10/07/2020
কখনো ভেবে দেখেছেন? এই বৈশ্বিক মহামারি (করোনা ভাইরাস) পরবর্তী অর্থনৈতিক মন্দা এবং আপনার ব্যবসা কেমন হবে!
বৈশ্বিক মহামারি পরবর্তী অর্থনৈতিক মন্দায় পড়তে যাচ্ছে পৃথিবীর সমস্ত বড় বড় দেশ গুলো। এই মন্দার প্রভাব বাংলাদেশেও পরবে এতে কোন সন্দেহ নাই। এই মন্দার স্থায়িত্ব কাল কত সময় থাকবে সেটা এখনো আঁচ করা যাচ্ছেনা। তবে এই মন্দা অবস্থায় অর্থনীতি তিন ধরনের অবস্থা দেখা যেতে পারে। নিচের চিত্রটি দেখলে সহজে বুঝতে পারবেন।
ভি- কার্ভঃ এই অবস্থায় অর্থনীতির ধারা নিম্নমুখী হতে হতে খুব দ্রুত ঊর্ধ্বমুখী হতে থাকে এবং অর্থনীতি সচল অবস্থায় চলে আসে।
ইউ- কার্ভঃ এই সময় অর্থনীতির ধারা নিম্নমুখী হতে থাকে এবং সময়ের সাথে কিছু সময় নিম্নমুখি থেকে আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হয়ে উপরের দিকে চলে আসে।
এল-কার্ভঃ এই সময় অর্থনীতির ধারা নিম্নমুখী হতে হতে এল সেপ নিয়ে নেয়। লম্বা সময়ের জন্য অর্থনীতির ধারা নিম্নমুখী থাকে। আস্তে আস্তে অর্থনীতি ঊর্ধ্বমুখী হয়।
বাংলাদেশের ক্ষেত্রে কি হতে যাচ্ছে সেটা সময় বলে দিবে। সাধারণ আম জনতা হিসেবে আমাদের অর্থনীতি নিয়ে কিছু বিষয় জেনে রাখা ভালো যেন কিছুটা হলেও আগাম প্রস্তুতি নিতে পারি। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হল রপ্তানি আয় এবং রেমিট্যান্স (প্রবাসীদের পাঠানো টাকা)। এই বৈশ্বিক মহামারিতে আমাদের দুই আয় বড় ধরনের ধাক্কা খাবে বলে মনে হচ্ছে। বিশ্ব ব্যাপি মন্দায় যদি প্রবাসীরা চাকরি হারায় তাহলে এর সরাসরি ইফেক্ট পরবে রেমিট্যান্স আয়ে। আর রপ্তানি আয়ের সুচক ও নিম্নমুখী হয়ে পরছে। জিও পলেটিকাল এডভান্টেজ পেলে আমেরিকা সহ ইউরপিয়ান কিছু অর্ডার বাংলাদেশ পেয়ে যেতে পারে। তবে সেই সুযোগ আমরা কাজে লাগাতে পারবো কিনা সে ব্যাপারেও অনেকে সন্দিহান। এর মধ্যে যোগ হবে মহামারির জন্য সরকারের এক্সট্রা খরচ এবং রাজস্ব আয়েও ঘাটতি আছে। সবদিক বিবেচনায় খুব ভালো আশা করা যাচ্ছেনা।
এই লক ডাউনের সময় বিজনেস সেক্টর গুলোকে তিন ভাগে ভাগ করা যেতে পারে।
১। উইনার
👉ই- কমার্স প্লাটফর্ম। যারা ডেলিভারি চালিয়ে যেতে পারছেন তারা খুব ভালো অর্ডার পাচ্ছেন।
👉অনলাইন লার্নিং প্লাটফর্ম। অনেককেই ফ্রি সময় টা কাজে লাগিয়ে স্কিল বাড়িয়ে নিচ্ছেন।
👉অনলাইন এন্টারটেইনমেন্ট সাইট গুলার ভিজিটর বাড়ছে উল্লেখযোগ্য হারে।
👉ওয়ার্ক ফ্রম হোম এন্ড লক ডাউনের জন্য ভিডিও কনফারেন্সিং এর জনপ্রিয়তা বাড়ছে এই সময়।
👉ডেইলি গ্রসারির জন্য মানুষ এখন ই- কমার্স সাইট গুলার দারস্থ হচ্ছে।
👉মেডিসিন ইন্ডাস্ট্রি অপরিবর্তিত অবস্থায় আছে।
২। লুজারঃ
ট্র্যাভেল, ট্যুর, ট্রান্সপোর্টেশন, শেয়ার বাজার, প্রফেশনাল স্পোর্টস, সিনেমা, বুকস, কন্সট্রাকশন, গাড়ি, এমপ্লয়মেন্ট সার্ভিস , সিমেন্ট, এই সেক্টর গুলা একেবারে মুখ থুবরে পরছে।
৩। ইন বিটুইনার (মধ্যবর্তি যারা উইনার বা লুজার হবে)। ব্যাংক, এডুকেশনাল ইন্সটিটিউট, হেলথ কেয়ার, মানুফ্যাকচারিং সেক্টর।
আপনার বিজনেস উইনার হবে নাকি লুজার হবে তা নির্ভর করবে আপনি কোন গ্রুপে আছেন এবং কত দ্রুত নতুন টেকনোলজি এবং নিউ প্রসেস গ্রহন করতে পারছেন তার উপর।
এখন আপনাকে বলছি, আপনি কোন ইন্ডাস্ট্রিতে আছেন? উইনার, লুজার নাকি ইন বিটুইনার ইন্ডাস্ট্রিতে। যদি উইনার ইন্ডাস্ট্রিতে থেকে থাকেন আগামী এক বছরের ওয়ার্ক প্লান করে ফেলেন কিভাবে আগাবেন ইনশাল্লাহ সামনে ভালো সময় অপেক্ষা করছে। আর যদি আপনি লুজার বা ইনবিটুইনে থাকেন তাহলে এখনি সময় নিজেকে স্কিলড করার। মহামারি পরবর্তী সময় দ্রুত মন্দা কাটিয়ে উঠা নির্ভর করবে আপনি কত দ্রুত নতুন টেকনোলজি এবং নতুন প্রসেস গ্রহন করতে পারছেন আপনার ব্যবসার জন্য।
আপনার ব্যবসার জন্য বিভিন্ন ধরনের আইডিয়া বা সার্ভিস নিতে আমাদের সাথে যোগাযোগ করুন।
Email: [email protected]
Facebook: Digit.team
Mobile: +8801631685502