04/08/2026
২০২৬ সালে একজন Data Analyst হওয়ার জন্য কী কী শিখতে হবে? একটি বাস্তবসম্মত Roadmap
প্রায়ই একটা প্রশ্ন পাই, "ভাই, আমি Data Analyst হতে চাই। কোথা থেকে শুরু করবো?" এই প্রশ্নের এক লাইনের উত্তর দেওয়া কঠিন। কারণ YouTube বা LinkedIn খুললেই একেকজন একেকটা roadmap দেয়। কেউ বলে আগে Python শিখুন, কেউ বলে SQL, কেউ বলে Power BI, আবার কেউ বলে AI শিখে ফেলুন। এতে নতুনরা আরও confused হয়ে যায়।
আমার মতে, একজন Data Analyst হওয়ার roadmap শুরু হওয়া উচিত Excel দিয়ে। অনেকেই Excel-কে ছোট করে দেখে। কিন্তু বাস্তবে এখনো অসংখ্য কোম্পানিতে প্রতিদিন Excel ব্যবহার হয়। Data cleaning, filtering, pivot table, lookup, basic dashboard—এসব এখনো daily work-এর অংশ। তাই Excel-কে skip করার কোনো সুযোগ নেই।
এরপর শেখা উচিত SQL। কারণ বেশিরভাগ কোম্পানির data database-এ থাকে। একজন Data Analyst-এর অন্যতম প্রধান কাজ হলো প্রয়োজনীয় data database থেকে বের করা। SELECT, JOIN, GROUP BY, Window Function, CTE, Subquery—এসব ধীরে ধীরে শিখতে হবে। অনেক job interview-তেই SQL সবচেয়ে বেশি গুরুত্ব পায়।
SQL-এর পাশাপাশি Statistics সম্পর্কে basic ধারণা থাকা দরকার। Mean, Median, Standard Deviation, Correlation, Distribution, Probability—এসব শুধু interview-এর জন্য না, analysis করার সময়ও কাজে লাগে। কারণ data দেখে সঠিক সিদ্ধান্ত নিতে হলে data-এর behaviour বুঝতে হবে।
এরপর আসে Data Visualization। কারণ analysis করলেই হবে না, সেটা business team বা management-এর কাছে সহজভাবে উপস্থাপনও করতে হবে। এখানে Power BI, Tableau বা Looker Studio-এর মতো tool শেখা গুরুত্বপূর্ণ। Dashboard এমন হতে হবে, যাতে কয়েক মিনিটের মধ্যেই decision maker প্রয়োজনীয় insight বুঝে ফেলতে পারেন।
এরপর Python শেখা শুরু করতে পারেন। অনেকেই ভাবেন Data Analyst-এর Python লাগে না। বাস্তবে অনেক company এখন Python-কে extra advantage হিসেবে দেখে। বিশেষ করে Pandas, NumPy, Matplotlib, Seaborn ব্যবহার করে data cleaning, exploratory data analysis (EDA) এবং automation করলে কাজ অনেক সহজ হয়ে যায়।
এরপর ধীরে ধীরে business understanding তৈরি করতে হবে। কারণ একজন Data Analyst-এর কাজ শুধু chart বানানো না। আসল কাজ হলো business problem বোঝা। Sales কেন কমলো, customer churn কেন বাড়লো, কোন product বেশি profit দিচ্ছে, কোন region ভালো perform করছে—এসব প্রশ্নের উত্তর data থেকে বের করতে পারাটাই একজন ভালো analyst-এর পরিচয়।
আরেকটা বিষয় এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে—Cloud Data Platform সম্পর্কে basic ধারণা। অনেক company এখন Snowflake, BigQuery, Microsoft Fabric, Azure বা AWS ব্যবহার করছে। Expert হওয়ার দরকার নেই, কিন্তু data warehouse কী, cloud environment-এ data কীভাবে থাকে, এসব সম্পর্কে basic understanding থাকলে interview-তে বাড়তি সুবিধা পাওয়া যায়।
AI নিয়েও একটু কথা বলা দরকার। অনেকেই ভাবছেন AI আসায় Data Analyst-এর প্রয়োজন কমে যাবে। আমার মনে হয়, AI repetitive কাজ সহজ করবে, কিন্তু business problem বুঝে সঠিক analysis করা, stakeholder-এর সাথে communicate করা এবং decision support দেওয়া এখনো মানুষের কাজ। বরং যারা AI tool ব্যবহার করতে জানবে, তারা আরও productive হবে।
সবশেষে আসে Portfolio। শুধু certificate দিয়ে এখন খুব বেশি দূর যাওয়া কঠিন। নিজের হাতে কয়েকটি ভালো project তৈরি করুন। Sales Dashboard, Customer Analysis, HR Analytics, Financial Dashboard, Retail Analysis—এমন project GitHub-এ রাখুন। Interview-তে এগুলো নিয়ে কথা বলতে পারলে আপনার confidence-ও বাড়বে।
আমার মতে, একজন beginner-এর জন্য একটি practical roadmap হতে পারে—
Excel → SQL → Statistics → Power BI/Tableau → Python (EDA) → Business Understanding → Portfolio Project → Cloud Basics → AI Tools for Analytics
একটা বিষয় সবসময় মনে রাখবেন, roadmap দেখে এক মাসে সব শিখে ফেলার চেষ্টা করবেন না। প্রতিটি skill সময় নিয়ে শিখুন। কারণ Data Analyst হওয়া মানে শুধু tool শেখা না, data দিয়ে business problem solve করার mindset তৈরি করা।
এই কারণেই আমাদের Data Analysis Specialization কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে একজন learner আলাদা আলাদা tool না শিখে একটি complete learning path অনুসরণ করতে পারে। Excel, SQL, Statistics, Power BI, Tableau, Looker Studio, Python দিয়ে EDA, hands-on project, interview preparation এবং portfolio development—সবকিছু ধাপে ধাপে শেখানো হয়, যেন শেখার শেষে একজন learner Junior Data Analyst role-এর জন্য নিজেকে প্রস্তুত করতে পারে।
কোর্স মডিউল প্রথম কমেন্টে। Data Analysis Specialization কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে সরাসরি কথা বলতে পারেন Sohan Khan