MicroWeb Technology Ltd

  • Home
  • MicroWeb Technology Ltd

MicroWeb Technology Ltd We Provide all kind of software solutions, website development, Search engine optimization, social m

‘আল্লাহু আকবর- আল্লাহু আকবর’ এই সুমধুর ধ্বনির মুগ্ধতা এখন ছড়িয়ে পড়বে নিউ ইয়র্কের বাতাসে
27/08/2023

‘আল্লাহু আকবর- আল্লাহু আকবর’ এই সুমধুর ধ্বনির মুগ্ধতা এখন ছড়িয়ে পড়বে নিউ ইয়র্কের বাতাসে

নিউ ইয়র্কে আজান; নিউ ইয়র্কে প্রকাশ্যে আজানের অনুমতি ‘আল্লাহু আকবর- আল্লাহু আকবর’ এই সুমধুর ধ্বনির মুগ্ধতা এখন ছ.....

সবগুলো অ্যাপ ইনস্টল করতে ও এই বিষয়ে আরও বিস্তারিত জানতে ক্লিক করুনঃ https://theholymedia.com/g05d
15/02/2023

সবগুলো অ্যাপ ইনস্টল করতে ও এই বিষয়ে আরও বিস্তারিত জানতে ক্লিক করুনঃ https://theholymedia.com/g05d

ফ্রিল্যান্সিং এখন বাংলাদেশের অত্যন্ত সম্ভাবনাময় একটি খাত। এছাড়া মহামারির পর থেকে হোম অফিসের চাহিদাও দিন দিন .....

New Website delivered! iojn.orgCall us to Develop your Business01911-555084, +880 1831-332732
30/06/2022

New Website delivered! iojn.org

Call us to Develop your Business
01911-555084, +880 1831-332732

Today we delivered freedomtv24.com Web TV solution.
18/11/2021

Today we delivered freedomtv24.com Web TV solution.

আসসালামু আলাইকুম আপনি কি আপানার কম্পানি/দোকানের জন্য ব্যানার/বইয়ের কভার  ডিজাইন করার কথা ভাবছেন? ব্যানারের মাধ্যমে আপনার...
14/02/2021

আসসালামু আলাইকুম
আপনি কি আপানার কম্পানি/দোকানের জন্য ব্যানার/বইয়ের কভার ডিজাইন করার কথা ভাবছেন?
ব্যানারের মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের পন্যের ধারণা আপনার কাস্টমারদের কাছে তুলে ধরতে চান?

এর জন্য প্রয়োজন একটি আকর্ষণীয়, সুন্দর, মার্জিত ব্যানার। তাই আমরা দিচ্ছি সুলভ মূল্যে আকর্ষণীয়, সুন্দর, মার্জিত ব্যানার ডিজাইন।
একটি আকর্ষণীয়, সুন্দর, মার্জিত ব্যানার আপনার ব্যবসায়ের জন্য অনেক ভূমিকা রাখে।
ব্যানার একটি কোম্পানির পন্যের সঠিক ধারণা কাস্টমারদের কাছে তুলে ধরতে পাড়ে খুব সহজেই। একজন গ্রাহক সর্বপ্রথম ব্যানার প্রতি খেয়াল করে আপনার ব্যবসা সম্পর্কে ধারনা লাভ করেন।
সুতরাং, আকর্ষণীয়, সুন্দর, মার্জিত ব্যানার ডিজাইন করার জন্য চলে আসুন আজি।

আমাদের সার্ভিস সমূহঃ
ব্যানার/ বইয়ের কভার ডিজাইন
👉লোগো ডিজাইন (থ্রীডি প্রিমিয়াম কোয়ালিটি)
👉ওয়েব ব্যানার, কভার ফটো, প্রোফাইল ফটো . ডিজাইন।
👉ইউনিক বিজনেস কার্ড
👉লেটার হেড
👉ফ্লায়ার, ইত্যাদি।

যে ফাইলগুলিতে পাবেন JPG,PNG,PSD,PDF,AI,

আমরা সবসময় চেষ্টা করি আমাদের সর্বোচ্চটুকু দিতে তাই আমাদের প্রত্যেকটি ক্লায়েন্ট স্যাটিসফাইড। আর এটা আমাদের জন্য গর্বেরও, আলহামদুল্লিাহ!

বিস্তারিত জানতে এবং অর্ডার করতে ইনবক্স করুন ।
অথবা যোগাযোগ করুন :

Website: www.webservice24.org / www.mwt.com.bd
Gmail: [email protected]
Phone: 01911-555084, 01892-577266

আসসালামু আলাইকুম আপনি কি লোগো ডিজাইন করার কথা ভাবছেন ? লোগোর মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের নামটি আপনার কাস্টমারদের কাছে তুল...
13/02/2021

আসসালামু আলাইকুম
আপনি কি লোগো ডিজাইন করার কথা ভাবছেন ?
লোগোর মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের নামটি আপনার কাস্টমারদের কাছে তুলে ধরতে চান?

এর জন্য প্রয়োজন একটি আকর্ষণীয়, সুন্দর, মার্জিত লোগো। তাই আমরা দিচ্ছি সুলভ মূল্যে আকর্ষণীয়, সুন্দর, মার্জিত লোগো ডিজাইন।
একটি আকর্ষণীয়, সুন্দর, মার্জিত লোগো আপনার ব্যবসায়ের জন্য অনেক ভূমিকা রাখে।
লোগো একটি কোম্পানির প্রতিচ্ছিবি স্বরূপ। একজন গ্রাহক সর্বপ্রথম লোগোর প্রতি খেয়াল করে আপনার ব্যবসা সম্পর্কে ধারনা লাভ করেন। সুতরাং, এটি কেবলমাত্র একটি ছবি নয়; এটিই আপনার কোম্পানির পরিচয় বহন করে এবং এটি ব্রান্ডিং এর গুরুত্বপূর্ণ ভিত্তি। গ্রাহক আপনার লোগো দেখে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার বিজনেস সম্পর্কে নিজের মনের মধ্যে ধারনা তৈরি করে। একটি মানসম্মত লোগো গ্রাহকের কাছে আপনার পণ্য বা সেবার বিশ্বাসযোগ্য এবং পেশাগত দিকটি তুলে ধরে।

আমাদের সার্ভিস সমূহঃ
👉 লোগো ডিজাইন (থ্রীডি প্রিমিয়াম কোয়ালিটি)
👉 ওয়েব ব্যানার, কভার ফটো, প্রোফাইল ফটো . ডিজাইন।
👉 ইউনিক বিজনেস কার্ড
👉 ব্যানার ডিজাইন
👉 লেটার হেড
👉ফ্লায়ার, ইত্যাদি।

যে ফাইলগুলিতে পাবেন JPG,PNG,PSD,PDF,AI,

আমরা সবসময় চেষ্টা করি আমাদের সর্বোচ্চটুকু দিতে তাই আমাদের প্রত্যেকটি ক্লায়েন্ট স্যাটিসফাইড। আর এটা আমাদের জন্য গর্বেরও, আলহামদুল্লিাহ!

বিস্তারিত জানতে এবং অর্ডার করতে ইনবক্স করুন ।
অথবা যোগাযোগ করুন :
Website: www.webservice24.org / www.mwt.com.bd
Gmail: [email protected]
Phone: 01911-555084, 01892-577266

বাংলাদেশের ক্রমবর্ধমান ই-কমার্স ইন্ডাস্ট্রিতে প্রতিনিয়তই যুক্ত হচ্ছে নতুন উদ্যোক্তা। ই-কমার্স বিজনেসের জন্য সবচেয়ে গুরুত...
09/01/2021

বাংলাদেশের ক্রমবর্ধমান ই-কমার্স ইন্ডাস্ট্রিতে প্রতিনিয়তই যুক্ত হচ্ছে নতুন উদ্যোক্তা। ই-কমার্স বিজনেসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটি মানসম্মত ই-কমার্স প্ল্যাটফরম। লাইটওয়েট, ফাস্ট এবং সহজে ব্যবহার যোগ্য ই-কমার্স ওয়েবসাইট গুলো কাস্টমার পছন্দ করে। তাই ই-কমার্স বিজনেসের জন্য প্রয়োজন একটি মানসম্মত ই-কমার্স সিস্টেম/ওয়েবসাইট যেটি আপনাকে নিজস্ব মার্কেটপ্লেস তৈরি এবং ব্রান্ড ডেভেলপমেন্টে সহযোগিতা করবে।
তাছাড়া ওয়েবসাইটে এসে যাতে একজন গ্রাহক সহজে নেভিগেশন করতে পারে এমন ওয়েবসাইটই সেল বৃদ্ধি করতে কার্যকরী ভুমিকা রাখে। আমরা দিচ্ছি আপনার এই ধরনের সকল চাহিদার কার্যকরি নিশ্চয়তা।
একটি ই-কমার্স প্ল্যাটফরম ডেভেলপমেন্ট করার জন্য অনেকগুলো বিষয় মাথায় রাখা জরুরী। যেমনঃ ইউনিক ডিজাইন, সহজে নেভিগেশন করতে পারা এবং ব্যাকএন্ড প্রচেস গুলো খুব সহজে ম্যানেজ করতে পারা। সেই সাথে আরও যুক্ত হয় সাইটের নিরাপত্তা, পরবর্তী আপডেট এবং মেইনটেনেন্সের চিন্তা। আমাদের প্রত্যেকটি সিস্টেমটি এতটা সহজ করে বানানো যে কোনরুপ কোন টেকনিক্যাল জ্ঞান ছাড়াই আপনি স্বাচ্ছন্দ্যে এটি ম্যানেজ করতে পারবেন।
আর প্রাইসিং নিয়ে ভাবছেন? আপনার সকল প্রয়োজনের কথা মাথায় রেখে MicroWeb Technology Ltd নিয়ে এসেছে একটি ই-কমার্স ওয়েব প্যাকেজ।
চলুন দেখে নিই আমাদের কি কি থাকছে এই প্যাকেজ এঃ
১টি .com ডোমেইন ও ২০জিবি হোস্টিং
প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম
বেসিক ইকমার্স ফিচারস
ডিসকাউন্ট ম্যানেজমেন্ট
কুপন কোড ম্যানেজমেন্ট
হট ডিলস ম্যানেজমেন্ট
SMS নোটিফিকেশন সিস্টেম
স্টক ম্যানেজমেন্ট
ডেলিভারি ফি ম্যানেজমেন্ট
অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন
প্রয়োজনীয় রিপোর্ট

এছাড়া আপনার পরবর্তী প্রয়োজনে যেকোনো কিছু খুব সহজেই ডেভেলপ করতে পারেন। তাই দেরি না করে আমাদের সাথে আজই যোগাযোগ করন।
E-Commerce Website + Mobile App সম্পর্কে বিস্তারিত জানতে ইনবক্স করুনঃ facebook.com/mwtbd

যেকোন ধরণের ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য যোগাযোগ করুন:
- 01911-555084, 01831-332732
আমাদের অফিসে আসতে পারেন:
Suit: 606, (5th Floor),
Farmview Super Market, Farmgat, Dhaka

ফেসবুকে বুস্ট করার আগে যে বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে।এই আর্টিকেলে ফেসবুক বুস্ট নিয়ে আলোচনা করবো।আলোচ্য বিষয়ঃ• ফেসব...
11/08/2020

ফেসবুকে বুস্ট করার আগে যে বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে।
এই আর্টিকেলে ফেসবুক বুস্ট নিয়ে আলোচনা করবো।
আলোচ্য বিষয়ঃ
• ফেসবুক বুস্ট করার আগে কি কি জানতে হবে??
• কীভাবে বুস্ট করবেন?
• কার মাধ্যমে করবেন??
• কোন প্রতিষ্ঠানের মাধ্যমে করাবেন নাকি নিজেই করবেন??
• আপনি নিজেই কীভাবে নিজের বুস্ট করবেন?
• যদি কোন প্রতিষ্ঠানের মাধ্যমে করান তাহলে আপনার কী করনীয় আছে??
• বুস্টিং খরচ কত হয়ে থাকে আসলে??
• বর্তমানে অনেকেই কমদামে বুস্ট করিয়ে থাকে তাদের মাধ্যমে করাবেন নাকি?

বর্তমানে অনেকগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম থাকলেও ফেসবুক আমাদের কাছে খুব জনপ্রিয়!! বর্তমানে সবধরনের ব্যাবসার সিংহভাগ বিজ্ঞাপন দেওয়া হয় ফেসবুকে কারন খুব কম সময়ে একসাথে অনেক লোকের কাছে পৌছানো যায়।
প্রফেশনাল ভাবে ফেসবুক মার্কেটিং আপনার অনলাইন বিজনেসের সফলতার গল্পকার হতে পারে। ফেসবুকে বুস্টিং এ সফলতার ক্ষেত্রে অনেক কিছুই নির্ভর করে তবে প্রফেশনাল বুস্টিং বেশি ভূমিকা পালন করে।

ফেসবুক বুস্ট করার আগে কি কি জানতে হবে??
বাংলদেশে অনেকেই আছেন যারা প্রফেশনালভাবে ফেসবুক মার্কেটিং করে তবুও সেল বা লিড কম সংখ্যক আসে। এর প্রধান কারণ অনলাইন বিজনেসম্যান। অনেক সময় দেখা যায় কনটেন্ট ভাল মানের হয় না। কল টু অ্যাকশন এর ভুমিকা থাকে না বললেই চলে।

• বুস্ট শুরু করার আগে খুব সুন্দর ও চোখে পড়ার মত একটি ইমেজ ডিজাইন করে নিন
• মনে রাখবেন ইমেজে ২০% এর উপর যেন লেখা না থাকে।
• যদি পেজ বুস্ট করেন তাহলে ডেসক্রিপশনে ৯০ ক্যারেক্টারের বেশী না লেখাই ভালো।
• যদি কোন পোস্ট বুস্ট করেন তাহলে ডেসক্রিপশনে ইচ্ছামত লেখা দিতে পারবেন তবে ডেসক্রিপশন এমনভাবে দিবেন যাতে ভিজিটরের রিডমোর এ ক্লিক করে পড়তে না হয়।
• প্রথমেই বুস্টের জন্য অল্প বাজেট দিয়ে শুরু করুন তারপর যদি ইম্প্রেশন ও রিচ ভালো আসে এবং আপনার সেল হয় তাহলে বাজেট বাড়িয়ে দিন।
• আপনার টার্গেট এরিয়া ও টার্গেট কাস্টমার সিলেক্ট করে নিন আগেই।

এবার আসি কীভাবে বুস্ট করবেন??

• বুস্ট করার জন্য আপনার অবশ্যই ফেসবুক একাউন্ট থাকতে হবে এবং পেজ বা গ্রুপ থাকতে হবে!! এবিষয়ে আপনি জানেন তাই আলোচনা করছি না।
• তবে আপনার পেজটিকে অবশ্যেই ভালোভাবে সাজিয়ে নিবেন যেমনঃ পেজের এবাউট সেকশন, যোগাযোগ, বিজনেস টাইপ, ক্যাটাগরি সহ যাবতীয় বিষয়াদি সঠিকভাবে সাজিয়ে নিবেন, নিজে না পারলে অবশ্যিই একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটারের সাহায্য নিন।
• বুস্ট যদি আপনি নিজে করতে চান তাহলে অবশ্যই আপনার একটি ক্রেডিট কার্ড / মাস্টার কার্ড / ভেরিফাইড পেপ্যাল একাউন্ট থাকা লগবে!! এক্ষেত্রে মনে রাখবেন বাংলাদেশ থেকে পেপ্যাল এ্যালাউ করে না তাই ফেসবুকের অনেক চমকপ্রদ ভেরিফাইড পেপ্যাল একাউন্ট সেলের বিজ্ঞাপন দেখে একাউন্ট কেনা থেকে বিরত থাকুন।
• আপনি নিজে বুস্ট করতে চাইলে ইবিএল একুয়া কার্ড দিয়ে করতে পারেন

কার মাধ্যমে করবেন??

আমাদের দেশের অনেকেই নিজে নিজে বুস্ট করতে চান!! এটা অবশ্যই ভালো যদি আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ভালো বুঝে থাকেন। আপনি যদি ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটিজি নিয়ে স্টাডি করে থাকেন তহলে অবশ্যই নিজের বুস্ট নিজে করবেন। আর যদি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে না জেনে থাকেন কিন্তু আপনার কার্ড বা বুস্ট করার প্রিপেইড ব্যালেন্স থাকে তাহলে একজন এক্সপার্টের সহযোগীতা নিন।

তবে অবশ্যই ফেসবুক প্রতারক চক্র থেকে সাবধান!!

ফেসবুক বুস্টিং প্রতারক কারা??

আপনি ফেসবুকে কিছু বিজ্ঞাপন দেখবেন যে তারা মাত্র ৮৫ টাকায় বুস্ট করে দিচ্ছে!! আবার আপনার ইমেজ ডিজাইন করে দিচ্ছে!! আরো কত কি দিচ্ছে?? একটু নিরপেক্ষভাবে চিন্তা করুন তারা কেন আপনাকে এত সুবিধা দিচ্ছে?? আপনি আবার আমাকে বলতে পারেন যে এটা তাদের ক্লাইন্ট ধরার স্ট্র্যাটেজি আপনি বলার কে?? আমার উদ্দেশ্য আপনাকে সতর্ক করা।

একটু ভাবুন!! কেউ যদি বাংলাদেশী কোন ব্যাংকের ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ড দিয়ে বুস্ট করে তাহলে তার ডলার কেনাই পড়ে সাধারণত ৮৪-৮৫ টাকা করে তার উপর তার আবার ব্যাংকে যাতায়াত খরচ আছে! তাহলে কীভাবে তারা ৮৫ টাকায় বুস্ট সার্ভিস দেয়??
যদি কেউ পেওনিয়ার মাস্টার কার্ড দিয়ে বুস্ট করে তাহলেও তার সেম খরচ হয় বরং বিভিন্ন সময়ে পেওনিয়ার ডলার রেট ৯০ টাকাও হয়ে থাকে তাহলে এরা আপনাকে কীভাবে ৮৫ টাকায় বুস্ট করে দেয়??
আগেই বলেছি বাংলাদেশ থেকে পেপ্যাল সাপোর্ট করে না!!

তাহলে এরা করেটা কি??
তাহলে আসুন ঘোমরটা জেনে নেই!! ফেসবুকে যখন কেউ এড একাউন্ট এক্টিভ করে কোন কার্ড দিয়ে ফেসবুক তখন তাকে ২৫ ডলার লোন দেয় বুস্ট করার জন্য! এরপর ২৫ ডলার পে করলে ৫০ ডলার লোন দেয় এভাবে ফেসবুক একটা সময়ে তাকে ৭৫০ ডলার লোন দেয়! এই প্রতারক চক্র সর্বশেষ ৭৫০ডলার আর ফেসবুককে পে করে না তাহলে তাদের লাভ কত? ৭৫০*৮৫=৬৩৭৫০ টাকা!! আর এদের কোন লস নাই কারন এরা এই ৭৫০ ডলার লোন পাওয়ার জন্য আপনার আমার কাছ থেকে ৮৫ টাকা করে নিয়ে ফেসবুকেকে আগের লোন দিয়ে দিছে! এখন আপনি বলতে পারেন সে প্রতারণা করলে করছে এতে আপনার ক্ষতি কি??

এই সব প্রতারকদের মাধ্যমে বুস্ট করালে আপনার কি কি ক্ষতি হতে পারে??
• ফেসবুক আপনার পেজটি আনপাবলিশ করে দিতে পারে।
• পরবর্তীতে আপনার নিজের একাউন্ট বা অন্য কারো একাউন্ট থেকে এই পেজে বুস্ট করাতে গেলে সেই একাউন্ট ফ্ল্যাগ বা ফেসবুক বুস্টিং সিস্টেম বন্ধ করে দিবে!
• আপনার পেজের রিচ কমে যেতে পারে।
• অন্য কেউ আপনার পেজের বুস্ট করতে গেলে তার একাউন্ট বন্ধ হয়ে যেতে পারে!

যদি কোন প্রতিষ্ঠানের মাধ্যমে করান তাহলে আপনার কী করনীয় আছে??
• যদি আপনি কোন প্রতিষ্ঠানের মাধ্যমে বুস্ট করান তাহলে অবশ্যই তাদের বিশ্বস্ততার ব্যাপারে ক্লিয়ার হয়ে নিন।
• তারা কি ঐ প্রতারক চক্রের কিনা সে বিষয়ে খোঁজ খবর নিয়ে নিন।
• শুধুমাত্র কারো পেজের রিভিউ দেখেই তার সার্ভিস নিতে যাবেন না কারন এখনকার দিনে রিভিউ কিনা যায়!
• তাদের কাছ থেকে সার্ভিস নিয়েছে এমন কারো কাছ থেকে খোঁজ খবর নিন।

আপনি নিজেই কীভাবে নিজের একাউন্ট দিয়ে বুস্ট করবেন??

 আপনি প্রতারিত না হতে চাইলে আপনি নিজেই নিরে একাউন্ট থেকে বুস্ট করতে পারেন।
 সেক্ষেত্রে আপনি ডুয়েল কারেন্সি সাপোর্ট করে এমন ব্যাংকের ক্রেডিট কার্ড নিতে পারেন, সেজন্য ইবিএল একোয়া মাস্টার কার্ড নিতে পারেন। সেজন্য অবশ্যই আপনার পাসপোর্ট থাকতে হবে। এই ব্যপারে আপনার কোন কিছু জানার থাকলে কল দিন আমাদের ফেসবুক বুস্টিং এক্সপার্টের কাছে 01831-332732

 আপনি পাইওনিয়র মাস্টার কার্ড দিয়েও বুস্ট করাতে পারেন।

 আপনি যদি কোন ক্রেডিট কার্ড ম্যানেজ করতে না পারেন তাহলেও কোন সমস্যা নেই, কারন মাইক্রোওয়েব টিম আপনাকে সবসময় কোনরকম ফি ছাড়াই হেল্প করতে প্রস্তুত।

 আপনি আমাদের মাধ্যমে ফেসবুক প্রিপেইড একাউন্ট করে নিতে পারেন যার মাধ্যমে কোন ধরনের কার্ড ছাড়াই আপনার প্রিপেইড ব্যালেন্স দিয়ে বুস্ট করতে পারবেন যখন-তখন যেকোন জায়গায় বসেই। বিস্তারিত 01831-332732

বুস্টিং খরচ কত হয়ে থাকে??

প্রতারক চক্রের সদস্যরা সাধারনত ৬০-৮০ টাকা বা ৮৫ টাকায় বুস্ট করে থাকে আর প্রফেশনালরা ৯০ টকায় করে থাকে আবার যারা আরো বেশী এক্সপার্ট তারা ১০০ টাকার নিচে করে না।
• আমরা সাধারন্ত ৯৫-১০০ টাকায় বুস্ট করে থাকি। তবে আপনি চাইলেই আমি আপনার বুস্ট করবো না । আপনি বুস্ট সার্ভিস নিতে চাইলে প্রথমেই আপনার পেজটি আমাদের ফেসবুক পেজ facebook.com/mwtbd এই পেজে মেসেজ দিন তার পর আপনার পেজটি দেখে আমাদের টিম যাচাই বাছাই করে দেখবে যদি বুস্ট করার মত হয় তাহলে আপনার সাথে যোগাযোগ করবে।

বর্তমানে অনেকেই কমদামে বুস্ট করিয়ে থাকে তাদের মাধ্যমে করাবেন নাকি?

আমরা ক্লাইন্টদের এই বিষয়গুলো নজরদারীতে রাখি বলেই আজ আমরা সফল। তাই আজই সচেতন হোন, প্রফেশনালভাবে বুস্টিং করুন, ভাল ফলাফল পান।

শুধু বুস্ট করলেই যে ভালো ফলাফল পাওয়া যাবে তা না। জানতে হবে আরো কিছু গুরুত্বপূর্ণ মার্কেটিং কলা-কৌশল। মার্কেট যাচাই ( গবেষণা) খুবই জরুরি। কখন বুস্ট করবেন কখন করবেন না, কিভাবে অফালাইনে মার্কেটিং করতে হবে, টিমকে কিভাবে ব্যবহার করবেন, এই সব কিছু জেনে এগিয়ে গেল আপনার সফলতা আসবেই।

আপনি যদি আপনার কোম্পানীর প্রফেশনাল মার্কেটিং করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যে কোন প্রোয়োজনে আমাদের থেকে নিতে পারেন বিভিন্ন পরামর্শ।
মাসিক ভিত্তিতে ফেসবুক মার্কেটিং(বুস্ট, প্রোমোট, অফলাইন মার্কেটিং, কনটেন্ট ইত্যাদি) করতে আমাদের সাথে পরামর্শ করতে পারেন।

আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে এসেও যোগাযোগ করতে পারেন।
Micro Web Technology Ltd
ফার্মভিউ সুপার মার্কেট (৬ষ্ঠ তলা, লিফটের বামে),
ফার্মগেট, ঢাকা ১২১৫
ফোনঃ 01831332732, 01911555084
Website: www.mwt.com.be email: [email protected] Mobile: 01919055788

Fiverr Crash Course যারা ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, এসইও, ডিজিটাল মার্কেটিং এর কাজ জানেন কিন্তু অনলাইন মার্কেটপ্লেসে...
09/02/2020

Fiverr Crash Course
যারা ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, এসইও, ডিজিটাল মার্কেটিং এর কাজ জানেন কিন্তু অনলাইন মার্কেটপ্লেসে কাজ পাচ্ছেন না তাদের জন্য আামাদের ৪০ দিনের ফাইভার ক্র‌্যাশ কোর্স!
================================
♥ Admission close: 15-FEB-2020
♥ Duration: 40 days
♥ Class: 3 Class /week
♥ Class sat/mon/wed
♥ Time: 10PM - 12AM

📌 for any query (fiverr crash): call as at 01831332732
------------------------
📌 ভর্তির জন্য যোগাযোগ: 01831332732, 01919055788
Admission procedures :
*********************************
☃️ পে কোর্স ফি: 01911555084 (Bkash Personal)
☃️ পেমেন্ট করে এই ফর্ম পূরণ করো: http://bit.ly/mwtfiverr
**********************************
🙅♂️🤷♂️ কি থাকছে এই অদ্ভুত প্রোগ্রামে?
========================
Fiverr Crash Preparation & Fiverr rash) - 15 lectures / 3 days per week class
-------------------------------------------------------------------------
1. Payoneer Account Open & Confirm & Get Card
2. Fiverr Crash Preparation Live From MicroWeb Institute page
=> facebook.com/MicrowebInstitute
3. Team wise Portfolio Crop / Behance-Flikr Upload for collection creation
4. Fiverr Accont Open + Profile Set Up & Portfolio & Industry & Skill Set Up
5. Fiverr 7 Gig Open(3+4 gigs) - (Trendy GIG Topic Fixing & Gig Open)
6. Fiverr Unique Marketing & Get Favorite (From CMBD Internal & External group
7. Gboard/ Google assistant/ Fiverr App/ Account Refresher Set Up / Chrome notify exension set up
8. Forum Activities/ Commenting & Reading & Tricks to track hrs + post forum
9 >> Twitter Followers Increase-(By target hashtag list)
10 >> Linkedin Followers Increase - (By- target hashtag people/company/job search)
11 >> Facebook Followers Increase - (By searching groups with our target keyword searhing)
12 # Gig Marketing / Mentioning post share + Trendy HashTags post
13 # Gig Marketing / post share at timeline & mwt freelancers group
14 # Gig Marketing / post share at timeline & target groups
15 # Gig Marketing by gramblr/ collect coin & boost post with coins
16 # Gig Marketing share post + share link + video+comment with gig posts
17 # Gig Marketing @100+ Blogs keep sharing gig posts at PR 8+ Blogs
18 # Gig Marketing // create PIN with premium contents & after getting gig click - give contents
19** Fiverr 10 Bidding (Buyer Request) - show & make easy to write award winning bidding (Buyer equest)
20** Twitter 10 Bidding (searching post by related hashtags ) & Bid daily
21** Linkedin 10 Bidding (searching post by related hashtags ) & Bid daily
22** Faceook 10 Bidding (searching post by related hashtags ) & Bid daily
23. Fiverr Quick Reply Set Up - For each 7 gigs - To reply client immediately (max 10 mints)
24. Fiverr Behance/Flikr Collection - bit.ly Set Up - To show client immediately portfolio snaps
25. Fiverr Live Site Link(given from my client's site) To show client similar live sites(my gift)
26. Fiverr Minimum Budget Set Up (For your 21 packages(7 gig * 3 pck) - To negotiate client faster
27>> Project Budgeting, Client Negitiation & GIG/Service Pricing & Project Timing Knowledge
28>> Project Management & Timing Tool (Trello & Task/Keep.google.com) management
29>> Behance Appretiation exchange & Linkedin skill endorsement exchange
30>> Facebook Paid Marketing(Boosting) & FB Don't Feel Shy Marketing
31>> Mailchimp Email Template Marketing With Yours Gig (To some target client's
email)
32>> Atomic Email Sender - Email Marketing With Yours Gig (To some target client's email)
33 # Fiverr Levels & TOS / Order Cancel(Buyer VS Mutual Cancel) & Fiverr Warning
34 # Fiverr Order Completion Rate/ Positive Rating/ Response Rate & Time / Delivery On Time
35 # Order Delivery Tricks & Late Submission Management
36 # Order Conversion & View Click Ration & Impression (how to increase)
37 # Fiverr Account Verify Process + What not to do during verification
38 # How to Add Payoneer account with fiverr & Withdraw From Fiverr & Get Dollar at payoneer
38_B. How to Withdraw At Bank/ Rocket/ Bkash/ Master Card From Payoneer
39 # Eligibility for Payoneer Card Order($100 Earn) & 1st Withdraw from Payoneer($252)
40 # Order Ranking & If Rank Loosed How to take fiverr support & Refresh GIG
41 # Tricks On Fiverr To get fastest daily success in less then 1 months
42 # Lifetime support
43 # When to post at support group / get suggestions / from me directly
📌📌📌 ONLINE SUPPORT COMMUNITY
===================================
>> আর কাজের ক্ষেত্রে আটকে যাওয়া খুব স্বাভাবিক এক্ষেত্রে আমাদের অনলাইন সাপোর্ট টিম এবং আমি এই সময়টাতে বিশেষ কিছু কাজ অফ রেখে স্টুডেন্টদের সাপোর্ট দিয়ে থাকি মার্কেটপ্লেস ক্লায়েন্ট এবং কাজ রিলেটেড (24 hours)

Admission Process:
====================
📌 Send money / Course fee here: 01911555084 (Personal Bkash) & 01831332732 (bkash marcent)
📌 পেমেন্ট করে এই ফর্ম পূরণ করো: http://bit.ly/mwtfiverr

সরাসরি যোগাযোগ করতে চলে আসুন
মাইক্রোওয়েব ইনস্টিটিউট
ফার্মভিউ সুপার মার্কেট (৬ষ্ঠ তলা, লিফটের বামে),
ফার্মগেট, ঢাকা ১২১৫
ফোনঃ 01831332732, 01911555084

09/02/2020

প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন শিখুন ফাইভার, আপওয়ার্ক ও Graphicriver এর TOP লেভেল সেলারদের কাছ থেকে।
দ্রুত রেজিস্ট্রেশন করুনঃ http://bit.ly/mwtgd50
আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ১০জন পাবেন ৫০% স্কলারশীপ!
======================================
মাইক্রো ওয়েব ইনস্টিটিউট দিচ্ছে প্রযুক্তি শিক্ষায় ইন্ডাস্ট্রি সেরা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন কোর্স

মাইক্রো ওয়েব ইনস্টিটিউটের ৩ মাসের গ্রাফিক্স ডিজাইন কোর্স আপনাকে গ্লোবাল ও লোকাল ইন্ডাস্ট্রিতে দিবে ক্যারিয়ার গড়ার সেরা মঞ্চ।

গ্রাফিক্স ডিজাইনের এই বিশেষ কোর্সে আপনি যা যা পাচ্ছেনঃ
☑ অনলাইন মার্কেটপ্লেসের চাহিদা অনুযায়ী কাজ শেখার সুযোগ
☑ লোকাল মার্কেট যেমন বিভিন্ন কোম্পানীতে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করার হাতে কলমে শিক্ষা
☑ প্রজেক্ট ভিত্তিক কাজ শিখার সুযোগ
☑ কোর্স চলাকালীন অনলাইন মার্কেটপ্লেস যেমন ফাইভার, আপওয়ার্ক, ৯৯ ডিজাইনসহ বিভিন্ন জনপ্রিয় ওয়েবসাইটে কাজ পাওয়ার কৌশল শিখার সুযোগ
☑ আমাদের টিমের সাথে লাইভ প্রজেক্টে কাজ করে অভিজ্ঞতা অর্জনের সুযোগ
☑ ইন্টার্নশিপের সুযোগ

এছাড়াও আপনি পাচ্ছেন গ্রাফিক্স ইন্ডাস্ট্রি সেরা মেন্টরের গাইডলাইন, লাইফ টাইম সাপোর্ট ও জবপ্লেসমেন্ট ফ্যাসিলিটি।
ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস যেমন ফাইভার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ৯৯ ডিজাইন ও লোকাল মার্কেটের চাহিদা ও কাজের পরিধি অনুযায়ী বিশেষ কিছু প্রজেক্টের সমন্বয়ে সাজানো এই প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের পেজে ইনবক্স করুন ।

বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করতে চলে আসুন
মাইক্রোওয়েব ইনস্টিটিউট
ফার্মভিউ সুপার মার্কেট (৬ষ্ঠ তলা, লিফটের বামে),
ফার্মগেট, ঢাকা ১২১৫
ফোনঃ 01831332732, 01911555084

এসইও এ টু জেড সিরিজ ( পার্টঃ ১)... Shahajul Islam‎Introduction to SEO
30/10/2019

এসইও এ টু জেড সিরিজ ( পার্টঃ ১)... Shahajul Islam‎

Introduction to SEO

এসইও এ টু জেড সিরিজ ( পার্টঃ ১)... Shahajul Islam‎

Introduction to SEO
……………………………………………………………………
01. What is SEO?
02. Why need SEO for Online Business?
03. Why SEO is so important for any website?
04. SEO, as a carrier.
05. What can be done after learning SEO?
06. How to become a SEO specialist?
07. Types of SEO. (From Business Perspective)
08. Types of SEO. (From Work Perspective)
09. What is on page SEO?
10. What is Technical SEO?
11. What is off page SEO?
12. What is white hat and black hat SEO?
13. What is local SEO?
14. SEO technical glossary
15. Some SEO specialist in the World
16. Some important website for learning SEO Extra

প্রথমেই কিছু কথা বলে রাখি, এই কন্টেন্টটা সম্পূর্ণ বিগিনার ও মিড লেভেলদের জন্য, এক্সপার্টরা এড়িয়ে যেতে পারেন বা পড়ে আমাকে আর কিছু শিখিয়েও দিতে পারেন। যথেষ্ট সময় নিয়ে লিখেছি, পর্যাপ্ত মন্তব্য আশা করছি। আপনাদের প্রাসঙ্গিক যেকোনো মন্তব্য প্রত্যাশিত

পুরো বিশ্বের মধ্যে বর্তমানে ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ারের জন্য অন্যতম একটি পেশা। আমরা ইতোমধ্যে হয়তো এইটা জেনেছি। ডিজিটাল মার্কেটিং এর অন্যতম একটি পার্ট হচ্ছে এসইও।

আচ্ছা ডিজিটাল মার্কেটিং এর সংজ্ঞাটা দিয়ে ফেলি তাহলে এসইও টা বুঝতে আরও সহজ হবে।

শুধু মার্কেটিং বলতে আমরা কি বুঝি, যেকোনো পণ্য অথবা সেবা, বিজ্ঞাপন বা প্রচারণা করে বিক্রয় করা।
ডিজিটাল মার্কেটিং বলতে, যেকোনো ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে, প্রধানত ইন্টারনেট এবং আরও অন্যান্য ডিজিটাল টুলস ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যেকোনো পণ্যের বা সেবার বিজ্ঞাপন ও প্রচারণা করাকে বোঝায়।
অর্থাৎ, ডিজিটাল মার্কেটিং এর ধাপ যেমনঃ সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান (এসইও), সার্চ ইঞ্জিন মার্কেটিং (এসইএম), সোশ্যাল মিডিয়া মার্কেটিং (এসএমএম), সোশ্যাল মিডিয়া অপ্টিমাইজেশান, ই-মেইল মার্কেটিং, কনটেন্ট মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং, ই-কমার্স মার্কেটিং, ডিসপ্লে এ্যাডভারটাইজিং, টিভি এ্যাডভারটিজিং, মোবাইল এসএমএস এবং এমএমএস, কলব্যাক, এবং ইলেক্ট্রনিক্স বিলবোর্ডসহ আরও প্রযুক্তির মাধ্যমে সঠিক এবং নিখুঁত ভাবে যেকোনো পণ্য বা সেবা নির্দিষ্ট কোনো ক্রেতা বা ভোক্তার কাছে পৌঁছানোকেই ডিজিটাল মার্কেটিং বলে।

তাহলে এখন বুঝতেই পারছেন, ডিজিটাল মার্কেটিং অনেক বড় একটা ডিপার্টমেন্ট, এটি হতে পারেন অনলাইনে অথবা অফলাইনে, তবে ডিজিটাল এবং ইলেকট্রনি মিডিয়ার মাধ্যমে হবে এবং বেশির ভাগ কাজ হবে ইন্টারনেটের মাধ্যমে।
এখন কি বুঝলেন, এসইও টা আসলে কি? বলা যায় এসইও হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর অন্যতম, গুরুত্বপূর্ণ এবং বড় পার্ট। ডিজিটাল মার্কেটিং করতে গেলে প্রথমেই এসইও এর কথা সবার আগে আসে। তাহলে আমরা প্রথমে এসইও দিয়েই শুরু করবো। অর্থাৎ এসইও সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়া চেষ্টা করবো।

01. What is SEO?
এসইও এর ফুল এলাভোরেশন হচ্ছে – সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।
SEO – Search Engine Optimization
এসইও এর সংজ্ঞা অনেকেই অনেক ধরনের দিয়ে থাকে, তবে অবশ্যই মূল বিষয় গুলোর মাদ্ধমে। আমি এসইও এর সংজ্ঞা যেভাবে দিয়ে থাকি সবসময় -
এসইও হচ্ছে এমন কিছু পদ্ধতি, যে পদ্ধতি গুলো অবলম্বন করে সার্চ ইঞ্জিন গুলোতে যেকোনো ধরনের ওয়েবসাইটকে প্রোমোট করা যায়।
যদি একটু গভীর ভাবে বলি – এসইও হল কিছু নিয়ম নীতি বা টেকনিক যার মাধ্যমে যেকোনো একটা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন (যেমন- গুগল, বিং ইয়াহু) থেকে বেশি পরিমানে ভিজিটর বা ট্রাফিক ফ্রিতে নিয়ে আসা যায়।
এক কথায়, যদি আমরা আমাদের ওয়েবসাইট গুলোতে ট্রাফিক আনতে চাই, তাহলেই এসইওর দরকার। একটা ওয়েবসাইট কে যদি সার্চ ইঞ্জিন গুলোতে প্রথম পেইজ এবং প্রথম পজিশনে নিয়ে আসতে পারি, তাহলে অনেক ট্রাফিক পাওয়ার সম্ভবনা থাকে।প্রথম পেইজে ও প্রথম পজিশনে যদি আনতে চাই, তাহলেই ওয়েবসাইটকে এসইও করা প্রয়োজন।
খুব সহজ ভাষায় বলছি, আপনার ওয়েবসাইটে ফ্রিতে ভিজিটর নিয়ে আসতে চাইলে এসইও করতে হবে।
এসইও সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত জানতে হলে, ধারাবাহিকভাবে পড়ে যেতে হবে এবং সাথে সাথে অনুশীলন ও গুগলে রির্সাচ করতে হবে। কিছু কিছু টেকনিক্যাল ব্যাপার খুব ভালভাবে মনে রাখতে হবে।
এসইও সম্পর্কে এই সিরিজে বিস্তারিত জানতে পারবেন, আমি যতটুকু জানি ঠিক ততটুকু জানাবো। তারজন্য আপনাকে ধাপে ধাপে পড়ে যেতে হবে।
এসইও তে অনেক কিছু রয়েছে, হালকা কিছুটা ধারণা নিতে হলে, প্রথমেই SEO STARTER GUIDE GOOGLE SEARCH CONSOLE পড়ে নিতে হবে। এখনই আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত SEO starter guide google search console পড়ে নেওয়া উচিত। শুধু গুগলে গিয়ে লিখবেন SEO starter guide google search console তারপর প্রথম লিঙ্কটাতে ক্লিক করবেন। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে যান শুধু, কিছু না বোঝতে পারলে সমস্যা নাই পারেন, আপনি শুধু মনোযোগ দিয়ে পড়ে যান, ও বুঝার চেষ্টা করুন ব্যপারটা কোথায় থেকে কোথায় যাচ্ছে এবং কি কি টার্ম আছে, ওই টার্ম গুলো মনে রাখুন। এইটা গুগলের একটা কন্টেন্ট, তাই অনেক ইনফরমাটিভ।
ধরে নিলাম আপনি গুগল থেকে একটা বড় কন্টেন্ট এসইও সম্পর্কে পড়ে আসছেন। যারা একদম নতুন তারা অনেক কিছু বুঝেন নাই তাই না? সমস্যা নাই এইটা শুধু এসইও সম্পর্কে মুখের জড়তা কাটানোর জন্য বলছি, এবং কিছু গুরুত্বপূর্ণ টার্মগুলো মনে রাখার জন্য পড়তে বলছি।
আচ্ছা যাইহোক, আশাকরি কিছুটা ধারণা পেয়েছেন, এসইও টা কি? আরেকটু সহজ করার চেষ্টা করছি, আমরা গুগলে হাজার হাজার ওয়েবসাইট দেখতে পায়, আপনি যখন কোন একটা কী ওয়ার্ড (ছোট করে বলি, কী ওয়ার্ড হচ্ছে গুগলে, ইউটিউবে যা লিখে সার্চ দেয় সেই গুলোই এক একটা কী ওয়ার্ড) দ্বারা গুগলে সার্চ করবেন, তখন কিন্ত গুগলে ১০টা ওয়েবসাইট দেখায় প্রথম পেইজে, নিচে দেখবেন ২য়, ৩য় এইরকম অনেক পেইজে অনেক সাইট রয়েছে। কিন্ত আপনি তো তাদের ওয়েবসাইটে যাচ্ছেন না, তাই না। শুধু প্রথম পেইজে থাকা ১, ২, ৩ নাম্বার এর মধ্যে যেকোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করছেন, আপনার কাঙ্খিত তথ্য পাওয়া জন্য।
তাহলে বাকি ওয়েবসাইট গুলো তো ভিজিটর পাচ্ছে না, আর ওয়েবসাইটে ভিজিটর না থাকা মানে, কাস্টমার ছাড়া দোকান। অর্থাৎ কাস্টমার নাই, আপনার বিজনেস ও নাই, লাভ ক্ষতি পড়ে হিসাব করবেন। আশা করি এইবার বুজাতে পেরেছেন, না বোঝে থাকলে আবার পড়ুন।
People spend a lot of time developing their websites and designing them. A lot of work goes into making the perfect website. But the small amount of time spent to optimize the posts on the website is easily the most important part. This is where SEO or search engine optimization comes in.

02. Why need SEO for Online Business?
অনলাইন বিজনেস করার অন্যতম ও প্রধান ধাপ হচ্ছে প্রথমেই একটা ওয়েবসাইট থাকা। আপনি একটা অনলাইন বিজনেস দিয়েছেন, একটা ওয়েবসাইট বানিয়েছেন আপনি বা ডেভেলপার দ্বারা, তারপর এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রয় করবেন অথবা কোন সার্ভিস দিবেন। এখন আপনার প্রোডাক্ট বা সার্ভিস বিক্রয় করার জন্য কাস্টমার প্রয়োজন ( এসইও এর ভাষায় ট্রাফিক)।
যেকোনো কাস্টমার ব্যবস্থ্য করলেই কিন্ত সেল হবে না, অবশ্যই আপনার পণ্য রিলেটেড হতে হবে। অর্থাৎ আপনার টার্গেটেড লোকদেরকে জানাতে হবে আপনার একটা বিজনেস আছে। আর ফ্রিতে জানানোর মাধ্যমটাই হচ্ছে এসইও। এসইও ছাড়া আপনি আপনার বিজনেস প্রমোট করতে পারবেন না, মার্কেটিং করার অন্যতম উপায় হচ্ছে এসইও। এইটাও বলতে পারি যে, সঠিক এসইও ছাড়া আপনি অনলাইনে আপনার বিজনেসের মার্কেটিং করতে পারবেন না।
তাই অনলআইনে ব্যবসা শুরু করে প্রতিষ্ঠা করতে হলে, যেকোনো অনলাইন ব্যবসাকে ভালো পজিশনে নিয়ে যেতে হলে এসইও অবশ্যই প্রয়োজন।
03. Why SEO is so important for any website?

আগের কথাই, আপনার ওয়েবসাইটে ভিজিটর না থাকলে, সেই ওয়েবসাইট দিয়ে কিছুই করতে পারবেন না। ওয়েবসাইট খুলে লাভ নেই যদি পর্যাপ্ত ভিজিটর না থাকে এবং আপনার সেবা না গ্রহন করে। ভিজটর ছাড়া ওয়েবসাইট মানে, কাস্টমার ছাড়া দোকান। তাই প্রতিটা ওয়েবসাইটকেই এসইও করতে হবে। প্রতিটা ওয়েবসাইটকে খুব গুরুত্ব সহকারে এসইও করা আবশ্যক, যদি ওয়েবসাইট থেকে ইনকাম করতে চান।

04. SEO as a carrier
ক্যারিয়ার হিসেবে এসইও কে বেঁচে নিবেন? এইটা কি আধৌ ভালো ডিসিশন হবে আপনার জন্য? ভবিষ্যতে কি এইটার ভ্যালু থাকবে? চাকরির ক্ষেত্র কেমন আছে বাংলাদেশে বা বিশ্বে? কোথায় কোথায় চাকরি করা বা কাজ করা যাবে। কেমন ইনকাম করা যায় এসইও এক্সাপার্ট হয়ে। এইরকম অনেক প্রশ্নই আপনার মনে থাকতে পারে।
আসলে, এক কথায় যদি বলি– এসইও এক্সপার্টদের বর্তমানে অনেক ভ্যালু রয়েছে। একজন দক্ষ সার্চ ইঞ্জিন অপটিমাইজারের কাজের ক্ষেত্রের অভাব নেই দেশে বা বিশ্বে বলেন। আপনি চাইলে অনলাইনে ও কাজ করতে পারেন অথবা অফলাইনে কোন কোম্পানির সাথে ও কাজ করতে পারেন। তারজন্য অবশ্যই আপনাকে এসইও এক্সপার্ট হতে হবে এবং এ টো জেড জানা উচিত। বর্তমান সময়ে একটি ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন অতি গুরুত্বপূর্ণ বিষয়। সময় এবং কাজের ধরনের এই পরিবর্তনে যুগোপযোগি পেশা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যারা এই পেশার সঙ্গে জড়িত তাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজার বলা হয় বা এসইও এক্সপার্ট বলা হয়।
বাংলাদেশেই হাজার হাজার তরুণ তরুণী সার্চ ইঞ্জিন অপটিমাইজার হিসেবে প্রতি মাসেই শত শত ডলার আয় করছে। অনলাইনে বিভিন্ন ধরনের মার্কেটপ্লেসে কাজ করতে পারবেন, অন্য কোন দেশের সাথেও সরাসরি ঘরে বসে কাজ করতে পারবেন অনালাইনে। হাঁ ভবিষ্যতেও এইটার ভ্যালু থাকবে। যতদিন ওয়েবসাইট থাকবে, ইন্টারনেট থাকবে, ফেইসবুক, ইউটিউব থাকবে ঠিক ততদিন এসইও এর দরকার হবে, ততদিন এসইও এর কাজ পাওয়া যাবে।
আপওয়ার্ক এ দেখা গেছে সবসময়ই সাইটটিতে প্রায় ৭/৮ হাজারের অধিক সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ পাওয়া যায়। ফ্রিল্যান্সার.কম সাইটিতেও প্রায় দুই হাজারের অধিক প্রজেক্ট রয়েছে। এগুলো ঘন্টাচুক্তিতে বা ফিক্সড প্রাইসে করা যায়। এছাড়া সার্চ ইঞ্জিন অপটিমাইজারকে সম্ভব হলে লোকাল মার্কেটের কিছু কাজ করে নিজস্ব ব্র্যান্ডিং ভ্যালু বাড়ানো উচিত। এতে জাতীয় বা আন্তর্জাতিকভাবে কাজ প্রাপ্তির নিশ্চয়তা থাকে। লোকাল বড় বড় কোম্পানি আপনাকে হায়ার করে নিবে যখন অনেক এক্সপিরিয়েন্স হবে।

05. What can be done after learning SEO?
এসইও শিখে কি করবেন, এইটা এত কষ্ট করে শিখে লাভ কি হবে? আপনি কি কি ধরনের কাজ করতে পারবেন? সহজ ভাষায় যদি বলি, এসইও শিখে কিভাবে আপনি ইনকাম করবেন? আপনার অনলাইন কোন বিজনেস থাকলে, সেইটাকে আরও উন্নত করতে পারবেন, এসইও দ্বারা বিজনেসের সেল বাড়াতে পারবেন। Anything online that actually require traffic, online a website, blogging, e-commerce website, affiliate marketing etc. বিস্তারিত জেনে নিন, এসইও শিখার পর কি ধরনের কাজ করতে পারবেন।

০১। আপনি অনলাইনে ব্যবসা করতে পারবেনঃ
হাঁ, আপনি চাইলে নিজের একটা ব্যবসা অনলাইনে করতে পারবেন এসইও শিখার পর। অফলাইনে তো হাজার হাজার বিজনেস দেখছেন প্রতিষ্ঠা হতে। তবে বর্তমানে অনলাইনে ও অনেক বিজনেস দিন দিন প্রতিষ্ঠা হচ্ছে। অনেকেই ই কমার্স বিজনেস করছে, আপনি ও চাইলে করতে পারবেন। এসইও জানা থাকলে খুব ভালো ভাবে মার্কেট ধরতে পারবেন এবং নিজের ব্যবসাকে প্রমোট করতে পারবেন। নিজের কোন ওয়েবসাইট থাকলে সেখানেও যেকোনো সার্ভিস প্রোভাইড করতে পারবেন।

০২। এসইও শিখে আপনি ব্লগিং করতে পারবেনঃ
এসইও শিখে আপনি বিভিন্ন ধরনের সিংগেল নিস সাইট বা মাল্টি নিস সাইট তৈরি করতে পারবেন। এককথায় যাকে আমরা ব্লগিং করি। হাঁ ব্লগিং করে বর্তমানে হাজার হাজার ডলার ইনকাম করছে দক্ষ এসইও এক্সপার্টরা। ওয়েবসাইটে বিভিন ধরনের ইনফোরমেটিভ ও কার্যকরী তথ্য দিয়ে বা যেকোনো ধরনের সেবা দিয়ে শুরু করতে পারবেন আপনার নিজস্ব ব্লগিং সাইট। সেখান থেকে অ্যাডসেন্সে ইনকাম করতে পারবেন। ব্লগিং এ ট্রাফিক নিয়ে আসতে হলে অবশ্যই সবগুলো কন্টেন্টকে এসইও করতে হবে। আর ট্রাফিক পর্যাপ্ত হলে অ্যাডসেন্স ছাড়াও আরও অনেক উপায়ে টাকা ইনকাম করতে পারবেন। যদি আপনার ওয়েবসাইটের টার্গেট হয় লোকাল তাহলে লোকাল কোন কোম্পানির অ্যাড দিয়ে ও ইনকাম করতে পারবেন। যদি গ্লোবালি ওয়েবসাইট বানান, তাহলে অ্যাডসেন্স দিয়ে অনেক ইনকাম করতে পারবেন। এছাড়াও রয়েছে মিডিয়া.নেট তবে তার জন্য অবশ্যই প্রথম বিশ্বের দেশ গুলোতে থেকে ট্রাফিক আনতে হবে। আর এইজন্য়ই আপনার ভালো ভাবে জানা উচিত এসইও।

০৩। এসইও এর সার্ভিস দিতে পারবেনঃ
আপনি এসইও এক্সপার্ট, ইনকামের কথা ভাবছেন? এসইও শিখে টাকা ইনকাম করার অন্যতম উপায় হচ্ছে। এসইও এর সার্ভিস দেওয়া। ঘরে বসে অনলাইনে এখন সারা বিশ্বের যেকোনো প্রান্তে এসইও এর সার্ভিস গুলো দিতে পারবেন। তাছাড়া লোকাল কোম্পানি তো আছেই। আপনি চাইলে প্রজেক্ট হিসেবে কাজ করতে পারেন, চাইলে অফিসে গিয়ে সার্ভিসেস দিতে পারবেন। এখন হইতো বলবেন, এসইও শিখে কি কি সার্ভিস দেওয়া যায়। কোম্পানির প্রয়োজন অনুযায়ী, নিস আইডিয়া দিতে পারবেন, কীওয়ার্ড রির্সাচ করে দিতে পারবেন, কোম্পিটিটর এনালাইসিস করে দিতে পারবেন, তাছাড়া সবচেয়ে জনপ্রিয় কাজ হচ্ছে অন পেইজ এসইও , অফ পেইজ এসইও, বা সম্পূর্ণ ওয়েবসাইট এর অডিট করে দিতে পারেন। বিস্তাতি আরও জানতে পারবেন, যখন এসইও এক্সপার্ট হয়ে যাবেন। শুধু লেগে থাকেন, গুগল ইউটিউবে রির্সাচ করেন আপডেট থাকেন নিয়মিত।

০৪। অনলাইন মার্কেটপ্লেস গুলোতে কাজ করতে পারবেনঃ
এসই শিখে আপনি অনলাইনে কাজ করতে পারবেন, যেইটা আমরা ফ্রীলাঞ্চিং বলে থাকে। জনপ্রিয় অনলাইন মার্কেট প্লেস হচ্ছে, আপওয়ার্ক, ফ্রীলান্সার, ফাইবার, পিপল পার আওয়ার সহ আরও অনেক অনলাইনে মার্কেটপ্লেস রয়েছে। যেখানে আপনি এসইও এর বিভিন্ন সার্ভিসেস দিতে পারবেন। তবে অবশ্যই আপনাকে ভালোভাবে কাজ শিখে মার্কেটপ্লেস গুলোতে যেতে হবে। সেখানে যারা কাজ করে তারা অনেক এক্সপার্ট, তাছাড়া যেহেতু আপনার আমার মতো আরও হাজার হাজার এসইও এক্সপার্ট কাজ করবে, তাই কাজ পাওয়াটাও একটু কঠিন হয়ে পরবে। তবে যতদিন যাবে ঠিক অভিজ্ঞতা বৃদ্ধি পাবে তত কাজ পাবেন। তারজন্য কাজ করে লেগে থাকতে হবে, রির্সাচ করতে হবে। অন্যরা কিভাবে কাজ নিচ্ছে ক্লায়েন্ট থেকে সেগুল ভালোভাবে এনালাইসি করতে হবে।

০৫। কোন লোকাল কোম্পানিতে জব করতে পারবেনঃ
এসইও এক্সপার্ট হয়ে লোকাল কোন কোম্পানির সাথে সরাসরি কাজ করতে পারেন। তাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসার জন্য আপনাকে হায়ার করবে। বর্তমানে বাংলাদেশে প্রচুর কাজ পাওয়া যাচ্ছে এসইও এক্সপার্টদের, নির্দিষ্ট কোন সালারি দিয়ে হায়ার করছে এসইও এক্সপার্টদের। অথবা আপনি প্রজেক্ট আকারেও কাজ করতে পারবেন। এই নিশ্চিত রাখেন যে এসইও নিয়ে আগামিতে আমাদের দেশের অনেক জনপ্রিয় জব হবে। তাহলে কেনই বা এসইও শিখবেন না। যারা জব পছন্দ করেন তারাও কাজ করতে পারবেন।

০৬। অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেনঃ
অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে কিছু জানেন কি? অনেক মানুষ রয়েছে অ্যামাজন অ্যাফিলিয়েট করে হাজার হাজার ডলার ইনকাম করছে। সহজ করে স্বল্প ভাষায় বলি, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে – আপনার ওয়েবসাইট দ্বারা তাদের কোন প্রোডাক্ট সেল করে দিবেন। অর্থাৎ আপনার যদি একটা নিস ওয়েবসাইট থাকে বা তৈরি করেন এবং সেখানে অ্যামাজনের কোন প্রোডাক্টের রিলেটেড কন্টেন্ট দেন, এবং পর্যাপ্ত টার্গেটেড ট্রাফিক নিয়ে আসেন তারপর তারা যদি আপনার ওয়েবসাইট থেকে পণ্য কিনার জন্য অ্যামাজন ওয়েবসাইট যায় এবং আপনার রেফারেন্সে কোন কাস্টমার যদি অ্যামাজন থেকে প্রোডাক্ট কিনে, তাহলে অ্যামাজন আপনাকে কিছু কমিশন দিবে এইটাই হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং যেকোনো ইকমার্সের সাথে করতে পারবেন। তাদের পণ্য সেল করে দিবেন তার বিনিময়ে নির্দিষ্ট একটা কমিশন পাবেন।

০৭। এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখতে পারবেনঃ
ওয়েবসাইট থেকে ইনকাম করার অন্যতম উপায় হচ্ছে কন্টেন্ট, অর্থাৎ ওয়েবসাইট থেকে ইনকাম করার জন্য অবশ্যই আপনাকে কন্টেন্টের ব্যবস্থা করতে হবে। কন্টেন্ট কি? একটা ওয়েবসাইট আমরা যা দেখি সবগুল এক একটি কন্টেন্ট। যেমনঃ ইমেজ, ভিডিও, আর্টিকেল, ইত্যাদি হচ্ছে কন্টেন্ট। আর্টিকেল রাইটিং করার জন্য অবশ্যই আপনাকে এসইও জানতে হবে। অর্থাৎ গুগলে রাঙ্ক করার জন্য এবং ভিজিটর বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে এসইও ফ্রেন্ডলি আর্টিকেল রাইটিং করতে হবে। বর্তমানে এসইও ফ্রেন্ডলি রাইটিং এর জন্য অনেক বড় বড় কোম্পানি দক্ষ রাইটার খুঁজে। এসইও এর সাথে রাইটিং এর সামঞ্জস্য থাকলে ও অনেকেই এসইও এবং এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিংকে আলাদা আলাদা পেশা হিসেবে নিয়ে থাকে। আবার অনেকেই একসাথে কাজ করে। আপনি যদি ইংলিশে দক্ষ থাকেন এবং লেখা লিখি করার অভ্যাস থাকে, তাহলে এই পেশাটাকে নিয়ে পারেন। এসইও শিখতে হবে প্রথমে তারপর এসইও ফ্রেন্ডলি রাইটিং এ এক্সপার্ট হয়ে যাবেন। মার্কেটপ্লেস গুলোতে অনেক কাজ পাওয়া যায় রাইটিং এর। অনেকেই ১০০০ শব্দের জন্য ১০০০ টাকা নিয়ে থাকে আবার হাই কোয়ালিটি রাইটাররা ১০০০ শব্দের জন্য ১৫০০ থেকে ২০০০ পর্যন্ত নিয়ে থাকে। এছাড়াও বর্তমানে বাংলা ওয়েবসাইট বারার কারনে বাংলা রাইটিং এর ও প্রয়োজন পড়ে দেশে। এক কথায়, আপনাকে আগে এসইও জানতে হবে তারপর এসইও ফ্রেন্ডলি রাইটিং করতে পারবেন।

০৮। কোন আপস এর এসইও সেবা দিতে পারবেনঃ
আপস ছাড়া মোবাইল অচল আমরা সবাই জানি, বর্তমানে আপস এর জনপ্রিয়তা অনেক যা বলার অপেক্ষা রাখে না। এপস প্রমোশনের জন্য আপনি কাজ করে দিতে পারবেন।
০৯। অনলাইনে সবকিছুতে যেখান ভিজিটর প্রয়োজন, সেখানেই কাজ করতে পারবেনঃ
অনালাইনে যেসব সাইটে ভিজিটর দরকার হবে, সেসব সাইটেই কাজ করতে পারবেন। ইকমার্স ওয়েবসাইট এর সেল বাড়িয়ে দিতে পারেন এসইও করে। এছাড়াও যেকোনো ওয়েবসাইটের কাজ করতে পারবেন, প্রমোশনের জন্য অবশ্যই আপনাকে হায়ার করবে, যদি এক্সপার্ট হন।

06. How to I become a SEO specialist?
এসইও বিশেষজ্ঞ হওয়ার কিছু টিপস বলে দেয়, আসলে কিভাবে ধারাবাহিকভাবে কাজ করলে বা আগাতে পারলে, একজন প্রফেশনাল এসইও এক্সপার্ট হওয়া যায়।
এইরকম প্রশ্ন পেলে আমি প্রথমেই যে কথাটি বলে থাকি, আপনাকে অবশ্যই সার্চ ইঞ্জিন গুলোতে সার্চ করার অভ্যাস থাকতে হবে, গুগল, ইউটিউব এবং ফেইসবুকে যেকোনো কার্যকরী তথ্য খুঁজে বের করার সক্ষমতা থাকতে হবে। বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করে জ্ঞান আহরন করতে হবে, যেকোনো বিষয় সম্পর্কে জানতে গুগল করতে হবে। এবং বেশি বেশি অথেনটিক কন্টেন্ট পড়তে হবে। (কন্টেন্ট কি? একটা ওয়েবসাইটে যা থাকে সবকিছুই একটা একটা কন্টেন্ট)। সবার নিচে অনেক গুলো সাইট এর লিস্ট দিয়েছি, যেখানে এসইও ও মার্কেটিং নিয়ে বিস্তারিত দেওয়া আছে। সেগুলো পড়তে হবে প্রতিনিয়ত এবং ইউটিউব থেকে এসইও ও মার্কেটিং রিলেটেড ভিডিও টিউটরিয়াল দেখতে হবে। তাছাড়া এসইও শিখার পর গুগলের এর সব অ্যালগোরিদমের সাথে আপনাকে ও আপডেট থাকতে হবে। অর্থাৎ এক কথায় এসইও তে বিশেষজ্ঞ হতে হলে, আপনাকে আপডেট থাকতে হবে এবং গুগলে রির্সাচ করার ক্ষমতা থাকতে হবে।

07. Types of SEO. (From Business Perspective)
Busines perspective এ এসইওকে ২ ভাবে ভাগ করা যায়। ১) লোকাল এসইও ২) গ্লোবাল এসইও।

08. Types of SEO. (From Work Perspective)
Word Perspective a এসইওকে ৩ ভাগে ভাগ করা যায়,
01. on page SEO
02. Technical SEO
02. off Page SEO

09. What is on page SEO
একটু সহজ করে বলে দেয়, একটা ওয়েবসাইট এর ভিতরে যে কাজ গুলো করা যায়, সবই হচ্ছে On page SEO. অর্থাৎ ট্রাফিক আনার জন্য একটা ওয়েবসাইটের ভিতরে যেসব কার্যক্রম করা হয়, সব কিছু On page SEO তে পড়ে। (বিস্তারিত আরও অনেক কিছু আছে)

10. What is Technical SEO
অনেকেই technical seo কে আলাদা না করে on page seo এর সাথে অ্যাড করে দেয়। আবার অনেকেই আলাদা করে দেয়, কারণ technical seo তে সব google er technical কাজ করা হয়। অর্থাৎ, একটা সাইটকে সার্চ ইঞ্জিন গুলোতে বা গুগলের সার্ভারে জমা দেওয়া থেকে শুরু করে সবকিছু দেখা বা ঠিক রাখাই হচ্ছে technical seo। (বিস্তারিত আরও অনেক কিছু আছে)

11. What is off page SEO
সহজ ভাষায় যদি, একটা ওয়েবসাইটকে বাহিরে যত মার্কেটিং করা হয়, সবকিছু off page seo. ওয়েবসাইটের ভিতরে প্রবেশ না করে বাহিরে থেকে যেসব পদ্ধিতে ট্রাফিক আনা হয়, সেগুলোকেই off page seo বলে। (বিস্তারিত আরও অনেক কিছু আছে)

12. What is white hat & black hat SEO?
এসইও তে নেগেতিভ ও পজিটিভ ভাবে কাজ করা যায়। পজিটিভভাবে কাজ করলে সেইটা white hat এসইও তে পড়ে আবার নেগেটিভ ভাবে কাজ করলে, সেইটা black hat তে পড়ে । অর্থাৎ সব নিয়ম কানুন মেনে কাজ করলে white hat এবং সব কিছু না মেনে কাজ করলে black hat SEO। ব্ল্যাক হ্যাট এসইও – SEO ইন্ডাস্ট্রিতে আছে আর “ব্ল্যাক হ্যাট SEO” টার্মটি শোনেনি এমন মানুষ হয়তো খুব একটা পাওয়া যাবেনা। এটি মূলত SEO ইন্ডাস্ট্রিতে সবথেকে বহুল ব্যবহৃত একটি টার্ম। প্রত্যেকটি কাজের যেমন ভালো মন্দ ২টি দিক থাকে তেমনি SEO এরও ভালো মন্দ ২টি দিক আছে। “ব্ল্যাক হ্যাট SEO” মূলত SEO এর খারাপ দিক। অর্থাৎ ব্ল্যাক হ্যাট SEO বলতে তাই বোঝায় যা অনৈতিক এবং যে কাজগুলো সার্চ রেজাল্টকে ম্যানিউপুলেট করতে সহায়তা করে। দীর্ঘ সময় কোনো একটি সাইট এ কাজ করার ইচ্ছে থাকলে “ব্ল্যাক হ্যাট SEO” টেকটিক গুলো কোনো ভাবেই ব্যবহার করা উচিত না কারন এরফলে ওয়েবাসইট যেকোনো বড় সমস্যার সম্মুখ্যীন হতে পারে। এমনকি “ব্ল্যাক হ্যাট SEO” ব্যাবহার করার জন্য সার্চ ইন্জিন ওয়েবসাইটকে প্যানাল্টি দিতে পারে।

13. What is local SEO?
যখন আমরা কোন নির্দিষ্ট শহর বা দেশ কেন্দ্রিক কোন কিছু গুগল এ খুঁজে থাকি তখন তাকে লোকাল সার্চ বলা যায়, আর সেই সার্চ এ নিজের ওয়েবসাইট এর অবস্থান এর জন্য ওয়েবসাইট কে যে পদ্ধতিতে এসইও করা হয় তাকে লোকাল এসইও বলে।
লোকাল সার্চ দুই ধরণের হয়।
যেমন আপনি সার্চ করলেন –
১. SEO Service Provider ……… আপনার IP এর উপর নির্ভর করে আপনার কাছাকাছি যে সব SEO Service Provider আছেন তাদের গুগল দেখাবে।
২. SEO Service Provider in Mirpur ……… মিরপুর এর যে সব SEO Service Provider-দের দেখাবে।

14. SEO technical glossary

এসইও তে কিছু টেকনিক্যাল টার্ম রয়েছে, যা অবশ্যই আপনাকে ভালোভাবে জানা উচিতম যদি প্রফেশনাল এসইও বিশেষজ্ঞ হতে চান। এই গুলোর সম্পর্কে পর্যাপ্ত ধারণা থাকলে ওয়েবসাইটে এসইও করতে অনেক সুবিধা হয় এবং অনেক কিছুই সহজে বুঝা যায়। একটা পড়বেন এবং বুঝার চেষ্টা করবেন। যদি এই টার্ম গুলোর সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে সবার নিচে একটা গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, সেখানে বিস্তারিত পাবেন। তবে যদি একটা একটা টার্ম কপি করে গুগলে সার্চ দেন, এবং টপ ওয়েবসাইট গুলোতে গিয়ে বিস্তারিত পড়ে আসেন, তাহলে সবচেয়ে বেশি কার্যকরী হবে এবং মনে থাকবে। তাছাড়া গুগলে সার্চ করার অভ্যাস ও হতে থাকবে, রির্সাচ করার ক্ষমতা ও বৃদ্ধি পাবে। তাহলে শুরু করুন।

· Algorithm
· Anchor Text
· Artificial Intelligence (AI)
· Authority
· B2B
· B2C
· Backlink
· Bounce Rate
· Branded Keyword
· Broken Link
· Click-Through Rate (CTR)
· Content
· Content is King
Conversion
Conversion Rate
Crawler
Do-follow
Domain Authority
Duplicate Content
Dwell Time
Inbound Link
External Link/Outbound Link
Google RankBrain
Google Search Console
Google Trends
Guest Blogging
Guest Blogging
Homepage
HTTP
HTTPS
Internal Link
IP Address
Keyword
Keyword Density
Keyword Stuffing
Knowledge Graph
Latent Semantic Indexing (LSI)
Link Building
Link Juice
Long-Tail Keyword
Meta Description
Natural Link
Niche
Orphan Page
PageRank
Page Speed
PBN
Penalty
PPC (Pay Per Click)
Quality Content
Quality Link
Ranking Factor
Reciprocal Links
Redirect
Responsive Website
robots.txt
Return on Investment (ROI)
Schema
Search Engine Marketing (SEM)
Search Engine Optimization (SEO)
Search Engine Results Page (SERP)
Sitemap
Social Media
Spam
Split Testing
SSL Certificate
Subdomain
Top-Level Domain (TLD)
Traffic
User-Generated Content (UGC)
URL
User Experience (UX)
Voice Search
WordPress
আচ্ছা, এই গুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, তাহলে নিচে ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছি, সেখানে এসইও ২০০+ টার্ম সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে, ধাপে ধাপে পড়ার ও বুঝার চেষ্টা করুন।
https://www.searchenginejournal.com/seo-101/seo-glossary-terms-definitions/

15. Some SEO specialist in the World
বিশ্বে কিছু টপ লেভেলের এসইও বিশেষজ্ঞ ও মার্কেটার
· Neil Patel - https://neilpatel.com/
· Brian dean - https://backlinko.com/
· Matt Cutts - https://www.mattcutts.com/blog/
· Barry Schwartz - https://www.seroundtable.com/
· Rand Fishkin - https://moz.com/community/users/63
· - https://sparktoro.com/blog/
· Guy Sheetrit - https://www.overthetopseo.com/
· Vanessa Fox - https://www.keylimetoolbox.com/
· Eric Enge
· Aleyda Solis
· Jeff Quipp
· Andy Drinkwater

16. Some important website for learning SEO
· https://neilpatel.com/
· https://backlinko.com/
· https://moz.com/
· https://www.searchenginejournal.com/
· https://searchengineland.com/
· https://searchenginewatch.com/
· https://www.seroundtable.com/
· https://yoast.com/
· http://searchengineland.com/
· http://www.seobook.com/blog
· https://ahrefs.com/blog/
· http://www.seobythesea.com/
· https://www.reliablesoft.net/
· https://blog.hubspot.com/marketing/seo
· https://www.seo.com/
· https://seo-hacker.com/
· https://netpeaksoftware.com/
· https://www.localseoguide.com/
· https://blog.alexa.com/
· https://ahrefs.com/blog/
· https://seopressor.com/blog/
· https://blog.feedspot.com/seo_blogs/
· https://www.latenightbirds.com/blog/
· http://muntasirmahdi.info/

Address

Farmview Supper Marketn (5th Floor, Left Side Of Lift)

1215

Alerts

Be the first to know and let us send you an email when MicroWeb Technology Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MicroWeb Technology Ltd:

  • Want your business to be the top-listed Computer & Electronics Service?

Share