ShahanaWazz SofTech

ShahanaWazz SofTech Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ShahanaWazz SofTech, Software Company, Dhaka.

26/04/2023

R u there

05/11/2022

Boosting is now more easy than earlier.

01/10/2022

ফেসবুক পেইজের প্রতি হাজার একটিভ লাইক ( ফলোয়ার) পাচ্ছেন মাত্র ৬শ টাকায় ।

09/09/2022

page Promote
Post Boosting.
Please be with us

09/09/2022

ঝামেলা হীন ফেসবুক মার্কেটিং এ ত্রুটিহীন বুস্টিং প্রমোশনে ShahanaWaz SofTech এক অনন্য নাম।
আপনার ব্যবসার পরিচয় দিতে আজই যোগাযোগ করুন।

Eng. Shahadat
17/05/2022

Eng. Shahadat

আজ ৭-ই মে। ইঞ্জিনিয়ার্স ডে ২০২২একজন ইঞ্জিনিয়ার হিসেবে আপনার অনুভূতি প্রকাশ করুন।
07/05/2022

আজ ৭-ই মে। ইঞ্জিনিয়ার্স ডে ২০২২

একজন ইঞ্জিনিয়ার হিসেবে আপনার অনুভূতি প্রকাশ করুন।

12/08/2021

We r Developing a Software For SMS marketing.
Keep us in your prayer.
Very soon we r going to launch SMS Marketing in Sha Allah.

ঈদের ব্যস্ততা শেষে আমরা পুনরায় আবার সকল ধরনের সার্ভিস চালু করতে যাচ্ছি, কাল রবিবার থেকে আমাদের সকল অফিশিয়াল কার্যক্রম ...
24/07/2021

ঈদের ব্যস্ততা শেষে আমরা পুনরায় আবার সকল ধরনের সার্ভিস চালু করতে যাচ্ছি, কাল রবিবার থেকে আমাদের সকল অফিশিয়াল কার্যক্রম সার্বিকভাবে শুরু হবে ইন শা আল্লাহ।

24/07/2021
কেন আপনার ইকমার্স ওয়েবসাইট টি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করবেন? পয়েন্ট ১: আপনি ব্যবসায়ী অথবা ব্যবসা শুরু করতে যাচ্ছেন, আপ...
04/07/2021

কেন আপনার ইকমার্স ওয়েবসাইট টি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করবেন?

পয়েন্ট ১: আপনি ব্যবসায়ী অথবা ব্যবসা শুরু করতে যাচ্ছেন, আপনার একটা ওয়েবসাইট দরকার, কিন্তু ওয়েবসাইট বানানোর মত সময় বা প্রচুর অর্থ খরচ করা হয়ে উঠছে না।

পয়েন্ট ২: আপনার অলরেডি একটা ওয়েবসাইট আছে, কিন্তু সেটি একদমই মন মত হয়নি। ওয়েবসাইটে যেরকম ফিচার বা পারফরম্যান্স চেয়েছিলেন সেরকম হয়নি। তাই আপনার নতুন করে আরেকটি ওয়েবসাইট বানানো দরকার।

পয়েন্ট ৩: আপনার ওয়েবসাইটটি আপনি নিজেই মোটামুটি ভাবে পরিচালনা করতে চাচ্ছেন কারও সহযোগিতা ছাড়াই|

অপরের সিচুয়েশন গুলোর যেকোনো একটি ও যদি আপনার জন্য প্রযোজ্য হয়| তাহলে ওয়ার্ডপ্রেস হচ্ছে আপনার জন্য সবথেকে ভালো সমাধান| কারণ ওয়ার্ডপ্রেস হ'ল সম্পূর্ণ ফ্রি এবং ওপেন সোর্স কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস)| যা কিনা পিএইচপি কে ভিত্তি করে তৈরি করা হয়েছে| ওপেনসোর্স হাওয়ায় এটি বিনামূল্যে ব্যবহার করা যায়| ওয়ার্ডপ্রেস ব্যবহার করে একেবারেই কম খরচে (বাৎসরিক ৩-৪ হাজার টাকা বা তার কমেও হতে পারে) কম সময়ে (একদিনের মধ্যেও বেসিক একটা ওয়েবসাইট বানানো সম্ভব) পছন্দমত ফিচার ব্যবহার করে ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারেন।

বর্তমানে ওয়েবসাইট বানানোর জন্য অনেক সফটওয়্যার আছে, তবে আজকে আমরা দেখবো শুধু ওয়ার্ডপ্রেস দিয়েই কেন ইকমার্স ওয়েবসাইট তৈরি করবেন|

সম্পূর্ণ ফ্রি: ওয়ার্ডপ্রেস সরাসরি ডাউনলোড করে ইচ্ছামত ব্যবহার এবং মডিফাই করা যায়| এজন্য কোন টাকা খরচ করতে হয় না| তবে ডোমেইন হোস্টিং কেনার জন্য নূন্যতম কিছু খরচ করতে হয়| তবে বা এখন প্রায় সব কোম্পানিগুলোই হোস্টিং এর সাথে এক বছরের জন্য ডোমেইন ফ্রী দিয়ে থাকে|
দেশি-বিদেশি অনেক কোম্পানি আছে যারা খুব ভালো মানের সার্ভিস দিয়ে থাকে| তবে ডোমেইন হোস্টিং কেনার সময় এর স্পীড, এবং কাস্টমার সাপোর্ট যাচাই করে তবেই কিনবেন| এখন লাইট স্পিড সার্ভার এর ওয়েব সাইট এর স্পিড খুব ভালো হয়| তাই চেষ্টা করবেন লাইট স্পিড সার্ভারের হোস্টিং কেনার জন্য|

সর্বোচ্চ মার্কেট শেয়ার ওয়ার্ডপ্রেস এর দখলে: ২0২১ সালের জুন মাসের সর্বশেষ হিসাব অনুযায়ী প্রায় ৪২% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি! এর মানে হলো প্রতিদিন যদি 100 টা ওয়েবসাইট তৈরি হয় পুরো পৃথিবীতে, এরমধ্যে ৪২ টি ওয়েবসাইট ই তৈরি হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে| সুতরাং বুঝতেই পারছেন বর্তমানে ওয়ার্ডপ্রেসএর জনপ্রিয়তা কতটুকু|

অসংখ্য প্রফেশনাল থিম এবং প্লাগিন: ওয়ার্ডপ্রেসের অফিশিয়াল ওয়েবসাইটে হাজার হাজার ফ্রী থিমস এবং প্লাগইন রয়েছে, আপনি ইচ্ছে করলে এইগুলা ফ্রিতে ব্যবহার করে আপনার নিজের ইচ্ছামত ওয়েবসাইট কাস্টমাইজ করে নিতে পারবেন| তবে কেউ চাইলে প্রিমিয়াম থিম এবং প্লাগিন ব্যবহার করে আপনার ওয়েবসাইট টি কাস্টমাইজ করা যাবে|

আপনি যদি একটি অনলাইন ই-কমার্স স্টোর তৈরি করতে চান, তাহলে এর জন্য আপনাকে Woocommerce প্লাগিন ব্যবহার করতে হবে| অনলাইনে টিউটোরিয়াল বা কোর্স অফার করতে চান? এর জন্যে রয়েছে LifterLMS প্লাগিন| আপনার ওয়েবসাইটে কনটাক্ট ফর্ম তৈরি করতে চাইলে আছে, আছে Contact Form 7 | জটিল সব ফাংশনালিটি যুক্ত করতে পারবেন কোনো কোডিং এক্সপেরিয়েন্স না থাকলেও|

সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি: ওয়াডপ্রেস অনেক বেশি সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি| ওয়ার্ডপ্রেসের কোড লেখা হয়েছে খুবই হাই কোয়ালিটি SEO Compliance মেইনটেইন করে। Yoast SEO এর মত ফ্রি প্লাগিন ব্যবহার করে আপনার ওয়েবসাইট আরও বেশি অপটিমাইজড করতে পারবেন।

হার্ড সিকিউরিটি: ওয়ার্ডপ্রেসের কোড লেখা হয়েছে সিকিউরিটির কথা মাথায় রেখে। এটি ডিফল্ট ভাবেই খুব ভালো নিরাপত্তা নিশ্চিত করে| তবে ওয়েবসাইটের নিরাপত্তা আরও জোরদার করতে বিভিন্ন ফ্রি প্লাগিন ব্যবহার করা যায়|

মাল্টিমিডিয়া ফাইল ফরম্যাট: শুধু Text না! বিভিন্ন ফরম্যাটের ইমেইজ, ভিডিও, অডিও ছাড়াও পিডিএফ বা অন্যান্য ফাইল ম্যানেজম্যান্টের জন্য ওয়ার্ডপ্রেসের Built-in সাপোর্ট রয়েছে!
ওয়ার্ডপ্রেসের আরেকটি শক্তিশালী দিক হল- এটি Embed ফিচার সাপোর্ট করে। এর মানে, আপনি ইউটিউব ভিডিও, ইন্সটাগ্রাম ফটো, টুইটার টুইটস, সাউন্ডক্লাউডের অডিও সহ বিভিন্ন প্ল্যাটফর্মের কনটেন্টের জাস্ট URL টা কপি করে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে Paste করলেই সেটি অটোমেটিক ওয়েবসাইটে এমবেড হয়ে যাবে। বাড়তি আর কিচ্ছু করতে হবে না।

মাল্টিপল ইউজার এবং ইউজার রোল: ওয়ার্ডপ্রেসের বিভিন্ন User-role রয়েছে যেমন Administrator, Editor, Subscriber, Participant, Author, Contributor. প্রতিটা ইউজার রোল এর ক্যাপাবিলিটি আলাদা এবং প্রতিটি role এর জন্য একাধিক (কোনো লিমিট নেই আসলে) ইউজার যুক্ত করতে পারবেন। বিভিন্ন প্লাগিন ইন্সটল করার সাথে সাথে সেই প্লাগিনের সাথে সংশ্লিষ্ট role তৈরি হয়ে যাবে। যেমন customer, instructor, student, moderator, affiliate,etc!

সম্পূর্ণ রেস্পন্সিভ এবং মোবাইল ফ্রেন্ডলি: একটা সময় ছিল যখন মানুষ কেবল কম্পিউটার থেকেই ইন্টারনেট ব্যবহার করত। দিন দিন মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। তাই এই যুগে ওয়েবসাইট বানানোর সময় গুরুত্বের সাথে খেয়াল রাখতে হয় ওয়েবসাইটটা কি মোবাইল, ট্যাব, পিসি সহ সব ডিভাইসেই সুন্দরভাবে কাজ করছে কিনা! ওয়ার্ডপ্রেস ব্যবহার করলে এই বোঝা অনেকটাই হালকা হয়ে যায়। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যেকোনো ডিভাইস থেকেই ব্রাউজ করা যায়।

ওয়ার্ডপ্রেসে সাহায্য করার মতো লোকের অভাব নেই!: বর্তমানে প্রায় প্রতি 100 টা ওয়েবসাইটের মধ্যে ৪২ টি ওয়েবসাইটি তৈরি হয়, যার মার্কেট শেয়ার দাঁড়ায় 64.1 %

সহজ এবং জটিল ওয়েবসাইট : ওয়ার্ডপ্রেস ব্যবহার করে সহজ এবং জটিল সব ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়|

ওয়েবসাইট ম্যানেজ করা: ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি ওয়েবসাইট ম্যানেজ করার জন্য প্রোগ্রামার বা ডেভেলপার হওয়ার দরকার নেই| সাধারণভাবে যে কেউই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ম্যানেজ করতে পারবে| আর এটিই ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তার সবথেকে বড় কারন|

আমার এই কনটেন্টে চেষ্টা করেছি ওয়ার্ডপ্রেস সম্পর্কে পরিপূর্ণ একটা ধারনা দেবার| লেখাটা একটু বড় হয়ে গেল, ভুলত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন|
CEO
ShahanaWaz SofTech.

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ShahanaWazz SofTech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ShahanaWazz SofTech:

Share