01/08/2026
প্রতিবেশী এক ছোট ভাই পড়াশোনা করে বাংলাদেশের সনামধন্য প্রাইভেট ইউনিভার্সিটিতে।
এছাড়া আমাদের exhibition এ ৩ দিন সময় দিয়েছিলো সে।
হঠাৎ প্রায় ২০-২২ দিন আগে একদিন বলে, " ভাই আমি তোমার HT Colots নিয়ে একটা presentation দিতে চাই, আমার MKT201 এ একটা Topic আসছে।"
আমাকে এই দাও- ঐ দাও, সব উড়ায় ফালাবো।
Topic বুঝে ওকেও বুঝায় দিলাম কিভাবে কি কি Information গুলো সাজাতে হবে।
আচ্ছা ভালো কথা।
সময় যায় খবর নাই।
Presentation এর প্রায় ৫-৭ দিন আগে এসে জানতে পারি সে 10th semester এসে একটা PPT বানানো শিখে নাই, এখন ওরে একটা PPT বানানোতে help করতে।
আর সে Speech দিয়ে নাকি একদম ফাটায় ফেলবে।
ওরে যতো কথা শুনাইলাম তা বাদে, লাস্টে এটাও বললাম, "ভাই কাউরে কইছ না যে তুই আমারে চেনছ, তুই আমার এলাকার প্রতিবেশির পরিচয়, এডাও দিস না কাউরে প্লিজ, আমাকে ক্ষমা করে দে।
তুই যা খুশি কর।" 🙄
এরপরও যাই হোক, ছোট ভাই এলাকার, ভুল করছে মনোযোগ দেয় নাই পড়াশোনায়।
পরে যাক একদিন মায়া দয়া করে ১ রাতে সময় নিয়ে ৫ টা slide বানায় দিলাম।
ইচ্ছাকরে 4th slide রাইখা দিলাম incomplete, ভাবলাম দেখি ওর পড়াশোনার অবস্থা আসলে কেমন!
পরে শুনি সে নাকি check না কইরাই slide ঐটাই জমা দিয়া দিসে আর ঐটা নিয়াই গেছে presentation দিতে। 🥴
কিন্তু দেখেন Mariya আপু সে সময় গুলোতে আমাদের Chalk Paint দিয়ে কি চমৎকার কাজটা করলো!!! 👌🤍