Care Skill Development Institute

Care Skill Development Institute CSDI is an Information and Technology company with a vision to mitigate unemployment.
(2)

৭ বছরের কাজের অভিজ্ঞতার আলোকে বলা যায় কাজ না পাওয়ার অন্যতম কিছু কারণ:-১।  কাজের স্যাম্পল না থাকা: আমরা যখন কাজ শিখি তখন...
05/08/2023

৭ বছরের কাজের অভিজ্ঞতার আলোকে বলা যায় কাজ না পাওয়ার অন্যতম কিছু কারণ:-
১। কাজের স্যাম্পল না থাকা: আমরা যখন কাজ শিখি তখন আমরা শুধুমাত্র কাজ শিখেই যাই কিন্তু আমরা আমাদের কাজের স্যাম্পল তৈরি করি না এটা আমাদের একটি বড় সমস্যা। মার্কেটপ্লেসে কিন্তু কোন বায়ার আপনাকে চেনে না এবং আপনিও কোন বায়ার কে চেনেন না তাহলে আপনি নিজেই নিজেকে প্রশ্ন করুন একজন অপরিচিত ব্যক্তি কি শুধুমাত্র আপনার মুখের কথায় আপনাকে কাজ দিবে?? যেখানে শত শত সেলার রয়েছে যাদের কাজের স্যাম্পল ও রিভিউ দুইই আছে সুতরাং অবশ্যই কাজ করার জন্য আপনাকে কাজের স্যাম্পল তৈরি করতে হবে।
২। একটি মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট করা: আমরা অনেকেই শুধুমাত্র একটি মার্কেটপ্লেস একাউন্ট করি অথচ আমরা চাইলে কিন্তু অনেকগুলো মার্কেটপ্লেসেই একাউন্ট করতে পারি । মনে করুন আপনি একটি মার্কেটপ্লেসে একাউন্ট করলেন সেই মার্কেটপ্লেস থেকে আপনি ১০ জন বায়ারকে রিকোয়েস্ট পাঠালেন এভাবে যদি তিনটি মার্কেটপ্লেস একাউন্ট করেন তাহলে আপনি ৩০ জনকে রিকোয়েস্ট পাঠাতে পারবেন। সুতরাং অন্তত তিনটি মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট করা বাধ্যতামূলক দ্রুত কাজ পাওয়ার ক্ষেত্রে।
৩। বায়ার রিকুয়েস্ট ভুল করা : আমরা মনে করি শুধুমাত্র বায়ারকে অল্প টাকার কথা বললেই আমাদের বোধহয় কাজ দিয়ে দিবে কিন্তু এটি আসলে ভূল ধারণা বরং আপনাকে অল্প কথায় তাকে বোঝাতে হবে যে আপনি কাজটি পারেন ও তার বাজেটের মধ্যে করে দিতে পারবেন সেই সাথে এর আগেও অনেক কাজ করেছেন তার স্যামপল দিতে হবে গুগোল ড্রাইভ সহ যে কোন ভাবেই দেওয়া যেতে পারে কিন্ত ‍তাকে সঠিক ভাবে অল্প কথায় প্রস্তাব দিতে হবে। কারণ আপনার মতো অনেকে তাকে রিকুয়েস্ট পাঠায় এত বড় প্রপোজাল তার পড়ার সময় নেই। সুতরাং অল্প কথায় বেশি ইনফরমেশন দিয়ে রিকুয়েস্ট পাঠান।
৪। একাউন্ট ভেরিফিকেশন না করা: আমরা শুরুতেই বলেছিলাম মার্কেটপ্লেসে কোন বায়ার আপনাকে চিনে না আপনিও কাউকে চিনেন না সে ক্ষেত্রে আপনি যে তার কাজটি নিয়ে ১০ দিন পরে সঠিক সময়ে কাজটি জমা দিবেন তার কি নিশ্চয়তা রয়েছে??? আপনি যে মার্কেটপ্লেসে থাকবেন এবং সঠিক সময় তার কাজটি করে দিতে পারবেন এর জন্যই আপনাকে একাউন্ট ভেরিফিকেশন করে বোঝাতে হবে।
৫। স্কিল টেস্ট না দেওয়া: মার্কেটপ্লেস চায় আপনি কাজ পান কারণ আপনি কাজ পেলেই মার্কেটপ্লেসস এর ইনকাম। এবং একই সাথে মার্কেটপ্লেস এটাও চায় বায়ার যেন ভুল সেলার সিলেক্ট না করে। সুতরাং আপনাকে মার্কেটপ্লেসকেও বোঝানো লাগবে যে আপনি কাজ পারেন এর জন্য আপনাকে মার্কেটপ্লেস স্কিল টেস্ট দিতে হবে। এবং এটি পরবর্তীতে এটি দারুণভাবে কাজে লাগবে যখন আপনি আপনার বায়ার কে রিকোয়েস্ট পাঠাবেন এবং আপনার রিকোয়েস্ট দেখে যখন আপনার প্রোফাইলে আসবে এবং দেখবে আপনার স্কিল টেস্ট গুলো সুন্দর করে দেওয়া আছে তখন সে বুঝে যাবে যে, আপনি কাজগুলা যথেষ্ট পরিমাণে ভালো পারেন অবশ্যই আপনি যদি ডিজিটাল মার্কেটার হন তাহলে আপনাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং টেস্ট দিতে হবে এবং সেই সাথে ইংলিশ ও এক্সেল টেস্ট অবশ্যই দিতে হবে।
৬। একটিভ না থাকা: মার্কেটপ্লেসে কাজ পাবার জন্য আপনাকে অবশ্যই একটিভ থাকতে হবে।
এ ধরনের আরো অনেক কিছু মিসটেক রয়েছে যেগুলোর জন্যই মূলত আমরা মার্কেটপ্লেসে কাজ পাইনা। এই রুলস গুলো সঠিকভাবে মেনে চললে আশা করা যায় আপনিও কাজ পাবেন।

-- প্রথমে জেনে নেই ফেসবুক মার্কেটিং কি?ফেসবুক মার্কেটিং হলো এমন একটি যোগাযোগ মাধ্যম যার দ্বারা ব্যবসার পণ্য এবং সেবার ব্...
05/08/2023

-- প্রথমে জেনে নেই ফেসবুক মার্কেটিং কি?
ফেসবুক মার্কেটিং হলো এমন একটি যোগাযোগ মাধ্যম যার দ্বারা ব্যবসার পণ্য এবং সেবার ব্যাপারে ফেসবুক ব্যবহারকারীদের কাছে জানান দেয়া হয়ে থাকে। ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে বেশি সংখ্যক লোকের কাছে পণ্য সম্পর্কে ধারণা দেয়া হয় এবং বেশি পরিমাণ পণ্য বিক্রি নিশ্চিত করা হয়।

-- ফেসবুক মার্কেটিং কত প্রকার?
ফেসবুক মার্কেটিং সাধারণত ২ প্রকারে হয়ে থাকে। আর তা হলো ফ্রি ফেসবুক মার্কের্টিং এবং পেইড ফেসবুক মার্কের্টিং। ব্যবসার ধরণ অনুযায়ী ফ্রি এবং পেইড ফেসবুক মার্কের্টিং ব্যবহার করা হয়।

---- ফ্রি ফেসবুক মার্কের্টিং
সোজা কথায় বলা যায়, যে মার্কেটিং এর কোন পর্যায়ে অর্থ ব্যয় করতে হয় না তাই ফ্রি মার্কেটিং। অনলাইন তথা ডিজিটাল মার্কেটিং এ কোন অর্থব্যয় ছাড়া মার্কেটিং করা যায়। তারই ধারাবহিকতায় ফেসবুক মার্কেটিংও ফ্রি হয়ে থাকে। সেখানে ব্যবসা বা সেবা প্রদানের জন্য নির্দিষ্ট কিছু পন্থা অবলম্বনের মাধ্যমে ফ্রি ফেসবুক মার্কেটিং হয়ে থাকে। তাই বলা যায়, বিনা অর্থ ব্যয়ে ফেসবুকে যে মার্কেটিং করা হয় তাই ফ্রি ফেসবুক মার্কের্টিং। উদাহরণের মাধ্যমে বিষয়টা আরো সহজ হয়ে যাবে।
প্রথমে আমরা একটা ফেসবুক পেজ খুলতে পারি। প্রতিষ্ঠানের ধরণ অনুযায়ী পেজ এর নাম, কভার পিকচার, প্রোপাইল পিকচার দিয়ে সাজাতে পারি। তারপর যে পণ্য বিক্রি করতে চাই তার পরিপূর্ণ তথ্য দিয়ে পোস্ট দিতে পারি। সেটা ইমেজ আকারেও হতে পারে। অতপর আমাদের পরিচিত সবাইকে এই পেজ ফলো করার জন্য আমন্ত্রণ জানাতে পারি। তারপর ফেসবুক পেজ এর পোস্টগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারি। আমাদের পরিচিত ফেসবুক বন্ধুদেরকে শেয়ার দেয়ার জন্য অনুরোধ করতে পারি। এই প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে আমরা অধিক সংখ্যক লোকের কাছে আমাদের পণ্যের প্রচার বাড়াতে পারি কোন ধরণের অর্থ ব্যয় করা ছাড়াই। ফেসবুকের বিভিন্ন গ্রুপ এ যোগদান করে আমাদের পেজ ও পণ্যের পোস্ট দিতে পারি। আর এটাই হলো ফ্রি ফেসবুক মার্কেটিং।

--- পেইড ফেসবুক মার্কেটিং
সাধারণত ফেসবুক নিউজ ফিডে যে পোস্টগুলো স্পনসরড লেখা থাকে সে সব পোস্টই হলো পেইড ফেসবুক মার্কেটিং। ছোট বড় সকল ব্যবসার প্রতিষ্ঠান এই মার্কেটিং ব্যবহার করে কাঙ্ক্ষিত গ্রাহকের কাছে পণ্য সম্পর্কে বিস্তারিত জানাতে পারে।
এ ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয়ের মাধ্যমে ফেসবুক এ মার্কেটিং করার নাম হলো পেইড ফেসবুক মার্কেটিং।
পেইড ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে একেবারে সিলেক্টিভ গ্রাহকের কাছে পৌছনো সম্ভব। যদি আমরা চাই আমাদের পণ্য শুধুমাত্র ঢাকা শহরের উত্তরায় বসবাসকারী নারী অথবা পুরুষরা দেখতে পাবে, পেইড ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে এটা সম্ভব। পেইড ফেসবুক মার্কেটিং এর জন্য ফেসবুক পেজ এবং পোস্টকে প্রমোট করা হয়। ফেসবুক কর্তৃপক্ষকে অর্থ প্রদানের মাধ্যমে বিজ্ঞাপন আকারে পেজ এবং পোস্ট নির্ধারিত গ্রাহকের কাছে উপস্থাপন করে ফেসবুক। এটি ফ্রি ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে সম্ভব হয় না।

----- এখন আসি ফেসবুক মার্কেটিং এর চাহিদা সম্পর্কে??
আমরা প্রত্যেকেই চাই আমাদের প্রোডাক্ট সেল করতে আর প্রোডাক্ট সেল করতে হলে আপনাকে যেতে হবে আপনার কাস্টমারের কাছে বা আপনার ট্রাফিকের কাছে আর সবচেয়ে বেশি ট্রাফিক বর্তমানে ফেসবুকের মাধ্যমে লক্ষণীয় তাই আপনি চাইলে ফেসবুক মার্কেটিং করে আপনি আপনার প্রডাক্ট বা সেবা মানুষের কাছে পৌঁছে দিতে পারেন অথবা আপনি চাইলে অন্য কারো পণ্য বা সেবা ফেসবুকের মাধ্যমে বুষ্টিং বা এডস কাম্পেইন এর মাধ্যমে ইনকাম করতে পারেন এটির মার্কেট ভ্যালু জানার জন্য আপনি বিভিন্ন ধরনের মার্কেটপ্লেস ভিজিট করে দেখতে পারেন আশা করছি হতাশ হবেন না।

02/08/2023
ইউটিউব থেকে ফ্রিল্যান্সিং শেখা সম্ভব।  তবে  আমার মতে ইউটিউব থেকে কাজ শেখা উচিত হবে না কেননা ১। আপনি যখন ইউটিউবে কোন একটা...
02/08/2023

ইউটিউব থেকে ফ্রিল্যান্সিং শেখা সম্ভব। তবে আমার মতে ইউটিউব থেকে কাজ শেখা উচিত হবে না কেননা

১। আপনি যখন ইউটিউবে কোন একটা সেক্টরের ভিডিও দেখতে যাবেন যেমন ধরেন লিড জেনারেশন বা ফেসবুক মার্কেটিং তখন দেখবেন কিছুক্ষণ পরেই আপনাকে রিকমেন্ড করবে ওয়েব ডিজাইন, সিপিএ মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং এ ধরনের আরো অনেক কাজের অফার করবে। এর জন্য আপনার যে সমস্যাটা হবে আপনি কোন একটা বিষয় নিশ্চিতভাবে সুন্দর করে শিখতে পারবেন না YouTube আপনাকে অন্য একটি ভিডিওর দিকে আকর্ষণ করবে।

২। কাজ শেখার পরে কাজ পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো কাজের স্যাম্পল রেডি করা আর সেই কাজের স্যাম্পল রেডি করার সময় আপনার ভুল হবে এটাই স্বাভাবিক কিন্তু আপনি যদি ইউটিউব থেকে শেখেন তাহলে সে ক্ষেত্রে আপনি একজন মেন্টর পাবেন না এতে করে কাজের স্যাম্পল ও তাকে দেখাতে পারবেন না আপনার কোথায় ভুল হল এ বিষয়টা দেখাতে পারবেন না আর ভুল কাজের স্যাম্পল নিয়ে কখনোই কাজ পাওয়া সম্ভব না।

৩। কাজ শেখার সময় আপনি অনেক কিছু বুঝতে পারবেন না এবং আপনি স্যারকে প্রশ্ন করতে পারবেন না কারণ YouTube এর ভিডিও গুলো থাকে পূর্বে থেকে রেকর্ড করা কিন্তু আপনি যদি কোন একটি প্রতিষ্ঠানে কোর্স করেন তাহলে সে ক্ষেত্রে আপনি কিন্তু শিক্ষককে প্রশ্ন করার সুযোগ পাবেন এজন্য আমার মতে ইউটিউব থেকে না শিখে কোন একটি ভালো প্রতিষ্ঠান থেকে কোর্স করা উচিত।

সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তনশীল। কার্ড, লিফলেট, পোস্টার, রেডিও টিভিতে বিজ্ঞাপন থেকে আজকের পৃথিবী ডিজিটাল মার্কেটিং এ...
02/08/2023

সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তনশীল। কার্ড, লিফলেট, পোস্টার, রেডিও টিভিতে বিজ্ঞাপন থেকে আজকের পৃথিবী ডিজিটাল মার্কেটিং এর দিকে ধাবিত হয়েছে। তারাই এগিয়ে থাকে যারা সময়ের চাহিদা অনুযায়ী নিজেদের উন্নতির ধারা অব্যাহত রাখে। তেমনি বর্তমান ডিজিটাল পৃথিবীতে ফেসবুক মার্কেটিং বিষয়ে সম্যক ধারণা থাকা খুবই প্রয়োজনীয় একটি দক্ষতা।

যেকোন ধরণের ছোট-বড় ব্যবসার উন্নতির জন্য বর্তমান সময়ের জনপ্রিয় মাধ্যম হলো ফেসবুক মার্কেটিং। বর্তমানে বাংলাদেশের প্রায় আটকোটি লোক ইন্টারনেট ব্যবহার করে থাকে। তারমধ্যে ফেসবুক ব্যবহার করে প্রায় তিনকোটি আশি লাখ। তাই এই সময়ের মার্কেটিং তথা ব্যবসা বৃদ্ধির ক্ষেত্রে অন্যতম মাধ্যম হলো ফেসবুক মার্কেটিং।

শুরুর দিকে ফেসবুক মার্কেটিং ধীরগতিতে চালু হলেও বর্তমানে তা ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে বর্তমানে প্রচুর ছোট-বড় প্রতিষ্ঠান সাফল্যের সাথে তাদের ব্যবসা পরিচালনা করছে।

সুতরাং আপনি চাইলৈ ফেসবুক মার্কেটিং শিখে দেশ ও দেশের বাহিরে বিভিন্ন ধরণের কম্পানির সাথে কাজ করে হয়ে উঠতে পারেন একজন দক্ষ ফ্রিল্যান্সার।

লিড জেনারেশন কি? কোন সার্ভিস বা প্রোডাক্ট প্রোমোশন বা বিক্রি করার জন্য টার্গেটেড কোম্পানি বা ব্যক্তির তথ্য সংগ্রহ করা। ত...
02/08/2023

লিড জেনারেশন কি?
কোন সার্ভিস বা প্রোডাক্ট প্রোমোশন বা বিক্রি করার জন্য টার্গেটেড কোম্পানি বা ব্যক্তির তথ্য সংগ্রহ করা। তথ্য গুলো সাধারণত ইমেইল, নাম, ঠিকানা, ফোন নাম্বার, লোকেশন ইত্যাদি হয়ে থাকে।

Lead Generation এর চাহিদা কেমন?
নিঃসন্দেহে ক্যারিয়ার গঠন করার জন্য এটি একটি ওয়েট ফুল কাজ কেননা শুধুমাত্র বাংলাদেশেই এমন অনেকে আছে যারা লিড জেনারেশন করে মাসে তিন থেকে চার লক্ষ টাকা ইনকাম করছে। এটি আপনি যদি ফাইবার মার্কেটপ্লেস এর দিকে লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন আর এই কাজের মার্কেট ভ্যালু আশা করা যায় ১৫ বছর বাড়তেই থাকবে কমবে না তাই একজন বুদ্ধিমান হিসেবে লিট জেনারেশনে ক্যারিয়ার গঠন করা উচিত হবে। তবে ফ্রিল্যান্সিং এ প্রত্যেকটা সেক্টরেই যথেষ্ট গুরুত্বপূর্ণ কাজ শিখলে প্রত্যেকটি কাজেরই যথেষ্ট পরিমাণে কাজ আছে। কাজ শিখুন স্যাম্পল তৈরি করুন মার্কেটপ্লেস এ কাজ করুন ধন্যবাদ।

ফ্রিল্যান্সিং শেখার জন্য শুধুমাত্র বেসিক থাকলেই হবে না, বেসিক থাকার পাশাপাশি অবশ্যই একটি কম্পিউটার থাকতে হবে সেই সাথে ইন...
02/08/2023

ফ্রিল্যান্সিং শেখার জন্য শুধুমাত্র বেসিক থাকলেই হবে না, বেসিক থাকার পাশাপাশি অবশ্যই একটি কম্পিউটার থাকতে হবে সেই সাথে ইন্টারনেট কানেকশন তো লাগবেই। তবে সিপিএ ও এ্যফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে বিষয়টি ভিন্ন কারণ সিপিএ ও এ্যফিলিয়েট মার্কেটিং এর কাজগুলো সাধারণত ফোন দিয়ে করা যায় তবে প্রফেশনালি আপনি যদি ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে অবশ্যই আপনার কম্পিউটার সম্পর্কে ন্যূনতম ধারণা প্রয়োজন। যেমন ইন্টারনেট ব্রাউজিং করতে পারা, গুগল ডক্সের মাধ্যমে একটি সিভি তৈরি করতে পারা, Google শীট বা এক্সেল সম্পর্কে মোটামুটি ধারণা রাখা প্রয়োজন এতটুকু বিষয়ে জানলেই আশা করা যায় আপনি ফ্রিল্যান্সিং কোর্স করতে পারবেন। আর বাদ বাকি যতটুকু ব্যাসিক প্রয়োজন সেটি কোর্স চলাকালীন অবস্থায় আশা করা যায় শিখতে পারবেন। তবে ফ্রিল্যান্সিং শেখার ক্ষেত্রে বেসিকের থেকেও বেশি প্রয়োজন অধিক পরিমাণে পরিশ্রম করার মন-মানসিকতা আপনি যদি এই সেক্টরের ছয় মাস লেগে থাকতে পারেন এবং সঠিক গাইড লাইনের মাধ্যমে রাইট ওয়েতে আগাতে পারে তাহলে নিশ্চিত থাকতে পারেন এই সেক্টরে আপনি ভালো একটি ক্যারিয়ার গঠন করতে পারবেন।

ডিজিটাল মার্কেটিং শিখে আয় করা সম্ভব কিনা এটা জানার পূর্বে আপনাকে জানতে হবে ডিজিটাল মার্কেটিং মূলত কি?  আমরা যদি সহজ ভাব...
02/08/2023

ডিজিটাল মার্কেটিং শিখে আয় করা সম্ভব কিনা এটা জানার পূর্বে আপনাকে জানতে হবে ডিজিটাল মার্কেটিং মূলত কি? আমরা যদি সহজ ভাবে বলি তাহলে, ডিজিটাল মার্কেটিং হল ডিজিটাল প্লাটফর্ম কাজে লাগিয়ে মার্কেটিং করা। আরো সহজ ভাবে বলতে গেলে এক সময় আমরা দেখতাম যখন মার্কেটিং হতো ঢোক-ঢাল পিটিয়ে, ঘোড়ার উপরে চড়ে, বিভিন্ন ধরনের পোস্টার ব্যানার ইত্যাদির মাধ্যমে কিন্তু এখন সে মার্কেটিং গুলা হয় ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে ইউটিউবে বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে অথবা লিড জেনারেশনের মাধ্যমে অর্থাৎ সোশ্যাল মিডিয়াটা কাজে লাগিয়ে এখন মার্কেটিং হচ্ছে। অতএব এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং কে কাজে লাগিয়ে যে মার্কেটিং করা হয় এটাও ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট মাত্র, যাকে বলে সোসাল মিডিয়া মার্কেটিং। আর এই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে 35+ ধরনের কাজ রয়েছে যার মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অন্যতম।
এখন প্রশ্ন হচ্ছে আপনি কি এগুলো শিখলে ইনকাম করতে পারবেন? উত্তর হচ্ছে না। আপনাকে কাজ পাইতে হলে আপনাকে আগে দক্ষ হতে হবে এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কাজের অভিজ্ঞতা সহ আপনি যে কাজ পারেন এটার পোর্টফোলিও তৈরি করতে হবে যাকে আমরা বলছি সহজে কাজের স্যাম্পল অর্থাৎ এই কাজের স্যাম্পল তৈরি করতে হবে তারপরে মার্কেটপ্লেসে যেতে হবে যেমন Upwork, Fiverr, Freelancer ইত্যাদি। এখানে আপনার প্রফাইল রেডি করতে হবে স্কিল টেস্ট দিতে হবে দেন আপনার সিভি বা গিগ পাবলিস্ট করতে হবে। সর্বপরি ডিজিটাল মার্কেটিং থেকে আয় খুবই সহজ হয়ে দাঁড়াবে ঠিক তখন যখন আপনি নিজের কাজে (Skill) এক্সপার্ট হতে পারেন ।
কতটাকা ইনকাম করা যায় তার একটি ছোট নমুনা: - প্রতিটা কাজের জন্য আলাদা Job/ Salary রয়েছে । মনে রাখতে হবে ডিজিটাল মার্কেটিং এর ৩৫+ সেক্টর রয়েছে এখানে মাত্র ৩টি সেক্টর এর স্যালারি আলোচনা করলাম।
1. Social Media Marketing Specialist: আপনার ১ বছরের দক্ষতা থাকলে Social Media Marketing Specialist এর জন্য বাৎসরিক ২/৩ লাখ আবার ৫-৭ বছরের দক্ষতা থাকলে আপনি মোটামুটি ৬-৭ লাখ স্যালারি আশা করতে পারেন ।
2. SEO Specialist: ডিজিটাল মার্কেটিং জব গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় কাজ হল SEO Specialist. আপনার যদি SEO তে ১ বছরের দক্ষতা থাকে, আপনি বাৎসরিক ১.৫/২.৫ লক্ষ টাকা স্যারারির জব পেতে পারেন। আর ৪ বছরের বেশি দক্ষতা থাকলে আপনি আনুমানিক ৮/১০ লক্ষ টাকা স্যালারি আশা করতে পারেন ।
3. Lead Generation Expert: আপনার যদি ১ বছরের দক্ষতা থাকে তাহলে আপনি বাৎসরিক আনুমানিক ২.৫/৩ লক্ষ স্যালারি পেতে পারেন। আর যদি ৫-৮ বছরের অভিজ্ঞতা থাকে তাহলে আনুমানিক বাৎসরিক ৮ থেকে ১০ লক্ষ টাকা ইনকাম করতে পারেন।
ডিজিটাল মার্কেটিং বিষয়ক যে কোন প্রশ্ন করতে ইনবক্স করুন অথবা কল করুন

02/08/2023

ফ্রিল্যান্সিং---------

ডিজিটাল মার্কেটিং এর কোর্স আউটলাইন।
01/08/2023

ডিজিটাল মার্কেটিং এর কোর্স আউটলাইন।

Address

Shodorghat
Dhaka
1100

Opening Hours

Monday 09:00 - 23:30
Tuesday 09:00 - 23:30
Wednesday 09:00 - 23:30
Thursday 09:00 - 23:30
Friday 09:00 - 23:30
Saturday 09:00 - 23:30
Sunday 09:00 - 23:30

Alerts

Be the first to know and let us send you an email when Care Skill Development Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share