Digital Info BD

Digital Info BD Listening,learning,watching and Grow up your Innovation.

02/12/2021
"অনলাইনে যৌথ ভিডিও এডিটিং সেবা "ফ্রেম আইও" কিনে নিলো অ্যাডোবি"ভিডিও এডিটিং এর জনপ্রিয় সফটওয়্যার ‘ফ্রেম আইও’কে কিনে নিচ্ছ...
21/08/2021

"অনলাইনে যৌথ ভিডিও এডিটিং সেবা "ফ্রেম আইও" কিনে নিলো অ্যাডোবি"

ভিডিও এডিটিং এর জনপ্রিয় সফটওয়্যার ‘ফ্রেম আইও’কে কিনে নিচ্ছে অ্যাডোবি। নতুন অধিগ্রহন চুক্তির ফলে সবচেয়ে বেশি লাভবান হবেন ক্রিয়েটিভ ক্লাউড সেবার গ্রাহকরা।

বহুজাতিক সফটওয়্যার নির্মাতা অ্যাডোবি ১২৭.৫ কোটি ডলারে ফ্রেম আইও কেনার ঘোষণা দিয়েছে বৃহস্পতিবার।

ফ্রেম আইও ব্যবহার করে একই ভিডিও এডিটিংয়ের কাজে একাধিক ব্যক্তি অংশ নিতে পারেন। অ্যাডোবির ব্যবহারকারীরা ইতোমধ্যেই সফটওয়্যারটি নিজেদের কার্যপ্রণালীর অংশ বানিয়ে ফেলেছেন-- আর তাই নতুন সফটওয়্যার বানানো বাদ দিয়ে ফ্রেম আইও কিনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে অ্যাডোবি।

বারবার ফুটেজ যাচাই করার পেছনে সময় খরচ কমায় ফ্রেম আইও। ভিডিও এডিটিংয়ের পুরো প্রক্রিয়াটিও সহজ করে আনে ওই সফটওয়্যার। সফটওয়্যারটির কাজের ধরন অনেকটা গুগল ওয়ার্কস্পেসের মতো। ক্লাউডনির্ভর সফটওয়্যারটি ব্যবহার করে যে কেউ ভিডিও ফুটেজ এডিট করতে পারবেন, দেখতে পারবেন, কমেন্টও করা যাবে এতে। অনেকটা গুগল ড্রাইভ ফাইলের লিংক শেয়ার করার মতো কাজ করে এই পুরো প্রক্রিয়া।

এন্ড-টু-এন্ড এনক্রিপশন কি এবং কিভাবে কাজ করেঃ-আমরা যখন কোনো ম্যাসেজিং এপ্লিকেশন ব্যবহার করে ম্যাসেজ আদান প্রদান করি তখন ...
20/08/2021

এন্ড-টু-এন্ড এনক্রিপশন কি এবং কিভাবে কাজ করেঃ-

আমরা যখন কোনো ম্যাসেজিং এপ্লিকেশন ব্যবহার করে ম্যাসেজ আদান প্রদান করি তখন সাধারণত ম্যাসেজগুলো প্লেইন টেক্সট (Plain Text) হিসেবেই নেটওয়ার্কে যাওয়া আসা করে। সে কারণে নেটওয়ার্ক থেকে এই প্লেইন টেক্সট পড়ে নেয়া খুব কঠিন কিছু না। এটা ছাড়াও আমরা যেই ম্যাসেজিং প্লাটফর্ম ব্যবহার করছি তাঁদের সার্ভারেও এই ম্যাসেজগুলো এরকম প্লেইনটেক্সট হিসেবেই থাকে।

কোনো হ্যাকার যদি তাঁদের সার্ভারের এক্সেস পেয়ে যায় তাহলেও তো এই তথ্যগুলো বেহাত হয়ে যাবে। এ সকল কারণে এভাবে প্লেইন টেক্সট হিসেবে ম্যাসেজ আদান প্রদান বা সংরক্ষণ করাকে অনেক ব্যবহারকারীই নিরাপদ মনে করেন না।

এই রকম পরিস্থিতিতেই, আরো জোরদার সিকিউরিটি হিসেবে আগমন “End-to-End এনক্রিপশনের”। End-to-End, এক End এ, মানে প্রেরকের কাছ থেকে, এটা এনক্রিপ্ট হয়ে আরেক End এ, মানে প্রাপকের কাছে। কিন্তু Key টা কীভাবে সিকিউর থাকে?

যদি এমন হয় যে, আমি যেই Key দিয়ে এনক্রিপ্ট করলাম সেটা আবার প্রাপকের কাছে পাঠানোর চেষ্টা করি, যাতে করে সেটা ব্যবহার করে সে ডিক্রিপ্ট করতে পারে, তাহলে সেটা ইনসিকিউর নেটওয়ার্কের মধ্য দিয়েই যাবে, সিকিউরিটি তো থাকছে না।

যেখানে এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করতে একই Key ব্যবহার হয়। আসলে End-to-End এনক্রিপশনে Asymmetric Encryption ব্যবহার করা হয়। যখনই কোনো একজন ইউজার ম্যাসেজিং এপ্লিকেশনটা তাঁর ডিভাইসে ইন্সটল করে তখন ডিভাইসেই তাঁর জন্য একটা Public Key এবং Private Key পেয়ার তৈরি হয়। ইউজারের এই Private Key টা শুধুমাত্র তাঁর ডিভাইসেই সংরক্ষিত থাকে, কখনোই নেটওয়ার্কে আদান প্রদান হয় না। শুধুমাত্র তাঁর Public Key টা অন্যদের কাছে এক্সেসিবল থাকে & সার্ভারে সেইভ থাকে।

ধরুন, পরীমনি সাকলাইন সাহেবকে কোনো ম্যাসেজ পাঠাতে চান, তিনি সাকলাইন সাহেবের Public Key ব্যবহার করে ম্যাসেজটা এনক্রিপ্ট করে পাঠান আর সাকলাইন সাহেব সেই ম্যাসেজ তাঁর নিজের Private Key ব্যবহার করে ডিক্রিপ্ট করে পড়েন। যেহেতু সাকলাইন সাহেবের Private Key শুধুমাত্র তাঁর নিজের কাছেই থাকে, সুতরাং অন্য কেউ এমনকি ম্যাসেজিং এপ্লিকেশন কোম্পানীও এই ম্যাসেজ পড়তে পারবে না। কারণ তাঁদের কাছে বা তাঁদের সার্ভারে সাকলাইন সাহেবের Private Key সেইভ করা নেই।

একইভাবে সাকলাইন সাহেবও পরীমনির Public Key ব্যবহার করে তাকে ম্যাসেজ পাঠাতে পারবেন। এনক্রিপশন, ডিক্রিপশন কীভাবে করবেন সেটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই, ম্যাসেজিং এপ্লিকেশন নিজেই সেটা হ্যান্ডেল করবে।

News Source: The Verge

অ্যান্ড্রয়েড 2.3.7 ওএস অর্থাৎ অ্যান্ড্রয়েড জিঞ্জারব্রেড ও তার আগের অপারেটিং সিস্টেমের চলা স্মার্টফোনগুলোতে আর গুগল অ্য...
20/08/2021

অ্যান্ড্রয়েড 2.3.7 ওএস অর্থাৎ অ্যান্ড্রয়েড জিঞ্জারব্রেড ও তার আগের অপারেটিং সিস্টেমের চলা স্মার্টফোনগুলোতে আর গুগল অ্যাকাউন্ট লগইন করা যাবে না এমন ঘোষণা দিয়েছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নির্মাতা গুগল। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে এন্ড্রয়েড 2.3.7 আগের সংস্করণগুলোর অ্যান্ড্রয়েড স্মার্টফোনে জিমেইল, ইউটিউব ও গুগোলের অন্যান্য সেবাগুলো আর থাকছে না। তবে পুরনো স্মার্টফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 3.0 বা নতুন সংস্করণগুলোর আপডেট করার সুযোগ থাকে তাহলে একমাত্র গুগলের সুবিধা পাওয়া সম্ভব।

এখন থেকে ১৮ বছর বা তদূর্দ্ধ ছাত্র-ছাত্রীরা সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে ভ্যাক্সিনের জন্য রেজিস্ট্রেশন করতে পারবে। ...
20/08/2021

এখন থেকে ১৮ বছর বা তদূর্দ্ধ ছাত্র-ছাত্রীরা সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে ভ্যাক্সিনের জন্য রেজিস্ট্রেশন করতে পারবে।
🤜 ওয়েবসাইটঃ https://surokkha.gov.bd/enroll

মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের গড় গতিতে আরও পিছিয়েছে বাংলাদেশ। মোবাইল ইন্টারনেটের গতিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১৩৯ট...
20/08/2021

মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের গড় গতিতে আরও পিছিয়েছে বাংলাদেশ। মোবাইল ইন্টারনেটের গতিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১৩৯টি দেশের মধ্যে ১৩৫তম এবং ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১৮০ টি দেশের মধ্যে ৯৯তম।

মোবাইল ইন্টারনেট গতিতে সুদান, লিবিয়া, সিরিয়া, সোমালিয়া, ইথিওপিয়া ও উগান্ডার মতো দেশও এগিয়ে রয়েছে বাংলাদেশের চেয়ে। আর বাংলাদেশের পেছনে আছে চারটি দেশ — জিম্বাবুয়ে, প্যালেস্টাইন, আফগানিস্তান এবং ভেনেজুয়েলা।

"নেটের গতি বাড়াতে সাবমেরিন কেবল বসাবে ফেইসবুক-গুগল"এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ইন্টারনেট সক্ষমতা ও গতি বাড়াতে সমুদ্রতলে নতু...
19/08/2021

"নেটের গতি বাড়াতে সাবমেরিন কেবল বসাবে ফেইসবুক-গুগল"

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ইন্টারনেট সক্ষমতা ও গতি বাড়াতে সমুদ্রতলে নতুন সাবমেরিন কেবল বসাবে ফেইসবুক ও গুগল। নতুন কেবল সিস্টেম স্থাপনের লক্ষ্যে সম্প্রতি জোট বাঁধার খবর জানিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান দুটি।

কেবল স্থাপন প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘প্রজেক্ট অ্যাপ্রিকট’। গোটা প্রকল্পটি সিঙ্গাপুরকে জাপানের সঙ্গে সংযুক্ত করবে। আশা করা হচ্ছে, ২০২৪ সাল নাগাদ চালু হবে এটি।

ফেসবুক একাউন্টের নিরাপত্তা বিধানে করণীয়[জনস্বার্থেঃ মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স, বাংলাদেশ পুলিশ]
28/05/2021

ফেসবুক একাউন্টের নিরাপত্তা বিধানে করণীয়

[জনস্বার্থেঃ মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স, বাংলাদেশ পুলিশ]

অবিশ্বাস্য হলেও সত্য। মানুষের ব্রেইনে সংযুক্ত করা হচ্ছে কম্পিউটার। এরফলে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে মানুষ আরো বুদ্ধিম...
29/09/2020

অবিশ্বাস্য হলেও সত্য। মানুষের ব্রেইনে সংযুক্ত করা হচ্ছে কম্পিউটার। এরফলে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে মানুষ আরো বুদ্ধিমান হয়ে জটিল জটিল বিষয় সমাধান করতে পারবে। এর উদ্যোক্তা এলোন মাস্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্টিতে তার খ্যাতি বিশ্বজুড়ে। এখনও পর্যন্ত সবার কাছে পরিচিত তার দুটি উদ্যোগ হলো— টেসলা ও স্পেসএক্স। এগুলোর পাশাপাশি তিনি আরও একটি ভিন্নধর্মী প্রকল্প নিয়ে এগোচ্ছেন। তার নতুন এই প্রকল্পের নাম নিউরালিংক।

ভারতীয় প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ জানায়, নিউরালিংক হলো এমন একটি প্রকল্প, যার মাধ্যমে মানুষের ব্রেইনে কম্পিউটার চিপ লাগিয়ে দেওয়া হবে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে ব্রেইন আরও জটিল সব কাজ দ্রুতগতিতে করতে পারবে।

ইতোমধ্যে মানুষের ব্রেইনে চিপ স্থাপনের প্রকল্পে প্রাথমিক সফলতা পেয়েছেন এলোন মাস্ক। এই প্রকল্পের প্রাথমিক ধাপ হিসেবে পরীক্ষামূলকভাবে একটি শূকরের ব্রেইনে সফলতার সঙ্গে চিপ লাগানো হয়। ওই চিপের আকার একটি কয়েনের চেয়েও ছোট।

এ সম্পর্কে নিউরোলিংক প্রকল্প সংক্রান্ত এক অনুষ্ঠানে মাস্ক বলেন, ‘আপনি চাইলেই আপনার মস্তিষ্কে ডিভাইস স্থাপন করতে পারবেন এবং এটি স্থাপনের পরও সবকিছু স্বাভাবিক মনে হবে। এই ডিভাইস আপনার মস্তিষ্ক ও মেরুদণ্ডের বেশ কিছু সমস্যা সমাধান করবে।’

মানুষের মস্তিষ্কে যে চিপ স্থাপন করা হবে তার সঠিক আকার হবে দশমিক দুই চার (.২৪) ইঞ্চি। এ সম্পর্কে মাস্ক বলেন, ‘চিপ স্থাপনের জন্য অপারেশনে কোনও রক্তপাত হবে না। এটা আপনার স্কালে অনেকটা ক্ষুদ্র তারযুক্ত স্মার্টওয়াচের মতো থাকবে। চিপটি খুব সুন্দরভাবে মস্তিষ্কে স্থাপন করা যায়।’

এ পর্যন্ত পরীক্ষামূলকভাবে তিনটি শূকরের মস্তিষ্কে এ ধরনের চিপ স্থাপন করা হয়েছে। তবে মানুষের ব্রেইনে এখনও এর পরীক্ষা চালানো হয়নি। এ ধরনের চিপ স্থাপনের খরচ সম্পর্কে মাস্ক বলেন, ‘এটা খুব একটা ব্যয়বহুল হবে না।’

আচ্ছা আপনার কি মনে হয়? এতে মানব সভ্যতার কি উন্নতি আসলেই সাধিত হবে? নাকি অন্য কিছু.......

সূত্র : বিবিসি, গেজেটস নাউ

আমি এক স্বনামধন্য রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। অনেক কিছুর সাথে ৫০০ মিলি Mum (মাম) মিনারেল পানিও নিয়েছিলাম, বিল দেওয়ার সম...
23/09/2020

আমি এক স্বনামধন্য রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। অনেক কিছুর সাথে ৫০০ মিলি Mum (মাম) মিনারেল পানিও নিয়েছিলাম, বিল দেওয়ার সময় তারা ১৫/- টাকার পানি ২০/- টাকা রাখে।

জিজ্ঞেস করায় তাদের উগ্রস্বরে উত্তর আসে। তাদের ওই ব্যবহার আমার কাছে খুবই খারাপ লাগে। আমি বিলের কপি নিয়ে চলে আসি এবং জাতীয় ভোক্তা অধিকারে অভিযোগ জানাই। ১০ দিনের মাথায় আমার অভিযোগের রিপ্লাই আসে এবং আমাকে শুনানীর জন্য ডাকা হয়

দুই পক্ষের কাছ থেকে শুনলেন এবং ভোক্তা অধিকার এর ৪০ নং ধারা অনুযায়ী ৫০,০০০/- টাকা জরিমানা হয়। রেস্টুরেন্ট এর লোক আমাকে অনুরোধ করেন যাতে আমি অভিযোগ প্রত্তাহার করে নেই। আমি তা করিনি এবং পরবর্তীতে অনুরোধে বিভিন্ন দিক বিবেচনায় মাফ করে তা ৫,০০০/- টাকা জরিমানা করা হয়।

৪০ নং ধারা অনুযায়ী অভিযোগকারী জরিমানার ২৫% পাবেন। ৫,০০০/- টাকার ২৫% হিসাবে ১,২৫০/- আমি পেলাম। প্রাপ্তিস্বীকার ফর্ম এ সাইন করে টাকা নিয়ে আসলাম। 🙂

কিভাবে অভিযোগ করবেন?

অভিযোগ করার জন্য বিল বেশি রাখার রিসিট লাগবে।

ছবির website (www.dncrp.gov.bd) এ যেয়ে অভিযোগ ফর্ম নামাতে হবে। হাতে পূরণ করে স্ক্যান বা সুন্দর করে ছবি তুলে, সাথে রিসিট এর ছবি ও প্রোডাক্ট এর গায়ে যেই দাম আছে সেটার ছবি তুলে, ছবিতে দেওয়া email address ([email protected]) এ পাঠাতে হবে। কাজ শেষ।

দুই সপ্তাহের মধ্যে রিপ্লাই এ শুনানীর তারিখ দিবে।

তবে ড্রিংক্স যদি গ্লাসে করে দেয়, তাহলে বোতলের দাম প্রযোয্য হবেনা। সার্ভিস চার্জ যোগ হয়ে দাম বেড়ে যাবে, আপনি কিছুই করতে পারবেন না।

যা করবেন বিল পাওয়ার এক মাসের মধ্যে করবেন।

এখানে বিস্তারিত বলা আছে:
http://dncrp.portal.gov.bd/site/page/2e1c613d-e162-436c-b024-a0468fee2b6e/-অভিযোগ-দায়েরের-পদ্ধতি

#ধন্যবাদ।

Address

Mirpur/2
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Digital Info BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share