Nasir Telecom

Nasir Telecom Nasir Telecom Is The Largest Online Mobilephone Accessories Shop.

চলছে 'ইসলামিক ফাউন্ডেশন বইমেলা ২০২৪' স্থান : বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব গেট। আলহামদুলিল্লাহ গতকাল সংগ্রহ করলাম।
26/10/2024

চলছে 'ইসলামিক ফাউন্ডেশন বইমেলা ২০২৪'
স্থান : বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব গেট।

আলহামদুলিল্লাহ গতকাল সংগ্রহ করলাম।

গাছের গোড়াকে ও উপড়ে ফেলতে হবে! শুধু ডানা কাটলে হবে না!
23/10/2024

গাছের গোড়াকে ও উপড়ে ফেলতে হবে!
শুধু ডানা কাটলে হবে না!

18/10/2024
বিসমিল্লাহির রহমানির রহীম আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। অনিবার্য কারণবশত আজ ৪ অক্টোবর জুমাবার বিকাল ০৩.০০ টার ঐতিহাসি...
04/10/2024

বিসমিল্লাহির রহমানির রহীম

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ।

অনিবার্য কারণবশত আজ ৪ অক্টোবর জুমাবার বিকাল ০৩.০০ টার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সিরাত মাহফিল ৫ অক্টোবর শনিবার বিকেল ০৩.০০ যথারীতি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

আপনাদের সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত।

৫ তারিখ বিকেল ৩ টায় সোহরাওয়ার্দী উদ্যানে সীরাত মাহফিলে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।

12/09/2024

দুনিয়ার সফলতা, ধনসম্পদ, খ্যাতি এগুলো সবকিছুই সাময়িক। ধনসম্পদ আর সুখ যেমন এক জিনিস নয় তেমনি খ্যাতির সাথেও সুখের কোনো সম্পর্ক নেই। সংবাদপত্রের হেডলাইনে ইদানিং তো বেশকিছু আত্মহত্যার ঘটনা দেখলামই বড় বড় সেলিব্রিটিদের। যাক সেদিকে আর না যাই...
আজ আপনি দুনিয়ার সবচেয়ে উচু শৃঙ্খে আরোহণ করতে আগ্রহী। বাকি জীবনটা যতটা বিলাসিতায় কাটানো যায় তার জন্য সর্বোচ্চ পরিশ্রম করে যাচ্ছেন। কিন্তু একবারের জন্য ভাবছেন না যে বাকি জীবনটা কি আদৌ দুনিয়াতে কাটবে কি না! কেননা গল্পটা উল্টোও তো হতে পারে! মনে করেন আপনি যেটা অর্জন করার জন্য এতো মেহনত করছেন তা জীবনের এক পর্যায়ে গিয়ে অর্জন করে ফেললেন। কিন্তু তা অর্জন করার পর তৎক্ষণাৎ যদি আপনি মারা যান তাহলে কি হবে? এতো কষ্ট করে রাতকে দিন করে দ্বীন-দুনিয়া ভূলে যেটার পিছনে ছুটলেন তা ভোগ করতে পারবেন আর তখন?
আসলে দুনিয়াবি অর্জনগুলো এমনই। এগুলোর কোনো স্থায়ীত্ব নেই। যেখানে এই জগৎসংসারটাই অস্থায়ী সেখানে এর অভ্যন্তরীণ অর্জনগুলো স্থায়ী হবে কিভাবে?
অন্যদিকে যেসব কাজ আখিরাতের জন্য করা হয় সেগুলো কখনো অনর্থক হয়না। মূলত সেগুলো করা হয় এই উদ্দেশ্য নিয়ে যে আল্লাহ্ তাআলা এর বিনিময়ে জান্নাত পুরস্কৃত করবেন ও জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এই জান্নাতের তো কোনো শেষ নেই। সেখানে আর কেউ মৃত্যুবরণ করবেনা। সর্বোচ্চ সুখে শান্তিতে সেখানে সবাই প্রতিটা মুহূর্ত অতিবাহিত করবে। এটাকে বলে প্রকৃত অর্জন। এটা যে অর্জন করতে পারে সেই প্রকৃত সফল ব্যক্তি।
দুনিয়াতে মুটামুটি একটা অবস্থানে থাকতে হলে এর পিছনে একটু মেহনত করতে হয়। এতে খুব বেশি একটা ক্ষতিও নেই। এটা ক্ষতিকর হয়ে উঠে তখনই যখন আমরা এই দুনিয়াটাকে দ্বীনের চেয়ে বেশি প্রাধান্য দেই। দুনিয়াতেও চলতে হবে, কিন্তু এই দুনিয়াদারিতাকে এক্সট্রিম লেভেলে নিয়ে গেলে তা অপূরণীয় ক্ষতি বয়ে আনার সম্ভাবনা রাখে। সবসময় দ্বীনদারিতাকে দুনিয়াদারিতার আগে প্রাধান্য দিতে হবে। তাই ইমান-আমল সবার আগে। ইসলামি আইনে যা করা ব্যক্তির উপর অপরিহার্য তা যেকোনো মূল্যে করে নিতে হবে। হোক তা বাস্তবজীবনে লাভহীন!
আর দুনিয়ায় সফল হতে হলেও তো মহান রাব্বুল আ'লামীনের সাহায্য প্রয়োজন। তাই যে চায় দুনিয়া-আখিরাত উভয় জায়গায় সফল হতে তার উচিত অবসর সময়ে আল্লাহ্'র অধিক ইবাদাত করা।
"কাজেই তুমি যখনই অবসর পাবে, ইবাদাতের কঠোর শ্রমে লেগে যাবে।"(ইনশিরাহ : ০৭)
✍️লেখা: Osama Bin Mahmud

29/08/2024

আমাদের সবচেয়ে বেশি যে দুইটি পাপ হয় তা হলোঃ

১. দৃষ্টির খেয়ানত।
২. গিবত।

প্রতিনিয়ত চলার পথে চোখ নিচু করে চলার অভ্যাস আমাদের একদমই নেই। যে কোনো একজন বিপরীত লিঙ্গের মানুষ আমাদের চোখ এড়িয়ে যায় না। আমরা আড়চোখে একটু দেখে নেই! অথচ এটি একটি কবিরা গোনাহ। ইচ্ছাকৃত দৃষ্টি দেয়া, সেটি প্রথম দৃষ্টি হলেও গোনাহ হবে। দৃষ্টির হিফাজত করা বেশ কঠিন কাজ। যিনি তা পারেন তিনি একজন শক্তিশালী মুমিন, তার ঈমান বেশ মজবুত। আমাদের উচিত দৃষ্টির হিফাজত করা। এতে চোখের জ্যোতি বাড়বে, ঈমানের তেজ বাড়বে, জীবন সুন্দর হবে।

গিবত ছাড়া কোনো আসর হয় না, কোনো আড্ডা হয় না। আমাদের সাংসারিক আলাপে গিবত, আড্ডাতে গিবত, পারিবারিক মিটিংয়ে গিবত, বিয়ের অনুষ্ঠানে গিবত, বসকে নিয়ে গিবত, কর্মচারীকে নিয়ে গিবত। গিবতের যেন শেষ নেই। অথচ গিবত মৃত ভাইয়ের মাংশ খাওয়ার মত ঘৃণ্য পাপ। কথাবার্তায় আমাদের সংযত হওয়া দরকার। মুমিন হয় ভালো কথা বলে অথবা চুপ থাকে।

আসুন আমরা এই গোনাহগুলোকে টার্গেট করি। আমরা যেখানেই থাকি না কেন সর্বদা দুটো জিনিস খেয়াল রাখবো,

১. দৃষ্টির খেয়ানত করবো না। হয়ে গেলে দ্রুত ইস্তিগফার করবো।

২. গিবত করবো না। আমরা অনুপস্থিত কারো ব্যাপারে ভালো/খারাপ কোনো আলাপই করবো না। এতে আমাদের গিবত থেকে দূরে থাকা সহজ হবে।

আল্লাহ্ তা'আলা আমাদের এই গোনাহগুলো থেকে বিরত থাকার তৌফিক দিন।

01/08/2024

আমাদের একজন রব আছেন,
আমরা তার উপরই ভরসা করি।
তিনি সব কিছু দেখছেন এবং শুনছেন!

25/05/2024

পারিবারিক চাহিদা পূরণে পরিকল্পনা

নিজ পারিবারিক চাহিদায় স্বয়ংসম্পূর্ন আনতে যেভাবে পরিকল্পনা করা যেতে পারে:

*খাদ্য চাহিদা-

1. ২টা গাভী।
2. ১টি ষাঢ় (কুরবানি বা বিক্রি)
3. ৬টা মুরগী ২টা মোরগ।
4. পর্যাপ্ত ধান চাষ।
5. একটা পুকুর।
6. সবজি আঙিনা চাষ।
*বস্ত্র চাহিদা (উৎপাদন)-
1. সেলাই ম্যাশিন (ম্যানোয়াল)।

*আদর্শ বাসস্থান-

2. বাড়ি সীমানা বেড়া/প্রাচীর দিয়ে ঘিরে দেয়া।
3. বাড়িতে উঠান রাখা।
4. বাড়ির আঙ্গিনায় হালকা পাঁচ মিশালী সবজি চাষের ব্যাবস্থা করন।
5. বাড়িতে টিউবয়েল স্থাপন/কুপ/হাউজ স্থাপন।
6. সৌর বিদ্যুৎ শক্তি ও বায়োগ্যাস ব্যাবহার করা যেতে পারে।
*চিকিৎসা-

1. ফাস্ট এইড বক্স।
2. ঔষধি গাছ রোপন ও প্রয়োগ।
3. নানা ঔষধি বই ও ম্যাটারিয়াল সংরক্ষন।
4. কমন কিছু অসুস্থতা, যেমনঃ জ্বর, সর্দিকাশি, হাত, পা, বুক, মাথা ও শরীর ব্যাথা, কাটাছেড়া, চর্ম, চুলকানি এবং ঘাঁ ও ফোঁড়া ও গোটা ইত্যাদি বিষয়ের প্রাকৃতিক শুশ্রূষাময় প্রাচীন চিকিৎসা পদ্ধতি জেনে রাখা।

*শিক্ষা-
1. পারিবারিক লাইব্রেরী।
2. পারিবারিক হালাকা পয়েন্ট (যেখানে পারিবারিক ভাবে ইলম অর্জনের বা ইলম শেয়ারের ব্যাবস্থা থাকবে)
3. মাদ্রাসা নির্মান। (সামাজিক ভাবে কয়েকটি পরিবার মিলে

17/04/2024

সূরা আল আহ্‌ক্বাফ (الأحقاف), আয়াত: ১৩

اِنَّ الَّذِیۡنَ قَالُوۡا رَبُّنَا اللّٰہُ ثُمَّ اسۡتَقَامُوۡا فَلَا خَوۡفٌ عَلَیۡہِمۡ وَلَا ہُمۡ یَحۡزَنُوۡنَ ۚ

অর্থঃ নিশ্চয় যারা বলে, আমাদের পালনকর্তা আল্লাহ অতঃপর অবিচল থাকে, তাদের কোন ভয় নেই এবং তারা চিন্তিত হবে না।

❣️হতাশ হবেন না..😊বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তখন তার বয়স ৫৫ বছর।অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্...
31/03/2024

❣️হতাশ হবেন না..😊

বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তখন তার বয়স ৫৫ বছর।
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তখন তার বয়স ৬৯ বছর।

ঢাকায় যখন সকাল ৫ টা বাজে, লন্ডনে তখন রাত ১১ টা।
সময়ের হিসেবে লন্ডন, ঢাকার থেকে ছয় ঘণ্টা পিছিয়ে..
এতে কিন্তু প্রমাণ হয় না যে, লন্ডন ঢাকার থেকে স্লো (slow)!

পৃথিবীর সবকিছু আপন গতিতে এবং নিজ সময় অনুযায়ী চলে।
কেউ গ্রাজুয়েশন শেষ করে ২২ বছর বয়সে..
কিন্তু চাকরি পেতে আরো ৫ বছর লেগে যায়।
আবার কেউ ২৭ বছরে গ্রাজুয়েশন শেষ করে পরের দিনই চাকরি পেয়ে যান!

অনেকে ২৫ বছর বয়সে কোম্পানির CEO হয়ে, মারা যান ৫০ বছর বয়সে।
আবার অনেকে ৫০ বছর বয়সে CEO হয়ে, মারা যান ৯০ বছরে।
কেউ ৩৩ বয়সে এখনও সিঙ্গেল,
আবার কেউ ২২ বছর বয়সে বিয়ে করে সন্তান জন্ম দিয়েছেন!

মনে হতেই পারে, পরিচিতদের মধ্যে আপনার থেকে কেউ অনেক এগিয়ে আছেন,
আবার কেউ আছেন অনেক পিছিয়ে।
কিন্তু আপনার ধারনা ভুল..
প্রত্যেকেই তার নিজ নিজ সময়, অবস্থান এবং গতিতে আছেন।
আগে থাকাদের প্রতি অভিযোগ না করে, পিছিয়ে থাকাদের অবহেলা না করে,
সব সময় শান্ত থাকুন।

আপনি এগিয়েও নেই, পিছিয়েও নেই!
আপনার পথ আপনার, অন্যের পথ অন্যের।
শুধু সময়কে গুরুত্ব দিয়ে পরিশ্রম করে যান।

আপনার জন্য যা বরাদ্দ আছে তা আপনি পাবেনই।

সর্ব অবস্থায় মহান রাব্বুল আলামীনের
দরবারে ভরসা করুন।
এবং আপনার কাজ আপনি চালিয়ে যান।

Address

65/2 Purana Paltan Line, Dhaka/1000, Near V I P Road
Dhaka

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801811731398

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nasir Telecom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share