08/09/2026
স্বপ্ন ছিল অনেক, কিন্তু সময় ছিল কম,
চেষ্টা ছিল সত্যি, তবু ভাগ্য ছিল নির্দয়তম।
আপন ভেবেছিলাম যাদের, তারাই দূরে সরে গেল,
প্রয়োজনে পাশে থাকার মানুষগুলো কোথায় যেন হারিয়ে গেল।
অভাব আমাকে শিখিয়েছে বাস্তবতার ভাষা,
সব চাওয়া পূরণ হয় না—এটাই জীবনের আশা।
কখনো পরিস্থিতি থামায়, কখনো মানুষ বদলায়,
কখনো নিজের ভুলেই স্বপ্নগুলো হারায়।
তবুও ভাঙা স্বপ্নের কাছে আমি হার মানব না,
আজ না হোক, একদিন নিজের পথটা খুঁজে নেব।
কারণ জীবন মানেই শুধু স্বপ্ন ভাঙার গল্প নয়—hero/