Unique IT World

Unique IT World Unique IT World is a Web design & Development IT farm. our success depends on our clients' that's why the success of your business is our highest priority

---------------Online থেকে অর্থ উপার্জনের উপায় ---------(প্রথম পর্বের পর ) ০৪। Adsense থেকে টাকা উপার্জনঃ Adsense হচ্ছে ...
11/12/2017

---------------Online থেকে অর্থ উপার্জনের উপায় ---------
(প্রথম পর্বের পর )

০৪। Adsense থেকে টাকা উপার্জনঃ Adsense হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞাপনের (Advertisement) Program. এটি গুগল কর্তৃপক্ষ সয়ং নিজে পরিচালনা করছে। আপনি যদি আপনার ব্লগটিকে ভাল মানের Platform এ নিয়ে যেতে পারেন এবং আপনার ব্লগে প্রচুর পরিমানে ভিজিটর থাকে তাহলে Adsense থেকে আপনি হাজার হাজার টাকা উপার্জন করতে পারবেন। এ পদ্ধতীতে আপনার ব্লগে Adsense এর বিজ্ঞাপন ব্যবহার করে ক্লিক প্রতি ডলার আয় করতে পারবেন। অনেকে বলে Adsense Approv করাটা অনেক কঠিন কাজ। কিন্তু আমি বলছি মোটেও কঠিন কাজ নয়। আপনি যদি মানসম্মত ২৫-৩০ টি ইউনিক কনটেন্ট লিখতে পারেন তাহলে নিঃসন্দেহে Adsense Approv হয়ে যাবে। এখান থেকে আপনি দীর্ঘ দিন যাবত টাকা উপার্জন করে যেতে পারবেন।

০৫। প্রশ্ন উত্তরের মাধ্যমে (Ask And You Answer): আপনি যদি বিভিন্ন বিষয়ে দক্ষ হয়ে থাকেন, যেমন ধরুন - Math, English, Physics, Biology, Humanities ইত্যাদি। তাহলে আপনি প্রশ্ন উত্তর প্রদানের মাধ্যমে ইন্টারনেটে অন্যের বিভিন্ন সমস্যার সমাধান করে দিতে পারেন। আপনি যদি তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারেন, তাহলে ইন্টারনেটে অনেক সাইট আছে যেগুলি আপনার সাথে যোগাযোগ করবে তাদের সাইটে জয়েন করার জন্য। ফলে তাদের সাইটে জয়েন করার মাধ্যমে ঐ কোম্পানী হতে আপনি ভাল মানের টাকা উপার্জন করতে পারবেন। এ ক্ষেত্রে আপনি বেশ চালাক এবং বুদ্ধিমান হতে হবে। আপনি বুঝতেই পারছেন আপনার চালাকি এবং মেধাকে কাজে লাগিয়ে এখান থেকে টাকা উপার্জন করবেন।

০৬। EBAY and AMAZON এ আপনার Products বিক্রির মাধ্যমেঃ আপনারা হয়তো জানেন যে, ইন্টারনেট এর মাধ্যমে পন্য কেনা কাটার জন্য জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে Ebay and Amazon. এখানে লোকজন তাদের বিভিন্ন ধরনের Products বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিয়ে থাকেন। আপনার পন্যটি যদি ক্রেতার কাছে ভাল মনে হয় তাহলে পন্যটি কেনার জন্য ক্রেতারা আপনার সাথে যোগাযোগ করবে। আপনি যদি আপনার Products বিক্রি করে একজন ভাল মানের বিক্রেতা হতে পারেন, তাহলে এখান থেকে কমদামে বিভিন্ন জিনিস ক্রয় করে ভাল দামে বিক্রয় করে লাভবান হতে পারেন। তবে এই সুবিধা পাওয়ার জন্য আপনাকে আগে একজন ভাল মানের বিক্রেতা হিসেবে প্রমান করতে হবে।

পরবর্তীতে আলাদাভাবে সব টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করবো, ইনশাআল্লাহ্। ততক্ষণ আমাদের সাথে থাকুন। ধন্যবাদ...

"ছাত্রদের জন্য Online হতে টাকা আয় করার  সহজ টিপস"০১। YouTube হতে টাকা উপার্জনঃ অনলাইন থেকে টাকা উপার্জনের সবচেয়ে সহজ পথ ...
29/10/2017

"ছাত্রদের জন্য Online হতে টাকা আয় করার সহজ টিপস"

০১। YouTube হতে টাকা উপার্জনঃ

অনলাইন থেকে টাকা উপার্জনের সবচেয়ে সহজ পথ হচ্ছে YouTube. এখান থেকে যে কোন বয়সের লোক খুবই সহজে টাকা উপার্জন করতে পারেন। ইন্টারনেট বিশ্বের জনপ্রিয় ১০ ওয়েবসাইটের মধ্যে YouTube হচ্ছে একটি। আপনি ইচ্ছে করলেই এখান থেকে কম সময় ব্যয় করে অল্প অভীজ্ঞতা নিয়ে মাসে ভাল মানের টাকা উপার্জন করতে পারেন। এই জন্য আপনাকে যেটি করতে হবে- প্রথমে বিভিন্ন ভাল মানের ভিডিও YouTube এ আপলোড করতে হবে। এ জন্য আপনি আপনার মোবাইল ফোনকে ব্যবহার করতে পারেন। আপনি যদি ভ্রমন প্রিয় লোক হন তাহলে বিভিন্ন সুন্দর সুন্দর প্রকৃতিক দৃশ্যগুলি আপনার ক্যামেরায় ফ্রেমবন্দী করেও এ কাজটি করতে পারেন। অথবা আপনি যে বিষয় ভালভাবে জানেন সে বিষয়ে বিভিন্ন টেউটোরিয়াল তৈরী করেও কাজটি করতে পারেন। কিন্তু মনে রাখবেন কারও কোন নকল ভিডিও কপি করে এটি করা যাবে না। এতে করে হিতের বিপরীত হতে পারে।

০২। ব্লগিং করে বা ব্লগে আর্টিকেল লিখেঃ

আপনি গুগল ব্লগারে কিংবা ওয়ার্ডপ্রেসে বিনা মূল্যে একটি ব্লগ তৈরী করে নিতে পারেন। এখন ব্লগ তৈরী করে থেমে থাকলে হবে না। আপনার যে বিষয়ে পরিপূর্ণ জ্ঞান আছে, আপনি সে বিষয় নিয়ে লিখে যান। এ ক্ষেত্রে হয়তো আপনি প্রথম ২-৩ মাস একটু কষ্ট করতে হবে। তাই বলে আপনি নিরাশ হয়ে থেমে থাকবেন না। আপনি প্রতিদিন নিত্য নতুন আর্টিকেল লিখতে থাকেন। আপনার বিষয়টি যদি ইউনিক এবং জ্ঞানগর্ভপূর্ণ হয় তাহলে ভিজিটর অবশ্যই আপনার ব্লগে আসবে। এ ক্ষেত্রে সফলতা পেতে আপনাকে বেশী দিন অপেক্ষা করতে হবে না। আপনি নিজে নিজেই টাকা উপার্জনের পথ সুঘম করে নিতে পারবেন।

০৩। Freelancing – একজন লেখক হয়েঃ

Freelancing হচ্ছে এমন একটি সাইট যেখানে আপনি আপনার লেখা বা আর্টিকেল শেয়ার করে টাকা উপার্জন করে নিতে পারবেন। আপনি যদি একজন ভাল লেখক হন কিংবা যে কোন বিষয়ে ভাল জ্ঞান রাখেন, তাহলে যদি সে বিষয়ে ভাল মানের আর্টিকেল লিখতে পারেন, তাহলেই এটা আপনার পক্ষে সম্ভব। আপনার লেখার মান যদি ভাল হয় তাহলে Freelancing এ আপনার লেখার মূল্য অর্থাৎ টাকা উপার্জনের পরিমান দিন দিন বাড়তে থাকবে। এখান থেকে মাসে লাখ টাকা উপার্জন করে এমন লোকও আছে। এখানে যার যার মেধা অনুসারে তার প্রতিফলন ঘটাতে পারে।

আপনার মুঠোফোন-এর RAM কি কম ?তবে RAM বাড়ানোর কৌশল জেনে রাখুন ------------------------------------------------------------...
18/09/2017

আপনার মুঠোফোন-এর RAM কি কম ?
তবে RAM বাড়ানোর কৌশল জেনে রাখুন
---------------------------------------------------------------
Busy Box installer App & RAM Expander -- দু'টি অ্যাপ ব্যবহার করেই RAM বাড়ানো যায়।

প্রয়োজন, একটি ক্লাস ৮ বা ১০ মাইক্রো এসডি কার্ড।

কী ভাবে RAM Expander দিয়ে RAM বাড়াবেন?
প্রথমে অ্যাপটি চালু করুন। এক্ষেত্রে মেমরি কার্ডে নির্দিষ্ট অংশ RAM হিসেবে ব্যবহার করার জন্য SWAP করে নিতে হবে। এর জন্য RAM Expander-এ Swap ফাইলের ইন্ডিকেটরকে ডান বা বামে সরিয়ে কাঙ্খিত SWAP ফাইলের সাইজ করে নিতে হবে। এখানে যা সাইজ দেবেন, তাই কিন্তু আপনার বাড়তি RAM। যেমন, আপনার ফোনের RAM যদি ৫১২Mb হয়, তাহলে ৫১২Mb থেকে ১GB পর্যন্ত RAM বাড়ানো যাবে। মেমরি কার্ড যদি ৪ জিবি-র হয়, তাহলে সর্বোচ্চ ৫১২Mb বাড়াতে পারবেন। সিলেক্ট করে Swap active এনাবেল করুন।
Swappiness লেখাটির উপর টাচ করলে একটি বক্স আসবে। তাতে ০ থেকে ১০০-র মধ্যে যে কোনও সংখ্যা লিখতে পারেন। এক্ষেত্রের সংখ্যা যত বাড়াবেন, মেমরি কার্ডের RAM তত বেশি ব্যবহার হবে। ৫০ দেওয়াই ভালো। বেশি দিলে কার্ড ক্র্যাশ করার ভয় থাকে। এরপর MinfreeKB-S ক্লিক করে ১ থেকে ১০০ যা ইচ্ছে সংখ্যা দিন। সব শেষে Notify icon, Autorun-সব সব ঘরে টিক দিয়ে দিন। Swap Active লেখায় টিক দিলে Swap File Creat করা শুরু হবে। অপেক্ষা করুন।
Create হয়ে গেলেই কাজ শেষ। টোটাল RAM দেখিয়ে দেবে।

ফটোশপ-এ অভ্র দিয়ে বাংলা লিখার নিয়ম :) -------------------------------------------------------------------------------ফটশ...
22/08/2017

ফটোশপ-এ অভ্র দিয়ে বাংলা লিখার নিয়ম :)
-------------------------------------------------------------------------------
ফটশপ-এ বাংলায় লেখার জন্যে আপনার দরকার Siyam Rupali ANSI ফন্ট যা অভ্র ইন্সটল করলে সাথেই পাওয়া যায়।
এখন ফটশপ চালু করুন।
একটি নতুন ডকুমেন্ট চালু করুন। তারপর "Horizontal Type Tool" সিলেক্ট করুন। আমি ধরে নিচ্ছি আপনি ফটোশপ পারেন; তাই এটা পড়ছেন। এ কারণে আমি বেশি বর্ণনা করবো না এই নিয়ে।

টাইপ টুল সিলেক্ট থাকা অবস্তায়, "Window" মেনু থেকে "Character" সিলেক্ট করুন। ক্যার‍্যাক্টার ফন্ট চেঞ্জ করে "Siyam Rupali ANSI" সিলেক্ট করুন। এখন টাইপ টুল লিখলে বাংলা আসবে। তবে তা হবে হযবরল।
এই হযবরল কে ঠিক করার জন্যে আপনাকে অভ্র আনসি চালু করতে হবে। কীবোর্ড থেকে "Shift+F12" কমান্ড চাপুন আর ওয়ার্নিং আসলে "Use ANSI anyway" চাপুন। এখন আপনার অভ্র আনসি মোড-এ আছে। অভ্রকে এক্টিভেট করার জন্যে শুধু "F12" চাপুন।

এবার আপনার ওই হযবরল-টা মুছে আরেকবার টাইপ করুন, দেখবেন, ভালো ভাবে বাংলা লেখা আসছে। খেয়াল রাখবেন যেন Text সম্পর্কিত কোনো ইফেক্ট অন করা না থাকে। বোল্ড বা ইটালিক করতে সমস্যা না হলেও, ক্যাপিটাল করলে বাংলা নষ্ট হয়ে যাবে।

অ্যান্ড্রয়েড স্মার্টফোনের হারানো ডাটা রিকভার করা [Rooted & Non-Rooted]অনেক সময় এক্সিডেন্টলি আমরা ফোনের দরকারি ডাটাও ডিলে...
19/08/2017

অ্যান্ড্রয়েড স্মার্টফোনের হারানো ডাটা রিকভার করা [Rooted & Non-Rooted]
অনেক সময় এক্সিডেন্টলি আমরা ফোনের দরকারি ডাটাও ডিলেট করে ফেলি! চিন্তার কোন কারণ নেই। ডাটা রিকভার করার উপায়ও আছে, ফোন রুট করা থাকুক বা না থাকুক। যদি কোন ডাটা ডিলেট হয়ে যায় তাহলে রিকভার না করা পর্যন্ত নতুন করে কোন কিছু সেভ করবেন না। Wi-Fi এবং 2G/3G ডাটা কানেকশান অফ করে দিন যাতে অটোমেটিক আপডেটের মাধ্যমে ডাটা ওভারাইট হতে না পারে।

ডিভাইস ROOT করা না থাকলেঃ
ডিভাইস রুট করা না থাকলে এই নিয়মে ডাটা রিকভার করা সম্ভব।

ডিভাইসটিকে ডাটা ক্যাবলের মাধ্যমে কম্পিঊটারের সাথে Mass Storage মোডে কানেক্ট করুন। অথবা, কার্ড রিডার দিয়েও কানেক্ট করতে পারেন
কম্পিউটারে Recuva ডাউনলোড করে নিন।

Note:

Recuva বা এই ধরনের ডাকা রিকভার টুল কাজ করার জন্য মেমরি কার্ডটি FAT32, NTFS বা এই জাতীয় হতে হবে। যদি আপনার মেমরি কার্ডটি যদি এই ফরম্যাটের না হয় তবে মেমরি কার্ডের সব ডাটা কপি করে পিসিতে রাখুন। তারপর, মেমরি কার্ডটি ফরম্যাট করুন। সবশেষে কপি করা ফাইলগুলো মেমরি কার্ডে পেস্ট করে দিন।

Recuva ডাউনলোড করে ইন্সটল করুন।
তারপর, আপনি কোন ধরনের ফাইল রিকভার করতে চান তা সিলেক্ট করুন।

লোকেশান হিসেবে মেমরি কার্ড সিলেক্ট করে দিন।
ডাটা রিকভার করা হলে তা সরাসরি মেমরি কার্ডে সেভ না করে কম্পিউটারের হার্ডডিস্কে সেভ করুন।

ডিভাইস ROOT করা থাকলেঃ
Undelete ডাউনলোড করে নিন।
Install Undelete [Play Store]

Download Undelete APK
ইন্সটল করে Storage সিলেক্ট করুন। ইন্টারনাল বা এক্সটার্নাল যেকোনটি
সিলেক্টেড ডিভাইস স্ক্যান করুন।
ডাটা রপরিমান আর মেমরি সাইজের উপর নির্ভর করা ২ থেকে ১০ মিনিট লাগতে পারে
রিকভার করা শেষ হলে বিভিন্ন ট্যাবে বিভিন্ন রকম ফাইল টাইপের ডাটা পাওয়া যাবে।
collected

some important information
13/08/2017

some important information

12/08/2017

শেষ পর্ব ঃ

**হ্যাং এর হাত থেকে বাচার উপায়?

হ্যাং যেসব কারণে হয়ে থাকে সেই কারণ গুলো নজরে রাখলে আপনি হ্যাং এর হাত থেকে সহজেই বাচতে পারবেন। যে কারণ গুলো আমি ২ নম্বর ধাপটিতে বর্ণনা করেছি সেগুলো।

যাইহোক, আপনাদেরকে বিষয়টি আরো সহজ করে দেওয়া যাক।

আপনার লোকাল ডিস্ক সি ড্রাইভে অন্তত ৮ জিবির উপরে খালি রাখুন। অপ্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল দেয়া থেকে বিরত থাকুন।

ভারী সফটওয়্যার গুলোর কাজ যখন করবেন তখন তা ইনস্টল দিবেন এবং কাজ শেষে তা আবার আনইনস্টল বা রিমোভ করে দিবেন।

একসাথে একাধিক প্রোগ্রাম ব্যবহার করবেন না। পিসিকে সবসময় ক্লিন রাখুন। পিসি ক্লিন রাখার জন্য যেকোন ক্লিনার সফটওয়্যার ব্যাবহার করতে পারেন।

একটি নির্দিষ্ট সময় ব্যবহার করার পর আপনার পিসিকে একবার রিস্টার্ট দিয়ে নিন। বিশেষ করে প্রতি ২-৩ ঘন্টা পর পর।

প্রয়োজনে রেম ক্লিনার এবং রেম অপটিমাইজার সফটওয়্যার ব্যবহার করতে পারেন।

ইন্টার নেট ব্যবহার কারিরা ফায়ারওয়াল ব্যবহার করতে পারেন। এছাড়া একটি আপডেট করা এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করতে পারেন।

প্রতি তিনমাস অন্তর অন্তর একবার হলেও উইন্ডোজ সেটআপ মানে অপারেটিং সিস্টেম পিসিতে দিয়ে নিন।

সর্বোপরি, পিসিকে যখন কোন কমান্ড করবেন উক্ত কমান্ড এর জন্য কিছুটা সময় অপেক্ষা করুন। যদি রেসপনস্ না পান তারপর পুনরায় কমান্ড করুন। কিন্তু একসাথে অথবা একই সময়ে বার বার কমান্ড করবেন না। কেননা অতিরিক্ত কমান্ড হ্যাং হওয়ার মূল কারণ হিসেবে গন্য করা হয়।

আমার এই লিখাগুলো যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলেই কেবল আমি স্বার্থক হব। যদি লিখাগুলো কারো ভাল লাগে তাহলে মন্তব্য করতে ভূলবেন না যেন।

এছাড়াও উপরের কোন বিষয় যদি আপনার বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আমি সে বিষয়ে আপনাকে সাহায্যে করব।

"হ্যাং কি? হ্যাং কেন হয়? হ্যাং হলে করণীয় কি? হ্যাং এর হাত থেকে বাচার উপায়?"পর্বঃ১হ্যাং কি? হ্যাং এমন একটি সমস্যা যা আপনা...
10/08/2017

"হ্যাং কি? হ্যাং কেন হয়? হ্যাং হলে করণীয় কি? হ্যাং এর হাত থেকে বাচার উপায়?"

পর্বঃ১

হ্যাং কি?

হ্যাং এমন একটি সমস্যা যা আপনার পিসির চলমান কার্য প্রকৃয়ার ব্যাঘাত ঘটায়।
এটি মূলত যখন হয়ে থাকে তখন পিসিতে চলমান কাজগুলো থেমে যায়। এক পর্যায়ে মনিটরে আমরা একটি মাত্র ছবি যা ক্যাপচার এর মত ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পিসি তখন কোন কমান্ড এর রেসপনস্ করেনা।

যদি পুনরায় আমরা পিসিকে কোন কমান্ড করি তখন দেখা যায় মনিটরে হালকা সাদা রং এর ফ্লাসের মতো দেখায়। এক পর্যায়ে পিসি তাকে কামন্ড কৃত সকল কাজগুলো করা বন্ধ করে দেয়। এভাবে চলতে থাকে। কখনো কিছু সময় পরে হ্যাং চলে যায়, আমরা তখন মনিটরে আমাদের সকল কমান্ড গুলোর রেজাল্ট দেখতে পাই।

আবার কখনো কখনো হ্যাং পিসিকে রিস্টার্ট দেওয়ার পূর্ব পর্যন্ত চলতে থাকে।
মোটকথা, হ্যাং হলো পিসির অস্বাভাবিক অবস্থা যা পিসির স্বাভাবিক অবস্থার বিপরীত চিত্র প্রদর্শন করে থাকে।

২। হ্যাং কেন হয়?

হ্যাং এমন একটি সমস্যা যা যেকোন মূহুর্তেই হতে পারে। বিশেষ করে যখন রেমের উপর ভীষন চাপ পরে ঠিক তখনি এটি হয়ে থাকে।

হ্যাং মূলত একাধিক প্রোগ্রাম রান করার কারণে হয়ে থাকে। যখন রেম তার নূন্যতম স্পেস দিয়ে সবগুলো প্রোগ্রাম কে কভারেজ দিতে পারেনা ঠিক তথনি রেম এর কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার ফলে পিসিতে হ্যাং এর সৃষ্টি হয়।

এছাড়া আরও বিভিন্ন কারনে পিসি হ্যাং হয়ে থাকে। যেমন- কম্পিউটারে ভাইরাস থাকার কারণে পিসি হ্যাং হয়। অথবা আপনি অনেকদিন যাবত পিসি ব্যাবহার করে চলেছেন কিন্তু কখনো পিসির আবর্জনা ফাইলসমূহ যেমন অপ্রয়োজনীয় ফাইল যেগুলো পিসি ব্যবহারের ধরুন সৃষ্টি হয়ে থাকে। সেগুলো কে নিয়মিত ক্লিন না করা(যেমন- Run অপশনে গিয়ে (tree, recent, prefetch ইত্যাদি ক্লিন করা)। এ কাজ গুলো অবশ্যই যে কোন পিসি ক্লিনার সফটওয়্যার দিয়ে করতে পারেন। আমি পরবর্তীতে এরকম একটি সফটওয়্যারের সিরিয়াল কী সহ আপনাদের সাথে শেয়ার করব।

পিসি হ্যাং হওয়ার আরেকটি অন্যতম কারন হলো নতুন ভাবে অপারেটিং সিস্টেম না দিয়ে পুরনো অপারেটিং সিস্টেম-এ বহুদিন যাবত ব্যবহার করা। সাধারনত প্রতি তিনমাস পর পর আপনাকে অন্তত একবার হলেও অপারেটিং সিস্টেম দিতে হবে। তবে সেটা মূলত আপনার ব্যবহারের উপর নির্ভর করে।
কেউ কেউ প্রতি মাসে একবার হলেও অপারেটিং সিস্টেম দিয়ে থাকে।

এছাড়াও আরো কিছু কারণ রয়েছে যেগুলো হল- আপনার পিসিতে ভারী সফটওয়্যার গুলোর ব্যবহার করা। অথবা আপনার পিসির কনফিগারেশনের চেয়েও হাই লেভেলের সফটওয়্যার ব্যবহার করা। পিসির Local disk মানে C ড্রাইভে পর্যাপ্ত পরিমান খালি না রাখা।
অপ্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল দেয়া। পিসিতে এন্টিভাইরাস ব্যবহার না করা। পিসিকে একটি কমান্ড করে তার রেসপনস্ পাওয়া পর্যন্ত অপেক্ষা না করে পুনরায় কমান্ড করা বা বার বার কমান্ড করা। একাধিক প্রোগ্রাম রান করে কাজ করা ইত্যাদি ইত্যাদি। বলতে গেলে হয়তো আরো অনেকগুলো কারন বলতে পারব। যাইহোক পরবর্তী প্রসঙ্গে আসা যাক।

৩। হ্যাং হলে করনীয় কি?

অনেকে আছেন যারা হ্যাং হওয়া মাত্র পিসিকে সাথে সাথে রিস্টার্ট করে দিন। এরূপ করা মোটেও ঠিক না। কেননা এর ফলে সিপিইউ এর যন্ত্রাংশের উপর ভীষন চাপ পড়ে মাঝে মাঝে এগুলো নষ্ট পর্যন্ত হয়ে যায়। বিশেষ করে প্রসেসর, রেম, হার্ডডিস্ক ইত্যাদি। সুতরাং এক্ষেত্রে সতর্ক থাকবেন।

হ্যাং এর সমস্যা টি সাথে সাথে দূর করার জন্য আপনি যা যা করতে পারেন তা হল-

প্রথমে আপনি Taskbar এ যান। তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করে Start task manager এ ক্লিক করুন।
অনেক সময় হ্যাং এর মাত্রা বেশী হলে মাউস অপশনস্ পর্যন্ত কাজ করেনা। তখন Start task manager অপশনস্ টি আনার জন্য কিবোর্ড থেকে পর্যায়ক্রমে Ctrl, Alt, Del একসাথে চাপুন। তারপর Windows task manager অপশনস্ টি মনিটরে দেখতে পাবেন।

এবার সেখান থেকে Application ট্যাব টি সিলেক্ট করুন। (ডিফল্টভাবে Application ট্যাব টি সিলেক্ট করা থাকে। যদি না থাকে তাহলে এভাবে সিলেক্ট করে নিবেন।)
তারপর Task এ আপনার প্রোগ্রাম গুলোকে এবং status এ প্রোগ্রাম গুলো কি অবস্থায় আছে দেখতে পাবেন। যেমন হ্যাং অবস্থায় না থাকলে প্রোগ্রাম টির status এ Running লিখাটি দেখাবে।

আপনি সেখান থেকে আপনার যে প্রোগ্রাম টি হ্যাং হয়ে আছে সে প্র্র্রোগ্রাম টির উপর ক্লিক করুন। উল্লেখ্য যে, হ্যাং হওয়া প্রোগ্রাম টির status এ আপনি Not Responding লিখাটি দেখতে পাবেন।

এবার নিচে গিয়ে প্রথমে থাকা End Task লিখাটিতে ক্লিক করুন। কিছুক্ষনের মধ্যে আপনার সামনে একটি নাটিফিকেশন আসবে। আপনি সেখান থেকে End Now লিখাটি তে ক্লিক করুন। ব্যাস হ্যাং চলে যাবে। যদি না যায় তাহলে এভাবে কয়েকবার করতে থাকুন।........
(চলবে)

পেনড্রাইভ থেকে শর্টকাট ভাইরাস মুক্ত করার উপায় -- ধাপ ১ঃ আপনার পেনড্রাইভটি কম্পিউটারের সাথে সংযুক্ত করুন।ধাপ ২ঃএবার cmd ত...
02/08/2017

পেনড্রাইভ থেকে শর্টকাট ভাইরাস মুক্ত করার উপায় --

ধাপ ১ঃ আপনার পেনড্রাইভটি কম্পিউটারের সাথে সংযুক্ত করুন।

ধাপ ২ঃএবার cmd তে যান।

ধাপ ৩ঃ আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটারটি লিখে ইন্টার দিন। (যেমন: I:)

ধাপ ৪ঃ নিচের কোডটি নির্ভুলভাবে লিখুন।

ধাপ ৫ঃকোডঃ attrib -s -h /s /d *.*

ধাপ ৬ঃ ইন্টার কী চাপুন।

ধাপ ৭ঃএবার দেখুন পেনড্রাইভে রাখা আপনার ফাইলগুলো পুনরায় দেখাচ্ছে কিনা?

ধাপ ৮ঃ এবার আপনার গুরুত্বপূর্ণ ডাটাগুলো রেখে পেনড্রাইভ ফরম্যাট করে দিন।

হয়ে গেল আপনার পেনড্রাইভ শর্টকাট ভাইরাস মুক্ত।

সল্প খরচে ওয়েব ডিজাইন এবং ডোমেইন হোস্টিং সার্ভিস। বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন - 01611151167
24/01/2017

সল্প খরচে ওয়েব ডিজাইন এবং ডোমেইন হোস্টিং সার্ভিস। বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন - 01611151167

04/01/2017
Solution For All Kinds Of Bangla Font Problems In Computer :1. At first, Download AVRO software.2. Install this software...
04/01/2017

Solution For All Kinds Of Bangla Font Problems In Computer :

1. At first, Download AVRO software.
2. Install this software.
3. Then Restart your computer.
4. Download AdorshoLipi and SolaimanLipi fonts.
5. Install these fonts by simply copy-pasting it to C Drive>>Windows>>Fonts folder.

6. Now go to Avro Settings>Font Fixer:Set default Bangla font.

7. Select SolaimanLipi/Siyam Rpali/AdorshoLipi and click on FIX IT button.

8. Restart your computer.
See screenshot below:

Address

67/F Green Road, Panthapath
Dhaka
1205

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Telephone

+8801615333444

Alerts

Be the first to know and let us send you an email when Unique IT World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Unique IT World:

Share