কাস্টমার শো- রুমে আসা মাত্র করণীয় কার্যাবলী নিচে লক্ষ্য করুন ।
• SAMSUNG S6 Flat এর চাহিদা অনুযায়ী রং আছে কিনা ,
• সব রকম লক (pattern, passcode, finger lock ) ও SAMSUNG ACCOUNT LOCK বা iPhone এর iCloud id লক থাকলে পাসওয়ার্ড মনে আছে কিনা কাস্টমারকে জিজ্ঞেস করে তা মুছে FACTORY RESET করে নিজস্ব ID (শুধু আইফোনের ক্ষেত্রে) দিয়ে একটিভ করতে হবে ।
• ভোটার আইডি / পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স / জন্ম নিবন্ধ
ন / স্টুডেন্ট আইডি / জব আইডি কার্ড এর যেকোনো দুইটি দিতে পারবেন কিনা জানতে হবে ।
• আইফোন হলে FACTORY UNLOCK নাকি GEVEY/TURBO আনলক যাচাই করে নিতে হবে ।
• SAMSUNG এর যেসব ফোনে GESTURE আছে চেক করতে হবে (S4,S5,Note3,Note4) MODEL চেনার সমস্যায় BATTERY নিচে STICKER থেকে মডেল নাম্বার দেখে সুপারভাইজার কে কল করুন ।
• FINGERPRINT SENSOR সহ ফোন গুলো সেন্সর চেক করতে হবে ।
• বাংলাদেশে যেসকল ফোনের ওয়ারেন্টি সুবিধা পাওয়া যায় নিচে দেখুন
• SYMPHONY , WALTON , MICROMAX , LAVA , OPPO ব্র্যান্ড এর ফোন বর্তমান দামের অর্ধেক পাবে ।
SAMSUNG = WARANTY/ NO WARANTY (http://sndeep.info/ imei.info )
NOKIA = WARANTY, NO WARANTY
SONY = WARANTY (With SONY RANGS Warranty card) , NO WARRANTY
HTC = NO WARRANTY
MOTOROLA = NO WARRANTY
iPhone = NO WARRANTY (http://iphoneimei.info/ ) (http://sndeep.info/ )
HUAWEI = WARRANTY/ NO WARRANTY
# # # # # # # # # # # # প্রাথমিক নিয়মাবলী # # # # # # # # # # #
# কোম্পানি থেকে প্রদত্ত নির্দিষ্ট মডেলের বাহিরে অন্য কোন ব্রান্ড/ মডেলের স্মার্টফোন নিয়ে কোন আগ্রহী কাস্টমার Samsung Galaxy S6/S6 edge/Note 4 এর সাথে এক্সচেঞ্জ করতে চাইলে (এক্সচেঞ্জ এক্সপার্ট গণ) নিজ সুপারভাইজার/ টিম লিডার এর সাথে ফোনে তাৎক্ষনিক যোগাযোগ করুন ।
# প্রাইজলিস্ট অনুযায়ী সর্বনিম্ন ও সর্বোচ্চ দাম স্মার্টফোনের বাহিরের/ ভেতরের তৎকালীন অবস্থা ও সাথে থাকা অন্যান্য এক্সেসরিজ ( বক্স,আই এম ই আই স্টিকার, অরিজিনাল হেডফোন, চার্জার, ক্যাবল, ওয়ারেন্টি কার্ড ) এর উপর নির্ভর করবে । যেমন ফোনটি যদি সম্পূর্ণ ( ক্রয়ের দিন থেকে অনূর্ধ্ব ৩/৪ মাস ) দাগ বিহীন ও অন্যান্য সকল জিনিষ অরিজিনাল বক্সড অবস্থায় থাকে একমাত্র তবেই প্রাইজলিস্ট অনুযায়ী সর্বোচ্চ দাম দেয়া হবে ।
# কোন ফোনের দাম ও অবস্থা নিয়ে বিভ্রান্ত হলে (এস ই এস/ নিজ নিজ শো- রুম) এর সহায়তা নিয়ে অনলাইন অ্যাপ দিয়ে ফোনের বাহ্যিক কন্ডিশনের ভিডিও অথবা ফটো টিম লিডারকে পাঠাতে হবে । এক্ষেত্রে নির্দিষ্ট কাস্টমারকে সময় দেয়ার জন্য অনুরোধ করে সুষ্ঠূ সিদ্ধান্ত গ্রহন করতে হবে ।
# সকল এক্সচেঞ্জ আগ্রহী কাস্টমারদের অবশ্যই এই ব্যাপারে অবগতি নিশ্চিত করতে হবে যে মেরামত করা অথবা সমস্যাজনিত স্মার্টফোন এক্সচেঞ্জ প্রমোশন এর আয়তাভুক্ত নয় । অতএব ফোনের ভেতরের অবস্থা ( যন্ত্রাংশের সমস্যা ) সামান্য সময়ে বোঝা সম্ভব নয় বলে কোম্পানি নির্দিষ্ট সময় পরে (এক্সচেঞ্জ এর ১ থেকে ৩ সপ্তাহ পর্যন্ত) যেকোনো সমস্যা পেলে নির্দিষ্ট বিক্রেতাগণকে ফেরত দিতে বাধ্য হবেন ।
# যদি কোন কাস্টমার তার ফোন মেরামত মুক্ত ও তৎকালীন কোন সমস্যা নেই এই ব্যাপারে নিশ্চিত করতে ব্যর্থ হয় বা অস্বীকার করে তবে নির্দিষ্ট কাস্টমার এর ফোন এক্সচেঞ্জ করা থেকে বিরত থাকা বাঞ্ছনীয় ।
# সকল কাস্টমার সফল ভাবে Samsung Galaxy S6/S6 edge/Note 4 এর এক্সচেঞ্জ করা কালীন সময়ে তার ছবি তুলে টিম লিডারকে উক্ত কাস্টমার এর ফোনের বিবিরন সহ মেইল করতে হবে ।(পুরাতন ফোনের আই এম ই আই নাম্বার ও মডেল)
@@@@@@@@@ পুরাতন ফোন নিরিক্ষনের নিয়ামাবলি @@@@@@@
**সকল ফোনের ব্যাটারি পারসেন্টেজ চালু করে নিম্নে ৪ মিনিট ফুল রেজুলেশানে ভিডিও রেকর্ড করে পরীক্ষা করুন দ্রুত চার্জ করছে কিনা । এয়ারটেল অথবা টেলিটক সিম দিয়ে কিছুক্ষণ ব্যাবহার করে একাধিক বার কল করে দেখুন নেটওয়ার্ক স্বাভাবিক কিনা । সিম এর ডাটাপ্যাক দিয়ে Youtube video streaming করে দেখুন অধিক গরম হচ্ছে কিনা ।
**অতি সূক্ষ্ম ভাবে লক্ষ্য করুন ফোনের (Samsung) নাট খোলা হয়েছে কিনা বা গরিলা গ্লাস এর কোথাও উঁচু ও আঠা দেখা যায় কিনা , (HTC) চতুর্দিক লক্ষ্য করুন কোথাও খোলা হয়েছিল এমন দাগ বা হালকা ফাকা আছে কিনা , (iPHONE) ফোনের ডিসপ্লে এর চার পাশের কোথাও ফাকা বা খোলা জন্য চেষ্টা হয়েছে এমন দাগ বোঝা যায় কিনা , (SONY) সামনে বা পেছনের অংশে কোণা গুলতে সামান্য আঠা বা ফাকা ও উঁচু নিচু অনুভব করা যায় কিনা , (NOKIA) ফোনের চতুর্দিকে খোলা বা আঘাতের দাগ ও নাট এর উপর খোলার চিহ্ন আছে কিনা ।
** প্রত্যেকটা ফোনের স্ক্রিন ও মূল ক্যামেরার গ্লাসে দাগ আছে কিনা যার কারণে ছবি স্পষ্ট হয়না সেটি খেয়াল করুন । এসকল ফোনের দাম বোলার আগে অবশ্যই টিম লিডারকে অবিহিত করুন ।
**যেকোনো মেটাল/ এলুমিনিয়াম এর বডির ফোন অবশ্যই সমান কাঁচের উপরে রেখে ও অন্যান্য ভাবে নিরীক্ষণ করুন কোন কারণে বাঁকা আছে কিনা ।
SAMSUNG ব্রান্ড এর সকল স্মার্টফোনের ব্যাটারি খুলে বডিতে থাকা "IMEI Sticker" এর সাথে ফোন চালু করে * #০৬ # দিয়ে ভেতরে ও বক্স এর সাথে মেলাতে হবে (অমিল পেলে টিম লিডারকে কল করুন) এরপর বাহিরের অবস্থা দেখে নিয়ে বক্সে থাকা সকল উপকরন অরিজিনাল ও ফুল ওকে কিনে চেক করে ফোনের ভেতরে গিয়ে সকল অপশন পরীক্ষা করতে হবে (* #০* # এবং * #৭৩৫৩ #) ধৈর্য সহকারে সকল অপশন এক একটি করে পরীক্ষা করবেন এক্সচেঞ্জ প্রতিনিধিগণ ।
Apple iPhone ব্র্যান্ড এর সকল ফোন (4S ছাড়া) এর বডিতে, ভেতরে ও বক্স এর পেছনে imei number থাকে । (4s এর বক্স, সিম ট্রে ও মাদারবোর্ড এ মেলাতে হবে ) এই তিনটি জায়গায় সঠিক ভাবে মেলানোর পর বক্স এর ভেতরের সব অরিজিনাল কিনা চেক করে "imei sticker" এর রং বাদামি বা ধূসর না হলে টিম লিডারকে কল করুন , "Home Screen" থেকে যেকোনো একটি অ্যাপ "PRESS AND HOLD" করে পুরো ডিসপ্লে সর্বদিকে আনা নেয়া করুন । টাচ পিক্সেল মিসিং সমস্যা পরীক্ষা হয়ে যাবে । বাকি সব (**) ডাবল স্টার দেয়া কলাম ফলো করুন ।
HTC, SONY, NOKIA LUMIA এর ক্ষেত্রে যেসকল ফোনের ব্যাকপার্ট খোলা যায়না সেসকল ফোনের বক্স ও মাদারবোর্ড ব্যতীত সিম ট্রে অথবা সিম ট্রে এর নিচে একটু বাড়তি অংশ হালকা করে বের করলেই "imei number" দেখতে পেলে মিলিয়ে নেবেন ।
বিশেষ দ্রষ্টব্য ঃ iPhone ব্যতীত অন্যান্য ফোনের জন্য নির্দিষ্ট এক্সেসরিজ নকল/ নষ্ট বা না থাকলে যে পরিমাণ টাকা কমানো হবে ----------
SAMSUNG/NOKIA/SONY = Headphone 1000tk, charger 1000tk, box 1500tk
HTC = headphone 1500tk, charger 1000tk, box 1500tk
iPHONE = Headphone 2000tk, chager 1500tk, box 1000tk
Shop- 08, Ave- 03, Block- E, Section- 01, Mirpur, Dhaka- 1216