24/01/2024
নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৩ এ "বেস্ট স্টোরিটেলিং" ক্যাটাগরিতে টানা তৃতীয় বারের মত বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আর যারা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন, তারা হচ্ছেন "টিম ভয়েজার্স"।
এআইটিএস জেনেসিস এর পক্ষ থেকে টিম ভয়েজার্স এর প্রতি রইলো আন্তরিক মোবারকবাদ ও প্রাণ ঢালা শুভেচ্ছা।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (BASIS) ১০মবারের মতো এই প্রতিযোগিতার বাংলাদেশ পর্বের আয়োজন করে, যা অনুষ্ঠিত হয়েছিলো ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ক্যাম্পাস এ। বিশ্বজয়ী টিম ভয়েজার্স-এর দলনেতা মোঃ খালিদ সাকিব। এছাড়া দলের অন্যান্য সদস্যরা হলেন মোঃ আব্দুল মালেক, মোঃ সাখাওয়াত হোসেন, মোসাঃ ফাহমিদা আক্তার এবং মোঃ আতিক।
অন্যান্য মেন্টরদের পাশা-পাশি এই টিমের সরাসরি মেন্টর হিসাবে দায়িত্ব পালন করেন ওএস আইটি সল্যুশনস লিঃ এর সন্মানিত ম্যানেজিং ডিরেক্টর এবং সি ই ও জনাব মোহাম্মাদ মনিরুজ্জামান।
উল্লেখ্য এবারের আয়োজনে বেসিস সভাপতি রাসেল টি আহমেদ স্যার এর দিক নির্দেশনায়, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বেসিস ডিরেক্টর তানভীর হোসাইন খান, উপদেষ্টা হিসাবে সব সময় কাছে ছিলেন আমাদের সবার প্রিয় মোহাম্মাদ মাহাদি উজ জামান, অ্যামাজন ওয়েব সার্ভিস এর প্রিন্সিপ্যাল ইঞ্জিনিয়ার, আরিফুল ইসলাম অপু, সি ই ও- ই সফট, ৫০ জন স্বেচ্ছাসেবক, ৩০ জন জাজেজ প্যানেল এবং দেশের স্বনামধন্য ৫০ টি আইটি প্রতিষ্ঠানের সন্মানিত সি ই ও/ এম ডি গণ মেন্টর হিসাবে তাদের মূল্যবান সময় ও দিক নির্দেশনা দিয়ে এই বিজয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন। এই ৫০ টি আইটি প্রতিষ্ঠানের মধ্যে আমাদের কোম্পানি এআইটিএস জেনেসিস এবং আমাদের সম্মানিত সিইও শ্রাবণ নাদীমূল ইসলাম ভূঁইয়া মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন।
রাজশাহী অঞ্চলের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের টিম ভয়েজার্স-এর প্রজেক্টের মূল প্রতিপাদ্য “এভরিথিং স্টার্টস উইথ ওয়াটার”। পৃথিবীতে ৩৭০ কোয়িন্টিলিয়ন গ্যালন পানি রয়েছে, তবে এরমধ্যে আমাদের ব্যবহার্য নিরাপদ পানির পরিমাণ শুধুমাত্র ০.০১%। তাদের মিশন ছিল পৃথিবীতে সম্পূর্ণ পানি প্রবাহের পথ বোঝানোর জন্য একটি দৃশ্যাত্মক সরঞ্জাম তৈরি করা, যা ছাত্রছাত্রীদেরকে পৃথিবীর সিস্টেমে পানির প্রবাহ পথ এবং এই অমূল্য সম্পদ কিভাবে আমাদের জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখছে তা বোঝানো।