14/02/2025
📌 সম্মানিত ভাই ও বোনেরা, আসুন আমাদের অবসর সময়কে দ্বীনের দাওয়াতের কাজে লাগাই বিনা কোন বাড়তি কষ্ট ছাড়া হালাল উপায়ে ইনকাম করি। ✨ কিভাবে?
📌 একদম সহজ,
আমি নিচে কতগুলো ভালো ইসলামিক ইউটিউব চ্যানেলের লিংক দিচ্ছি যে সব চ্যানেলের ভিডিও কপিরাইট মুক্ত। এই সব চ্যানেলের হাজারো ভিডিও থেকে ইচ্ছা মত ভিডিও ডাউনলোড করে এরপরে আপনার নিজের খোলা এক বা একাধিক ইউটিউব, ফেসবুক, ইন্সটাগ্রাম ইত্যাদি প্লাটফর্মে রি-আপলোড করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির নিয়্যাতে দ্বীনের প্রচারে এগিয়ে আসুন। এর বিনিময়ে আখিরাতে অসংখ্যা নেকি ও কল্যাণ লাভ করুন। পাশাপাশি দুনিয়াতেও কিভাবে দাওয়ায়ের কাজ করে হালাল ইনকামের একটা সোর্স তৈরি করবেন সেটার গাইড লাইন আমি আপনাদের দিয়ে দিব।
📌 (চোখ রাখুন আগামী মে-জুন ২০২৫ মধ্যে ইংশাআল্লাহ এর উপরে আমার চ্যানেলে এই সম্পর্কিত বিস্তারিত কোর্স আপলোড করবো।)
তাই দেরি না করে নিচের লিংকগুলো থেকে এখন-ই ভিডিও গুলো ডাউনলোড করে আপনার চ্যানেলে রি-আপলোড করে দ্বীনের খেদমত ও প্রচার শুরু করে দিন ও নতুন চ্যানেল গ্রো করতে থাকুন।
📌 মনে রাখবেন,
একদিন আপনি-আমি কেউ থাকবো না কিন্তু আমাদের এই দাওয়াতি কাজের কারণে যত মানুষ যতদিন উপকৃত হবে ততদিন আমরা এই সাওয়াব ফ্রি ফ্রি পেতে থাকবো। বিশ্বাস করুন, হাশরের ঐ কঠিন দিনে একটা নেকি দান করে কেউ আমাদের হেল্প করবে না। তাই এখন-ই সময় নিজের নেকির জন্য নিজেই কাজ শুরু করে দিন।
🔴আব্দুল্লাহ ইথার (১৪ই ফেব্রুয়ারী ২০২৫)
─── ⋆⋅☆⋅⋆ ─── ⋆⋅☆⋅⋆ ─── ⋆⋅☆⋅⋆ ─── ⋆⋅☆⋅⋆ ─── ⋆⋅☆⋅⋆ ─── ⋆⋅☆⋅⋆ ─── ⋆⋅☆⋅⋆ ─── ⋆⋅☆⋅⋆ ───
👉 বাংলা ভাষার চ্যানেলেঃ
1️⃣ শাইখ আহমাদুল্লাহ
https://www.youtube.com/
🔴চ্যানেলটির বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৩০ লক্ষ ও ভিডিও সংখ্যা ২২০০ এর অধিক।
2️⃣ ডঃ মোহাম্মদ মানজুর-ই ইলাহী
https://www.youtube.com/
🔴চ্যানেলটির বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ১ লক্ষ ও ভিডিও সংখ্যা ১৬০০ এর অধিক।
3️⃣ ইয়ামিন বিন ইমদাদ
https://www.youtube.com/
চ্যানেলটির বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ২.৫ লক্ষ ও ভিডিও সংখ্যা কয়েকশো ।
উনার আরেকটা চ্যানেল
https://www.youtube.com//
🔴চ্যানেলটির বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ১৭ লক্ষ ও ভিডিও সংখ্যা কয়েকশো ।
4️⃣ প্রফেসর ডঃ আবু বকর জাকারিয়া
https://www.youtube.com/
🔴চ্যানেলটির বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ১ লক্ষ ২৫ হাজার ও ভিডিও সংখ্যা ২৭০০ ।
5️⃣ আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ
https://www.youtube.com/
🔴চ্যানেলটির বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৩ লক্ষ ৮২ হাজার ও ভিডিও সংখ্যা ১১০০ ।
6️⃣ https://www.youtube.com/ (যদিও উনার চ্যানেলের ভিডিও ডেসক্রিপশনে ‘ক্রিয়েটিভ কমোন’ দেওয়া নেই কিন্তু কয়েকটা দিক বিবেচনায় আমার মনে হয় উনার ভিডিও রি-আপলোড দিলে সমস্যা হবে না, আমি কয়েক বছর যাবত উনার ভিডিও আমার চ্যানেলে আপলোড দিয়েছি, কোন কপিরাইট স্ট্রাইক বা অন্য কোন সমস্যা 🔴আজ পর্যন্ত হয়নি। তারপরেও রিক্স নিবেন কি নিবেন না সেটা আপনাদের ইচ্ছা)
চ্যানেলটির বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৭ লক্ষ ৫০ হাজার ও ভিডিও সংখ্যা ১৩০০ ।
👉 অন্যান্য ভাষার চ্যানেলঃ
7️⃣ ডাঃ জাকির নায়েক (যদিও উনার চ্যানেলের ভিডিও ডেসক্রিপশনে ‘ক্রিয়েটিভ কমোন’ দেওয়া নেই কিন্তু উনি নিজে বলেছেন যে উনার চ্যানেলের ভিডিও কপিরাইটমুক্ত)
https://www.youtube.com/
🔴 চ্যানেলটির বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৪২ লক্ষ ৩০ হাজার ও ভিডিও সংখ্যা ৪৮০০ ।
8️⃣ দি ডেইলি রিমাইন্ডার
https://www.youtube.com/
🔴 চ্যানেলটির বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ১৫ লক্ষ ৫০ হাজার ও ভিডিও সংখ্যা ১৮০০ ।
9️⃣ https://www.youtube.com/ (যদিও উনার চ্যানেলের ভিডিও ডেসক্রিপশনে ‘ক্রিয়েটিভ কমোন’ দেওয়া নেই কিন্তু উনার কন্টেন্ট যেহেতু অনেক পুরাতন এছাড়াও আর কয়েকটা দিক বিবেচনায় আমার মনে হয় উনার ভিডিও রি-আপলোড দিলে সমস্যা হবে না। তারপরেও রিক্স নিবেন কি নিবেন না সেটা আপনাদের ইচ্ছা)
🔴 চ্যানেলটির বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ১৮ লক্ষ ৮০ হাজার ও ভিডিও সংখ্যা ১০০০।
🔟 আব্দুল্লাহ ইথার
https://www.youtube.com/
🔴 এটা মূলত আমার চ্যানেল। সব রকম আপডেট পেতে এই চ্যানেলের সাথে থাকুন। আর হ্যাঁ আমার চ্যানেলের ভিডিও গুলো ও কপিরাইট মুক্ত। চাইলে রি-আপলোড দিতে পারেন।
─── ⋆⋅☆⋅⋆ ─── ⋆⋅☆⋅⋆ ─── ⋆⋅☆⋅⋆ ─── ⋆⋅☆⋅⋆ ─── ⋆⋅☆⋅⋆ ─── ⋆⋅☆⋅⋆ ─── ⋆⋅☆⋅⋆ ─── ⋆⋅☆⋅⋆ ───
📌 বিঃদ্রঃ আমার সরল জ্ঞানে যা জানিঃ-
# আমার জানা মতে উপরের এ সকল চ্যানেলের ভিডিও গুলো ক্রিয়েটিভ কমোন লাইসেন্স করা অর্থাৎ এই চ্যানেলের কন্টেন্ট গুলো কপি করে নিজের চ্যানেলে আপলোড দিলে কোন কপিরাইট স্ট্রাইক আপনার চ্যানেলকে দেওয়া হবে না। কারণ এই ভিডিওগুলো জনকল্যাণের জন্য ফ্রি করা হয়েছে। অর্থাৎ ক্রিয়েটিভ কমোন লাইসেন্স এর আন্ডারে এই ভিডিওগুলো।
🔺 সুতরাং দ্বীনের দাওয়াত প্রদান করার ক্ষেত্রে এ সব ভিডিও গুলো আপনি আপনার চ্যানেলে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়্যাতে আপলোড দিতে পারেন। ভিডিওতে গুগল অ্যাডসেন্স বা অন্য কোন হারাম অ্যাড মনিটাইজেশন করা ও এর মাধ্যমে ইনকাম করাকে আমরা হারাম বলেই জানি। সুতরাং আমরা বরাবর-ই এই ইনকামের বিপক্ষে।
(তবে সামনে আমি এই কাজের উপরে যে কোর্স নিয়ে আসছি সেখানে হালাল ইনকামের নানা ওয়ে নিয়ে প্রক্টিক্যাল দেওয়া থাকবে।)
💥 আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ঃ
উপরের দেওয়া চ্যানেল গুলোর ব্যাপারে আমি যদিও ক্রিয়েটিভ কমোন বলেছি (দেখে ও খোঁজ নিয়ে) তারপরেও যে কোন সময় যে কোন চ্যানেল তার মত বদলে ফেলে লাইসেন্স চেঞ্জ করলেও করতে পারেন তাই আপনার উচিত হবে ভিডিও গুলো যখন আপনি আপনার ফোনে বা কম্পিউটারে প্রথমে ডাউনলোড করবেন (পরে আপলোড দেবার জন্য) তখন-ই ভিডিওর ডেসক্রিপশনের একদম নিচে লাইসেন্স অপশনে মাঝে মাঝে একটু চেক করে নিবেন। ভিডিওর লাইসেন্স এর জায়গায় CREATIVER COMMONS (REUSE ALLOWED) এই লেখাটি আছে কিনা।
💥 এত সাবধানতার পরেও যদি আপনার চ্যানেলে কখনো কপিরাইট স্ট্রাইক এর মেসেজ আসে ভয় পাবেন না। আজকাল অনেক সয়তান লোক নিজ স্বার্থের জন্য অযথা এসব (ফেক কপিরাইট বাণিজ্য) কাজ করে টাকা বা চাঁদা দাবি করে। আবার অনেকে ইসলাম যাতে প্রচারিত হতে বাঁধাগ্রস্থ হয় সে লক্ষে এ সব অন্যায় কাজ করে।
এমন টা হলে প্রথমেই মেসেজে কি লিখা আসছে এবং এই স্ট্রাইক কোন চ্যানেলের পক্ষ থেকে দেওয়া সেটা ভালোভাবে পড়ে যাচাই করে নিন। যদি সত্যিকার মুল চ্যানেল থেক কপিরাইট দেওয়া হয় (যা দেয়ার সম্ভাবনা একেবারেই নেই) তাহলে নিজের বুদ্ধি অনুযায়ী যা ভাল মনে হয় করুন।অথবা একান্ত অপারগ হলে আমাকে জানাবেন (আমি ব্যাস্ত মানুষ অযথা নক দিবেন না)। আমি চেষ্টা করবো ব্যাপারটা ভালোভাবে বোঝার ও আপনার চ্যানেলের পক্ষ নিয়ে যেটা করা দরকার করার। আর যদি দেখেন ফেক স্ট্রাইক তাহলে চ্যালেঞ্জ ছুড়ে দিন যে, ‘এই কন্টেন্ট তো আপনার নিজের চ্যানেলের না, আপনি কপিরাইট স্ট্রাইক দেয়ার কে’- (কিভাবে কপিরাইট স্ট্রাইক এর মোকাবেলা করতে হয় এর উপরে ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে। সে গুলো দেখে শিখে নিন।)
💥 এত এত ভিডিও সহজে ডাউনলোড করবেন যেভাবেঃ কোন সফটওয়্যার দিয়ে সহজেই ডাউনলোড করবেন সেটার টিউটোরিয়াল লিংক শীঘ্রই আসছে।