27/09/2022
আগামী বছর জানুয়ারি অর্থাৎ ২০২৩-এর জানুয়ারি থেকে গুগল ক্রোম তাদের একটি বড় আপডেট নিয়ে আসতে চলেছে। এই আপডেট কে গুগোল সিকিউরিটি আপডেট বললেও এর মাধ্যমে ভবিষ্যতে গুগল ক্রোমের ইউজারদেরকে বাধ্যতামূলক অ্যাড দেখতে হবে। Manifest V3 সম্পূর্ণ ভাবে প্রতিস্থাপন করতে চলেছে Manifest V2 কে। গুগলের দাবি এর ফলে ক্রোম ব্যবহারকারিদের ডাটা নিরাপত্তা আরও অনেক বেশি বৃদ্ধি পাবে। কিন্তু কি আসলে এই Manifest V3? চলুন জেনে আসি।
Manifest হল এমন এক ধরনের ফাইল, যা এক্সটেনশন সম্পর্কে ব্রাউজারকে ধারণা প্রদান করে। অর্থাৎ কোনো এক্সটেনশন ব্রাউজারের কোন কোন ফেসিলিটি ব্যবহার করতে পারবে সেটি সম্পর্কে ব্রাউজার ধারণা পায়। যখন এই Manifest -এর নতুন ভার্সন আসে কখন এক্সটেনশনের কার্যাবলীরও পরিবর্তন ঘটে। সুতরাং, Manifest কে বলা যায় এক্সটেনশন এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ফাইল। সোর্স : https://tinyurl.com/5n7azccv
বিগত এক দশকের মধ্যে Manifest এর ক্ষেত্রে এটি সবথেকে বড় পরিবর্তন। গুগলের দাবি তারা, এক্সটেনশনের গোপনীয়তা, নিরাপত্তা এবং কর্ম ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে এ পরিবর্তন এনেছে। এরই ধারাবাহিকতায় ১৭ই জানুয়ারি ২০২২ থেকে গুগোল ওয়েব স্টরে Manifest V2 ব্যবহার করে তৈরি করা কোনো ওয়েব এক্সটেনশন একসেপ্ট করছে না। যদি কোন এক্সটেনশন তাদের নতুন আপডেট আনতে চায় তাহলে তাদের বাধ্যতামূলক Manifest V3 ব্যবহার করতে হবে। এবছরের শেষ অবদি Manifest V2 ব্যবহৃত ওয়েব এক্সপ্রেশন গুলো কার্যকর থাকলেও আগামী বছরের প্রথম দিন থেকে পুরাতন সকল ওয়েব এক্সটেনশন বাতিল হয়ে যাবে। সোর্স : https://tinyurl.com/bdvskxvy
এখন চলে আসবে আসল কথা, অধিকাংশ অ্যাড ব্লকিং এক্সটেনশন গুলো Manifest V2 ব্যবহার করে থাকে। Manifest V2 যেকোনো এক্সেরশন কে রিমোটলি হোস্টেড কোড এক্সেস করতে দিয়ে থাকে। কিন্তু Manifest V3 থেকে এই ফ্যাসিলিটি সম্পূর্ণ হারিয়ে যাচ্ছে। যার ফলে অধিকাংশ এক্সটেনশন যেগুলো, রিমোটলি হোস্টেড কোড ব্যবহার করে তাদের ইঞ্জিন কে পরিচালনা করে, তারা আর কাজ করবে না। ফলে ক্রোম ব্রাউজারের জন্য প্রায় সকল ধরণের ad-blocker কাজ করা বন্ধ করে দেবে।
গুগলের প্রধান রেভিনিউ মাধ্যম হিসেবে কাজ করে গুগলের অ্যাড সার্ভিস। বহু বছর থেকে গুগল তুলনামূলক কম মুনাফা পাচ্ছিল তাদের এই সার্ভিস থেকে। এই পরিবর্তনের ফলে গুগলের মুনাফার পরিমাণ অনেকগুণ বেড়ে যাবে বলে অনেক বিশেষজ্ঞ ধারণা করছেন। কারণ, ব্রাউজারের জগতে গুগল ক্রোম একাই ৬৩% মার্কেট ক্যাপিটাল ধরে রেখেছে। তাদের এই একচেটিয়া জনপ্রিয়তার কারণে তারা যেকোন সিদ্ধান্ত নিতে সাহস পাচ্ছে। কিন্তু এর ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে গুগল ক্রোমের ইউজারদের ইউজার এক্সপেরিয়েন্স। অ্যাডভার্টাইজমেন্ট শুধুমাত্র বিরক্তিকর নয়, এর ফলে নষ্ট হয় কর্মঘন্টা ও ঝুঁকিতে পড়ে ইউজারের নিরাপত্তা। কারণ, Manifest V3 ম্যালিশিয়াস ওয়েব এক্সটেনশন থেকে ব্রাউজারকে নিরাপত্তা প্রদান করলেও বিভিন্ন ওয়েবসাইটের ম্যালিশিয়াস লিংক থেকে কতটুকু নিরাপত্তা দিতে পারবে সেটা সন্দেহের বিষয়।
সুতরাং এখন সময় এসেছে ক্রোম ও ক্রোম বেসড ওয়েব ব্রাউজার গুলো থেকে সরে গিয়ে ভিন্ন কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করার। এদিক দিয়ে সব থেকে এগিয়ে থাকবে ফায়ারফক্স। কিছু কিছু ক্রোম বেসড ওয়েব ব্রাউজার যেমন, Brave এন্ড Vivaldi তাদের ব্রাউজারের জন্য Manifest V2 একসেপ্ট করবে বলে জানিয়েছে। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যায়, যেহেতু তাদের বেজ হিসেবে ক্রোমিয়ম এবং এক্সটেনশন হিসেবে তারা ওয়েব স্টরের এক্সটেনশনস গুলোকে এক্সেপ্ট করে সেহেতু তারা কতটা এই নীতি অবলম্বন করতে পারবে সেটা নিয়ে সন্দেহ রয়েছে।
সুতরাং এখনই সময় ওয়েব ব্রাউসিং হ্যাবিট পরিবর্তন করার। আর যারা Firefox এর পুরোনো ব্যবহারকারী তারা অবশ্যই এই খবরে খুশিই হবেন।
Kazi Z Hossain