18/07/2026
🚨 "একটু Screen Share করেন..." - এই একটি কথাতেই হারিয়ে যেতে পারে আপনার page, Gmail, এমনকি পুরো ডিজিটাল পরিচয়! গত ৫ মাসে আমরা এমন ৩৮ টি কেইস পেয়েছি!!
বর্তমানে বাংলাদেশে একটি নতুন ধরনের Social Engineering Scam দ্রুত ছড়িয়ে পড়ছে। এই আক্রমণে হ্যাকার আপনার OTP চায় না, পাসওয়ার্ডও জানতে চায় না। তারা শুধু একটি কাজ করতে বলে -
"একটু Screen Share করেন, আমি আপনার সমস্যা দেখে দিচ্ছি।"
অনেকেই মনে করেন, "আমি তো OTP কাউকে বলিনি, তাহলে সমস্যা কোথায়?"
কিন্তু এখানেই সবচেয়ে বড় ফাঁদ।
কীভাবে আক্রমণটি হয় জানেন? চলেন একটা উদাহরণ দিই 👇👇
ধাপ ১: স্ক্যামার Facebook, Messenger, WhatsApp, Telegram বা Gmail-এর মাধ্যমে যোগাযোগ করে। অনেক সময় নিজেকে Meta Support, Facebook Recovery Expert, Digital Marketing Expert, এমনকি পরিচিত কারও রেফারেন্স বলেও পরিচয় দেয়। হতে পারে আপনি কোনো সহযোগিতা চেয়ে ফেসবুকে পোস্ট করেছেন সেটার সমাধান এর নাম করে আপনাকে কোনোভাবে সে নক করলো।
ধাপ ২: সে বলে, "আপনার Page/Account Recover করে দেব", "Monetization চালু করে দেব", "সমস্যাটা দেখে দিচ্ছি", "একটু Screen Share করুন।"
ধাপ ৩: Screen Share চালু হওয়ার পর স্ক্যামার Facebook বা Gmail-এর Password Reset বা Recovery Process শুরু করে।
ধাপ ৪: আপনার ফোনে OTP আসে। আপনি OTP মুখে না বললেও, যদি সেটি Notification, SMS Preview, Email Preview বা স্ক্রিনে দৃশ্যমান থাকে, তাহলে স্ক্যামার Screen Share-এর মাধ্যমেই সেটি দেখে ফেলে।
ধাপ ৫: কয়েক মিনিটের মধ্যেই Email, Password, Recovery Information বা Page Admin পরিবর্তন করে অ্যাকাউন্ট নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।
এরপর কী হয়?
অ্যাকাউন্ট বা পেইজ দখল করার পর শুরু হয় দ্বিতীয় ধাপ—
"৫,০০০ টাকা দিলে পেজ ফেরত পাবেন।"
"২৫,০০০ টাকা দিলে অ্যাকাউন্ট রিকভার করব।"
"আজই টাকা না দিলে পেজ বিক্রি করে দেব।"
অনেক ভুক্তভোগী টাকা দেওয়ার পরও তাদের অ্যাকাউন্ট বা পেইজ আর ফেরত পান না। কিছু ক্ষেত্রে স্ক্যামাররা পেজ অন্যদের কাছে বিক্রি করে দেয় অথবা সেটি ব্যবহার করে নতুন প্রতারণা চালায়।
মনে রাখবেন,
Screen Share মানেই শুধু স্ক্রিন দেখানো নয়।
যদি আপনার স্ক্রিনে OTP, Recovery Code, Backup Code বা সংবেদনশীল তথ্য দেখা যায়, তাহলে সেটিও অন্য প্রান্তের ব্যক্তি দেখতে পারে।
নিজেকে কীভাবে নিরাপদ রাখবেন?
✅ অচেনা কারও সঙ্গে Screen Share করবেন না।
✅ Screen Share-এর আগে Notification Preview বন্ধ করুন।
✅ SMS Lock Screen Preview বন্ধ রাখুন।
✅ OTP, Recovery Code বা Backup Code কখনো কারও সামনে প্রদর্শন করবেন না।
✅ Facebook ও Gmail-এ Two-Factor Authentication (2FA) চালু রাখুন।
✅ page-এ একাধিক Trusted Admin রাখুন।
✅ কেউ যদি "Meta Support" দাবি করে, তার পরিচয় স্বাধীনভাবে যাচাই করুন। Meta সাধারণত Messenger বা WhatsApp-এ ব্যক্তিগতভাবে যোগাযোগ করে Screen Share চায় না।
আজকের সাইবার আক্রমণ শুধুমাত্র প্রযুক্তিগত দুর্বলতা কাজে লাগিয়ে হয় না; মানুষের বিশ্বাস ও অসতর্কতা-কেও অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। এ ধরনের আক্রমণকে বলা হয় Social Engineering।
মনে রাখবেন, "OTP না বললেও, যদি Screen Share-এর মাধ্যমে OTP দেখা যায়, সেটিও একজন আক্রমণকারীর জন্য যথেষ্ট হতে পারে।"
By the way, স্যোশাল মিডিয়া সংক্রান্ত যেকোনো সহযোগিতায় আমাদের Knock করুন Service Point এ, হোয়াটসঅ্যাপ - wa.me/+8801796934898
Byte Capsule এর Social Media Security issues সংক্রান্ত সাপোর্ট wing Bengal Black Diamond আছে আপনার পাশে সবসময়।।
সচেতন হোন, অন্যদেরও সচেতন করুন। আপনার একটি শেয়ার হয়তো কারও বহু বছরের পরিশ্রমে গড়া page, Gmail বা ব্যবসাকে বাঁচিয়ে দিতে পারে।