এবং আরও অনেক কিছু।
👉 সি প্রোগ্রামিং দিয়ে দেখানো হয়েছে।

ইবুকটি নিয়ে বিস্তারিত-
https://mainly.link/algo-ebook

স্মার্ট ইবুকটি নিয়ে যেকোনো প্রশ্ন করতে আমাদের ইনবক্স করুন।

🔥 ৫০% স্কলারশিপে মাত্র ৫০ টাকায়। (সীমিত সময়ের জন্য)🔥 স্কলারশিপ কোড: BIJOY50👉 প্রোগ্রামিংয়ে বিগিনারদের জন্য একদম কমপ্লিট ...
18/12/2021

🔥 ৫০% স্কলারশিপে মাত্র ৫০ টাকায়। (সীমিত সময়ের জন্য)
🔥 স্কলারশিপ কোড: BIJOY50

👉 প্রোগ্রামিংয়ে বিগিনারদের জন্য একদম কমপ্লিট গাইডলাইন।
👉 পাইথন প্রোগ্রামিং
👉 ক্যারিয়ার রোডম্যাপ ও জব ইন্টারভিউ প্রস্তুতি।

ইবুকটি নিয়ে বিস্তারিত-
https://mainly.link/PFBFB

স্মার্ট ইবুকটি নিয়ে যেকোনো প্রশ্ন করতে আমাদের ইনবক্স করুন।

বিজয়ের ৫০ বছরের সুবর্ণজয়ন্তীতে ৫০% স্কলারশিপ থাকছে মেইনলি কোডিংয়ের সকল ইবুকে (৩১ ডিসেম্বর পর্যন্ত)।স্কলারশিপ কোড: BIJOY5...
15/12/2021

বিজয়ের ৫০ বছরের সুবর্ণজয়ন্তীতে ৫০% স্কলারশিপ থাকছে মেইনলি কোডিংয়ের সকল ইবুকে (৩১ ডিসেম্বর পর্যন্ত)।

স্কলারশিপ কোড: BIJOY50
https://mainly.link/BIJOY50

👉 বিগিনারদের জন্য প্রোগ্রামিং -
প্রোগ্রামিংয়ে বিগিনারদের জন্য একদম কমপ্লিট গাইডলাইন এবং ক্যারিয়ার রোডম্যাপ দিয়ে সাজানো "বিগিনারদের জন্য প্রোগ্রামিং" এই ইবুকটি। পাইথনে হাতেখড়ি থেকে শুরু করে কম্পিউটার এবং প্রোগ্রামিংয়ের যাবতীয় সকল প্রশ্নের উত্তর দিবে এই ইবুকটি।

👉 অ্যালগরিদম ও Big-O Notation -
এই ইবুকটিতে অ্যালগরিদমের কমপ্লেক্সিটি, Big-O Notation এবং রিকার্সন নিয়ে পূর্ণাঙ্গ ধারণা দেওয়া হয়েছে। একজন বিগিনারের জন্য অভয় দিতে এই বইটি যথেষ্ট।

👉 ডেটা সায়েন্স শুরুর আগে -
মূলত, এই ইবুকটিতে ডেটা সায়েন্স সম্পর্কে একদম শূন্য থেকে প্রফেশনালি শেখার পুরো ভিত্তিটা তৈরী করে দেওয়া হয়েছে। ভবিষ্যতের ডেটা সায়েন্টিস্ট হবার যাত্রাটি শুরু হোক এখনই।

🔥মেইনলি কোডিংয়ের সকল ইবুক-
https://mainly.link/BIJOY50

🔥স্কলারশিপ কোড: BIJOY50

প্রশ্ন ৭: মাঝে মাঝে কোডিং করতে আগ্রহ হারিয়ে ফেলি কেন?"প্রোগ্রামিং করতে আগ্রহ হারিয়ে ফেলেছি বা প্রোগ্রামিং নিয়ে ফ্রাস্ট্র...
14/12/2021

প্রশ্ন ৭: মাঝে মাঝে কোডিং করতে আগ্রহ হারিয়ে ফেলি কেন?

"প্রোগ্রামিং করতে আগ্রহ হারিয়ে ফেলেছি বা প্রোগ্রামিং নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি" - এমন সিচুয়েশন দুনিয়ার সকল প্রোগ্রামাদেরই কম বেশি ফেইস করতে হয়েছে। এটিকে বলা হয় "ইমপস্টর সিনড্রম" (Impostor Syndrome)। এটিকে একটি রোগ হিসাবেও ধরতে পারেন। সাধারণত প্রোগ্রামিং জগতের শুরুর দিকে অথবা মাঝ পথে এসে এই রোগটির প্রভাব দেখা যায় অনেকের মাঝেই।

আমার যখন প্রোগ্রামিংয়ে হাতেখড়ি হয়েছিল, মাস খানেক পরে নিজেই এটির স্বীকার হয়েছিলাম। বানিয়ে বলছিনা- কম বেশি সবাই-ই এটি দ্বারা আক্রান্ত হয়েছেন এবং হচ্ছেন।

তখন মনে হয় যে, "আমাকে দিয়ে আর হবে না", "এগুলো আমার জন্যে নয়", অথবা "আমি আর কুলাতে পারছি না"। অনেকের আবার এক ধরণের অনিহাও চলে আসে প্রোগ্রামিংয়ের প্রতি।

মজার বিষয় হল- ঠিক এ সময়েই যারা "লেগে থাকেন" তারাই এই ইমপস্টর সিনড্রম কাটিয়ে উঠতে পারেন।

ইমপস্টর সিন্ড্রম হওয়ার কারণগুলোর মাঝে উল্লেখযোগ্য কারণ হল- আসে পাশের মানুষদের স্কিল দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে যাওয়া, অথবা কোন কঠিন কোডিং বা ফ্রেমওয়ার্ক শিখতে যেয়ে হোঁচট খাওয়া। মনের ভেতর ভয়য়ের জন্ম হওয়া বা অনিচ্ছা চলে আসা।

অনেকে বলেন যে- আমি আগ্রহ হারিয়ে ফেলছি, কিভাবে কোডিং শিখব? প্রকৃতপক্ষে, এখনও আপনার আগ্রহ আছে বলেই, এখনও আপনি মানুষজনকে জিজ্ঞেস করছেন কিভাবে পরিত্রাণ পাওয়া যায়। পুরোপুরি আগ্রহ হারিয়ে ফেললে এটি নিয়ে আর দ্বিতীয়বার ভেবেও দেখতেন না।

আপনার যেটা হয়েছে তা হল- কোড করে আপনি আর মজা পাচ্ছেন না, অথবা প্রোগ্রামিং করার জন্যে আপনি রেগুলার সময় দিতে পারছেন না। আর তা না হলে আপনি প্রোগ্রামিংয়ের ভেতরকার গল্পটি ঠিক মতো ধরতে পারেন নি এখনও।

এই সমস্যা সমাধানের জন্যে আপনি আপনার ব্যাক্তিগত রুটিন ঠিক করুন। এটি আমরা বেশিরভাগ মানুষই পাত্তা দেই না। কিন্তু খুবই প্রয়োজনীয় বিষয় এটি।

১. কোড করার সময় এক বোতল বা গ্লাস পানি নিয়ে বসুন, যাতে ডিহাইড্রেটেড হয়ে ব্রেইন দুর্বল হয়ে না যায়। কিছুক্ষণ পর পর পানি বা কফিতে একটু চুমুক দেওয়াটাই আপনাকে কোড করতে ইচ্ছা জুগাবে, ট্রাস্ট মি।
২. ফেইসবুক, ইউটিউব, বা ইন্সটাগ্রামের অন্যান্য ভিডিওগুলোতে হুট করে চলে যাচ্ছেন কিনা সেদিকে খেয়াল রাখুন। একবার মন ঘুরে গেলে, ওইদিন আর কোড করা হবে না। এটা তো আজকেই আমার হল 😑
৩. প্রোগ্রামিং করার সময় যথেষ্ট গুরুত্ব দিয়ে ওই সময়টুকু ব্যাবহার করুন। প্রোডাক্টিভিটি বাড়াতে হবে তো!
৪. কোড করার আগে একটু আয়োজন করে বসুন। যেমন- খুব ক্ষুধায় না থাকা, টেবিলটা একটু পরিপাটি করে বসা, ইত্যাদি।
৫. অনেক দিন পর পর কোডিং করতে বসলে রীতিমতো কখনই সফলতা আসবে না। আমি নিজেই ১ এক মাসের মতো কোডিং না করলে অ আ ক খ সব ভুলে যাই।
৬. সবসময় একটানা কোড করে যেতে থাকবেন না। মাঝে মাঝে একটু উঠে হাঁটাহাঁটি করুন অথবা সাময়িক বিশ্রাম নিন। ফেটিগ ধরে গেলে আর কিছুই ভালো লাগবে না। (তবে ক্ষেত্র বিশেষে দীর্ঘক্ষণ কাজ করতেই পারেন। আমি রেগুলার সময়ের কথা বললাম।)
৭. সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল- যাই শিখেছেন তা দিয়ে নিজের মতো করে ছোট খাটো কিছু না কিছু করতে চেষ্টা করুন। ব্রেইনকে কাজে না লাগালে জং ধরে যাবে, এটাই স্বাভাবিক।

আর সব থেকে ভালো হয়, যে কোনো টপিকের বিষয়বস্তু বোরিং লাগলে প্লাটফর্মটা চেইঞ্জ করে অন্য কোথাও থেকে শিখুন। এবং শেখার সময় নিজ দায়িত্বে হালকা পাতলা রিসার্চও করুন। এতে শেখার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে বহুগুণে।

Remember:
Nothing is complex, you just need a good teacher and a good example.

সম্পূর্ণ বইটি পড়তে ভিজিট করুন-
https://mainly.link/PFBFB

হ্যাপি কোডিং 🙂

দক্ষ প্রোগ্রামিং স্কিল ছাড়াও একজন সফল প্রোগ্রামার হতে হলে আপনার নিম্নবর্তী স্কীলগুলো থাকতে হবে- (১)  ইংরেজির উপরে ভালো দ...
10/12/2021

দক্ষ প্রোগ্রামিং স্কিল ছাড়াও একজন সফল প্রোগ্রামার হতে হলে আপনার নিম্নবর্তী স্কীলগুলো থাকতে হবে-

(১) ইংরেজির উপরে ভালো দক্ষতা (কারণ, প্রোগ্রামিং নিয়ে লেখা প্রায় সব রিসোর্স-ই ইংরেজিতে)।
(২) একটা প্রোগ্রামিং ল্যাংগুয়েজের/ ফ্রেমওয়ার্কের/ লাইব্রেরীর ডকুমেন্টেশন পড়ার ও বোঝার ধৈর্য।
(৩) কোনো প্রোগ্রামিং সমস্যায় পরলে তা সমাধান করার মানসিকতা।
(৪) গুগোল সার্চ করে আপনি যা জানতে চাচ্ছেন তা কম সময়ে বের করতে পারার দক্ষতা।
(৫) আপনার সিনিয়রদের কোড ও অন্যান্য জায়গা (যেমন- ওপেন সোর্স প্রজেক্ট, অনলাইন টিউটোরিয়াল ইত্যাদি) থেকে নতুন কন্সেপ্ট, টেকনিক বা কোডিং স্টাইল আয়ত্ত করার সামর্থ।
(৬) সম্পূর্ন নতুন কোনো একটি ল্যাংগুয়েজ/ ফ্রেমওয়ার্ক/ লাইব্রেরী আয়ত্ত করার ফ্লেক্সিবিলিটি।
(৭) আপনার বাছাই করা যেকোনো একটি বা দুইটি ল্যাংগুয়েজের ভেতরের খুঁটিনাটি সম্পর্কে জানা এবং কোন ধরনের প্রজেক্টের জন্য কোন ল্যাংগুয়েজ/ ফ্রেমওয়ার্ক/ লাইব্রেরী বেশি উপযুক্ত সে সম্পর্কে জানা।
(৮) যে ল্যাংগুয়েজ শিখছেন সেটা দিয়ে ছোটখাটো কয়েকটি প্রজেক্ট বানিয়ে অভিজ্ঞতা অর্জন করা।
(৯) সময় সঠিকভাবে ব্যবস্থাপনা করার দক্ষতা অর্জন করতে হবে এবং বিশেষ করে টাচ টাইপিং নিজের আয়ত্তে আনতে হবে (এই স্কীল না থাকলে সময় কুলাতে পারবেন না)।
(১০) সর্বশেষে, সবসময় নতুন কিছু সেখার জন্য নিজেকে উন্মুক্ত রাখা।

এখানে লক্ষ্য করলে দেখবেন, এই পয়েন্টগুলোর মধ্যে কোনো বিশেষ প্রোগ্রামিং ল্যাংগুয়েজের নাম দেইনি, এবং এটি পুরোপুরি ইচ্ছাকৃত।

সম্পূর্ণ বইটি পড়তে ভিজিট করুন-
https://mainly.link/PFBFB

প্রশ্ন ৯: মোবাইল অ্যাপস/ গেমস/ সফটওয়ার বানাতে চাই, কিভাবে আগাবো?একটা অ্যাপ, গেম বা সফটওয়্যারকে আপনি একটি বাড়ির সাথে তুলন...
08/12/2021

প্রশ্ন ৯: মোবাইল অ্যাপস/ গেমস/ সফটওয়ার বানাতে চাই, কিভাবে আগাবো?

একটা অ্যাপ, গেম বা সফটওয়্যারকে আপনি একটি বাড়ির সাথে তুলনা করতে পারেন। ধরুন, আপনি একটি বাড়ি বানাতে চান। বুঝানোর সাপেক্ষে বলছি- এখন বাড়ি আপনি একাই বানাতে চান, অন্য কোনো মিস্ত্রির হেল্প ছাড়া। এজন্যে কি আপনাকে অনেক ধরনের কাজ জানতে হবে না?
ধরুন, আপনি শুধু রাজ মিস্ত্রির কাজ জানেন, কিন্তু রংমিস্ত্রি, ইলেক্টিশিয়ান, কাঠমিস্ত্রি এদের কাজ না জানলে বাড়ি কি একা বানানো সম্ভব? অথবা শুরু করলেও কি এভাবে শেষ করতে পারবেন? বা একটা কাজ শেষ হলেও বাকিগুলো ছাড়া কি কেও এটিকে বাড়ি বলবে?

অ্যাপ-গেম-সফটওয়্যার বানানো বিষয়টা ঠিক এমনই। একটা প্রোগামিং ল্যাংগুয়েজ শিখেই অ্যাপ, গেম বা ওয়েবসাইট বানানো যায় না। এটা দিয়ে শুধু আপনি রাজমিস্ত্রির কাজ অর্থাৎ গঠন বানাতে পারবেন। রঙ করতে হলে আপনাকে ডিজাইন শিখতে হবে, চালানোর উপযোগী করতে হলে নানানরকম এপিআই ইউজ করতে হবে। অর্থাৎ, বিভিন্ন ধরনের কাজ আছে একটা অ্যাপ বা গেম বা কোনো সফটওয়্যারে কিংবা একটি ওয়েবসাইটের পেছনে। তাই একদম শুরুতেই এগুলোতে গভীরভাবে মনোযোগ দেয়া ভালো না। তো প্রথমে করবটা কি?

প্রথমে একটা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ খুব ভালোভাবে শিখুন। যারা অ্যাপ বা সফটওয়্যার বানায়, তারা সকলেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আগে খুব ভালো করে শিখে নিয়েছিলেন। আর গেম বানানোর ক্ষেত্রে তো আরও বেশি জোর দেওয়া উচিৎ।
সুতরাং বুঝতেই পারছেন, আর যাই হোক যেকোনো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব ভালো করে শিখা লাগবেই। একটি শিখলে অন্যটিতে বেশি সময় দেওয়া লাগে না; কথাটি বললাম কারণ আপনার সামনে কাজের প্রয়োজনে এবং সুবিধার্থে একাধিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার দরকার হতেও পারে।
তবে, সামনে কি হবে না হবে, এগুলো না ভেবে আপনি শুরু করে দিন। বাকিটা এমনিতেই মাথায় চলে আসবে কিভাবে কি করা উচিৎ।

এরপর প্রবলেম সল্ভিং এ মনোযোগ দিন। ছোট খাটো প্রোজেক্ট করুন। কিছু বানানোর চেষ্টা করুন। গুগোল-ইউটিউবে ঘাঁটাঘাঁটি করুন। তারপর যখন দেখবেন এগুলোর মাস্টার হয়ে গেছেন, এরপর আপনাকে অ্যাপ ডেভেলোপিং বা সফটওয়্যার বা গেম বানানোর জন্যে আলাদা কিছু শিখতে হবে। এগুলকে বিভিন্ন রকম নামে ডাকে মানুষ, যেমন- ফ্রেমওয়ার্ক, লাইব্রেরি, প্ল্যাগইন, এপিআই ইত্যাদি। একেকটির একেক রকম কাজ। তখন বুঝবেন প্রোগ্রামিং এর ব্যাসিক শেখা কতটা হেল্পফুল ছিলো। নাইলে মাথার উপর দিয়ে যেত এসব।

সম্পূর্ণ বইটির লিংক নিচে দেওয়া হল।

প্রোগ্রামিং নিয়ে এরকম হাজারো সব প্রশ্নের উত্তর দিবে এই ইবুকটি-
https://mainly.link/PFBFB

ইবুকটি নিয়ে আরও বিস্তারিত জানুন-
https://mainly.link/PFBFB

প্রোগ্রামিং নিয়ে বাংলায় সব থেকে সহজ এবং বিস্তারিত কন্টেন্ট পেতে যুক্ত থাকুন আমাদের সাথে।আমাদের আছে স্মার্ট ইবুক, যেখানে ...
06/12/2021

প্রোগ্রামিং নিয়ে বাংলায় সব থেকে সহজ এবং বিস্তারিত কন্টেন্ট পেতে যুক্ত থাকুন আমাদের সাথে।

আমাদের আছে স্মার্ট ইবুক, যেখানে বইয়ের ভেতরেই হাতে কলমে কোডিং প্র্যাকটিস করতে পারবেন, এমনকি মোবাইল থেকেও।

মেইনি কোডিং ওয়েবসাইট -
https://mainlycoding.com/
আমাদের স্মার্ট ইবুক -
https://mainlycoding.com/ebooks/
ফেসবুক পেইজ -
https://www.facebook.com/mainlycoding/?ref=page_internal
মেইনলি কোডিং ইউটিউব -
https://www.youtube.com/c/MainlyCoding
ফেসবুক গ্রুপ -
https://www.facebook.com/groups/10ms.programming
ফেসবুক একাডেমী গ্রুপ -
https://www.facebook.com/groups/488703138594786
লিংকডইন -
https://www.linkedin.com/company/26658997/admin/

 #বিগিনারদের_জন্য_প্রোগ্রামিং_এবং_কম্পিউটার_সায়েন্সবিগিনারদের জন্য একদম কমপ্লিট গাইডলাইন এবং ক্যারিয়ার রোডম্যাপ দিয়ে সাজ...
04/12/2021

#বিগিনারদের_জন্য_প্রোগ্রামিং_এবং_কম্পিউটার_সায়েন্স
বিগিনারদের জন্য একদম কমপ্লিট গাইডলাইন এবং ক্যারিয়ার রোডম্যাপ দিয়ে সাজানো "বিগিনারদের জন্য প্রোগ্রামিং" এই ইবুকটি।

ইবুকটি পড়ুন-
https://mainly.link/PFBFB

বইটিতে যা থাকছে-
- নতুনদের জন্য প্রোগ্রামিং এবং হাতে কলমে অনুশীলন।
- বিশ্বসেরা ১০ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পরিচিতি, ক্যারিয়ার এবং ভবিষ্যৎ।
- ইবুকের ভেতরেই কোডিং প্র্যাকটিস করার সুবিধা।
- কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে হাজারো সব প্রশ্নের উত্তর।
- একজন সফল প্রোগ্রামার হওয়ার টিপস ও সিলেবাস।
- প্রোগ্রামিং শেখার সব টপ রিসোর্সগুলো।
- কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনার জন্য? এবং তাতে দক্ষতা অর্জন।
- কম্পিউটার সায়েন্সের ফান্ডামেন্টাল কনসেপ্ট।
- প্রোডাক্টিভ প্রোগ্রামিং করার কৌশল।
- প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্টে যা যা করণীয়।
- ক্যারিয়ার রোডম্যাপ এবং প্রফাইল তৈরি।
- আপনার ও প্রোগ্রামিংয়ের ভবিষ্যৎ।

এই ইবুকটি শেষ পর্যন্ত পড়লে আপনার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহার করা নিয়ে বেসিক আইডিয়াটি তৈরী হয়ে যাবে এবং প্রোগ্রামিং নিয়ে আপনার নিজের ভবিষ্যৎ অগ্রগতির আনুষঙ্গিক সকল তথ্য-উপাত্ত পেয়ে যাবেন। আর একজন প্রোগ্রামার হবার যাত্রাটিও সহজ হয়ে যাবে।
এখানে ইবুকের ভেতরেই আপনি কোডিং প্র্যাকটিস করতে পারবেন। রয়েছে আমাদের মেইনলি কোডিংয়ের নিজস্ব তৈরি করা ইন-বিল্ট কম্পাইলার এবং এডিটর।

ইবুকটি সম্পর্কে আরও বিস্তারিত জানুন-
https://mainly.link/PFBFB

 #অ্যালগরিদম_ও_Big_O_Notationএই ইবুকটিতে অ্যালগরিদমের কম্প্লেক্সিটি, Big O-Notation এবং রিকার্সন নিয়ে পূর্ণাঙ্গ ধারণা দ...
02/12/2021

#অ্যালগরিদম_ও_Big_O_Notation
এই ইবুকটিতে অ্যালগরিদমের কম্প্লেক্সিটি, Big O-Notation এবং রিকার্সন নিয়ে পূর্ণাঙ্গ ধারণা দেওয়া হয়েছে। একজন বিগিনারের জন্য অভয় দিতে এই বইটি যথেষ্ট। মাতৃ ভাষা বাংলায় প্রোগ্রামিং শিখার সহজ যাত্রাটি শুরু হোক এখনই।

ইবুকটি পড়ুন-
https://mainly.link/algo-ebook

সার্বিকভাবে বইটিতে কি কি থাকছে, তা আমরা এক নজরে দেখি নেই-
- প্রোগ্রামিং এবং অ্যালগোরিদমের মিল ও অমিল
- অ্যালগরিদমের সংজ্ঞা, বৈশিষ্ট্য ও উদাহরণ
- ফ্লোচার্ট এবং সুডোকোড
- অ্যালগরিদম এনালাইসিস ও বিশ্লেষণ
- টাইম কমপ্লেক্সিটি ও স্পেস কমপ্লেক্সিটিতে Big O Notation - কোডিং, গ্রাফ এবং উদাহরণসহ পূর্ণ আলোচনা
- অ্যালগরিদম কতটা বৈচিত্র্যময়!
- অ্যালগরিদম ডিজাইন, বিশ্লেষণ ও অ্যাপ্লিকেশন
- রিকার্সন ও রিকার্সিভ অ্যালগরিদম
- মাস্টার থিওরেম
- ডিভাইড অ্যান্ড কনকার অ্যালগরিদম- কি, কেন, কিভাবে?
- বইটি পড়ার পর আপনার যা করণীয়

বইটি কাদের জন্যে-
- যারা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স শিক্ষার্থী।
- যারা কোনো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ন্যূনতম বেসিকটা জানেন বা শিখছেন।
- অথবা যারা কোডিং স্কিলে বেশ পারদর্শী।
- যারা ফাস্ট এবং এররমুক্ত সফটওয়ার, ওয়েবসাইট বা অ্যাপ বানাতে চান।
- যারা কোডিং বা প্রোগ্রামিংয়ের ভেতরকার গল্প সম্বন্ধে জানতে চান।
- এবং অবশ্যই, যারা বিগ-ও নোটেশন নিয়ে পাকাপোক্ত একটি আলোচনা চান।

ইবুকটি নিতে আরও বিস্তারিত জানুন-
https://mainly.link/algo-ebook

Address

Baunia Bazar Main Road, Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when MainlyCoding.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MainlyCoding.com:

Share