SKH Graphics 247

SKH Graphics 247 Graphic design
This is SKH Graphics official page. We provide all graphics design related services. So Like/Follow and stay with us

ছবি দুটি কিন্তু 🆂🅰🅼🅴>বিশ্বাস না হলে আপনার মোবাইল উল্টান।©️
07/02/2025

ছবি দুটি কিন্তু 🆂🅰🅼🅴>
বিশ্বাস না হলে আপনার মোবাইল উল্টান।
©️

আসসালামু আলাইকুম। আপনার নতুন ব্র্যান্ড এর জন্যে লোগো বানানোর কথা ভেবে থাকলে এই লিখাটুকু আপনার জন্যে।লোগো কি?লোগো হল একটি...
17/10/2024

আসসালামু আলাইকুম।

আপনার নতুন ব্র্যান্ড এর জন্যে লোগো বানানোর কথা ভেবে থাকলে এই লিখাটুকু আপনার জন্যে।

লোগো কি?

লোগো হল একটি চিহ্ন বা মার্ক। আর লোগো এর বিশেষ বৈশিষ্ট্য হল স্মরণীয়/ প্রভাবশালী (Memorable/ Impactful)।
লোগো এমন ভাবে তৈরি করতে হবে, যাতে এটি দেখা মাত্রই মনে রাখা যায় বা মনে রাখার মতো হতে হবে। লোগোর অন্যতম একটি উদ্দেশ্যই থাকে আর এটি হল লোগো দেখার মাত্র ১-৩০ সেকেন্ড পর সেটা মনে রাখা যায় বা মনে রাখার মতো হয়, সেটাই Memorable/ Impactful Logo.

আরো সহজ করে বললে , আজকে একটি লোগো দেখেছ ঠিক কিছুদিন পর সেই লোগোটিকে কোন কিছুতে দেখলে যেন মনে করা যায় এটা কিসের লোগো বা কোন ব্র্যান্ডকে মনে করিয়ে দিচ্ছে ।

আর যেটা মনে রাখা যায়না বা মনে রাখার মতো না হয়, তাহলে সেটি প্রফেশনাল মানের লোগো নয়। সেটির দ্বারা লোগোর মূল উদ্দেশ্য হাসিল হবে না।

আমরা যদি আল্লাহ প্রদত্ত একটি ব্যাপার লক্ষ্য করি । আমাদের সাথে কোন এক আলোচনায় কোন এক ভাইয়ের সাথে আমাদের দেখা হয়েছে কিন্তু পরে আমরা মনে করতে পারছিনা আসলে উনি কে ছিলেন। কিন্তু উনার চেহারা দেখার পরেই আমরা ঠিকই মনে করে ফেলতে পারলাম উনার সাথে কোথায় দেখা হয়েছে এবং কি আলোচনা হয়েছে । ঠিক এক জিনিষটাই হলো লোগো এর মুল উদ্যেশ্য।

লোগো ডিজাইন করার সময় যে বিষয়টি মাথায় রাখা জরুরী।

1. Simple
2. Scalable
3. Memorable/Impactful
4. Versatile
5. Relevant

এখন জেনে নেওয়া যাক লোগো কেমন হওয়া দরকার ?

আপনি আপনার ইচ্ছে মত লোগো করে নিতে পারেন সেটা আইকন বা লিখার উপর নির্ভর করে । কিন্তু মনে রাখতে হবে এই লোগো আপনার ব্র্যান্ডকে উপস্থাপন করছে কিনা। তবে আইকন কে মনে রাখা সহজ বা ভালো । সমগ্র পৃথিবী বা কোন একটি নির্দিষ্ট দেশ বা এরিয়ার কথা চিন্তা করি বা কোন একটা নির্দিষ্ট ভূখন্ড এর কথা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাই সেখানে ১০০% মানুষ অক্ষর জ্ঞান সমৃদ্ধ নয়। অল্প সংখ্যক হলেও অক্ষর জ্ঞানহীন বা অক্ষর জ্ঞান কম এমন মানুষ রয়েছে। তাছাড়া বাচ্চারা তো রয়েছেই। তাই Logo এমন হওয়া উচিৎ যাতে সর্বশ্রেণীর মানুষ সেটা দেখা মাত্রই চিনতে পারে, বুঝতে পারে, মনে রাখতে পারে। চাই তার অক্ষর জ্ঞান থাকুক বা না থাকুক। তাই বিশ্বের বেশির ভাগ ব্র্যান্ড বা লোগোকে আমরা তাদের আইকন দেখেই চিনে ফেলি ।

কালার ঠিক করা খুব গুরুত্বপূর্ণ ।

একটি মুল লোগোতে দুই বা তিনটির বেশি কালার ব্যবহার না করাই ভালো । গ্রাডিয়েন্ট হলে বিষয়টি আলাদা । ব্যবসার ধরণ বা পন্যের সাথে মিলিয়ে রং ঠিক করা ভালো। যে রংই হোক সেটা যেন আবার ২ বা ৩ রং এর বেশী মিশ্রণ না হয়। মনে রাখবেন। প্রেসে রং হলো চারটি: সিএমওয়াইকে CMYK, ছায়ান বা হালকা আকাশী, মেজেন্ডা বা গোলাপী, ইয়েলো বা হলুদ আর কালো বা ব্লাক। এই রংগুলোর মিশ্রনে অন্য রং তৈরী হয়।

Versatile/ Flaxible/ Multipurpose কি?

লোগোটি ব্যবহারের প্রয়োজনে যে কোন স্থানে, যে কোন কালারে স্থানান্তর/রুপান্তর করা হোক না কেন, লোগোটি দেখতে সুন্দর লাগবে এবং লোগোর মূল ম্যাসেজ/বিষয় টি স্পষ্ট বুঝা যাবে। এ জন্য লোগো ডিজাইন করার সময় কয়েকটি কালার ভেরিয়েন্টে করতে হবে। বিশেষ করে লোগোর মূল কালার ছাড়াও এটাকে বিভিন্ন কালারে স্থানান্তর/রুপান্তর করতে হবে, অন্তত সাদা-কালো ভার্সনে স্থানান্তর/রুপান্তর করে দেখতে হবে মূল ম্যাসেজ/বিষয়টি ফুটে উঠছে কিনা। অনেক লোগো ডিজাইনার, লোগো ডিজাইন করার সময় এ বিষয়টা খেয়াল রাখে না বিধায়, লোগো ডিজাইন টি ডিভাইসে/ওয়েব ভার্সনে ভালো দেখা গেলেও প্রিন্ট দিতে গেলে অথবা বিভিন্ন ভেরিয়েশনে ব্যবহার করতে গেলে ফুটে উঠে না। আর এতেই ব্র্যান্ড এর মুল বিষয় উপস্থাপন হয় না ।

লোগো নিয়ে আরো কোন কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন । ইনশা আল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব।

Follow : skhgraphics247

ধন্যবাদ আপনার মুল্যবান সময় ব্যয় করে এই লেখাটুকু পরার জন্যে।

Instagram account ⬇️⬇️
15/10/2024

Instagram account ⬇️⬇️

28/09/2024

𝗞𝗘𝗬𝗕𝗢𝗔𝗥𝗗 𝗦𝗛𝗢𝗥𝗧𝗖𝗨𝗧𝗦

20/11/2023

৫০ টি কম্পিউটার কীবোর্ড শর্টকাট কোড এবং টেকনিক (windows shortcuts)

Keyboard shortcut keys for Microsoft word

Shift + F10 Key: শর্টকাট মেনু পাওয়ার জন্য।
F4: এই বাটন ব্যবহার করে আপনারা আগের অবস্থায় ঘুরে যেতে পারবেন।
F5: ওয়ার্ড এ কাজ করার সময়, যদি আপনি আপনার ডকুমেন্টের আলাদা আলাদা পেজে যেতে চান, তাহলে বার বার মাউসে স্ক্রল করে যেতে হবেনা। F5 key ব্যবহার করে কেবল পেজ নম্বর দিয়ে দিলেই আপনি আপনার ডকুমেন্টের যেকোনো পেজে যেতে পারবেন।

Ctrl + A : ডকুমেন্টের সব টেক্সট (text) সিলেক্ট করার জন্য।
Ctrl+B : টেক্সট (text) বোল্ড (bold) করার জন্য।
Ctrl + C : সিলেক্ট করা টেক্সট কপি করার জন্য।
Ctrl + E : টেক্সট বা লিখা গুলি মধ্যেখানে আনার জন্য (center alignment)।
Ctrl + F : যেকোনো শব্দ বা বাক্য খুজার জন্য।
Ctrl + I : সিলেক্ট করা টেক্সট italic font style করার জন্য।
Ctrl + K : আপনার সিলেক্ট করা টেক্সট (text) এ hyperlink (URL web address) বা ওয়েবসাইটের এড্রেস যোগ করার জন্য।
Ctrl + L : Left alignment বা আপনার লেখা গুলি বামদিকে নিয়ে নেয়ার জন্য।
Ctrl + N : নতুন word document খোলার জন্য।
Ctrl + O : আগের থেকে বানানো word file খোলার জন্য।
Ctrl + S : আপনার বানানো ওয়ার্ড ফাইল সেভ করার জন্য।
Ctrl + U : টেক্সট বা লেখাতে underline করার জন্য।
Ctrl + V : কপি করা টেক্সট (text) সহজে পেস্ট (paste) করার জন্য।
Ctrl + X : যেকোনো সিলেক্ট করা টেক্সট এর অংশ cut করার জন্য।
Ctrl + Z : ওয়ার্ডে কাজ করার সময় যদি কোনো ভুল হয়, তাহলে ও শর্টকাট (shortcut) ব্যবহার করে আবার আগের অবস্থায় যেতে পারবেন।
Ctrl + Shift + C : Copy formats এর জন্য।
Ctrl + Shift + D : যেকোনো টেক্সটে Double underline ব্যবহার করার জন্য।
Ctrl + Shift + F : আপনার লেখনের ফন্ট স্টাইল (Font style) চেঞ্জ বদলানোর জন্য।
Ctrl + Shift + H : কিছু লুকোনো (hidden) Text formatting এপলাই করার জন্য।
Ctrl + Shift + L : আপনার লেখনে list style apply করার জন্য।
Ctrl + Shift + P : আপনার টেক্সটের (text) ফন্ট সাইজ (size) বদলানোর জন্য।
Ctrl + Shift + S : একটি নতুন স্টাইল এপলাই করার জন্য। (Apply a style).
Ctrl + Home : ডকুমেন্টের একেবারে আরম্ভে (beginning) যাওয়ার জন্য।
Ctrl + Delete : আপনার লেখনের ডানদিকের একটি শব্দ ডিলিট (delete) করার জন্য।
Ctrl + Backspace : আপনার লেখনের বাঁদিক থেকে একটি শব্দ ডিলিট করার জন্য।
Ctrl + Alt + S : লেখনে Copyright symbol ব্যবহার করার জন্য।
Ctrl + Alt +R : MS Word ডকুমেন্টে Registered trademark symbol ব্যবহার করার জন্য।
F7 Key : লেখনের স্পেলিং চেক করার জন্য “Spell checker” ফাঙ্কশন ব্যবহার করার জন্য।

Windows general shortcut keys
Windows key + R : কম্পিউটারে রান (Run) মেনু ওপেন করার জন্য।
Windows key + E : এই key ব্যবহার করে File explorer খুলতে পারবেন।
Alt + Tab : কম্পিউটারের খোলা থাকা প্রোগ্রাম (open program) গুলির মধ্যে বাছাই (select) করার জন্য।
Windows key + Up arrow key : বর্তমান ওপেন থাকা উইন্ডোটি maximize বা full screen করার জন্য।
Ctrl + Shift + Esc : কম্পিউটারে task manager খোলার জন্য।
Windows key + D : খোলা থাকা program / Desktop স্ক্রিন Hide বা Display করার জন্য।
Ctrl + Esc : কম্পিউটারের স্টার্ট মেনু (start menu) ওপেন করার শর্টকাট।
Alt + F4 : চালু থাকা এপ্লিকেশন (application) বন্ধ করার শর্টকাট।
Alt + Space bar : চালু থাকা application এর menu ওপেন করার জন্য।
F1 : এতে চালু থাকা application এর help menu ওপেন হবে।
Windows key + M : সবধরণের উইন্ডোস স্ক্রিন minimize করার জন্য।
Shift + Windows key +M : ওপরের শর্টকাট ব্যবহার করে minimize করা windows বা screen রিস্টোর (restore) বা আবার ওপেন করার জন্য।
Windows key + Tab : এতে Task view ওপেন হবে।
Windows key + Break key = এতে system properties dialog box ওপেন হবে।

Best browser shortcut keys
Alt +Left arrow : আবার পিছনে যাওয়ার জন্য।
Alt +Right arrow : আমার আগে যাওয়ার জন্য।
F5 : পেজ reload করার যাবে।
F11 : Full screen এবং regular স্ক্রিনের ভেতরে বাছাই করুন।
ESC : পেজ load হওয়ার থেকে বাধা দিন।
Ctrl+Shift+Delete : ব্রাউজার হিস্ট্রি (browser history) ডিলিট করার জন্য।
Ctrl+D : যেকোনো ওয়েবসাইট বুকমার্ক (bookmark) করার শর্টকাট।
Ctrl +Shift+B : আগের থেকে থাকা bookmark করা site গুলি ডিসপ্লে করার জন্য।
Ctrl+J : ব্রাউজারের Download window খোলার জন্য।
Ctrl+N : ব্যবহার করা ব্রাউজার নতুন করে আরেকটা ওপেন করতে পারবেন।
Ctrl+P : বর্তমানে ওপেন থাকা ওয়েবসাইটের পেজ প্রিন্ট করার জন্য।
Ctrl+T : নতুন tab ওপেন করতে পারবেন।
Ctrl+W : ওপেন থাকা ট্যাব বন্ধ করার জন্য।
Ctrl+Shift+T : বন্ধ করা ট্যাব (tab) আবার পেতে হলে। (Undo closed tab).
Ctrl+Tab : ওপেন করা ট্যাব (tab) গুলিতে জলদি যাওয়ার জন্য। (Move to open tabs).

(কালেক্ট)

10/10/2023

৬ টি আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ওয়েবসাইট :
যা আপনার কাজকে সহজ করবে।

✅১. ওয়েবসাইট : VoiceMaker. in
কাজ : এটা আপনার টেক্সট কে ভয়েজ এ রূপান্তর করবে

✅২. ওয়েবসাইট : Gemoo. com
কাজ : এটা আর্টিফিশিয়ালি আপনার সকল ইমেজ কে প্রফেশনালি এডিট করে দিবে ,

✅৩. ওয়েবসাইট : Resume. io
কাজ : এই ওয়েবসাইট টি আপনার প্রফেশনাল Resume বানিয়ে দিবে ফ্রি তে ,

✅৪. ওয়েবসাইট : FlexClip. com
কাজ : প্রফেশনাল ভিডিও এডিটিং ওয়েবসাইট , ভিডিও এর কালার টোন ইত্যাদি অটোমেটিকালি ঠিক করে দিবে মুহূর্তেই ,

✅৫. ওয়েবসাইট : Vondy. com
কাজ : রাইটিং এসিস্টেন্ট টুল , ফাইবার এর ডেসক্রিপশন এখান থেকে লিখে নিতে পারেন ,

✅৬. ওয়েবসাইট : AskCodi. com
কাজ : এটা মূলত ডেভলোপার দেড় জন্য , কোডিং এ সাহায্য করবে

এই ধরনের হিডেন ওয়ার্ড অপটিক্যাল ইল্যুশন যুগে যুগে আর্টিস্টরা তৈরি করে এসেছে। এখন এআই এসে সেই জায়গা দখল করে নিচ্ছে। এই ছব...
22/09/2023

এই ধরনের হিডেন ওয়ার্ড অপটিক্যাল ইল্যুশন যুগে যুগে আর্টিস্টরা তৈরি করে এসেছে। এখন এআই এসে সেই জায়গা দখল করে নিচ্ছে।

এই ছবিটা এআই দিয়ে তৈরি। আপাতদৃষ্টিতে সাড়ে তিন জোড়া মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। নিরীহ একটা ছবি।

কিন্তু ছবিটা ফোনে ওপেন করে বেশ কয়েক মিটার দূরে গিয়ে দেখেন, অথবা চোখ ছোট ছোট করে তাকিয়ে দেখেন; কিছু কি পড়তে পারছেন?

ডিজাইনারদের জন্য ছোট একটা সাজেশন :) ডিজাইনার হিসাবে Ai সাথে তাল মিলিয়ে চলতে হলে আপনাকে  প্রচুর পরিমাণে এলিমেন্টের নাম জা...
09/08/2023

ডিজাইনারদের জন্য ছোট একটা সাজেশন :)

ডিজাইনার হিসাবে Ai সাথে তাল মিলিয়ে চলতে হলে আপনাকে প্রচুর পরিমাণে এলিমেন্টের নাম জানতে হবে। দিন দিন Ai অনেক আপডেট হচ্ছে তার মানে এই না ডিজাইনের জন্য কেউ মানুষ হায়ার করবে না। এই Ai কে ব্যবহার করার জন্য দিন শেষে সেই ডিজাইনার ই লাগবে তবে এই ক্ষেত্রে এগিয়ে থাকবে তারা, যারা ভালো Prompt লিখতে পারবে। একটা ডিজাইন করতে হলে যে বিভিন্ন এলিমেন্ট দরকার সেটা যে Ai কে বুঝিয়ে দিতে পারবে সে। নিচের ডিজাইন টা Midjourney দিয়ে করার সময় একজন নিচের Prompt লিখেছে।

"Otter coloring page, having a picnic by a tranquil pond, short details, serene lines, line art, black and white, white background, no shadows, no color"

কম্পিউটার যখন আসলো তখন অনেকে বললো, কম্পিউটার মানুষের সব জব নিয়ে নিবে। কিন্তু দিন শেষে এখন সেই কম্পিউটার বিক্রি থেকে শুরু করে সেটা দিয়ে কাজ করে কোটি কোটি মানুষ ইনকাম করতেছে। ক্যানভা যখন বাজারে আসে তখন অনেকে বলতো এখন আর ক্লায়েন্ট কোন ডিজাইনার হায়ার করবে না কিন্তু সেই ক্যানভা দিয়ে ডিজাইন করে অনেক মানুষ ইনকাম করতেছে। আসলে আপনাকে চিন্তা করতে হবে বড় কিছু। ছোট ছোট ক্লায়েন্ট হয়তো নিজের কাজ নিজে করে নিতে পারবে Ai কে ব্যবহার করে কিন্তু দিন শেষে বড় বড় ক্লায়েন্টের হাতে এত সময় নাই যে সে তার সব কাজ নিজে করবে। Ai কে ব্যবহার করতেও সেই মানুষ লাগবে।
©️ Learn With Shohagh

01/08/2023

প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হতে চাইলে,
আপনাকে পাঁচটি স্টেপ ফলো করতে হবে।

সফটওয়্যার হিসেবে শিখতে পারেন-
+ এডোবি ফটোশপ।
+ এডোবি ইলাস্ট্রেটর।

প্রথম স্টেপে কিছু বিষয় মুখস্থ করে ফেলবেন-
+ সবগুলো টুলের নাম।
+ সবগুলো টুলের আইকন ফেইস।

দ্বিতীয় স্টেপে
+ প্রত্যেকটি টুলের মিনিমান ১টি করে কাজ শিখুন।
+ প্রয়োজনীয় প্যানেলগুলোর ব্যবহার শিখুন।

তৃতীয় স্টেপে আপনাকে শিখতে হবে-
+ ফাইল, ইডিট থেকে শুরু করে যতগুলো মেনুবার আছে, শিখে নিন।
+ বিভিন্ন ব্যবহারিক ফাংশন ও খুঁটিনাটি ব্যাপারগুলো শিখুন।

চতুর্থ স্টেপে আপনাকে শিখতে হবে-
+ কালার ম্যাচিং, কালার থিউরি ও কালার মিনিং ইত্যাদি।
+ ডিজাইন প্রিন্সিপাল ও ডিজাইন বিউটি হ্যাক্স ইত্যাদি।
+ ক্রিয়েটিভ কন্টেন্ট তৈরীর ফর্মূলা।

পঞ্চম স্টেপে আপনাকে শিখতে হবে-
+ কমার্শিয়াল কমিউনিকেশন।
+ কাস্টমার ম্যানেজ এন্ড হ্যান্ডেলিং।
+ মার্কেটপ্লেস ।

সার্ভিসের জন্য যেভাবে প্রস্তুত হবেন-
# আপনাকে চমৎকার কিছু সমন্বয়ে একটি প্রাথমিক পোর্টফোলিও তৈরি করতে হবে, কনফিডেন্ট লেভেলও বাড়বে।
# কাজের কোয়ালিটি অনুযায়ী একটি রিজনেবল প্রাইজলিস্ট তৈরী করতে হবে, এতে প্রাইজ বিষয় আপনার ইতস্ততা দূর হবে।

সবকিছুর ওয়েল অর্গানাইজের জন্য-
মেইনটেইন করতে হবে রুটিন এন্ড সেলফ ইমপ্রুভমেন্ট রুলস।

এই সিম্পল বিষয়গুলো খেয়াল রাখলে-
আপনার ডিজাইন শেখার জার্নি অনেক সুন্দর হবে এবং একটি স্মার্ট ও আরামদায়ক ক্যারিয়ার উপভোগ করতে পারবেন। ইনআল্লাহ

গ্রাফিক ডিজাইন একটি পরিপূর্ণ স্কিল। আপনি নিশ্চয়ই জানেন, কোন একটি স্কিলে দক্ষ হওয়ার জন্য দীর্ঘ সময় দিতে হয়। শেখার তো কোন শেষ নেই, প্রতিনিয়তই নতুন-নতুন বিষয় সামনে আসতে থাকে এবং আমরা শিখতেই থাকি।

আপনি যেহেতু স্কিল শিখতে চাচ্ছেন, এজন্য আপনাকে প্রথমে সময় নির্ধারণ করতে হবে- শেখার জন্য আপনি আসলে কতদিন সময় দিতে পারবেন ? যদি আপনার হাতে ছয় মাস বা এক বছরের সময় থাকে, তাহলে অবশ্যই আপনি ছয় মাস বা বছরের জন্য প্ল্যান করবেন।

আর যদি আপনার হাতে খুব বেশি সময় না থাকে, তাহলে মিনিমাম তিন মাসের জন্য- প্ল্যান করতে হবে। তবে এই ক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণ হার্ডওয়ার করতে হবে, প্রতিদিন মিনিমাম ৫ থেকে ৭ ঘন্টা সময় দিতে হবে, শেখাও প্র্যাকটিস করার জন্য।

আপনি নিজে নিজে ঘরে বসে গ্রাফিক ডিজাইন শিখতে চাইলে, এতক্ষণ যেই নিয়মগুলো বললাম এগুলো আপনাকে হেল্প করবে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when SKH Graphics 247 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share