01/06/2026
দেজনে Hanwha Aerospace কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪ জন !
দক্ষিণ কোরিয়ার দেজন (대전) শহরে Hanwha Aerospace এর একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। সোমবার ১ জুন সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও দমকল কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সকাল ১০টা ৫৯ মিনিটের দিকে বিস্ফোরণের খবর পেয়ে জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। বিস্ফোরণের পর কারখানায় আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয় এবং আরও ২ জন আহত হয়েছেন। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
#한화에어로스페이스 #대전 #폭발사고 #한국뉴스
copypaste