Tech Majlis

Tech Majlis Hello guys! This Page is our technology related page. We bring you quality technical tutorials, tips

Google Drive এর কিছু গুরুত্বপূর্ণ Keyboard Shortcuts জেনে নেই।
23/10/2022

Google Drive এর কিছু গুরুত্বপূর্ণ Keyboard Shortcuts জেনে নেই।

অবশেষে টুইটার কিনে নিলেন ইলন মাস্ক। টুইটার কেনার পর এই প্ল্যার্টফর্মটির একাধিক ফিচার সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন বিলি...
02/05/2022

অবশেষে টুইটার কিনে নিলেন ইলন মাস্ক। টুইটার কেনার পর এই প্ল্যার্টফর্মটির একাধিক ফিচার সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন বিলিয়নিয়ার ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। চলুন দেখা নেওয়া যাক, ইলন মাস্কের অধীনে টুইটারে কি কি পরিবর্তন আসতে যাচ্ছে।

বাংলাদেশের ২৬ লাখ ভিডিও সরিয়ে দিল টিকটক!!
27/04/2022

বাংলাদেশের ২৬ লাখ ভিডিও সরিয়ে দিল টিকটক!!

টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কের কাছে প্রায় ৪৩ বিলিয়ন ডলার নগদ মূল্যে মাইক্রো ব্লগিং সাইট টুইটার বিক্রি করতে সম্মত হতে চলে...
26/04/2022

টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কের কাছে প্রায় ৪৩ বিলিয়ন ডলার নগদ মূল্যে মাইক্রো ব্লগিং সাইট টুইটার বিক্রি করতে সম্মত হতে চলেছে টুইটার কর্তৃপক্ষ। এমন তথ্যই জানিয়েছে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ফেসবুক দিন দিন তাদের সিকিউরিটি আপডেট করে যাচ্ছে। কিন্তু হ্যাকাররা বিভিন্নভাবে আমাদের ফেসবুক একাউন্ট হ্যাক করে, আমাদের অন...
11/03/2022

ফেসবুক দিন দিন তাদের সিকিউরিটি আপডেট করে যাচ্ছে। কিন্তু হ্যাকাররা বিভিন্নভাবে আমাদের ফেসবুক একাউন্ট হ্যাক করে, আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে নেয়। তাই আমাদের ফেসবুক একাউন্ট সুরক্ষিত রাখা খুবই জরুরি। চলুন জেনে নেই কীভাবে আপনার ফেসবুক একাউন্টকে সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখবেন.....
* নিজের সঠিক তথ্য ব্যবহার করুন:
অনেকেই ফেসবুকে ফেক তথ্য দিয়ে একাউন্ট করেন, পরে যখন আপনার ঐ ফেসবুক আইডিটি ডিজেবল হয়ে যায়, তখন সে আইডিটি আর ফেরত আনা যায় না।
তাই ফেসবুকে সব সময় চেষ্টা করবেন সঠিক তথ্য দিয়ে অ্যাকাউন্ট খোলার। অবশ্যই সেটা যেন আপনার জাতীয় পরিচয়পত্রের সাথে মিল থাকে। এতে করে যখন আপনার আইডি ডিজেবল হয়ে যাবে, আপনি আপনার আইডি কার্ডের মাধ্যমে ফেসবুকের কাছে আইডি ফেরত আনার জন্য আপিল করতে পারবেন।
* আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বন্ধুদের মোবাইলে আমাদের ফেসবুক লগইন করি, কিন্তু পরে আর সেটা লগআউট করতে ভুলে যাই। এই কারণেও কিন্তু আপনার ফেসবুক আইডিটি হ্যাক হতে পারে। তাই সব সময় অন্যের মোবাইলে ফেসবুক ব্যবহার করে, সেটা সাথে সাথে লগআউট করুন। পারলে সেই ডিভাইস থেকে রিমুভ করে দিন।
আর যদি লগইন করতে ভুলে যান, সেক্ষেত্রে আপনার ফেসবুকের সেটিং থেকে ডিভাইস লগইন অপশন এ গিয়ে, যেই ডিভাইস থেকে লগইন করতে ভুলে গেছেন ওই ডিভাইসকে রিমুভ করে দিন। তাহলে ওই ডিভাইসে লগ আউট হয়ে যাবে।
* লিংকে প্রবেশ করা:
ফেসবুকের মধ্যে স্ক্রল করার সময় অনেক লিংক পাওয়া যায়। অথবা বিভিন্ন সময় মেসেঞ্জারে আমাদেরকে অনেকেই অনেক ধরনের লিঙ্ক মেসেজ করে। তাই না জেনে কোন লিংকে প্রবেশ করবেন না, এতে আপনার অ্যাকাউন্ট হ্যাক হতে পারে।
* টু-ফ্যাক্টর ভেরিফিকেশন:
ফেসবুকে অতিরিক্ত সিকিউরিটির জন্য সব সময় টু-ফ্যাক্টর ভেরিফিকেশন চালু রাখুন। এতে করে কেউ আপনার ইউজারনেম এবং পাসওয়ার্ড জানলেও, আপনার মোবাইলে পাঠানো মেসেজের পিন ছাড়া আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না।
* পাসওয়ার্ড শেয়ার করা:
আপনার ফেসবুক পাসওয়ার্ড কারো সাথে শেয়ার করবেন না। যদি কঠিন পাসওয়ার্ড দিয়ে থাকেন, সেক্ষেত্রে এমন এক জায়গায় লিখে রাখবেন যেখান থেকে কেউ যেন আপনার পাসওয়ার্ড দেখতে না পারে।
* Incognito Mode এর ব্যবহার:
অন্য কারো ডিভাইসে ফেসবুক ব্যবহার করলে সব সময় Incognito Mode এ ব্যবহার করবেন। এতে করে আপনার ফেসবুকের লগইন ইনফর্মেশনস সেইভ থাকবে না।
* ধর্মীয় ও রাজনৈতিক পোস্ট:
ফেসবুকে ধর্ম ও রাজনীতি নিয়ে উল্টাপাল্টা কোন পোস্ট করতে যাবেন না। এতে করে কিন্তু আপনার ফেসবুক একাউন্ট ডিজেবল হতে পারে।
* রাষ্ট্রীয় আইন:
ফেসবুকে রাষ্ট্রীয় আইনের বিপক্ষে যায়, এই ধরনের কোন পোস্ট করতে যাবেন না। এতে করে আপনার ফেসবুক একাউন্ট তো ডিজেবল হবেই, সাথে আপনার জেলও হতে পারে।
এগুলো মানলে আপনার একাউন্ট অনেকটা সুরক্ষিত থাকবে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Tech Majlis posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share