Projukti.tv

Projukti.tv প্রযুক্তি ডট টিভি - প্রযুক্তির সাথে প্রতিদিন
www.projukti.tv

12/10/2022

ফেসবুকে অনেকেরই Followers কমে গেছে, Auto Followers ছাড়া অর্গানিক ফলোয়ার সমূহ আবারও ফিরে আসবে।

05/10/2021

৬ ঘণ্টা পর সচল হলো ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম।

রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।শনিবার (২ অক্টোবর) দুপুরে সিআইডির মিড...
02/10/2021

রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শনিবার (২ অক্টোবর) দুপুরে সিআইডির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ থেকে বন্ধ হচ্ছে অনিবন্ধিত মোবাইল ফোন  প্রযুক্তি ডট টিভি ডেস্ক:শুক্রবার (১ অক্টোবর) থেকে সব অনিবন্ধিত মোবাইল ফোনের নেট...
01/10/2021

আজ থেকে বন্ধ হচ্ছে অনিবন্ধিত মোবাইল ফোন

প্রযুক্তি ডট টিভি ডেস্ক:
শুক্রবার (১ অক্টোবর) থেকে সব অনিবন্ধিত মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন করা হবে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)

এতে বলা হয়, অবৈধভাবে দেশে আনা বা অনিবন্ধিত মোবাইল ফোন কেউ বিক্রি করলে টেলিযোগাযোগ আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

গত ১ জুলাই থেকে ন্যাশনাল ইক্যুপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার কার্যক্রম শুরু হয়। ব্যবহৃত মোবাইল ফোন চুরি ও অবৈধ ব্যবহার রোধ এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে এ উদ্যোগ নেয়া হয়।

মোবাইল ফোন কেনার আগে মেসেজ অপশন থেকে KYD ও ১৫ ডিজিটের আইএমইআই (IMEI) নম্বর লিখে ১৬০০২ নম্বরে এসএমএস পাঠিয়ে মুঠোফোনের বৈধতা যাচাই করতে ক্রেতাদের অনুরোধ জানিয়েছে বিটিআরসি।

বৈধভাবে বিদেশ থেকে ব্যক্তিগতভাবে আনা বা কেনা বা উপহার পাওয়া অনুমোদিত সংখ্যক মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে বিটিআরসি’র এই www.neir.btrc.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে ফোনের নিবন্ধন করতেও অনুরোধ জানানো হয়েছে।

কোনও আমদানিকারক বা স্থানীয়ভাবে মুঠোফোন সংযোজন ও উৎপাদনকারী প্রতিষ্ঠানকে অবৈধ ফোন উৎপাদন বা আমদানি না করার জন্য এবং বিক্রেতাদের অবৈধ ফোন বিক্রি না করার জন্যও অনুরোধ জানিয়েছে বিটিআরসি।

যেসব ফোনে ১ নভেম্বর থেকে চলবে না হোয়াটসঅ্যাপপ্রযুক্তি ডট টিভি ডেস্ক:আগামী নভেম্বর মাস থেকে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে হো...
09/09/2021

যেসব ফোনে ১ নভেম্বর থেকে চলবে না হোয়াটসঅ্যাপ

প্রযুক্তি ডট টিভি ডেস্ক:

আগামী নভেম্বর মাস থেকে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এ নিয়ম চালু হলে ৪৩টি ফোনে বন্ধ হয়ে যাবে এ মেসেজিং অ্যাপটি। এই তালিকায় রয়েছে পুরনো অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনগুলো।

একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, অ্যান্ড্রয়েড ৪.০.৪ বা তার আগের অপারেটিং সিস্টেমে থাকা ফোন এবং আইওএস ৯ বা তার থেকে আগের অপারেটিং সিস্টেম থাকা ফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ। এসব ফোন প্রস্ততকারক সংস্থার পক্ষ থেকেও পাওয়া গেছে নিশ্চয়তা। ফলে আগামী দুই মাসের নতুন ফোন কিনতে হতে পারে অনেক ব্যবহারকারীকে।

যেসব ফোনে কাজ করবে না হোয়াটসঅ্যাপ

*স্যামসাং গ্যালাক্সি এস৩ মিনি, ট্রেন্ড টু, ট্রেন্ড লাইট, এস ২

*এলজি অপটিমাস এফ সেভেন, এফ ফাইভ, এলথ্রি টু ডুয়াল, এফ সেভেন টু, এফ ফাইভ টু

*সনি এক্সপিরিয়া

*হুয়েই অ্যাসেন্ড মেট ও অ্যাসেন্ট ডি টু

*অ্যাপল আইফোন এসই, সিক্স এস ও সিক্স এস প্লাস

গত বছর থেকে হোয়্যাটসঅ্যাপের নিরাপত্তা নিয়ে নানারকম জটিলতা চলছে। এর ফলে ব্যবহারকারীর সংখ্যাও কমেছে দ্রুত। যদিও হোয়্যাটসঅ্যাপ কর্তৃপক্ষ সবসময়েই দাবি করেছে, অ্যাপে নিরাপত্তার কোনো অভাব নেই।

হারিয়ে যাওয়া স্মার্টফোন খুঁজে পাবেন সহজেইপ্রযুক্তি ডট টিভি ডেস্ক:স্মার্টফোনটি হারিয়ে গেছে? অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের চ...
09/09/2021

হারিয়ে যাওয়া স্মার্টফোন খুঁজে পাবেন সহজেই

প্রযুক্তি ডট টিভি ডেস্ক:

স্মার্টফোনটি হারিয়ে গেছে? অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের চিন্তা নেই, আছে ফাইন্ড মাই ডিভাইস ইকোসিস্টেম। সম্প্রতি এই সিস্টেমে গুগল নতুন একটি ফিচার যুক্ত করতে যাচ্ছে। এর ফলে হারিয়ে যাওয়া ফোন খুঁজে পাওয়া আরও সহজ হবে।

গ্যাজেটস নাউয়ের খবরে বলা হয়েছে, ফাইন্ড মাই ডিভাইস অপশনে নতুন একটি সুবিধা যুক্ত করবে গুগল। এর মাধ্যমে হারিয়ে যাওয়া স্মার্টফোনের কাছাকাছি থাকা অন্য স্মার্টফোন দিয়ে সেই হারানো ডিভাইস ট্র্যাক করা হবে।

এছাড়া যেসব গাড়িতে সবশেষ ‘অ্যান্ড্রয়েড অটো ইনফোটেইনমেন্ট সিস্টেম’ আছে সেসব গাড়িও ট্র্যাক করা যাবে ফিচারটির সাহায্যে।

প্রযুক্তিবিষয়ক সাইট নাইন-টু-ফাইভ গুগল বলছে, ফাইন্ড মাই ডিভাইস অপশনে আরো একটি ফিচার যুক্ত করা হচ্ছে। ফাইন্ড মাই ডিভাইসে এমন একটি ফিচার যুক্ত করা হবে, যার মাধ্যমে ডিভাইসের মালিকানা শেয়ার করা যাবে। এর সাহায্যে ইন্টারনেট কানেকশন ছাড়াই ট্র্যাক করা যাবে হারানো ফোন। গুরুত্বপূর্ণ এসব ফিচার কবে চালু হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। তবে এসব ফিচার নিয়ে দ্রুতগতিতে কাজ করছে গুগল।

উল্লেখ্য, নতুন ফিচারটি কয়েক মাসের মধ্যেই সবার জন্য উন্মুক্ত হতে পারে বলে জানিয়েছে গুগল।

নেটওয়ার্ক না থাকলেও কল করা যাবে নতুন আইফোনে! প্রযুক্তি ডট টিভি ডেস্ক:এই মাসেই অ্যাপল বাজারে নিয়ে আসছে নতুন আইফোন ১৩। ইতো...
09/09/2021

নেটওয়ার্ক না থাকলেও কল করা যাবে নতুন আইফোনে!

প্রযুক্তি ডট টিভি ডেস্ক:

এই মাসেই অ্যাপল বাজারে নিয়ে আসছে নতুন আইফোন ১৩। ইতোমধ্যেই আইফোন ১৩ নিয়ে চলছে নানা ধরনের জল্পনা কল্পনা। সম্প্রতি এ নিয়ে কথা বলেছেন অ্যাপল বিশেষজ্ঞ মিং চি কুও। তার দাবি, মোবাইলে নেটওয়ার্ক না থাকলেও কল করতে পারবেন আইফোন ১৩ ব্যবহারকারীরা। অর্থাৎ লো আর্থ অরবিটের স্যাটেলাইট বা ‘এলইও’ ফোন আনতে চলেছে অ্যাপল।

এই প্রযুক্তিটি ঠিক কী? সাধারণত ভূপৃষ্ঠ থেকে কম দূরত্বে যে উপগ্রহ রয়েছে, সেগুলোকে ‘এলইও’ বলে। এগুলো মূলত ব্যবহার করা হয় ভূ-পর্যবেক্ষণের জন্য। সহজ করে বললে আবহাওয়া, খনিজ সম্পদের চিহ্নিতকরণ, সমুদ্রে ঘটে যাওয়া কোনও দুর্ঘটনা চিহ্নিত করতে এই উপগ্রহের সাহায্য নেওয়া হয়। পৃথিবীর কাছাকাছি থাকা এই উপগ্রহের সাহায্যে সরাসরি ফোন করার ব্যবস্থা থাকবে আইফোন ১৩’তে।

জানা গেছে, এবারের আইফোনে কোয়ালকম কাস্টমাইজড এক্স৬০ বেসব্যান্ড চিপ থাকতে পারে। এতে ফোরজি বা ফাইভজি নেটওয়ার্ক না থাকলেও কল করা যাবে। এ জন্য মার্কিন স্যাটেলাইট কমিউনিকেশন কোম্পানি ‌‌‘গ্লোবালস্টার’ সঙ্গে কাজ করতে হবে টেলিকম অপারেটরদের। বলা যায়, গ্লোবালস্টারের উপগ্রহ ব্যবহার করে গ্রাহকদের পরিষেবা দেবে তারা। স্মার্টফোনে স্যাটলাইন সংযোগ নিয়ে আশাবাদী অ্যাপল। এই সংক্রান্ত গবেষণাও করছে তারা।

এদিকে, এখনও পর্যন্ত কোনো স্মার্টফোনে স্যাটেলাইট কলের সুবিধা নেই। অ্যাপল ছাড়া একাধিক সংস্থাও এনিয়ে কাজ করছে। শোনা যাচ্ছে, ১৪ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করতে পারে আইফোন ১৩। চারটি মডেল থাকতে পারে এই ভার্সনের। আইফোন ১৩, আইফোন ১৩ প্রো, আইফোন ১৩ প্রো ম্যাক্স ও আইফোন ১৩ মিনি। ডিসপ্লে মিনি ভার্সনের ৫.৪ ইঞ্চি ও প্রো ভার্সনের ৬.১ ইঞ্চি হতে পারে।

১৬ টাকায় স্মার্টফোন জেতার সুযোগ!প্রযুক্তি ডট টিভি ডেস্ক:বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে অপোর এ সিরিজের নতুন অলরাউন্ডার ফো...
09/09/2021

১৬ টাকায় স্মার্টফোন জেতার সুযোগ!

প্রযুক্তি ডট টিভি ডেস্ক:

বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে অপোর এ সিরিজের নতুন অলরাউন্ডার ফোন অপো এ১৬। প্রথম বিক্রি (ফার্স্ট সেল) উপলক্ষে এ১৬ নামের সাথে মিল রেখে মাত্র ১৬ টাকায় ফোন জেতার সুযোগ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।

এজন্য ৭ সেপ্টেম্বরের মধ্যে ফোনটি কিনে লটারিতে অংশ নিতে হবে। লটারিতে অংশগ্রহণ করতে চাইলে অপো বাংলাদেশের ওয়েবসাইটে প্রবেশ করে গ্রাহকের নাম, যোগাযোগের ঠিকানা, আইএমইআই-১ নাম্বার, শপ কোড, অঞ্চল ইত্যাদি তথ্য দিতে হবে। এরপর ‘চেক ইউর লাক’ বাটনে ক্লিক করে নিজের ভাগ্য পরীক্ষা করে নেওয়া যাবে। বিজয়ী হলে অপো টিম তিন দিনের মধ্যে যোগাযোগ করবে। বিজয়ীকে অবশ্যই কুপন কার্ড ও ক্যাশ মেমো দেখাতে হবে।

মাত্র ১২,৯৯০ টাকার ফোনটিতে রয়েছে সাইড মাউনটেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ম্যাক্রা লেন্সসহ প্রিমিয়াম নানা সুবিধা।

মিডিয়াটেক হেলিও অক্টা-কোর প্রসেসরের ফোনটিতে থাকছে ৩জিবি র‌্যাম ও ৩২জিবি রম। এর ৬০ মেগাহার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট, ১২০ মেগাহার্টজ টাচ স্যাম্পলিং রেট প্রতিটি স্ক্রলিং এর সময় দিবে ভিন্ন এক অনুভূতি। ভালো পারফরমেন্স নিশ্চিতের জন্য ফোনটিতে রয়েছে পাঁচটি তাপমাত্রা সেন্সর। পারফরমেন্সের সাথে ৬.৫ ইঞ্চির ওয়াটার ড্রপ ডিসপ্লের ডিজাইনও নান্দনিক।

এবারের এ১৬ ফোনের সবচেয়ে বড় আকর্ষণের জায়গা হচ্ছে এর ৫০০০ এমএএইচ বড় ব্যাটারি। একবার চার্জেই সারাদিন ইন্টারনেট ব্রাউজ, গেম খেলা, ছবি তোলা, ভিডিও দেখা, কথা বলা সবই করা যাবে। বারবার ফোনের চার্জ নিয়ে বাড়তি চিন্তা করতে হবে না। বলা হচ্ছে, একবার চার্জ দিয়ে ২১ ঘণ্টা ইউটিউব দেখা সম্ভব। এমনকি সুপার পাওয়ার মোড থাকার কারণে ৫% চার্জ থাকলেও ১.৮৪ ঘণ্টা কথা বলা যাবে। আছে নাইট চার্জ মোড যার মাধ্যমে রাতে নিশ্চিন্তে ফোন চার্জ দিয়ে রাখা যাবে। ওভারচার্জিং বা ফোন গরম হওয়ার কোন ভয় নেই।

ফোনটির আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হলো ট্রিপল ক্যামেরা। ফটোগ্রাফি করার জন্য ফোনটির রিয়্যার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। বাকি দুটি ক্যামেরা ২ মেগাপিক্সেল করে। সেলফি প্রিয়দের জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সামনে ও পেছনের উভয় ক্যামেরাই স্মার্ট বিউটিফিকেশন ফিচার সমর্থন করে।

বিদেশ থেকে আনা মোবাইল হ্যান্ডসেট যেভাবে নিবন্ধন করবেনপ্রযুক্তি ডট টিভি ডেস্ক :বর্তমানে দেশের বাইরে থেকে নিয়ে আসা হ্যান্ড...
09/09/2021

বিদেশ থেকে আনা মোবাইল হ্যান্ডসেট যেভাবে নিবন্ধন করবেন

প্রযুক্তি ডট টিভি ডেস্ক :

বর্তমানে দেশের বাইরে থেকে নিয়ে আসা হ্যান্ডসেট দেশে বিটিআরসি'র মাধ্যমে নিবন্ধন করতে হবে। এক্ষেত্রে মোবাইল হ্যান্ডসেটের ক্রয় রশিদ, কর প্রদানের রশিদ এবং পাসপোর্ট বিটিআরসির neir.btrc.gov.bd ওয়েবসাইটে আপলোড করে খুব সহজেই নিবন্ধন করা যাবে।

গত ১লা জুলাই হতে দেশে নতুন করে চালু করা মোবাইল হ্যান্ডসেট নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করা না হলে তা স্বয়ংক্রিয় পদ্ধতিতে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। বিটিআরসি বলছে, দেশে অবৈধ মোবাইল হ্যান্ডসেট আমদানী, ক্রয়-বিক্রয়, চোরাচালান এবং সরকারের রাজস্ব ফাঁকি রুখতে মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন প্রক্রিয়া চালু করা হয়েছে। গ্রাহকদের মোবাইল হ্যান্ডসেট ক্রয়ের পূর্বে তা বৈধ কিনা তা যাচাই করে নেওয়ার আহ্বান জানিয়েছে বিটিআরসি। এক্ষেত্রে আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD লিখে একটি Space দিয়ে ১৫ ডিজিটের IMEI নম্বরটি লিখুন। (উদাহরণস্বরূপঃ KYD 123456789012345) এরপর তা ১৬০০২ নম্বরে প্রেরণ করুন। স্বয়ংক্রিয়ভাবে গ্রাহক ফিরতি মেসেজের মাধ্যমে মোবাইল হ্যান্ডসেটটির বৈধতা সম্পর্কে জানতে পারবেন। (ফোনের আইএমইআই নম্বর জানতে * #06 # ডায়াল করুন)। উল্লেখ্য, ৩০শে জুন ২০২১ তারিখের মধ্যে ক্রয়কৃত বা ব্যবহৃত গ্রাহকের সকল মোবাইল হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিষ্টার (এনইআইআর) সিস্টেমে নিবন্ধিত হয়ে যাবে।

অন্যদিকে বিদেশ থেকে ব্যক্তি পর্যায়ে বৈধভাবে ক্রয়কৃত অথবা উপহারপ্রাপ্ত মোবাইল হ্যান্ডসেট নেটওয়ার্ক সংযোগের ১০ দিনের মধ্যে বিটিআরসির এনইআইআর ওয়েবসাইট হতে নিবন্ধন করে নিতে হবে। উক্ত সময়ের মধ্যে যথাযথ উপায়ে নিবন্ধন সম্পন্ন করলে হ্যান্ডসেটটি বৈধ বলে বিবেচিত হবে। অন্যথায় সরকার নির্ধারিত ৩ মাস পরীক্ষাকালীন সময়ে হ্যান্ডসেটটি নেটওয়ার্ক সংযুক্ত থাকলেও পরবর্তিতে তা বিচ্ছিন্ন করে দেওয়া হবে।

বিদেশ থেকে ক্রয়কৃত অথবা উপহারপ্রাপ্ত মোবাইল হ্যান্ডসেট প্রয়োজনীয় তথ্যাদি প্রদানের মাধ্যমে স্থায়ীভাবে নিবন্ধন করার প্রক্রিয়াঃ
ধাপ ১: neir.btrc.gov.bd লিঙ্কে ভিজিট করে আপনার ব্যক্তিগত একাউন্ট রেজিস্টার করুন।
ধাপ ২: পোর্টাল এর বিশেষ নিবন্ধন সেকশনে গিয়ে মোবাইল হ্যান্ডসেট এর IMEI নম্বরটি দিন।
ধাপ ৩: প্রয়োজনীয় ডকুমেন্ট এর ছবি / স্ক্যান কপি (অপশনে যা যা চাওয়া হয়; যেমনঃ হ্যান্ডসেট ক্রয়ের রশিদ, কর প্রদানের রশিদ, পাসপোর্টে ভিসার কপি, ইমিগ্রেশন কপি ইত্যাদি) আপলোড করুন এবং "জমা দিন বাটন"-টি প্রেস করুন।
ধাপ ৪: মোবাইল হ্যান্ডসেটটি বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে।

এছাড়াও দেশের সকল মোবাইল অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টারে উপরিউক্ত তথ্যাদি প্রদান করে মোবাইল হ্যান্ডসেট রেজিস্ট্রেশন করে নেওয়া যাবে। এছাড়াও যেকোনো প্রয়োজনে তথ্য পেতে বিটিআরসির হেল্পলাইন ১০০ ডায়াল করে যোগাযোগ করুন।

17/08/2021

বিসমিল্লাহির রাহমানির রাহিম

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Projukti.tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Projukti.tv:

Share