23/08/2026
সেই ২০০৮ সালের কথা। বাংলাদেশে কেবলই শুরু হয়েছে তথ্যপ্রযুক্তির বিপ্লব। আর তাই তখনও এর অপার সম্ভাবনা বেশিরভাগ মানুষের কাছেই অজানা। ঠিক এই সময়েই অদম্য সাহস আর নতুনকে জয় করার প্রবল আগ্রহ নিয়ে যাত্রা শুরু করে ‘অ্যানালাইজেন’।
লক্ষ্য কঠিন সব চ্যালেঞ্জ মোকাবিলা করে টেক জগতের সীমাহীন সম্ভাবনাকে বাস্তবতায় রূপান্তর করা।
তারই ধারাবাহিকতায় অ্যানালাইজেন নেয় এক সাহসী পদক্ষেপ। দেশের সর্বপ্রথম ডিজিটাল মার্কেটিং এজেন্সি হিসেবে আত্মপ্রকাশ করে। তারপর নিজেদের দক্ষতা ও ভিশনারি ভাবনার শক্তিতে ট্র্যাডিশনাল মার্কেটিং-এর ধারণা বদলে দেয়। আমরা হয়ে উঠি ডিজিটাল মার্কেটিং এজেন্সি থেকে ব্র্যান্ড বিল্ডিংসহ সব ধরনের ট্র্যাডিশনাল ও কনভেনশনাল মার্কেটিং-এর একক সলিউশনের নাম।
না, আমাদের এই সাহসী পথচলা সেখানেই থেমে থাকেনি। ২০১৬ সালে লোকাল এজেন্সিগুলো যখন গ্লোবাল এজেন্সির অ্যাফিলিয়েশন নেওয়ার জন্য মরিয়া, তখন আমরা অসীম এক সাহসিকতার সাথে এগিয়েছি স্রোতের সম্পূর্ণ বিপরীতে। সীমানা পেরিয়ে পৌঁছে গেছি আন্তর্জাতিক অঙ্গনে। সিঙ্গাপুর, মিয়ানমার সহ পা রেখেছি সুদূর কানাডায়। এভাবে শুরু থেকেই নতুন নতুন সব চ্যালেঞ্জ নেওয়া ও তা জয় করার অদম্য সাহস আমাদেরকে নিয়ে এসেছে ১৮ বছর বয়সে।
আর ১৮ বছর বয়স মানেই বাধা না মানা, নতুন কিছু করে দেখানোর উদ্দীপনা, দুঃসাহসে সবার থেকে এগিয়ে থাকা। ১৮ বছর বয়সে এসে প্রযুক্তি আর বিজ্ঞাপনের জগতে নতুন নতুন চ্যালেঞ্জ নিতে আমরা এখন শুধু সাহসী নই, বরং দুঃসাহসী, দুরন্ত ও দুর্বার। তাই কবি সুকান্ত’র ‘১৮ বছর বয়স’ কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে বলতে চাই-
‘স্পর্ধায় নিই নতুন সব ঝুঁকি
হোক তা বিজ্ঞাপন বা প্রযুক্তি’